Home আঞ্চলিক মহানগর বিএনপির জরুরি সভা আজ

মহানগর বিএনপির জরুরি সভা আজ

23


।। খবর বিজ্ঞপ্তি।।
আজ ৯ই আগস্ট শুক্রবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভায় খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটি, থানা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব বৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি / সাধারণ সম্পাদক, আহ্বায়ক / সদস্য সচিব বৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদদ্য সচিব শফিকুল আলম তুহিন।

মহানগর ও জেলা বিএনপির দোয়া মাহফিল আজ
।। খবর বিজ্ঞপ্তি।।
বৈষম্য বিরোধী যৌক্তিক ছাত্র আন্দোলনে যে সমস্ত মহান ছাত্র-জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনায় আজ ৯ই আগস্ট বাদ জুম্মা হেরাজ মার্কেট জামে মসজিদে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
খুলনা মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা কর্মীদের জুমার নামাজ শেষে দোয়ায় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
#