Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

79
কৃষকের ঘরে উঠছে নতুন পাট। দলবেঁধে পাটের আঁশ ছাড়াচ্ছেন নারীশ্রমিকেরা। এ কাজে একেকজন নারীশ্রমিক দিনে ৪০০ টাকা মজুরি পাবেন। আদমপুর, অম্বিকাপুর, সদর উপজেলা, ফরিদপুর, ৩০ জুলাই

মাগুরা ২ আসনের আরইআরএমপি-৩ মহিলাদের মাঝে চেক ও সনদ প্রদান
নওয়াব আলী মাগুরা
পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ শীর্ষক প্রকল্পে অব্যহতি প্রাপ্ত দুঃস্থ মহিলা কর্মীদের মাঝে ৪০% যৌথ সঞ্চয়ী হিসাবে চেক ও সনদ প্রদান অনুষ্ঠান ২০২৪ মঙ্গলবার মাগুরা এলজিইডি অফিসের কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড শ্রী বীরেন শিকদার।প্রধান অতিথি বলেব ৪ বছর কর্মের পর আরইআরএমপি-৩ মহিলাদের সঞ্চিত টাকা যাতে তারা সঠিক ভাবে আয়বর্ধক কাজে বিনিয়োগ করে ভবিষ্যৎ জীবনে ভালো থাকতে পারে সে জন্য ১০টি বিষয়ে ট্রেনিং দেয়া হয়েছে।টাকা গুলো তারা যেন যেমন তেমন ভাবে ব্যায় না করে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।একই সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সন্ত্রাস ও নাশকতা কারিদের কর্মকান্ড থেকে সকলকে সতর্ক থাকতে বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী আ.ন.ম ওয়াহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা সদর উপজেলার চেয়ারম্যান রানা আমির ওসমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মাদপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ সাদ্দাম হুসাইন,মাগুরা সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির,শালিখা উপজেলা প্রকৌশলী শোয়েব আহম্মেদ,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামিম খাঁন,মাগুরা ২ আসনের চেয়ারম্যান বৃন্দ,প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী প্রমুখ।

৪ বছরের কাজ শেষে মাগুরা-২ আসনের ১৯ ইউনিয়নের ১৯০ জন আরইআরএমপি -৩ মহিলাদের ২ কোটি ২৭ লক্ষ ৫৫ হাজার ৫৭৫ টাকার চেক ও সনদ প্রদান করা হয়।তারা প্রত্যকে প্রায় ১ লক্ষ ২১ টাকা পেয়েছেন।প্রাপ্ত টাকা দিয়ে ভবিষ্যৎ জীবনে ভালভাবে চলতে পারেন এ বিষয়ে তাদের হাস-মুর্গী পালন,গবাদি পশু পালন,সাক-সব্জি চাষ,স্বাস্থ্য সচেতনতা সহ ১০টি বিষয়ে ট্রেনিং দেয়া হয়েছে।যাতে করে তারা সুবিধা মত বিষয়ে আত্মনিয়োগ করে স্বাবলম্বী হতেপারে। অনুষ্ঠানের সঞ্চাক ছিলেন সহকারী প্রকৌশলী তাসনিন আক্তার। আয়োজনে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাগুরা।

যুবলীগ কর্মী সুমন দাসের পিতার মৃত্যুতে নগর যুবলীগ ও ছাত্রলীগের যৌথ বিবৃতি

খবর বিজ্ঞপ্তি
দৌলতপুর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও মহানগর যুবলীগ কর্মী সুমন দাসের পিতা প্রদীপ কুমার দাস (৭১) মৃত্যুবরন করেছেন। গত সোমবার ভোর ৪টা ১০ মিনিটে তিনি নগরীর দৌলতপুর বনিকপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পূর্বে তিনি দীর্ঘদিন যাবৎ দূররোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

দর্শনার আলোচিত মাদক বিক্রেতা রশিদা ও ক্রেতা ইয়াবাসহ গ্রেফতার
মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের হাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ বিক্রেতা ও ক্রেতাকে গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) তাকবীন জাহান পলি সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার আলোচিত মাদকস্পর্ট আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ায় ২০/২২ টি মাদক মামলার আসামী রশিদার বাড়িতে অভিযান চালায়। এসময় রবিউল ইসলাম স্ত্রী জেলার আলোচিত মাদক ব্যবসায়ী ২০/২৫ টি মাদক মামলার আসামী রশিদা খাতুন (৬৪)কে গ্রেফতার করে। এসময় ইয়াবা ক্রেতা জীবননগর উপজেলা রায়পুর গ্রামের ইছা হকের ছেলে মোঃ আনিছুর রহমান (৪০)’র কাছ থেকে ১০০ পিচ ইয়াবা জব্দ করে।এসময় রশিদার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটের মূল্য বাবদ নগদ ১,৫৯০টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় ও পলাতক আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়
বাগেরহাট প্রতিনিধি
”ভরবো মাছে মোদের দেশ গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য দপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেলের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, সাবেক সভাপতি নীহার রঞ্জন সাহা, আহসানুল করিম, সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, মোল্লা আব্দুর রব, যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন, সাবেক সাধারন সম্পাদক আলী আকবর টুটুল, সাংবাদিক মোঃ ইয়ামীন আলী, মোঃ শামসুর রহমান, আমিরুল আলম বাবু, চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারীসহ প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশে মৎস্যর উৎপাদন বেড়েছে। এতে দেশের মানুষের চাহিদা পূরণ করে মৎস্য সম্পদ বিদেশে রপ্তানি করা হচ্ছে। তাই এই খাত থেকে সরকার প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। বক্তারা আরো বলেন, মৎস্য সম্পর্কে চাষীদেরকে প্রশক্ষিত করা হলে এ অঞ্চলের মৎস্য উৎপাদন আরো বেড়ে যাবে। এ ছাড়া যে সকল অঞ্চলে মৎস্য ধরা নিষেধ ও বিষ দিয়ে মাছ শিকার বন্ধের জন্য সকলের সহযোগীতা থাকলে এ অঞ্চল থেকে আরো বেশি বৈদেশিক মুদ্রা আমাদের মাধ্যমে আয় করা সম্ভব হবে।

