Home আঞ্চলিক মাগুরা ২ আসনের মহিলাদের মাঝে চেক ও সনদ প্রদান

মাগুরা ২ আসনের মহিলাদের মাঝে চেক ও সনদ প্রদান

7

নওয়াব আলী মাগুরা।।

পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ শীর্ষক প্রকল্পে অব্যহতি প্রাপ্ত দুঃস্থ মহিলা কর্মীদের মাঝে ৪০% যৌথ সঞ্চয়ী হিসাবে চেক ও সনদ প্রদান অনুষ্ঠান ২০২৪ মঙ্গলবার মাগুরা এলজিইডি অফিসের কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড শ্রী বীরেন শিকদার।প্রধান অতিথি বলেব ৪ বছর কর্মের পর আরইআরএমপি-৩ মহিলাদের সঞ্চিত টাকা যাতে তারা সঠিক ভাবে আয়বর্ধক কাজে বিনিয়োগ করে ভবিষ্যৎ জীবনে ভালো থাকতে পারে সে জন্য ১০টি বিষয়ে ট্রেনিং দেয়া হয়েছে।টাকা গুলো তারা যেন যেমন তেমন ভাবে ব্যায় না করে সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন।একই সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সন্ত্রাস ও নাশকতা কারিদের কর্মকান্ড থেকে সকলকে সতর্ক থাকতে বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী আ.ন.ম ওয়াহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা সদর উপজেলার চেয়ারম্যান রানা আমির ওসমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মাদপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ সাদ্দাম হুসাইন,মাগুরা সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির,শালিখা উপজেলা প্রকৌশলী শোয়েব আহম্মেদ,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামিম খাঁন,মাগুরা ২ আসনের চেয়ারম্যান বৃন্দ,প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী প্রমুখ।

৪ বছরের কাজ শেষে মাগুরা-২ আসনের ১৯ ইউনিয়নের ১৯০ জন আরইআরএমপি -৩ মহিলাদের ২ কোটি ২৭ লক্ষ ৫৫ হাজার ৫৭৫ টাকার চেক ও সনদ প্রদান করা হয়।তারা প্রত্যকে প্রায় ১ লক্ষ ২১ টাকা পেয়েছেন।প্রাপ্ত টাকা দিয়ে ভবিষ্যৎ জীবনে ভালভাবে চলতে পারেন এ বিষয়ে তাদের হাস-মুর্গী পালন,গবাদি পশু পালন,সাক-সব্জি চাষ,স্বাস্থ্য সচেতনতা সহ ১০টি বিষয়ে ট্রেনিং দেয়া হয়েছে।যাতে করে তারা সুবিধা মত বিষয়ে আত্মনিয়োগ করে স্বাবলম্বী হতেপারে।

অনুষ্ঠানের সঞ্চাক ছিলেন সহকারী প্রকৌশলী তাসনিন আক্তার। আয়োজনে ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাগুরা।