Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

40
ডালে ডালে ঘুরছে কাঠবিড়ালি। বানরগাতী, খুলনা- সংগৃহীত

রামপালে ইসলামাবাদ ফাজিল মাদরাসার জমি দখল চেষ্টার অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের ইসলামাবাদ ফাজিল (ডিগ্রী) মাদরাসার ভোগ দখলীয় জমির গাছপালা কেটে দোকানঘর নির্মাণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।
জানা গেছে, উপজেলার ইসলামাবাদ গ্রামের মরহুম নসিম উদ্দিন ফকির মৌখিক দান সূত্রে ৩৪ শতাংশ জমি দান করেন। যা জেএল ৯১ নং চন্ডিতলা মৌজার এসএ ৩৩৪ দাগে অবস্থিত। ১৯৬০ সালে ওই মালিক জমি দান করে রেকর্ড বুঝিয়ে দেন। এর পর থেকে বাং ১৩৫৩ সাল থেকে ১৪২৮ সাল পর্যন্ত ভোগদখলে রয়েছে। জমির একই খতিয়ানে অন্যান্য মালিকদের জমি থাকায় সঠিকভাবে সীমানা নির্ধারণ করা যায়নি এবং সে জন্য বাগেরহাটের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ২৫২৫/১৮ নম্বরের একটি মামলা চলমান রয়েছে। অভিযোগে আরো উল্লেখ করা হয় গত ইং (৭ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত মৃত আফসার ফকিরের ছেলে মো. আসাদুজ্জামান বাবু ফকির গাছপালা কাটেন এবং বাঁশ দিয়ে ঘিরে দোকানঘর নির্মাণের চেষ্টা করেন।
অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান বাবুর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, মূল সিএস মালিক পুনাই, কাদের গং ও রবিউল্লা গং। তাদের থেকে এসএ মালিক ওই একই মালিক। ধারাবাহিকভাবে বর্তমান চন্ডিতলা জেএল ৭৭ নং মৌজার ৫৪৮ দাগে ৫৩ শতাংশ জমি রেকর্ড পাই। ৩ টি জরিপেই আমরা মালিক হয়ে বংশপরম্পরায় ভোগ করছি। এসএ খতিয়ানে মাদরাসার অনুকুলে দোকর ও ভ্রান্তিকর ভাবে দেওয়া একটি পর্চা পাওয়া যায়। বর্তমানে জমি আমাদের ভোগদখলে রয়েছে। সেটেলমেন্টে ৩০ ধারা ও ৩১ ধারায় আমরা রেকর্ড পেয়েছি। ফাইনাল গেজেট পর্চাও আমাদের নামে।

মশার উপদ্রবে অতিষ্ঠ খুলনা সিটি বাসিন্দারা
স্টাফ রিপোর্টারঃ
সম্প্রতি সময়ে খুলনার সর্বত্র মশার উৎপাত বেড়েই চলেছে। সকাল, সন্ধ্যা নেই মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। ঘরে বা বাইরে কোথাও স্বস্তি মিলছে না মশার কামড়ের হাত থেকে। বিশেষ করে সন্ধ্যা হতে না হতেই মশার কামড়ে শরীর ফুলিয়ে দিচ্ছে নগরীর বাসীদাদের। কয়েকদিনে বিরতিহীন বৃষ্টিতে কোন কোন জায়গায় পানি জমে আছে। সে কারণে আতঙ্কিত নগরবাসি ডেঙ্গু নিয়ে। যদিও কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ নিয়মিত বিভিন্ন ওয়ার্ডে পানি নিষ্কাশন, বাসা বাড়ির আশাপাশের বনজঙ্গল, যেখানে সেখানে আবাসিক গৃহস্থালীর ব্যবহৃত বর্জ্য অপসারণসহ ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণে কাজ করলেও, মশা নিধনে সুফল মিলছেনা। সংশ্লিষ্ট দপ্তরে মশা নিধনে নিয়মিত কার্যক্রমের অব্যাহত রেখেছেন। তবে তাদের চলমান কার্যক্রমের ভুক্তভোগী নগরবাসী বলছেন, কেসিসি মশা নিধনে যে ব্যবস্থা গ্রহন করছেন, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, অনেকটাই নামমাত্র ব্যবস্থা গ্রহন। যেমন ১/২ সপ্তাহ পর পর কামান দ্বারা স্প্রে করা। এর ফলে মশা তো মরেই না, বরং বাইরের মশা ঘরে এসে প্রবেশ করে। সচেতন মহল বলছেন, নগরীর বিভিন্ন এলাকার পানি নিষ্কাশন পথ আর্বজনায় ভরাট, বাসা বাড়ি আশাপাশের বনজঙ্গল, আবাসিক গৃহস্থালীর ব্যবহৃত বর্জ্য যেখানে সেখানে ফেলছে এর মূল কারণ। পানি নিষ্কাশনের পথ আটকে যাওয়র জলাবদ্ধতা বা নোংরা দুঃর্গন্ধ স্থানে বংশ বিস্তার বাড়ছে মশার। এ ক্ষেত্রে মশা নিধনে কেসিসিকে উদ্যোগ গ্রহন করলেই চলবেনা, মশা নিধনে বা মশার বংশ বিস্তার রোধকল্পে সকলকে সচেতন হতে হবে। সরেজমিনে দেখা গেছে, নগরীর সোনাডাঙ্গা, গল্লামারী, নিরালা, রুপসা নতুনবাজার, বয়রা, বাস্তহারা, বৈকালী, রায়েরমহল, নতুনরাস্তা, খালিশপুর, দৌলতপুর, রেলিগেট, মানিকতলা, ফুলবাড়ী, শিরোমনি সহ শহরের বিভিন্ন এলাকায় জনসাধারণের অসচেনতার কারণে অপরিচ্ছন্ন ড্রেন, ছোটছোট খানাখন্দ, ঝোপঝাড়, রাস্তার পাশে থাকা ডাস্টবিন, ছোট-বড় ময়লার স্তুপ পরিত্যাক্ত পলিথিনসহ আর্বজনা সেখানে সেখানে পড়ে আছে। ওই সকল নোংরা স্থানে জন্ম নিচ্ছে মশার লার্ভা। যে কারণে মশার বংশ বেড়ে যাওয়ার কারণে, মশার উৎপাত ও বৃদ্ধি পেয়েছে।
মুজিবর রহমান বলেন, সন্ধ্যা নামার সাথে সাথে মশার উৎপাত শুরু হয়। সন্ধ্যার পর এমন পরিমানে মশার উৎপাত বেড়ে যায়, চায়ের দোকানে দাঁড়িয়ে কেনাবেচা করা দুস্কর হয়ে পড়েছে। মশার কামড়ে দোকানের কাস্টমার বেশিক্ষন বসে থাকতে পারেনা। ফলে রাতে কিছুটা কেনাবেচা কমে গেছে। তৌকির হোসেন জানান, ঘরে বসে কাজ করার সময় প্রচুর মশায় কামড়ায়, মশার কয়েল জ্বালিয়ে কাজ হচ্ছে না। এলাকার বাসিন্দারা ময়লা সরাসরি ড্রেনে ফেলায় ড্রেন নোংরা হওয়ায় মশা রাজত্ব বৃদ্ধি পাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মশা নিধনে কার্যক্রম বৃদ্ধির দাবি জানাচ্ছি।
সুজন হালদার জানান, কয়েকদিন হলো ঋষিপাড়ায় টিনের নতুন একটা ঘর ভাড়া নিছি। সন্ধ্যা নামলে জানালা খোলা যায় না। হুড়হুড় করে ঘরের ভেতর মশা ঢুকে পড়ে। মশার কয়েল ও কাজ হচ্ছে না। মশার কামড়ায় ফুলিয়ে দেয়। গৃহিনী তানিয়া রহমান জানান, আমরা বাচ্চার বয়স প্রায় সাড়ে ৪ মাস। ঘরের বাইরে এতো মশা, জানালা খোলা যায় না। বাচ্চা রেখে বাসার কাজ করা লাগে। তাই সারাদিন মশারি টাঙ্গিয়ে রাখি মশার কামড়ের হাত থেকে বাচতে। কয়েকদিন আগে বর্ষা গেল। যেখানে সেখানে পানি জমে আছে, ডেঙ্গুর ব্যাপারে আতংকিত।
৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী জানান, আমার ওয়ার্ডে দেড় মাস পর মশা নিধনের কার্যক্রম শুরু হয়েছে। কারণ কেসিসিতে কয়েকজনের যে চাকুরীচ্যুত হয়েছিল, তার মধ্য আমার ওয়ার্ডের ফগারম্যানও ছিল। ১ সপ্তাহ আগে যোগদানের পর পূর্নরায় মশা নিধনের কার্যক্রম শুরু হয়েছে। আশাকরি আগের মতো ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে মশা নিধনের কার্যক্রম অব্যহত থাকবে। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, নগরী জুড়ে মশক নিধনে সংশ্লিষ্ট দপ্তর হতে কাজের পরিসর বৃদ্ধি করা হয়েছে। মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে লার্ভিসাইট ও ফাগারের কার্যক্রম চলছে। এছাড়া মশা নিধনে অতিরিক্ত কার্যক্রম হিসাবে প্রতিদিন ৪টি করে ওয়ার্ডে ক্রাশ প্রোগাম চলছে। তছাড়া প্রতিটি ওয়ার্ডে নিয়মিত কার্যক্রমও চলছে। সকালে লার্ভিসাইড এবং বিকালে ফগারের মাধ্যমে মশা নিধনের কার্যক্রম চলছে।

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
স্টাফ রিপোর্টারঃ
দেশের অন্যান্য স্থানের ন্যায় রবিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম হলো শিক্ষা। সাক্ষরতা হচ্ছে দক্ষতা অর্জন।
দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম হলো শিক্ষা অর্জন। টেকসই সমাজ গঠনের জন্য যে জ্ঞান ও দক্ষতার প্রয়োজন তা সাক্ষরতার মাধ্যমে সম্ভব। তিনি আরও বলেন, সকল শিশুদের স্কুলে আসার আগ্রহ বাড়াতে হবে। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে। সাক্ষরতার হার যত বাড়বে, দারিদ্রতার হার তত কমবে। সাক্ষরতা দিবস উদযাপনের প্রধান লক্ষ্য হচ্ছে দেশের জনগণকে শিক্ষা ও সাক্ষরতা সম্পর্কে সচেতন করে তাদেরকে মানবসম্পদে রূপান্তর করা।
খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী’র সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাছলিমা আক্তার, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সৌমেত্র কুমার বাইন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জেলার শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মোঃ জামাল হোসেনসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাক্ষরতা অর্জন দেশের মানব সম্পদ তৈরির প্রথম ধাপ। নিরক্ষরতামুক্ত দেশ গড়তে উপানুষ্ঠানিক ধারার শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষা ব্যবস্থার বিভাজন থেকে বের হয়ে আসতে হবে। সকল শিশু শিক্ষার ক্ষেত্রে একই রকম সুযোগ-সুবিধা পায় সে দিকে আমাদের নজর রাখতে হবে।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে বিশ্বব্যাপী এবং ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হয়ে আসছে। দেশে সামগ্রিক শিক্ষার হার ৭৭.০৯ শতাংশ।

চুয়াডাঙ্গায় জামায়াতের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় “বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি” এই স্লোগানকে ধারণ করে জেলা জামায়াত ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৮ টায় চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আয়োজনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিনের উপস্থিতিতে চুয়াডাঙ্গা সদরে আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মসলেম উদ্দিন, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আশিক, ইমরান হোসেন, পৌর প্রশিক্ষণ সম্পাদক ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, ১নম্বর ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, ২নম্বর ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান, ৩নম্বর ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন, ৪নম্বর ওয়ার্ড সভাপতি সাদিক, ৫নম্বর ওয়ার্ড সভাপতি মিনহাজ উদ্দীন মন্ডল, ৬নম্বর ওয়ার্ড সভাপতি মুহিদুল ইসলাম ৮নম্বর ওয়ার্ড সভাপতি রাকিব ও ৯নম্বর ওয়ার্ড সভাপতি শরিফ হাসান। প্রধান অতিথি জেলা আমীর রুহুল আমিন বলেন, পরিবেশের ভারসম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই। এরই অংশ হিসেবে আমরা প্রত্যেক স্থানে গাছ লাগানোর মাধ্যমে জনসাধারণকে সচেতন করছি। বাড়ির আঙ্গিনায়, বাড়ির পাশে খালি জায়গায়, পতিত জমিতে গাছ লাগানোর জন্য উৎসাহ দিচ্ছি। আর সাথে সাথে গণমাধ্যম কর্মী, ছাত্র, প্রশাসন, প্রতিষ্ঠান, আমাদের কর্মীসহ সকলের হাতে গাছের চারা তুলে দিচ্ছি। উল্লেখ জেলা জামায়াতের উদ্যোগে জেলায় ৫০ হাজার বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হবে। তারই অংশ হিসেবে পৌর জামায়াত ৩০০টি বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা বিতরণ করেন।

কালীগঞ্জে জমি বায়নার টাকা নিয়ে মালিকের তালবাহানা ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে বিক্রয়ের জমির বায়নার টাকা নিয়ে মালিকের তালবাহানা করায় মালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গ্রহীতারা। রবিবার বিকেল ৫ টায় কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৌদিয়া পারভীন পান্না। লিখিত বক্তব্যে তিনি বলেন, শিবনগর এলাকার মুসা মন্ডলের কন্যা পারুল খাতুনের কাছ থেকে তার বাবা আব্দুস সাত্তার খতিয়ানের ৫২৭নং দাগ থেকে ৪ শতক জমি ক্রয় করার জন্য ১২ লক্ষ ৪০ হাজার টাকা বায়না করেন। সেটি লিখিত স্ট্যাম্প করা হয়। জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয় ১৪ লাখ টাকা। এরপর জমি রেজিস্ট্রি করতে বিভিন্ন তালবাহান করতে থাকেন। জমি রেজিস্ট্রি করে না দিতে তিনি ঢাকায় আত্মগোপনে চলে যান। এরপর গত সংসদ নির্বাচনের সময় বাড়িতে এলে তাকে জমি রেজিস্ট্রি করে দিতে বলি। কিন্তু তিনি জমি রেজিস্ট্রি করে দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন।

তিনি আরো বলেন, এরপর উপায় না পেয়ে তারা আদালতের স্মরণাপন্ন হন। এ ব্যাপারে তারা ঝিনাইদহ আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর পারুল খাতুন সাংবাদিক পরিচয়দানকারী কয়েক প্রতারককে তাদের বাড়িতে আনেন। বিভিন্ন মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তারা ১০ হাজার টাকা চাঁদা নেন। তিনি বলেন, পারুল খাতুন বিভিন্নভাবে তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি এ ঘটনায় শাস্তি ও বিচার দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা ছাড়াও আব্দুস সাত্তার, শেখ আক্তারুজ্জামান, রেহানা জামান, ফারুক হোসেন, জিনিয়া শারমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলার কমিটিঃ সভাপতি ইলিয়াস সেক্রেটারি শফিকুল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার নতুন সেশনের কমিটি গঠন করা হয়েছে। নতুন গঠিত কমিটি নিন্মরুপ সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, সহ সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, সহ সভাপতি হাফেজ মাওলানা তাবারক হুসাইন, সহ সভাপতি হাফেজ মোঃ আব্দুল কাদের, সেক্রেটারি আলহাজ্ব শফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মোঃ ওসমান কারিম, এসিস্টেন সেক্রেটারি শেখ মুহাম্মাদ আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ মহাসিন মাহবুবী, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আল মামুন,সহ: প্রচার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মাদ বাবলু শেখ, দপ্তর সম্পাদক সৈয়দ ওসমান গণি, সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক মাহফুজ সরদার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলোয়ার হেসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ইসমাইল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোহাঃ ফয়জুল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক মুফতী ফেরদাউস, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ হাফিজুর রহমান, মহিলা ও পরিবার সম্পাদক আলহাজ্ব আবু দাউদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাঃ কামরুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাওলানা মোহাঃ বিল্লাল হোসেন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক সামেজউদ্দিন সরদার, শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ্ব মোহাঃ রিয়াজ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোহাঃ এনামুল হক, সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক, সদস্য মাষ্টার রফিকুল ইসলাম, সদস্য মোঃ মোহর সরদার, সদস্য রেজাউল, সদস্য বাবর আলী, সদস্য মোঃ শহিদ সরদার, সদস্য শহিদুল ইসলাম।

খুলনা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নগদ অর্থ দিলো গফ্ফার বিশ্বাস ফাউন্ডেশন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশে চলমান বন্যায় দূর্গতদের পূর্র্ণবাসনের জন্য খুলনা জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে নগত অর্থ সহায়তা প্রদান করলেন স্বেচ্ছাসেবী সংগঠন আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস ফাউন্ডেশন। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর হাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসয় উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান তাহেরা খাতুন আপেল বিশ্বাস, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, কোষাধ্যক্য ইসমাইল হোসেন বাবু, আনোয়ারুল হক স্বাধীন, লাকি আজমীর, ত্রাণ সমন্বয়ক এস.এম ইমরান আলী, সালাহউদ্দীন জুয়েল, এ্যাডভোকেট শাম্মী আক্তার ও আজগার হোসেন বিশ্বাস প্রমুখ।

চুয়াডাঙ্গায় ২৯তম পুলিশ সুপার হিসাবে নবাগত সুপারের যোগদান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ২৯তম পুলিশ সুপার হিসাবে নবাগত জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। রবিবার চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা জেলার ২৯তম পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে ‘গার্ড অফ অনার’ প্রদান করেন। তিনি উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।এসময়
উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), চুয়াডাঙ্গা; মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআই (অ্যাডমিন), সদর কেন্দ্রিক সকল ইন্সপেক্টরগণসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ
উল্লেখ্য নবাগত পুলিশ সুপার টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। নবাগত পুলিশ সুপার ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকে (বিপিএম-সেবা) ভূষিত হন।নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা সদ্য বিদায়ী পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবার স্থলাভিষিক্ত হলেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, ঢাকা হিসেবে পদায়িত হয়েছেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। নবাগত পুলিশ সুপার তাঁর চাকুরিকালে পুলিশ হেডকোয়ার্টার্স, এসপিবিএন, এপিবিএন, সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সর্বশেষ স্পেশাল ব্রাঞ্চ(এসবি) তে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে মতবিনিময়
খুবিতে প্রশাসনিক কাজে গতি আনতে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিম। ০৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে আছে। কারও জন্য যাতে সেই সুনাম ক্ষুণ্ন না হয় সেদিকে নজর রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে অভিভাবক না থাকার কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল, সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, আমি জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দ্রুতই একাডেমিক সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করাই ছিল মূল চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এখন আমাদের সকলে মিলে বিশ্ববিদ্যালয়কে কাক্সিক্ষত পথে এগিয়ে নিতে হবে। এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
প্রফেসর ড. মো. রেজাউল করিম আরও বলেন, আগের শিক্ষার্থী আর এখনকার শিক্ষার্থীদের মধ্যে অনেক মানসিক পরিবর্তন এসেছে। তারা দেশকে নতুন করে পরিচালিত করার সুযোগ করে দিয়েছে। দেশের চেহারা পরিবর্তন করে ফেলেছে। তাদের অবদান সারা বিশ্ব দেখেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাজ সম্পর্কে তাদের যেন নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, সে বিষয়ে সবার খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক বিষয়গুলো গুরুত্বসহকারে দেখতে হবে।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। সভায় বিভিন্ন বিভাগীয় ও শাখা প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে মতামত প্রদান করেন।

বুধহাটার পাইথালী বাজারে জামায়াতের অফিস উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার পাইথালী বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করা হয়।
বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অফিসের শুভ উদ্বোধন করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট শহিদুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন সেক্রেটারী রবিউল ইসলাম, হাফেজ মাওলানা বেলাল হোসেন, মাওলানা আসলাম প্রমূখ।

রাজাপুরে অনিয়মের প্রতিবাদ করায় স্কুল শিক্ষকের ওপর হামলা ও শিক্ষার্থী না থাকায় পরীক্ষা দেয়ানো হল অন্য স্কুলের ৩ শিক্ষার্থীর!
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে ৬১ নং উত্তর পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানা অনিয়মের প্রতিবাদ করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার ও তার ভাই ওই স্কুলের পিয়ন আলমগীরের বিরুদ্ধে ভাড়াটিয়া লোকজন দিয়ে সহকারি শিক্ষক শফিকুল ইসলাম ফরিদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এছাড়া শিক্ষার্থী না থাকায় দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অন্য স্কুলের ৩ শিক্ষার্থীকে দিয়ে পরিক্ষায় অংশ নেয়ানোর অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে ওই স্কুলের ক্লাস রুমে এ ঘটনা ঘটে। সহকারি শিক্ষক শফিকুল ইসলাম অভিযোগ করে জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার ও তার ভাই ওই স্কুলের পিয়ন আলমগীর হোসেন যথাযথভাবে আসেন না বা ক্লাস করান না এবং স্কুলের ল্যাপটপ বাড়িতে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করাসহ নানা অনিয়ম করে আসছে। এসব বিষয়ে প্রতিবাদ করায় এবং ফেসবুকে ভিডিও বক্তব্য দেয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার ও তার ভাই ওই স্কুলের পিয়ন আলমগীর হোসেন ভাড়াটিয়া লোকজন স্কুলে প্রবেশ করিয়ে সহকারি শিক্ষক শফিকুল ইসলাম ফরিদকে বেধরক মারধর (জুতাপেটা) ও হামলা চালিয়ে শারিরীকভাবে লাঞ্ছিত করা হয়। সরেজমিনে গিয়ে ওই স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ৪র্থ ও ৫ম শ্রেণিতে ৮ জন শিক্ষার্থী অংশ নিতে দেখা গেলেও ৪র্থ শ্রেণিতে ৩ জন অন্য স্কুলের শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেয়ানো হয়। এদের মধ্যে হাফসা আক্তার ফারজানা বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী যার রোল নং ৩১। অপরদুজন মধ্য বড়ইয়া ৫৮ নং প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র কাজি আল রাওফি ইসলাম বাপ্পি, যার রোল নং ১৯ ও হাফিজুর ইসলাম সাইয়েম, যার রোল নং ১৭। মধ্য বড়ইয়া ৫৮ নং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, এরা দুজনই মধ্য বড়ইয়া ৫৮ নং প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। তাদের এ স্কুল থেকে ইউনিক আইডি ও উপ বৃত্তির সুবিধা নিচ্ছে। হামলার অভিযোগ অস্বীকার করে ৬১ নং উত্তর পালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার ও তার ভাই ওই স্কুলের পিয়ন আলমগীর হোসেন জানান, সহকারি শিক্ষক শফিক বিলম্ব করে স্কুলে আসে এবং সঠিকভাবে ক্লাস না করিয়ে শিক্ষার্থীদের তাড়িয়ে দেয়। এসব ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেছে, এ ঘটনায় তিনি জড়িত নয়। অন্য স্কুলের শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষা দেয়ানোর বিষয়ে তিনি দাবি করেন, তারা তার স্কুলের ছাত্র। ল্যাপটপ স্কুলে থাকে আজকে বাড়িতে রেখে এসেছি। উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন জানান, সহকারি শিক্ষক শফিকুল ইসলাম লিখিত অভিযোগ দিলে তদন্ত করে অনিয়ম ও মারধরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাজাপুরে দুপুর হলেই মাদ্রাসা দেয়া হয় ছুটি, আসেন না সুপারও, পাঠদান ব্যাহত
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের উত্তর পালট নেছারিয়া হামিদিয়া মাদ্রাসা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়মনিতির তোয়াক্কা না করে রোববার দুপুর সোয়া ২ টায় ছুটি দিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে এবং ওই মাদ্রাসার সুপার মাসুম বিল্লাহ মাদ্রাসায় আসেননি। স্থানীয়রা জানান, মাদ্রাসার সুপার ও শিক্ষকরা নিজেদের ইচ্ছে মত মাদ্রাসায় আসা যাওয়াসহ ইচ্ছে মত চালাচ্ছেন। এ কারনে শিক্ষার্থীরাও ওই মাদ্রাসায় পড়াশোনা করতে অনাগ্রহী এ কারনে মাদ্রাসায় তেমন শিক্ষার্থী নেই। সরেজমিনে রোববার দুপুরে দেখা যায়, কয়েকজন শিক্ষক সোয়া দুটায় মাদ্রাসা ছুটি দিয়ে চলে যায় এবং সুপার মাদ্রাসায় আসেনি। মাদ্রাসার সুপার মাসুম বিল্লাহ জানান, জ¦রের কারনে তিনি মাদ্রাসায় আসেননি এবং ১৫ জন শিক্ষক কর্মচারিদের ৩ লাখ ৬ হাজার টাকা বেতন ব্যাংকে আসায় আগেই ছুটি দিয়ে বেতন তুলতে গেছে। মাদ্রসায় ২শ ৫০ জন শিক্ষার্থী দেখাতে হয় তাই ২শ ৫০ জনের রেখেছি, তবে ৫০ জনের মত শিক্ষার্থী থাকলেও নিয়মিত সবাই মাদ্রাসায় আসেন না বলে দাবি করেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম জানান, সুপার ঝালকাঠি থাকেন। মাদ্রাসা আগে বন্ধের বিষয়টি অবশ্যই দেখা হবে।