যশোরে আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান, ফেনসিডিলসহ স্ত্রী আটক
যশোর অফিস।।
যশোরে আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে ফেনসিডিলসহ স্ত্রী সুলতানা বেগমকে (৫৩) আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা মঙ্গলবার সকালে যশোর সদরের বিরামপুর ফকিরার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
ফেনসিডিলসহ আটক সুলতানা বেগম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা কমিটির সভাপতি, জেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য কেরামত আলী মোল্লার স্ত্রী। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, আমাদের কাছে খবর ছিল কেরামত আলী মোল্লা (৬০) ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসা করেন। গোপন এই খবরের ভিত্তিতে আমরা ছদ্মবেশে বেশ কয়েকদিন এলাকায় তদারকি করি। অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আমরা কেরামত আলী মোল্লার বাড়িতে অভিযান চালাই। অভিযানের খবর জানতে পেরে কেরামত আলী মোল্লা পালিয়ে যান। আমরা তার বসতঘরে অভিযান চালিয়ে ৭টি বান্ডিলে ২৫ করে মোট ১৭৫ ফেনসিডিল উদ্ধার করি। ফেনসিডিল তার শোয়ার ঘরে খাটের নিচে সাজানো ছিল। একইসাথে কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করি।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক শাহীন পারভেজ সুলতানা বেগম ও তার স্বামী কেরামত আলী মোল্লাকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।

কালিগঞ্জের সার্বিক আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে আমি স্বচেষ্ট থাকব: অফিসার ইনচার্জ

কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১২ টায় প্রেসক্লাবের হলরুমে সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক (সাবেক) ডিএম সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক, সদস্য জিএম ছামসুর রহমান, শেখ লুৎফর রহমান, আশেক মেহেদী, শেখ নাজমুল হোসেন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সূধীজন। দীর্ঘ মতবিনিময় সভায় বক্তব্যকালে অফিসার ইনচার্জ বলেন আমি নীতির বাহিরে কাজ করিনা, যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে সক্ষম হই। সন্ত্রাস, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের বিরুদ্ধে আমার মূল অভিযান। এখানে কোনো সুপারিশ নেই, তদবীরও চলবেনা, আমি তদবির বুঝিনা। আমি চাই এই জনপদের মানুষকে আইনগত সহায়তার পাশাপাশি শান্তিরক্ষায় অবিচল হয়ে কাজ করবো। তবে কালিগঞ্জ থানা হবে ঘুষ ও দালালমুক্ত সেবা মুলক প্রতিষ্ঠান। সংবাদপত্রে যথাযথ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজ তথা দেশের অবদান রাখবেন। আইনগত সহায়তার জন্যে রাতে দিনে যে কোনো সময়ে আমাকে স্মরণ করলে অবশ্যই পাশে পাবেন। অহেতুক কাঔকে থানা পুলিশের পক্ষ থেকে হয়রানী করা হবেনা এটা আমি অঙ্গিকারাবদ্ধ। পরে নবাগত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামকে সন্মাননা স্মারক, উত্তরীয়, কালিগঞ্জ প্রেসক্লাবের লোগ সম্বলিত গেঞ্জি ও ক্যাপ প্রদান করা হয় এবং ফুলেলে শুভেচ্ছা জানানো হয়।

কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টায় সিনিঃ উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়ামে মৎস্য খামারী ও উপজেলার বিভিন্ন সাংবাদিকদের অংশগ্রহনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপুর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার পরিচালনায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছ চাষে সফলতা পেতে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম নিয়ে ৩০ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক ও ঈমন প্রমুখ।

আড়ংঘাটা থানার সভাপতিকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ খুলনা ইসলামী আন্দোলনের

খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা আড়ংঘাটা থানার সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়লকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন সরকার সারাদেশে গণ গ্রেফতার করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে, তিনি নিরীহ নিরাপরাধ সাধারণ মানুষকে গ্রেফতার ও হয়রানী না করতে সরকারের প্রতি আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর মায়াকান্না শোনা যায়। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে দলীয় সন্ত্রাসী ও পুলিশ দিয়ে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যার বিষয়টি বেমালুম ভুলে যাচ্ছেন তিনি, যা কোনভাবেই কাম্য নয়। তারা বলেন, রাষ্ট্রপ্রধানের কাছে সবাই সমান। সে হিসেবে সকল শ্রেণি পেশার মানুষ যেভাবেই খুন হন না কেন তার বিষয়ে সরকার ব্যথিত হওয়ার কথা। কিন্তু প্রধানমন্ত্রী তার দলীয় কর্মী কোন জায়গায় কীভাবে সমস্যায় পড়েছে, ক্ষতির সম্বমুখীন হয়েছে, কোন জায়গায় কোন স্থাপনা ক্ষতি হয়েছে, তার বিশদ বিবরণ তুলে ধরলেও তার দলের ক্যাডার ও পুলিশের গুলিতে খুন হওয়াদের বিষয়ে কোন কথা নেই, যা সচেতন নাগরিকদেরও ভাবিয়ে তুলেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর আব্দুল আউয়াল আরো বলেন, গণহত্যা চালানোর পর আন্দোলনকারী নিরীহ ছাত্রদের দুষ্কৃতকারী আখ্যায়িত করে তাদের বিষয়ে সরকারের কঠোর মনোভাবের কথা শোনা যাচ্ছে। তিনি সরকারের গণগ্রেফতারের কারণে সাধারণ মানুষ আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে। মিডিয়া আসছে হাজার হাজার মানুষ গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী, যার মধ্যে অনেক নিরীহ মানুষের নামও দেখা যায়। তিনি নিরাপরাধ ও নিরীহ মানুষকে হয়রানী করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিবৃতিদাতারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, এইচএম আরিফুল ইসলাম, গাজী মিজানুর রহমান, শেখ হাসান ওবায়দুল করীম, মোঃ হুমায়ুন কবির, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, এ্যাডঃ কামাল হোসেন, মাওলানা নাসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আমজাদ হোসেন, সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম, সদর থানার সেক্রেটারী গাজী ফেরদাউস সুমন, মোঃ মঈন উদ্দিন, মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, আলহাজ্ব মারুফ হোসেন, ক্বারী জামাল হোসেন, আড়ংঘাটা থানার সেক্রেটারী কাজী তোফায়েল হোসেন, সোনাডাঙ্গা থানার সেক্রেটারী মোহাম্মদ কবির হোসেন, এস এম আবুল কালাম আজাদ, দৌলতপুর থানার সহ-সভাপতি তরিকুল ইসলাম কাবীর, সেক্রেটারী আলফাত হোসেন লিটন, খানজাহান আলী থানার সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, লবণচরা থানার সেক্রেটারী মোঃ আব্দুস সালাম প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আড়ংঘাটা থানার সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়লকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

আজ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
তথ্য বিবরনী
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ ৩১ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হবে। ঐদিন সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে নয়টায় হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি এবং পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

১ আগস্ট সকাল ১০টায় খুলনা শ্রীম্প টাওয়ার সম্মেলনকক্ষে জেলার ‘মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল উন্নয়ন এবং সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২ আগস্ট সকাল ১০টায় দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা চিংড়ি ক্লাস্টারে পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

৩ আগস্ট সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলার খলসিবুনিয়ায় পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে এবং সকাল ১০টায় খুলনা জেলা মৎস্য ভবনে মৎস্য বিষয়ক রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৪ আগস্ট সকাল নয়টায় খুলনা বিশ^বিদ্যালয়ের লেকে পোনামাছ অবমুক্তকরণ এবং সকাল ১০টায় খুলনা বিশ^বিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

৫ আগস্ট সকাল ১০ টায় খুলনার গল্লামারি মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।

বঙ্গমাতার জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
আগামী ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, এ উপলক্ষ্যে আগামী ৮ আগস্ট সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হবে।

সভায় সিভিল সার্জন ডাঃ শেখ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলালসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোটা আন্দোলনে সহিংসতায় হতাহতদের স্মরণে খুবিতে শোক পালিত
খবর বিজ্ঞপ্তি
দেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত কোটা আন্দোলনে হতাহতদের স্মরণে ৩০ জুলাই (মঙ্গলবার) সরকারের নির্দেশনা মোতাবেক খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা কালোব্যাজ ধারণ করেন। পরে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

মগবাজারে অফিস কক্ষে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পুলিশ বলছে হত্যাকাণ্ড
ঢাকা অফিস
রাজধানীর মগবাজারে নিজ অফিস কক্ষে মোলকম আনন্দ সরকার (৫৭) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

