Home আঞ্চলিক যুবদল নেতা ধনী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

যুবদল নেতা ধনী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

22


স্টাফ রিপোর্টার
যশোর জেলা যুবদলের সহ-সভাপতি বদিউজ্জামান ধনী হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে।

খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান বুধবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. রায়হান মুন্সী, মো. আমজাদ হোসেন আকাশ, মো. মন্টু ওরফে আলী রাজ বিশ্বাস অপূর্ব ওরফে হিটার রাজ, মো. আলামিন ওরফে চোর আলামিন, ইছামীর ওরফে ইছা এবং রাইসুল ইসলাম রিজভী। এর মধ্যে আমজাদ ও ইছামীর পলাতক।

খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- মো. শামছুল আবেদীন মিলন ও মো. শামীম আহম্মেদ মানুয়া।

আইনজীবীরা জানান, ২০২২ সালের ১২ জুলাই যশোর সদরের শংকরপুর এলাকায় যুবদল নেতা ধনীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার ভাই মনিরুজ্জামান বাদী হয়ে পর দিন যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত করে পুলিশ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।