কালীগঞ্জে জমি বায়নার টাকা নিয়ে মালিকের তালবাহানা: প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে বিক্রয়ের জমির বায়নার টাকা নিয়ে মালিকের তালবাহানা করায় মালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গ্রহীতারা। রবিবার বিকেল ৫ টায় কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৌদিয়া পারভীন পান্না। লিখিত বক্তব্যে তিনি বলেন, শিবনগর এলাকার মুসা মন্ডলের কন্যা পারুল খাতুনের কাছ থেকে তার বাবা আব্দুস সাত্তার খতিয়ানের ৫২৭নং দাগ থেকে ৪ শতক জমি ক্রয় করার জন্য ১২ লক্ষ ৪০ হাজার টাকা বায়না করেন। সেটি লিখিত স্ট্যাম্প করা হয়। জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয় ১৪ লাখ টাকা। এরপর জমি রেজিস্ট্রি করতে বিভিন্ন তালবাহান করতে থাকেন। জমি রেজিস্ট্রি করে না দিতে তিনি ঢাকায় আত্মগোপনে চলে যান। এরপর গত সংসদ নির্বাচনের সময় বাড়িতে এলে তাকে জমি রেজিস্ট্রি করে দিতে বলি। কিন্তু তিনি জমি রেজিস্ট্রি করে দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন।

তিনি আরো বলেন, এরপর উপায় না পেয়ে তারা আদালতের স্মরণাপন্ন হন। এ ব্যাপারে তারা ঝিনাইদহ আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর পারুল খাতুন সাংবাদিক পরিচয়দানকারী কয়েক প্রতারককে তাদের বাড়িতে আনেন। বিভিন্ন মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তারা ১০ হাজার টাকা চাঁদা নেন। তিনি বলেন, পারুল খাতুন বিভিন্নভাবে তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি এ ঘটনায় শাস্তি ও বিচার দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা ছাড়াও আব্দুস সাত্তার, শেখ আক্তারুজ্জামান, রেহানা জামান, ফারুক হোসেন, জিনিয়া শারমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কেসিসি’র নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের সমন্বয় সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কাউন্সিলরদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ৮ সেপ্টেম্বর রবিবার বেলা ১২ টার সময় নগর ভবনে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিউদ্দিন আহম্মেদ-এর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কেসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদাত মিনা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম প্রিন্স, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রাজুল ইসলাম রাজু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইমরান হাসান, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম মাওলা শানু, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত কাউন্সিলর-১ মনিরা আক্তার, সংরক্ষিত কাউন্সিলর-২ সাহিদা বেগম, সংরক্ষিত কাউন্সিলর-৩ রশিদা আক্তার, সংরক্ষিত কাউন্সিলর-৫ এড. মেমোরী সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত কাউন্সিলর-৬ রোজী ইসলাম নদী, সংরক্ষিত কাউন্সিলর-৭ মাহমুদা বেগম। সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মহেশপুরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহে কীটনাশক পানে ইউসুফ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার(৯সেপ্টম্বর) সকালে ১১টার দিকে খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ইউসুফ উপজেলা ফতেপুর ইউপির সাড়াতলা গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
মৃত ইউসুফের চাচাতো ভাই মিঠু বলেন, প্রথম স্ত্রী ও দুই ছেলে থাকার পরও ইউসুফ ৩-৪ মাস আগে খালাতো বোনকে দ্বিতীয় বিয়ে করে পাশ্ববর্তী খালিশপুর বাজারের পাশে বাসা ভাড়া নিয়ে রাখেন। এ নিয়ে প্রায় তাদেও বাড়িতে পারিবারিক ঝগড়া হতো। শুক্রবার সকালে দ্বিতীয় স্ত্রীর ওখান থেকে বাড়ি আসলে রাতে প্রথম স্ত্রীর সাথে এ নিয়ে ঝগড়া হয়। পরে শনিবার সকালে মাঠে গিয়ে ইউসুফ কীটনাশক(ঘাসপোড়া)পান করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার অবনতি হলে রাতে তাকে খুলনা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১১টার দিকে মৃত্যু হয় ইউসুফের। স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান উজ্জল বলেন,দ্বিতীয় বিয়ের কারণে পারিবারিক কলহে মাঠে গিয়ে কীটনাশক পান ইউসুফ। খূলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে শুনেছে।
ফতেপুর ইউপির চেয়ারম্যার গোলাম হায়দার নান্টু বলেন, লাশ খুলনা থেকে বাড়িতে আনা হয়েছে। থানায় আবেদনের প্রেক্ষিতে পুলিশ এসেছে,লাশের সুরতহাল চলছে।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাদির ইন্তেকালে খুলনা বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রূপসার তালিমপুর গ্রামের বাসিন্দা স. ম হাদিউজ্জামান হাদির ইন্তেকালে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফেরাত কামনা করেছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। গত ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা তিসা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার (০৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব রূপসাস্থ রেলওয়ে ময়দানে নামাজে জানাজা শেষে তালিমপুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। নামাজে জানাজায় খুলনা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।