তাকে উদ্ধার করে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিরঝিল থানার এসআই রাকিবুল আলম বলেন, নিজ অফিস কক্ষ থেকে মোলকম আনন্দ সরকারকে স্বজনরা সকালে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মৃতের নাক চোখ নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। ডান হাত ও বুকের ডান পাশে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতের স্ত্রীর ভাই মার্ক দীপক রায় বলেন, মোলকম গতকাল রাতে মগবাজার তার নিজ অফিস থেকে বাসায় ফিরেনি। রাত ১১টার দিকে বাসায় ফোন করে জানান, তার আসতে দেরি হবে। পরে রাতে বাসায় না ফেরায় সকালে অফিসে গিয়ে ফ্লোরে তাকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোলকম বরিশালের উজিরপুরের দোহরপাড়া গ্রামের মৃত পঞ্চনন্দ সরকারের ছেলে। বর্তমানে ৪৬৩/৫ গ্রিনওয়ে নয়াটোলায় পরিবারের সঙ্গে থাকতেন। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার।

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সাড়ে তিন শতাধিক স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে পার্বতীপুর যাওয়ার পথে উপজেলার গড়গড়ি-গোবিন্দপুর গ্রামের মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পাকশী ডিভিশন লেভেল থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি পাহারায় খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে মঙ্গলবার সকালে পার্বতীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। চুয়াডাঙ্গার মোমিনপুর-মুন্সিগঞ্জ রেলস্টেশনের মাধ্যবর্তী আলমডাঙ্গার গোবিন্দপুর এলাকায় পৌঁছলে সকাল সাড়ে ১০টার দিকে তেলবোঝাই ট্যাংকের জয়েন্টের লক খুলে যায়। এতে একটি ট্যাংকার রেল ট্র্যাক থেকে লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ট্রেনের চাকা দিয়ে ধোঁয়া নির্গত হচ্ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ কাউকে ট্রেনের কাছে যেতে দেয়নি।

চুয়াডাঙ্গা উপসহকারী প্রকৌশলী (পথ) শ্যামল কুমার দত্ত জানান, তেলবাহী ট্রেনের লাইনচ্যুতের ঘটনায় লাইনের প্রায় সাড়ে ৩০০ স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। সহকারী নির্বাহী প্রকৌশলী লাল চাঁদ মিয়া বলেন, তেলবাহী গাড়ি লাইনচ্যুত হওয়ায় পশ্চিম রেলের সহকারী পরিবহণ কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের পর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বেলা ২টার দিকে উদ্ধারকাজ শুরু করেছে রিলিফ ট্রেন। বেলা ৫টা নাগাদ উদ্ধার কাজ শেষ হতে পারে।

দৌলতপুর থানা আ’লীগের বর্ধিত সভায় সিটি মেয়র
শেখ হাসিনা ও দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ হাসিনা ও দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। ওরা শেখ হাসিনাকে শুধু ক্ষমতাচ্যূত নয় হত্যা করার জন্যই দেশব্যাপী এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ওরা জঙ্গীবাদের পৃষ্ঠপোষক বলেই সাধারণ ছাত্রদের ন্যায্য দাবীকে অপব্যবহার করে ঢাকা-চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীসহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখানে সাধারণ শিক্ষার্থীরা এ ধরণের প্রশিক্ষিত ধ্বংসযজ্ঞ চালাতে পারে না। কেবলমাত্র প্রশিক্ষিত জঙ্গী জামায়াত-শিবিরের নেতৃত্বে বিএনপি সুপরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তিনি আরো বলেন, অবিলম্বে জামায়াত শিবিরের রাজনীতি এদেশে বন্ধ হবে। সে লক্ষে এখনই আমাদের ওদেরকে প্রতিহত করতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর সময় ও সুযোগ দেয়া যাবে না। এ বাংলার স্বাধীনতা সার্বভৌম, সংবিধান ও সংস্কৃতিকে রক্ষা করতে স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে একহয়ে প্রতিহত করতে হবে। তিনি শোকের মাসকে শক্তিতে পরিণত করতে সাংগঠনিক কার্যক্রমকে আরো জোরদার করার আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মতিউর রহমান মিলনায়তনে দৌলতপুর থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। থানা আওয়ামী লীগের শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দের পরিচালনায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, মোজাম্মেল হক হাওলাদর, বীর মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, মনিরুজ্জামান খান খোকন, শেখ দাউদ হায়দার, কাউন্সিলর শাহাদাত মিনা, আবু জাফর, আসিফুর রহমান আসিফ, মাকসুদ হাসান পিকু, আব্দুর রউফ মোড়ল, শেখ ওহিদুজ্জামান, মফিজুর রহমান হিরু, হারুনুর রশীদ হাওলাদার, জাফর ইকবাল মিলন, মফিজুর রহমান মোড়ল জিবলু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর মাস্টার আব্দুস সালাম, কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, কাউন্সিলর শামছুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর মনিরা বেগম, শাহিন জামান পন, আবু তালেব হাওলাদার, সাইফুজ্জামান মুকুল, মিজানুর রহমান তরফদার মিজা, আশরাফুজ্জামান খোকন সুজিত ভট্টাচার্য লক্ষণ, আবু হানিফ, মোফাজ্জল আলম বন্দ, শামীম মোড়ল, ফারহানা সোহেল নিপু, মাহফুজা শাহবুদ্দিন, বিউটি ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে তারা মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

এ সময় তারা শিক্ষার্থীদের হত্যার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি জানান। শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়ক, মজিদ সরণি, কেডিএ এভিনিউ, ইব্রাহিম মিয়া সড়কসহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষার জন্য শিববাড়ি মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

কোটা সংস্কার আন্দোলন: বাগেরহাটে মুছে ফেলা হচ্ছে দেয়াল লিখন ও গ্রাফিতি
বাগেরহাট প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে বাগেরহাটে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি, দেয়াল চিত্র ও লিখন মুছে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে লেখা ও আঁকা ছবি মুছে ফেলতে দেখা যায়। প্রধান শিক্ষকের নির্দেশে এই কাজ করা হয়েছে বলে জানান নিজেদের স্কুলটির কর্মচারী হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিরা।
প্রতক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়টির দেয়ালে কোটা আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের লেখা ও আঁকা ছবি মুছতে শুরু করেন কয়েকজন ব্যক্তি। বিদ্যালয়টির বাইরের অংশের পুরো দেয়ালে রং করেননি তারা। তুলি-ব্রাশের সাহায্যে দেয়ালের কেবল যেসব স্থানে শিক্ষার্থীরা লেখা ও ছবি এঁকেছিলেন তা রঙের মাধ্যমে ঢেকে দেওয়া হয়।

বাগেরহাট বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে পরিচয় দেওয়া মো. তহিদুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠান প্রধান এ বিষয়ে ভালো জানেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন দেয়ালের লেখনী মুছতে।’

বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা রানী বিশ্বাস বলেন, ‘অনেক আগে থেকে বিদ্যালয়ের দেয়ালে লেখা নিষেধ। লেখা থাকলে দেয়াল অপরিষ্কার দেখায়। এ জন্য যেসব লেখনী ছিলা তা মুছে দেওয়া হয়েছে।’

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলবাহী ট্রেন ৬ ঘণ্টা পর উদ্ধার
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
আলমডাঙ্গায় জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সাড়ে তিনশত স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান চুয়াডাঙ্গার উপ-সহকারী প্রকৌশলী (পথ) শ্যামল কুমার দত্ত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে পার্বতীপুর যাওয়ার পথে উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গোবিন্দপুর এলাকার মাঠের মধ্যে এ দুর্ঘটনা হয়। পরে বিকেল ৪টার দিকে সেটিকে উদ্ধার করার পর পার্বতীপুরের উদ্দেশে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

এদিকে নাশকতা নাকি দুর্ঘটনা কারণ খতিয়ে দেখতে পাকশি ডিভিশন লেভেল থেকে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।

রেল বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে খুলনা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি প্রহরায় জ্বালানি তেল নিয়ে পার্বতীপুর উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকায় পৌঁছালে তেল বোঝাই দুটি ট্যাংকারের জয়েন্টের লক খুলে যায়। এতে একটি ট্যাংকার রেল ট্র্যাক থেকে লাইনচ্যুত হয়। এতে রেলের প্রায় সাড়ে তিন শতাধিক স্লিপার ক্ষতিগ্রস্ত হয়।

চুয়াডাঙ্গা উপ-সহকারী প্রকৌশলী (পথ) শ্যামল কুমার দত্ত জানান, দুপুরে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করা হয়েছে। জ্বালানি তেলবাহী ট্রেনটি বিকেল ৪টার দিকে পার্বতীপুরের উদ্দেশে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত চলমান রয়েছে।

সহকারী নির্বাহী প্রকৌশলী লাল চাঁদ মিয়া বলেন, তেলবাহী গাড়ি লাইনচ্যুত হওয়ায় পশ্চিম রেলের সহকারী পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রেনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে কিছু স্লিপার নষ্ট হয়েছে। রেল বিভাগ ইতোমধ্যে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে। তবে নাশকতা কি না খতিয়ে দেখছে তদন্ত কমিটি। উদ্ধার ট্রেনের জ্বালানি ট্যাংকারটি বর্তমানে জিআরপি পুলিশের পাহারায় রয়েছে।

ভৈরব নদ থেকে বালুর বস্তা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
যশোর অফিস
যশোরের অভয়নগরের ভৈরব নদ থেকে হাত-পায়ে বালুর বস্তা বাঁধা হাবিবুর রহমান (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বিভাগদী এলাকায় ওই নদ থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাবিবুর রহমান উপজেলার মধ্যপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। গত রোববার বিকেলে পাওনা টাকা আদায় করার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সোমবার সন্ধ্যা থেকে তারা ভৈরব নদে মরদেহ দেখতে পান। রাতেই পুলিশকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি খুঁজে না পেয়ে ফিরে যায়। মঙ্গলবার সকালে আবার মরদেহটি নদে ভাসতে দেখে নৌ পুলিশের কাছে খবর পাঠানো হয়। বিকেলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হাবিবুর রহমানের স্ত্রী তামিমা আক্তার বলেন, রোববার বিকেল ৪টার দিকে পাওনা টাকা আদায় করার কথা বলে হাবিবুর বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। লোকমুখে শুনে মঙ্গলবার দুপুরে ভৈরব নদে ভাসতে থাকা অবস্থায় স্বামীর মরদেহ দেখতে পাই।

অভয়নগরের নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক লোকমান হোসেন বলেন, ভৈরব নদে হাবিবুর রহমানের মরদেহটি ভাসছিল। তার দুই হাত ও দুই পায়ে চারটি বালুর বস্তা নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইলে দুই মাদক কারবারির যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
নড়াইলে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন ও সাইফুল আলম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোরের কোতোয়ালি থানার মোল্যাপাড়া গ্রামের সুলেমান শেখের ছেলে মফিজুর রহমান ও খুলনার খানজাহান আলী থানার পোড়িয়াডাঙ্গা গ্রামের আফসার শেখের ছেলে হযরত শেখ। হযরত শেখ পলাতক থাকায় তার অনুপস্থিতে আদালত এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী জানান, ২০১৩ সালে নড়াইল-যশোর মহাসড়ক থেকে মফিজুর রহমান ২৩ বোতল ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক হন। অপরদিকে ২০১২ সালে সদর উপজেলার চাঁচড়া এলাকায় বাসে তল্লাশির সময় হযরত শেখ ২২ বোতল ফেনসিডিলসহ আটক হন। উভয় ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

মামলার বিচারকাজ চলাকালে এক পর্যায়ে জামিনে মুক্ত হয়ে আসামি হযরত শেখ পালিয় যান। তার সহযোগী আব্দুল বাবু মারা যায়। আদালত পরে বাবুকে মামলা থেকে অব্যাহতি দেন।

দুটি মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি মফিজুর রহমান দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয়মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অন্য মামলায় আসামি হযরত শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কাটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে বামজোটের উদ্যোগে শোক মিছিলে
পুলিশী বাধার তীব্র প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি
বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনে হত্যার বিচার ও সংকটের রাজনৈতিক সমাধানে ছাত্র-জনতা হত্যার দায় নিয়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগ করার দাবিতে এবং শহীদদের স্মরণে শোক মিছিলে পুলিশী বাধা প্রদানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাম জোটের নেতৃবৃন্দ। ২৯ জুলাই ’২৪ বিকেল সাড়ে পাঁচটায় পিকচার প্যালেস মোড় থেকে পূর্বঘোষিত কর্মসূচি পালনে পুলিশ বাধা দেয় এবং আগত ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। পরে নেতৃবৃন্দ শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাইলে সেখানেও যেতে দেয়া হয়নি এবং হাদিস পার্ক থেকে সকল মানুষকে বের করে দিয়ে গেইট বন্ধ করে দেয়া হয়। বাম জোটের খুলনা জেলা কমিটির সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টি খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, সাধারণ সম্পাদক এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক গাজী নওশের আলী, সিপিবি খুলনা জেলা যুগ্ম সম্পাদক শেখ আব্দুল হান্নান, সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ, কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হক খান, ডা. সমরেশ রায়, বাসদ খুলনা জেলা কমিটির সদস্য আব্দুল করিম, অ্যাড. সনজিত মন্ডল প্রমুখ পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকার প্রতিবাদ জানিয়ে বলেন, এই অবৈধ সরকার সবসময় বুঝিয়ে দিচ্ছে দেশে মানুষের বিন্দুমাত্র গণতান্ত্রিক কোন অধিকার নেই। সারাদেশে ফ্যাসিবাদী কায়দায় হত্যা, গুম, গণগ্রেফতার, নির্যাতন চলছে। নিয়মতান্ত্রিক প্রতিবাদের সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু ইতিহাস বলে এভাবে বলপূর্বক ক্ষমতা নিরঙ্কুশ করার চেষ্টা ভালো হয় না। গতকাল সারাদেশে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলা, গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরও বলেন, সারাদেশে অব্যাহতভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের গ্রেপ্তার-দমন-নির্যাতনের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে দলীয় পেটোয়াবাহিনী ছাত্রলীগ দিয়ে হামলা করার মধ্য দিয়ে আন্দোলন যে সহিংস রূপ ধারণ করেছে তার সম্পূর্ণ দায়ভার সরকারের। সারাদেশে পুলিশ ও ছাত্রলীগের গুলি ও হামলায় কয়েকশত ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। শিক্ষার্থীদের উপর নির্মম হামলা ও ছাত্রী লাঞ্ছনার প্রেক্ষিতে দেশের সর্বত্র বিক্ষুব্ধ ছাত্র-শ্রমিক-অভিভাবকসহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে আন্দোলনে নেমে আসে। ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি না মেনে এই বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী ও দুর্বৃত্ত তকমা দিয়ে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপকৌশলে লিপ্ত হয়েছে সরকার। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পূর্বেই বিরোধী দলের উপর দায় চাপানো তদন্তকে নিপীড়নের ঢাল হিসেবে ব্যবহার করার অপকৌশল মাত্র। ভোটারবিহীন নির্বাচন, চূড়ান্ত গণতন্ত্রহীনতা, অবাধ দুর্নীতি-লুটপাট, বিরোধী দল-মত দমন, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্যাম্পাসগুলিতে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস-দখলদারিত্ব সর্বস্তরের জনগণ ও ছাত্রসমাজকে বিক্ষুব্ধ করে তুলেছে যার ফলাফল গতকালের প্রতিবাদ ও প্রতিরোধ। নেতৃবৃন্দ আরও বলেন, গণবিক্ষোভকে আপাত প্রশমনের লক্ষ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে। আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীরা দাবি করছে একটি স্বাধীন কমিশন গঠন, বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণের মধ্য দিয়ে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার ও তা সংসদে আইন পাশ করে কার্যকর করা। অপরদিকে কয়েকশত শিক্ষার্থীর লাশের উপর দাঁড়িয়ে সরকার তড়িঘড়ি করে যে প্রজ্ঞাপন জারি করলো তাতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার ঘটেনি বরং যে দুর্বলতা আছে তা ভবিষ্যতে আরও জটিলতার জন্ম দিতে পারে। আন্দোলন দমনের লক্ষ্যে একদিকে হত্যা নির্যাতন চালানো এবং পরবর্তীতে আন্দোলনকারীদের গ্রেফতার, নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা ও আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেয়ার প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ অবিলম্বে সংকটের রাজনৈতিক সমাধানে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং ছাত্র-জনতা হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।

