Home জাতীয় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে তারেক রহমানের প্রতিনিধিরা

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে তারেক রহমানের প্রতিনিধিরা

33


ঢাকা অফিস।।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছে বিএনপি। আজ শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যায়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তার সাথে ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার পর্যন্ত পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬৮ জন। তাদের মধ্যে অনেকই তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। বাকিদেরও খোঁজ খবর নিয়ে শনিবার আর্থিক সহযোগিতা করা হবে।

আহতদের খোঁজ নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের রকিবুল ইসলাম বকুল বলেন, এখানে চিকিৎসাধীন অনেকেই বলেছে, তারা সর্বোচ্চ চিকিৎসাটা পাচ্ছেন না, তারা হতাশ। একজন অভিভাবক জানিয়েছেন, পুষ্টিকর খাবারের দরকার। কারণ অনেকের মাংস পেশি পচে গেছে। সবাইকে বলব, এদিকে যেন সবাই দৃষ্টি দেন, সর্বোচ্চ চিকিৎসাটা দেন।