সিমানা পিলার ব্যবস্যায়ী নির্মলের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ১১ ব্যক্তির অভিযোগ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় আলোচিত নির্মল দাসের বিরুদ্ধে থানা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর অভিযোগ। সে সিমানা পিলার ব্যবস্যা, চাঁদাদাবি, দখলবাজি, মারপিট, হুমকি সহ নানা অভিযোগে নির্মলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে ১১ব্যক্তি জেলা প্রশাসক,থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। অভিযোগ কারীরা হলেন,গদাইপুর ইউপি সদস্য মশিয়ার রহমান মিলন, হাফিজুর রহমান, সুভাষ দাস, ডেভিট সরকার,খুকুমণি, শুশান্ত দাস, প্রনব দাস সহ অনেকে।
অভিযোগে জানাগেছে, গদাইপুর ইউপির গোপালপুরের রঞ্জন দাসের ছেলে আলোচিত নির্মল দাস দীর্ঘদিন ধরে পিনের ব্যবসা,চাঁদাবাজি, দখলবাজি,হুমকি ও মারপিট করে বহু মানুষের ক্ষতি করেছেন। এসব অপরাধ ও মামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্মল দাস গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। এর পরেও সে বীরদর্পে এলাকায় নানা অপরাধ করে বেড়াচ্ছেন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে হাফিজুর রহমান জানান, আমি গোপালপুরের বিষ্টু ও হরমোন দাসের সুপারী বাগান ডিড নিয়েও নির্মল দাসের কারনে ব্যবসা করতে পারেনি। নির্মলের দাবিকৃত ২০ হাজার টাকা দিতে না পেরে বাগান অন্যের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছি।
স্থানীয় সুভাষ দাস ও প্রনব দাস অভিযোগ করেন, নির্মলের অত্যাচারে আমরা নানা ভাবে ক্ষতিগ্রস্থ। এজন্য তার বিচারের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। এসব অভিযোগ প্রসঙ্গে নির্মল দাস বলেন, তারা যে অভিযোগ করেছে সেটি মিথ্যা। উল্টো গত ৫ আগস্ট সরকার পতনের পর আমার বাড়ি ভাংচুর করেছে।
ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, নির্মলের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

আগামী ১৩ই সেপ্টেম্বর দৌলতপুরে ইসলামী আন্দোলন এর গণসমাবেশ
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার,দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন , বন্ধ মিল কলকারখানা চালু এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে।
আগামী ১৩ই সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ২টায় খুলনার প্রাণকেন্দ্র দৌলতপুর কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার উদ্যোগে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত গণ সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক মাওলানা শোয়াইব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন ও জয়েন্ট সেক্রেটারী প্রভাষক আবু গালিব।
গণসমাবেশ সফল করার জন্য সকল পর্যায়ের নেতা-কর্মী,মেহনতী মানুষ,ছাত্র-জনতা ও দৌলতপুর বাসীদের উপস্থিত হওয়ার আহব্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব বন্দ মোঃ সরোয়ার হোসেন, সহ-সভাপতি তরিকুল ইসলাম কাবির,সেক্রেটারী আলফাত হোসেন লিটন,ইসলামী যুব আন্দোলন দৌলতপুর থানা শাখার সভাপতি মোঃ আমজাদ হোসেন বন্দ,সেক্রেটারি মহাসিন হোসেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানা শাখার সাধারণ সম্পাদক মুহাঃ শাহরিয়ার তাজ,ইসলামী শ্রমিক আন্দোলন দৌলতপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব কাউছার শেখ,সেক্রেটারী শিমুল ব্যাপারী,রবিউল ইসলাম রবি, মোঃ মাসুদুর রহমান, শাহাজান ব্যাপারী,মোঃ নাজমুল শিকদার, মোঃবশির উদ্দীন,আলহাজ্ব লুৎফর রহমান,মোঃ মিলন প্রমুখ নেতৃবৃন্দ।

জাহাজ থেকে পাচার করে আনা বিদেশি রংসহ ১১মামলার আসামি আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরে অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে পাচার হওয়া বিদেশি রংসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৭সেপ্টেম্বর) গভীর রাতে পাচার করে আনা রং মোংলা ফেরীঘাট থেকে ওঠানোর সময় তাকে আটক করে পুলিশ। এ সময় ৫০ ড্রাম রং ও অন্যান্য মালামালও জব্দ করা হয়। আটক চোরাকারবারির নামে মোংলা থানায় ১১টি মামলা রয়েছে। আটক চোরাকারবারির নাম আলী হোসেন (৩৭)। সে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম জানান, বন্দরে অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে বেশ কিছু রংয়ের ড্রাম পাচার করে আনা হচ্ছে এমন গোপনে সংবাদ পেয়ে বন্দরের পশুর চ্যানলে শনিবার অভিযান চালায় পুলিশের একটি দল। পরে মোংলা ফেরি ঘাট দিয়ে রং ওঠানোর পরে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আলী হেসেন (৩৭) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে নদীর পাড় ও তার বসত ঘর থেকে ৫০ ড্রাম ভর্তি বিদেশী রং ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন তারা। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রবিবার (৮সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত এই ব্যক্তির নামে মানব পাচার, নারী নির্যাতন, জাহাজে ডাকাতি, চুরি ও সন্ত্রাসী কর্মকান্ডসহ মোংলা থানায় অন্তত ১১টি মামলা রয়েছে বলেও জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে, এম আজিজুল ইসলাম।

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাতে মানববন্ধন
গাজী মুনজুরুল ইসলাম শ্যামনগর
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা পৌরসভার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন প্রধান শিক্ষক স্বৈরাচারী, দুর্নীতিবাজ জয়দেব বিশ্বাস প্রতিষ্ঠানে সীমাহীন অর্থ বাণিজ্য ও দুর্নীতি অর্ধ কোটি টাকার বাণিজ্য ও আত্মসাৎ করায় পদত্যাগ সহ স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক আইনী ব্যবস্থা গ্রহনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার বেলা ১০ টায় স্কুলের সামনে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন এলাকাবাসী আয়জনে মানববন্ধনে বক্তব্য রাখেন চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের ইসলাম শিক্ষ্যার শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক গোবিন্দ কুমার মন্ডল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধন্য কুমার মন্ডল, চতুর্থ শ্রেণীর কর্মচারী শুব্রত কুমার মন্ডল,স্থানীয় অভিভাবক রফিকুল ইসলাম প্রমুখ। শিক্ষক যোগেশচন্দ্র মন্ডল তার বক্তব্যে বলেন, আমার ছেলে নিয়োগ দেওয়ার জন্য ১৫ লক্ষ টাকা দিতে হয়েছে। প্রথমে নয়শো প্রহরী নিয়োগ দেওয়ার জন্য ৪ লক্ষ টাকা দিতে হয়, পরে বন্ধ হয়েগেলে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন সৃষ্ট পদে বডিগার্ড পদে নিয়োগ দেওয়ার জন্য আবার ১১ লক্ষ টাকা দিতে হয়েছে।
চতুর্থ শ্রেণীর কর্মচারী শুব্রত কুমার মন্ডল তার বক্তব্যে বলেন, আমি অনার্স মাস্টার্স নিবন্ধন পাস তারপরেও আমি পরিচ্ছন্ন কর্মী। পড়াশোনা শেষ করে চাকরির অভাবে যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে তখন দেখতে পাই চিংড়াখালী বিদ্যানিকেতনে সার্কুলার দিয়েছে, আমি তখন প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি তিনি আমাকে আবেদন করতে বলেন এবং আমি আমার মেধা যোগ্যতা দিয়ে চাকরিটা পায়।চাকরি পাওয়ার পরে তিনি আমাকে বলেন স্কুলের অবকাঠামো উন্নয়নের জন্য আমাকে টাকা দিতে হবে।
বাধ্য হয়ে বিভিন্ন জায়গা থেকে সুদের টাকা সংগ্রহ করে ১২ লক্ষ ৩০ হাজার টাকা নেয়। তিনি আমার সার্টিফিকেট গুলো দেখে উচ্চ পদে চাকরি দেওয়ার আকাঙ্ক্ষা প্রলোভন দেখায়। আমি প্রতিষ্ঠানে আমার কাজে কোন রকম অনিয়া প্রকাশ করি না তারপরও তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

