Home খেলাধুলা ক্রান্তিলগ্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রান্তিলগ্নে টি-টোয়েন্টি বিশ্বকাপ

27

স্পোর্টস ডেস্ক।।

চার গ্রুপের প্রতিটিতে ৫ টি দল নিয়ে ২০ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র এবং ওসেট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠারত টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন ক্রান্তিলগ্নে। চার গ্রুপ থেকে ২ টি করে ৪X২=৮ টি দল আবার দুই গ্রুপে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে ৩ টি ম্যাচ খেলবে। সেরা চার দল খেলবে সেমিফাইনাল এবং ফাইনাল।

যেভাবে ভাবা হয়েছিল অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা সুপার এইট নিশ্চিত করে ফেলেছে। বিস্ময়ের কারণ হলো বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী ইংল্যান্ড এবং অপর শক্তিধর দেশ নিউজিল্যান্ড অনেকটা নিশ্চিত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিচ্ছে।
উইকেট এবং পরিবেশ বিবেচনায় আফগানিস্তান এবং বাংলাদেশ যোগ্য দুটি দল হিসাবেই অংশ নিবে দ্বিতীয় রাউন্ডে। কিছুটা অনিশ্চয়তা আছে বাকি দুটি দল নিয়ে। এ গ্রুপ থেকে পাকিস্তান অথবা যুক্তরাষ্ট্র , বি গ্রুপ থেকে স্কটল্যান্ড সম্ভবত দ্বিতীয় রাউন্ডে খেলবে।

এ যাবৎ অনুষ্ঠিত হওয়া খেলাগুলো থেকে দেখা যাচ্ছে শক্তিশালী অস্ট্রেলিয়া অপ্রতিদ্বন্দী ফর্মে আছে। ভারত ভালো খেললেও ভাগ্যের সহায়তা পেয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সামান্য ব্যাবধানে জিতে।

উইকেটের সহায়তা এবং একই সঙ্গে স্মার্ট ক্রিকেট খেলে আফগানিস্তান প্রথম বারের মত দ্বিতীয় রাউন্ডে উঠেছে আফগানিস্তান। টুর্নামেন্টের প্রাক্কালে এলোমেলো ছন্নছড়া দল বাংলাদেশ প্রতিটি ম্যাচে ভালো খেলে চলেছে। দলটির টপ অর্ডার ব্যাটিং সমস্যা মিটে গেলে দ্বিতীয় রাউন্ডে দলটি বড় দলগুলোকে ভোগাতে পারে।

চিরদিনের চোকার বলে চিহ্নিত দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিরুদ্ধে সামান্য ব্যবধানে জিতেছে। গ্রুপ বিন্যাসে অস্ট্রেলিয়া, ভারতের সঙ্গে পড়লে বাকি দুটি দলের সেমিফাইনালে ওঠা কষ্টসাধ্য হবে।

বর্তমান অবস্থায় আমি অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল খেলবে বলে ভাবছি। কিন্তু মনে রাখবেন টি-টোয়েন্টি ক্রিকেটে বড় দল-ছোট দল বলে কিছু নেই।

কিন্তু বড় ম্যাচ জয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা অনেক কাজে লাগে। এশিয়ার প্রতিনিধি ভারত, আফগানিস্তান, বাংলাদেশের সঙ্গে পাকিস্তান যোগ হলে মন্দ হবে না। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুটি আমার দেশ। ভালোবাসা আছে আফগান দলের জন্যে।