Home খেলাধুলা নিয়ম ভাঙায় অলিম্পিক থেকে ব্রাজিল তারকাকে দেশে পাঠানো হলো

নিয়ম ভাঙায় অলিম্পিক থেকে ব্রাজিল তারকাকে দেশে পাঠানো হলো

23


স্পোর্টস ডেস্ক

প্যারিস অলিম্পিকে নিয়ম ভাঙায় কড়া শাস্তি পেলেন ব্রাজিলের নারী সাঁতারু আনা ক্যারোলিনা ভিয়েরা। প্রতিযোগিতায় নামার আগেই ব্রাজিল তারকাকে দেশে ফিরতে হয়েছে।

ব্রাজিলের সাঁতারের দলে ছিলেন গ্যাব্রিয়েল সান্তোস নামের আরেকজন। তবে বাস্তব জীবনে আছে প্রেমের সম্পর্ক। কিন্তু নিয়ম ভেঙে তারা বেরিয়েছিলেন নিজেদের মতো করে ঘুরতে। প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়াটাই কাল হলো।

গেমস ভিলেজের বাইরে দুজনে রাত্রিকালীন ভ্রমণে গিয়েছিলেন। সেটা দলের সংশ্লিষ্ট কাউকেই জানিয়ে যাননি তারা দুজনে। মূলত সেখান থেকেই ক্যারোলিনা এবং সান্তোসের ওপর নাখোশ হয়েছে ব্রাজিলের অলিম্পিক কর্তৃপক্ষ। দুজনকেই গেমস ভিলেজে ফিরে আসার পর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

আনা ক্যারোলিনা জিজ্ঞাসাবাদেই অলিম্পিকের কর্তাব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। কর্তৃপক্ষের সঙ্গে অপমানজনক এবং আপত্তিকর ভাষায় চেঁচামেচি করেছেন বলেও জানা যায়। ব্রাজিলিয়ান অলিম্পিক কমিটির ভাষায় তার আচরণ ছিল ‘অসম্মানজনক এবং আগ্রাসী মনোভাবের।’ বিষয়টি পছন্দ হয়নি তাদের। এরপরেই তাকে প্রতিযোগিতার জন্য নিষিদ্ধ করা হয়। পাঠিয়ে দেয়া হয় নিজের দেশে।

তবে ক্যারোলিয়ান প্রেমিক গ্যাব্রিয়েল সান্তোস নিজের জিজ্ঞাসাবাদের পর্বে নম্র ছিলেন। নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন। যে কারণে তাকে অলিম্পিকে খেলার সুযোগ দিয়েছে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ। দুজনেই জানিয়েছেন তারা সেইফ স্পোর্টস গাইড লঙ্ঘন করেই আইফেল টাওয়ারে ঘুরতে গিয়েছিলেন।