Home আন্তর্জাতিক জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা

15


অনলাইন ডেস্ক।।

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর জাপান টাইমসের। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে, যার গভীরতা ২৫ কিলোমিটার।

দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি জাপানের উত্তর-মধ্য অঞ্চল নোটোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।