কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার (৯ জুলাই) জুম্মার নামাজবাদে উপজেলার মাইক্রোস্ট্যান্ডে নিহত শহীদ ছাত্রদের উদ্যেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, জামায়াত ইসলামিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং শতশত ধর্মপ্রাণ মুসুল্লিদের অংশগ্রহণে এই গায়েবান জানাজা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক শেখ রাকিব হোসেন এর সার্বিক পরিচালনায় শহীদদের স্মৃতিচারণে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদৎ হোসেনের পৌত্র ভাড়াশিমলা ইউনিয়নের সমন্বয়ক খুলনা সিটি কলেজের ছাত্র সানি মাহির, সহ-সমন্বয়ক জিএম রিয়াজ, রেদওয়ানুল ইসলাম, তাকি ইয়াসির, মিডিয়া সমন্বায়ক শেখ সোয়েব আহমেদ প্রমুখ। অংশগ্রহণ করেণ ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পী, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সদস্য ইশারাত আলী, আলমগীর হোসেন, শেখ আতিকুর রহমান, শেখ আল নুর আহমেদ ঈমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শতশত মুসুল্লি। গায়েবানা জানাজার নামাজ পড়ান সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদের পেশ ইমাম মাওঃ নূর মোহাম্মদ।
কালিগঞ্জের ফতেপুর ওয়ার্ড বিএনপি’র কার্যালয় উদ্বোধন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ১ ও ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকাল ৫ টায় উদ্বোধনী অনুষ্ঠানে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিএম ইউনুস আলী’র সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের আহবায়ক মীর শাহিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার আলী সাফুই, সদস্য সচিব মোতাহার হোসেন সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম বাবলু, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান, জিয়া পরিষদের উপজেলা সেক্রেটারী নুরুজ্জামান পাড়, ফকরুল ইসলাম, সোহারাব হোসেন সরদার প্রমুখ। আলোচনা শেষে কোটা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আনিসুর রহমান। পরে তাবারক বিতরণ করা হয়।
কালিগঞ্জে জামায়াতের উদ্যোগে দোয়া শুকরানা মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্বৈরাচার শেখ হাসিনার দেশত্যাগ ও পদত্যাগ করায় দোয়া ও শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে উপজেলার বাঁশতলা বাজারের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় শতশত জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বিএনপিসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওঃ রওশান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা জামাতের আমির আব্দুল ওহাব সিদ্দিকী, মাস্টার সালাউদ্দিন, মাওঃ মোমেন বিএনপি নেতা নুরজামান পাড় ও মোতাহার হোসেন প্রমুখ। এসময় বক্তারা যাতে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না হয় সে বিষয়ে খেয়াল রাখতে বলেন। এছাড়া উপজেলার সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ টিম গঠন করেছে। তাদের যাতে কোন ক্ষতি না হয় সে বিষয়ে দায়িত্বশীলদের সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান।শেষে দোয়া ও শুকরিয়া মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।











