দাকোপে ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রত মানুষের জরুরি সহায়তা ও পুনরুদ্ধারের অবহিতকরণ সভা
দাকোপ প্রতিনিধি
দাকোপের বানিশান্তা ইউনিয়নে ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রত মানুষের জরুরি সহায়তা ও পুনরুদ্ধারের জন্য উপজেলা পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাসের আয়োজনে এবং কারিতাস ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগীতায় মঙ্গলবার ( ৩০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আকতার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শামীমুর রহমান, বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, উপজেলা সমাজসেবা সহকারী কর্মকর্তা মেহেদী হাসান। অন্যানের মধ্যে বক্তৃতা করেন কারিতাস খুলনা অঞ্চলের কর্মসুচী কর্মকর্তা সুমন কুমার মালাকার, ডিআরআর, সিসিএ প্রকল্পের দাকোপ মাঠ কর্মকর্তা আলোইসিয়াস গাইন, সিআই দাকোপ ফিল্ড কোর্ডিনেটর প্রতাপ সেন, মিল্ড অফিসার বিল্পব সরকারসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও কারিতাসের কৃর্মকর্তা বৃন্দ।

চিংড়ি সেক্টরে অবদান রাখায় জাতীয় মৎস্য পদক-২০২৪ পাচ্ছেন সামছুর রহমান শাহীন
খবর বিজ্ঞপ্তি :
আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষ, উৎপাদন বৃদ্ধি, চিংড়ি শিল্পে ই-ট্রেসিবিলিটি পাইলট প্রকল্প গ্রহণ এবং আপস’র মাধ্যমে স্মার্ট ফিসারী বাস্তবায়নে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জাতীয় মৎস্য পদক-২০২৪’র জন্য মনোনীত হয়েছেন দেশের শ্রেষ্ঠ মৎস্য সংগঠন ‘ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ-ফোয়াব’র প্রতিষ্ঠাতা সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। আজ ৩১ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ-ই স্বর্ণপদক গ্রহণ করবেন তিনি। এর আগেও মোল্লা শাহীন একাধিক পদক লাভ করেছেন।
খুলনার কৃতি সন্তান মোল্লা সামছুর রহমান শাহীন ২০১৩ সালের ৩১ জুলাই দেশের অ্যাকুয়াকালচার খাতের একমাত্র বাণিজ্যিক কৃষক সংগঠন ফিশ ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) প্রতিষ্ঠা করেন। সংগঠনটি ২০২২-২৩ অর্থ বছরে ক্লাস্টার পদ্ধতিতে নিয়ম অনুসরণ করে উৎপাদন বৃদ্ধিতে চিংড়ি খামারিদের আধুনিক চিংড়ি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান, বহির্বিশ্বের ক্রেতাদের চাহিদা পুরনের লক্ষ্যে ভ্যালু প্রডাক্টস রেডি-টু কুক, রেডি-টু ইট বাজারজাত করণের লক্ষ্যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে উৎসাহিত করা এবং সহযোগিতা করেছে। এভাবে দেশের ১১টি জেলায় ১০ হাজার মৎস্য ও চিংড়ি খামারিকে নিরাপদ ও অধিক উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর তত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ও দক্ষ করে গড়ে তুলতে মোল্লা সামছুর রহমান শাহীন অবদান রেখেছেন। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় ফিসারী প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ফোয়াবের ব্যবস্থাপনায় ই-ট্রেসিবিলিটি পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে ১৬ ক্লাস্টার চিংড়ি খামারকে প্রযুক্তি ভিত্তিক ৪শ’ খামারিকে আপস’র মাধ্যমে স্মার্ট ফিসারী বাস্তবায়নে কর্মকান্ড চলছে। এসব বিষয়ে অর্জিত সাফল্যের স্বীকৃতি স্বরূপ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ জাতীয় মৎস্য পদক পাচ্ছেন তিনি।
উল্লেখ্য, এর আগে মোল্লা সামছুর রহমান শাহীন ২০১০ সালে খুলনা জেলার শ্রেষ্ঠ চিংড়ি চাষি, ২০১৩ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ চিংড়ি চাষি এবং ২০২১ সালে জেলার শ্রেষ্ঠ সৎস্য সমাজ সংগঠক হিসেবে জাতীয় মৎস্য পদক লাভ করেন।

শ্যামনগরের কাশিমাড়িতে ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
৩০ জুলাই ২০২৪ মঙ্গলবার বিকাল ৩ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

লিডার্সের সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর শম্পা বিশ্বাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি জনাব মোঃ সফিকুল বারী, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি মোঃ বাদশা আজম, সহ সভাপতি জনাব সুফিয়া খাতুন, সম্পাদক জনাব মোঃ আবুল হোসেন, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ আরও অনেকে।

সভায় পরবর্তী ছয় মাসের জন্য জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ততা বৃদ্ধিকরণ বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে মানুষের জীবন জীবীকা নিশ্চিত করতে হলে জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারনী মহলের দৃষ্টি আকর্ষণের কোন বিকল্প নেই।

প্রধান অতিথি বলেন- লিডার্স এর সহযোগীতায় এই এলাকাতে সার্বিক উন্নতিসহ কৃষি খাতে অনেক উন্নয়ন ঘটেছে। এখানকার মানুষ স্বল্প খরচে ধানবীজ, সবজি বীজ ও জৈব সার পাওয়ার ফলে তাদের খাদ্যের দৈনিক যোগান দেওয়ার পরও বাইরে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। জলবায়ু পরিবর্তিত পরিবেশে কৃষিকে শক্তিশালী করার জন্য যে অভিযোজন প্রক্রিয়া চর্চা করার পথ লিডার্স আমাদের দেখিয়েছেন তার ফলে এলাকার মানুষ আর্থ -সামাজিকভাবে অনেক সমৃদ্ধ হয়েছে। এছাড়া সকল ধরনের দূর্যোগকালীন সময়ে লিডার্স আমাদের পাশে থেকেছে। লিডার্সের মাধ্যমে অনেক মানুষ বিকল্প আয়ের মধ্য দিয়ে আজ স্বাবলম্বী। তিনি সভায় উপস্থিত সকলকে লিডার্স এর উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান।

নগর ভবনে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দুপুরে নগর ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ দোয়া মহফিলের আয়োজন করা হয়। এছাড়া সকল কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাচ ধারণ এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিলে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সম্পদ ধ্বংস করে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করছে। তারা নির্বাচনে না এসে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ক্ষমতাসীন হতে চায়। সে কারণে মেট্রোরেল, সেতুভবন, বিটিভি কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু তাদের এ স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না উল্লেখ করে তিনি সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নগরবাসীকে সজাগ থাকার আহবান জানান।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহম্মেদ, এস.এম খুরশিদ আহমেদ ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

খুলনা জেলা পরিষদ প্রশাসনিক কর্মকর্তার অপসারণ দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পরিষদের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান সাতক্ষীরা জেলা পরিষদে কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে খুলনা জেলা পরিষদে বদলী করা হয়। খুলনা জেলা পরিষদের সুনাম নষ্ট করে চুকনগরে জেলা পরিষদের ডাক বাংলোর জায়গায় অবৈধ ভাবে কোনো নিয়মনীতি না মেনে দোকান নির্মান এবং নিজের ও আত্মীয় স্বজনের নামে দোকান বরাদ্ধ নিয়ে দুর্নীতি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
পাশাপাশি নেতৃবৃন্দ এঘটনার সঠিক তদন্তপুর্বক মাহাবুবুর রহমান বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং জেলা পরিষদের সুনাম অক্ষুন্ন রাখতে প্রশাসানিক কর্মকর্তা মাহাবুবুর রহমানকে দ্রুত অপসারন ও অবৈধ ভাবে নির্মিত দোকান পুন:নির্মাণ করার দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দরা হলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু. ডা. আ. সালাম. জি এম মহিউদ্দিন. এড. কাজি আমিনুল ইসলাম মিঠু. মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, শেখ শহিদুল ইসলাম, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুুল ইসলাম রফিক, ইকবাল হোসেন তোকা, আ. মান্নান মুন্নাফ, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজুর রহমান, মো. জাভেদ আক্তার. মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।