কুয়েটের নবনিযুক্ত ভিসিকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্য-প্রণোদিত প্রচারণার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-কে নিয়ে দৈনিক প্রথম আলো পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্পূর্ণরূপে বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য-প্রণোদিতভাবে প্রচারিত সকল ধরনের মিথ্যা সংবাদের প্রতিবাদে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ ভিন্ন ব্যানারে ভাইস-চ্যান্সেলরের বিরুদ্ধে প্রচারিত বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য-প্রণোদিত সকল মিথ্যাচারের বিরুদ্ধে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন। উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন অনুষদের ডিনগণ, ইনস্টিটিউটের পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ সম্মানিত শিক্ষকগণ, দপ্তর ও শাখা প্রধাণগণ, কর্মকর্তা ও কর্মচারীগণ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এমই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাফতি আনছারী ও ফাহিম আল গালিব, ইইই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী শেখ মুজাহিদ এবং ইসিই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী জাহিদুর রহমান বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে বলেন, “কুয়েটের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-কে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ থেকে এসকল অসত্য, সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য-প্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে।” ছাত্ররা তাদের বক্তব্যে আরো তুলে ধরেন “প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ একজন আন্তর্জাতিক মানের গবেষক। তিনি ঘঅঝঅ ঋঁহফবফ অবৎড়ংঢ়ধপব ঈবহঃবৎ-এ ঝবহরড়ৎ জবংবধৎপয ঋবষষড়ি হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেছেন। যুক্তরাষ্ট্রের বিশ^বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েও তিনি কুয়েটে ফিরে এসে দেশ প্রেমের দৃষ্টান্ত স্থাপন করেন। তার মত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষককে কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে পেয়ে আমরা গর্বিত। যখন কুয়েট এগিয়ে যাওয়ার সময় এবং দেশ বিদেশে সু-খ্যাতি অর্জন করার লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছে ঠিক তথন দেশ বিরোধী সাবেক স্বৈর শাসকদের দোসররা দেশ ও কুয়েটকে পিছিয়ে নেয়ার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এর বিরুদ্ধে সবসময় সজাগ পাহারাদার হিসেবে কাজ করে যাব।” এছাড়া সাধারণ শিক্ষকের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কুয়েটের নবনিযুক্ত ভাইস-চ্যান্সের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-কে নিয়ে বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য-প্রণোদিতভাবে প্রচারিত সকল মিথ্যাচারের প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনের সময়ে বিভিন্ন বিভাগের শিক্ষকগণের মধ্যে এমই অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ) জনাব রাজু আহাম্মদ, ড. এম.এ রশিদ হলের প্রোভোস্ট প্রফেসর ড. মোঃ আশরাফুল ইসলাম, রোকেয়া হলের প্রোভোস্ট প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম এবং হিউম্যানিটিস এন্ড বিজনেস বিভাগের প্রফেসর ড. রাজিয়া সুলতানা বক্তব্য রাখেন। শিক্ষকগণ তাদের বক্তব্যে কুয়েটের বর্তমান ভাইস-চ্যান্সেলর কে নিয়ে সকল মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা জানান। শিক্ষকগণ তাদের বক্তব্যে বলেন “একজন আদর্শ ও সৎ শিক্ষক এবং উচ্চ মানের এমন একজন গবেষককে নিয়ে এ ধরনের সংবাদ প্রচার জাতির জন্য লজ্জার। তার বিরুদ্ধে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে তা তৎকালীন ভাইস-চ্যান্সেলর ও সাবেক স্বৈরশাসকদের দোসর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের নিকৃষ্ট ষড়যন্ত্রের অংশ।” প্রকৃত ঘটনা তুলে ধরে তারা আরও বলেন “এখানে যে টেকনিক্যাল পেপারটির বিষয়ে নকলের অভিযোগ আনা হয়েছে তা প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এর সাথে কোন রকম যোগাযোগ না করেই একজন ছাত্র একটি জার্নালে প্রকাশ করার জন্য সাবমিট করে। অন্য একজন ছাত্র ঐ একই টেকনিক্যাল পেপারটি একটি আর্ন্তজাতিক কনফারেন্সে উপস্থাপন করে। এই বিষয়টি সম্পর্কে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কোনো ভাবেই অবগত ছিলেন না। এ ছাড়া উক্ত দুইজন ছাত্রও এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির নিকট লিখিতভাবে জানায় যে, তারা প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এর সাথে কোনো প্রকার যোগাযোগ না করেই টেকনিক্যাল পেপারটি (জার্নাল এবং কনফারেন্সে পাবলিকেশন) প্রকাশ করেছে। তৎকালীন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ভাইস-চ্যান্সেলর হিসেবে তার ২য় মেয়াদের শেষ সময়ে দ্রুত একটি সিন্ডিকেট সভার মাধ্যমে অন্যায়ভাবে তড়িঘড়ি করে তাকে যে শাস্তি প্রদান করে সেখানে সিন্ডিকেটের ০৩ (তিন) জন সদস্য উক্ত সিদ্ধান্তে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে শাস্তির সিদ্ধান্তের বিরোধিতা করলেও ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়টি অগ্রাহ্য করে একক ক্ষমতা দেখিয়ে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-কে এমই অনুষদের পরবর্তী ডিন হিসেবে দায়িত্ব না নিতে পারেন এবং তাকে কলঙ্কিত করার হীন লক্ষ্যে এ ধরণের পদক্ষেপ গ্রহণ করেন। এ বিষয়গুলো আমরা সবাই জানি।” এছাড়া তারা আরও বলেন “ মিডিয়া হলো দেশের আয়না। তাই মিডিয়াগুলোর উচিৎ যে কোন সংবাদ পরিবেশনের আগে প্রকৃত ঘটনা অনুসন্ধান করে দায়িত্বশীলতার সাথে তা প্রকাশ করা।”

এছাড়া কর্মকর্তাগণের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জনাব মোঃ আব্দুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোঃ তৈয়েবুর রহামন প্রকাশিত মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
দেশের অন্যান্য স্থানের ন্যায় রবিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম হলো শিক্ষা। সাক্ষরতা হচ্ছে দক্ষতা অর্জন। দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম হলো শিক্ষা অর্জন। টেকসই সমাজ গঠনের জন্য যে জ্ঞান ও দক্ষতার প্রয়োজন তা সাক্ষরতার মাধ্যমে সম্ভব। তিনি আরও বলেন, সকল শিশুদের স্কুলে আসার আগ্রহ বাড়াতে হবে। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে। সাক্ষরতার হার যত বাড়বে, দারিদ্রতার হার তত কমবে। সাক্ষরতা দিবস উদযাপনের প্রধান লক্ষ্য হচ্ছে দেশের জনগণকে শিক্ষা ও সাক্ষরতা সম্পর্কে সচেতন করে তাদেরকে মানবসম্পদে রূপান্তর করা।

খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী’র সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাছলিমা আক্তার, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সৌমেত্র কুমার বাইন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মোঃ জামাল হোসেনসহ বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাক্ষরতা অর্জন দেশের মানব সম্পদ তৈরির প্রথম ধাপ। নিরক্ষরতামুক্ত দেশ গড়তে উপানুষ্ঠানিক ধারার শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষা ব্যবস্থার বিভাজন থেকে বের হয়ে আসতে হবে। সকল শিশু শিক্ষার ক্ষেত্রে একই রকম সুযোগ-সুবিধা পায় সে দিকে আমাদের নজর রাখতে হবে।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে বিশ্বব্যাপী এবং ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হয়ে আসছে। দেশে সামগ্রিক শিক্ষার হার ৭৭.০৯ শতাংশ।

সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র নবায়নে রাজস্বের চেয়ে ৪০ গুণ ঘুষ আদায়ের অভিযোগ
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
সুন্দরবনের সুন্দরবনের বনজীবী জেলেদের নৌকা নিয়ে বনে প্রবেশের অনুমতিপত্র (বিএলসি) নবায়ন করতে দায়িত্বরত বন কর্মকর্তারা সরকার নির্ধারিত রাজস্বের বাইরে ঘুষ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বনকর্মীদের হয়রানি থেকে বাঁচতে এবং নিষিদ্ধ জাল ব্যবহার ও কাঁকড়া ধরার অলিখিত অনুমতি পেতে জেলেরা বাধ্য হয়ে ঘুষ দিয়ে বনে প্রবেশ করেন। বনজীবী জেলেরা বলছেন, অনুমতিপত্র নবায়নে সরকার প্রতি ২৫ মণ ধারণক্ষমতার একটি নৌকার জন্য ১৫ টাকা পর্যন্ত রাজস্ব নির্ধারণ করে দিয়েছে। কিন্তু বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা তাঁদের কাছ থেকে ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত আদায় করছেন, যা সরকার নির্ধারিত রাজস্বের কমপক্ষে ৪০ গুণ বেশি। বনজীবীরা বলেন, সুন্দরবনের কালাবগী স্টেশন কর্মকর্তা ইস্তিয়াক রহমান, নলীয়ান স্টেশন কর্মকর্তা তানজিলুর রহমান, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মনিরুল ইসলাম, কোবাদক স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন, ঢাংমারী স্টেশন কর্মকর্তা মোহসীন আলী প্রতিটি অনুমতিপত্র থেকে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত ঘুষ আদায় করছেন। আর কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার প্রতিটি অনুমতিপত্র থেকে ৬০০ টাকা ঘুষ আদায় করছেন। সুন্দরবনের ওপর নির্ভরশীল বনজীবী জেলেরা বনের নদী ও খালে মাছ, কাঁকড়া শিকার করে জীবিকা নির্বাহ করেন। প্রজনন মৌসুম হওয়ায় জুন থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুন্দরবনে জেলেদের প্রবেশ বন্ধ রেখেছিল বন বিভাগ। ১ সেপ্টেম্বর থেকে পুনরায় মাছ ও কাঁকড়া ধরার অনুমতি দেওয়ায় বন বিভাগ থেকে জেলে নৌকার বিএলসি নবায়ন করতে হচ্ছে। বানিয়াখালী ফরেস্ট স্টেশন ঘাটে গিয়ে দেখা যায়, তিনটি নৌকা নিয়ে বনে প্রবেশের অনুমতিপত্র নিতে এসেছেন জেলে তেজন বৈদ্য, সবুজ মণ্ডল ও পবিত্র মণ্ডল। তাঁরা জানালেন, তিনজনেরই বনের কাঁকড়া ধরার অনুমতিপত্র আছে। এ বছর অনুমতিপত্র নবায়নে বানিয়াখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তারা প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছেন। তাঁরাও এ টাকা দিয়েছেন। তাঁদের একজন বলেন, ‘আমাদের বনবাদার করে খেতে হয়। যত টাকা লাগুক না কেন, বনে আমাদের যেতেই হবে। বনে না গেলে খাব কী? সংসার চালাবে কীভাবে?’ বানীখালী গ্রামের বাসিন্দা চন্দ্রকান্ত মণ্ডল বলেন, ‘৩০ বছর ধরে সুন্দরবনে মাছ কাঁকড়া মেরে সংসার চালাই। গত বছর থেকে বানিয়াখালী ফরেস্ট স্টেশনে বাৎসরিক অনুমতিপত্র নবায়নে ১০০০ টাকা করে নিচ্ছে। অথচ অনুমতির কাগজে লেখা ২৫ টাকা। গরিব মানুষের নালিশ করারও জায়গা নেই। সুন্দরবনে ঢোকার পর বনরক্ষীদের হয়রানির ভয়ে বন বিভাগের চাহিদা মতো টাকা দিয়েই অনুমতি নিয়েছি।’ রাজস্বের সাড়ে ২৭ টাকার পরিবর্তে ঘুষ হিসেবে এক হাজার টাকা নেওয়ার প্রচলন বানিয়াখালী ফরেস্ট স্টেশনের সাবেক কর্মকর্তা আবু সাঈদ শুরু করেন বলে জানান বানিয়াখালী গ্রামের জেলে অলক কুমার বৈদ্য। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বন কর্মকর্তা আবু সাঈদ নিজেও। তিনি বর্তমানে সুন্দরবনের কাগাদোবেকী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘রাজস্বের বেশি টাকা নেওয়া হয়, এটা ঠিক। তবে জেলেদের কাছ থেকে জোর করে নেওয়া হয় না। টাকা দিতে জেলেরা আপত্তিও করেন না। আমরাও জেলেদের সুযোগ-সুবিধা দেখি। জেলেরা নিষিদ্ধ জাল, বরফ, দা-কুড়াল নিয়ে বনে ঢোকে, আমরা দেখেও দেখি না।’ সুন্দরবন–সংলগ্ন কয়রা উপজেলার হড্ডা গ্রামের বনজীবী জেলে নেপাল মিস্ত্রি বলেন, ‘আমাদের গ্রামের অধিকাংশ জেলে নৌকার অনুমতিপত্র নেওয়া হয়েছে সুন্দরবনের নলীয়ান ফরেস্ট স্টেশন থেকে। আমাদের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা করে নিয়েছেন বন কর্মকর্তারা। আমি নিজে গ্রামের ১৫ জন জেলের অনুমতিপত্র নবায়ন করেছি নলীয়ান স্টেশন থেকে। প্রথমে ১৫ জেলের ১৫ হাজার টাকা দিলেও অফিসের খাতায় প্রত্যেক জেলের নামে দুই শ টাকা বাকি লিখে রেখেছে। সরকারের ঘরে এক একটা নৌকায় সর্বোচ্চ ৫০ টাকা জমা দেন। বাকি টাকা বন কর্মকর্তারা নিজেরা নেন।’ সুন্দরবনের ভেতরে নদ-নদীতে মাছ ধরার নৌকা। শাকবাড়িয়া নদীর তীর থেকে তোলা নলীয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা তানজিলুর রহমান বলেন, ‘আমরা ওই এক হাজার টাকা করেই নিয়েছি, এটা সত্য। তবে অনেক গরিব জেলেদের নিকট থেকে টাকাই নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে। তবে এই সংস্কৃতি থেকে বের হওয়া দরকার।’সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন থেকে বনে প্রবেশের অনুমতিপত্র নবায়ন করেছেন কয়রার জেলে শহিদুল ইসলাম, গফুর সরদার, কামরুল ইসলাম ও শহিদুল গাজী। তাঁরা জানান, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন থেকে বিএলসি নবায়নে প্রতিটি জেলে নৌকার জন্য ৬০০ টাকা করে নেওয়া হয়েছে। তাঁরা গরিব মানুষ, বন কর্মকর্তারা যা চান, তাই দিতে হয়। না হলে বনের মধ্যে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার বলেন, ‘অন্য স্টেশনগুলোর তুলনায় আমার এখানে টাকার পরিমাণ কম। আমি মাত্র ৬০০ টাকা নিচ্ছি। তবে তিন মাস সুন্দরবন বন্ধ ছিল। বনরক্ষীরা দোকানপাটে বাকিতে মালামাল কিনেছিলেন, এখন এই টাকা নিয়ে দোকানের দেনা শোধ করা হচ্ছে। এ ছাড়া আমাদের বোটে টহলের জন্য যে পরিমাণ তেল দেওয়া হয়, তার চেয়ে অনেক বেশি তেল খরচ হয়। আমরা সেটাও বিএলসি নবায়ের আদায় করা অতিরিক্ত টাকা থেকে খরচ করি। জেলেরা স্বেচ্ছায় এই টাকা দেন।’বছরে ঘুষ আদায় সাড়ে ৩৮ লাখ টাকা। সুন্দরবনের ওপর নির্ভরশীল অন্তত ৫০ জন জেলের অনুমতিপত্রে দেখা গেছে, সেগুলোতে ৪০ টাকার নিচে রাজস্ব নেওয়া হয়েছে বলে লেখা আছে। তবে জেলেদের সবাই জানিয়েছেন, তাঁরা দায়িত্বরত বন কর্মকর্তাদের এক হাজার টাকা করেই দিয়েছেন। সুন্দরবনের কয়েকটি ফরেস্ট স্টেশনে খোঁজ নিয়ে রাজস্বের কয়েক গুণ বেশি ঘুষ গ্রহণের চিত্র উঠে এসেছে। সুন্দরবনের নলীয়ান ফরেস্ট স্টেশন থেকে ১ সেপ্টেম্বরের আগপর্যন্ত ৮৪৩টি জেলে নৌকার অনুমতিপত্র নবায়ন হয়েছে। কোবাদক স্টেশন থেকে ৮৮০টি, বানিয়াখালী স্টেশন থেকে ৫১১টি, কালাবগী স্টেশন থেকে ৫০৫টি, ঢাংমারী স্টেশন থেকে ৪৩০টি ও কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন থেকে ৮৭৫টি জেলে নৌকার অনুমতিপত্র নবায়ন হয়েছে। সুন্দরবনের জেলেদের বেশির ভাগ মাছ ও কাঁকড়া আহরণের নৌকার ধারণক্ষমতা স্বাভাবিকভাবে ৭৫ মণ পরিমাপের হয়ে থাকে। সে ক্ষেত্রে সরকারি মূল্য অনুযায়ী প্রতিটি নৌকায় রাজস্ব দাঁড়ায় ৪৫ টাকা থেকে ৫০ টাকা। সে হিসাবে উল্লেখিত ফরেস্ট স্টেশনগুলোর মোট ৪ হাজার ৪৪টি নৌকার নবায়ন থেকে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ২ হাজার ২০০ টাকা। আর জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিটি নৌকায় এক হাজার টাকা করে নিলে ঘুষ আদায় হয়েছে ৩৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা। ঘুষের টাকার ভাগ পান উর্ধ্বতনরাও বন বিভাগের কয়েকজন স্টেশন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলেদের বনে প্রবেশের অনুমতিপত্র নবায়নে যে বেশি টাকা নেওয়া হয়, তার ভাগ ঊর্ধ্বতন বন কর্মকর্তারাও পান। এ কারণে বেশি টাকা নেওয়ার বিষয়টি কয়েক যুগ ধরে চলে এলেও কখনো বন্ধ হয়নি। গত বছর কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তার বিরুদ্ধে নৌকার অনুমতিপত্র নবায়নে রাজস্বের বেশি ঘুষ আদায় করায় মামলা দিয়েছিলেন কয়েকজন জেলে। সেটিও মীমাংসা হয়ে গেছে। একাধিক জেলের ভাষ্য, অতিরিক্ত টাকা না দিলে বিএলসি নবায়ন করা হয় না। উল্টো মামলায় জড়িয়ে হয়রানির ভয় দেখিয়ে টাকা আদায় করেন বনরক্ষীরা। এ কারণে তাঁরা ঊর্ধ্বতন মহলেও জানাতে সাহস পান না। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান বলেন, জেলেদের বিএলসি নবায়নে নিয়মে যা আছে, তাই নেওয়ার জন্য প্রতিটি ফরেস্ট স্টেশন কর্মকর্তাকে নির্দেশ দোওয়া হয়েছিল। কারও বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এসব অনিয়ম ও দুর্নীতিতে তিনি এবং ঊর্ধ্বতন বন কর্মকর্তারা জড়িত নন বলে দাবি করেন।

যশোরের ভবদহ সংকট নিরসনে ৫ দফা দাবি
যশোর অফিস
যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা ও সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে পানিসম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা।
স্মারকলিপি গ্রহণ করেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। এ সময় উপস্থিতি ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালি, উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, বাম নেতা তসলিম উর রহমান, জিল্লুর রহমান ভিটু, গাজী আবদুল হামিদ প্রমুখ।

৫ দফা দাবি হলো- ভবদহ অঞ্চলকে মহাবিপর্যয়ের হাত থেকে নদী, পানি ব্যবস্থাপনা, প্রাণ-প্রকৃতি, জীববৈচিত্র্য ও জনপদকে রক্ষার জন্য দ্রুত বিল কপালিয়ায় টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) ও পর্যায়ক্রমে বিলগুলোতে টিআরএম চালু এবং উজানে মাথাভাঙ্গা-ভৈরব নদী সংযোগের প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব কবির বিন আনোয়ার, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও সাবেক স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী সহযোগে সিন্ডিকেটের বিচার, সরকারকে মিথ্যা তথ্য প্রদান, জনপদের দুঃখ-দুর্দশা, নদী হত্যা ও সরকারি নীতিমালা লঙ্ঘনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমডাঙ্গা খাল দ্রুত সংস্কার করতে হবে। নদী সীমানা নির্ধারণ, নদী তট আইন বাস্তবায়ন, অবৈধভাবে নদী গর্ভে নির্মিত ইটভাটা, আবাসন প্রকল্প প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্টদের বিচার ও সব অবৈধ দখলদার উচ্ছেদ করে সব খাল উন্মুক্ত করতে হবে। ভারত থেকে আসা ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও দেশের অভ্যন্তরে সব নদী-খাল সংস্কার, নদী সম্পদ উদ্ধার, অবৈধ দখলদার উচ্ছেদ ও নদী তট আইন বাস্তবায়ন করতে হবে।

স্মারকলিপিতে বলা হয়েছে, বিগত সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পানিসম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, ঠিকাদার ও ঘের মালিক সিন্ডিকেটের ষড়যন্ত্রে ভবদহ স্লুইস গেট থেকে ৬০ কিলোমিটার নদী হত্যা করা হয়েছে। ফলে যশোর ক্যান্টনমেন্ট থেকে বারোয়াড়িয়া মোহনা পর্যন্ত যশোর-খুলনা-সাতক্ষীরা জেলাধীন নদী অববাহিকার ১০০ কিলোমিটার জনপদের চার শতাধিক গ্রাম, হাট বাজার, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, বাড়িঘর, আবাদ ফসল স্থায়ী জলাবদ্ধতার শিকার হতে চলেছে। পরিতাপের বিষয় হলো- সাবেক প্রধানমন্ত্রীর কাছে মিছিল ও স্মারকলিপির মাধ্যমে অনুরোধ-উপরোধ জানানো হলেও তিনি জনগণের বিরুদ্ধে সিন্ডিকেটের পক্ষ নিয়ে এ জনপদকে মহাবিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন।