Home আঞ্চলিক শোকাবহ আগষ্টে খুলনা মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

শোকাবহ আগষ্টে খুলনা মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

20


খবর বিজ্ঞপ্তি
আগামী ১৫ই আগষ্ট ২০২৪ খ্রিঃ স্বাধীন বাংলাদেশের মহান স্থাপতি, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদৎ বার্ষিকী “জাতীয় শোক দিবস”। বাঙালী জাতির সবচেয়ে বেদনাময় এ দিবসটি এবং ২১ শে আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টায় বর্বরোচিত গ্রেনেড হামলার ২০তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচী সমূহ নিম্নরূপঃ
০১ আগষ্ট ঃ সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কাল পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সন্ধ্যায় শহীদ হাদিস পার্কে শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জলন।
খালিশপুর থানায় সকাল ৯টায় এবং দৌলতপুর থানা সকাল ১০টায় রক্তদান এবং ফ্রি চিকিৎসা কাম্পেইন।
০৫ আগষ্ট ঃ শেখ কামালের ৭০ তম জন্মদিন উপলক্ষে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল।
০৮ আগষ্ট ঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল।
১১ আগষ্ট ঃ মহানগর আওয়ামী লীগ নেতা এস এম এ রবের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল।
১৩ আগষ্ট ঃ সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের শোকসভা
১৪ আগষ্ট ঃ সদর থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি।
১৫ আগষ্ট ঃ সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন এবং সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে শোক র্যালী, বাদ মাগরিব দলীয় কার্যালয়ে শোকসভা। এছাড়াও মহানগর ছাত্রলীগের সকল ওয়ার্ড, কলেজ, থানায় নিজ নিজ উদ্দ্যেগে গরীবদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া অনুষ্ঠান।
১৭ আগষ্ট ঃ সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
১৮ আগষ্ট ঃ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল।
১৯ আগষ্ট ঃ খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শোকসভা।
২০ আগষ্ট ঃ সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
২১ আগষ্ট ঃ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
২৪ আগষ্ট ঃ আইভি রহমানের মৃত্যু দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল।
২৫ আগষ্ট ঃ খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডঃ মঞ্জুরুল ইমামের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সকাল ৯ টায় শোক র্যালী শুরু হয়ে শামসুর রহমান রোডে তার প্রতিকৃতিতে মাল্যদান ও বয়রায় মরহুমের কবর জিয়ারত এবং মুন্সিবাড়ি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল (আয়োজনে ১৬নং ওয়ার্ড)।
২৬ আগষ্ট ঃ সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ্যাড. মঞ্জুরুল ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল।
৩০ আগষ্ট: শোকাবহ ১৫ আগষ্ট উপলক্ষ্যে খুলনা সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল।
০৬ সেপ্টেম্বর ঃ মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য এবং ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম কুটুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মসূচীতে অংশগ্রহণ।
এছাড়াও মহানগর ছাত্রলীগের আওয়াতাধীন সকল ওয়ার্ড, কলেজ ও থানা ছাত্রলীগ শোকের মাস আগষ্ট উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করতে পারবে তবে নগর ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের পরামর্শক্রমে।
মহানগর ছাত্রলীগের সকল সদস্য, ওয়ার্ড, কলেজ ও থানা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে মহানগর ছাত্রলীগের ঘোষিত সকল কর্মসূচি সফল করার জন্য আহবান করা হলো।