Home খেলাধুলা ভারতের সিরিজ জয়

ভারতের সিরিজ জয়

24


স্পোর্টস ডেস্ক

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডার্কওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৭ উইকেটে জিতেছে ভারত। এ জয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়ও নিশ্চিত করল সূর্যকুমার যাদবের দল।

পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করা লংকানরা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে। জবাবে ব্যাট করতে নামলে বৃষ্টি হানা দেয়। পরে টিম ইন্ডিয়ার সামনে ৮ ওভারে ৭৮ রানের লক্ষ্য দাঁড়ায়। যা ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান করে উতরে যায় ভারত।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার যস্বসী জয়সাওয়ালের ১৫ বলে ঝড়ো ৩০ রানে বেশ এগিয়ে যায় ভারত। এই ব্যাটার ৩টি চার ও ২টি ছক্কা হাঁকান। এরপর অধিনায়ক সূর্যের ১২ বলে ২৬ ও হার্দিক পান্ডিয়ার ৯ বলে অপরাজিত ২২ রানে জয় নিশ্চিত করে দলটি।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কুশল পেরেরার হাফসেঞ্চুরিতে ভর করে ভালো সংগ্রহ পায় লংকানরা। এই বাঁহাতি ৩৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৩ করে পান্ডিয়ার বলে আউট হন। এছাড়া ওপেনার পাথুম নিশাঙ্কা ২৪ বলে ৩২ রান করেন।

ভারতের হয়ে রবি বিষ্ণোই ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। দুটি করে উইকেট দখল করেন আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও পান্ডিয়া।