ঢাকা অফিস।।
ঈদুল আজহা সামনে রেখে পদ্মাসেতু দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাসেতু এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।
সেতুর টোল প্লাজার মোটরসাইকেল বুথ ছাড়াও ৭টি বুথে টোল নিয়েও কুলিয়ে উঠতে পারছে না। চাপ বেড়ে যানবাহনের লাইন লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার কামারখোলা ছাড়িয়ে গেছে।
সেতুর টোল প্লাজার মোটরসাইকেল বুথ ছাড়াও ৭ টি বুথে টোল নিয়েও হিমশিম খেতে হচ্ছে। বেশি চাপের কারণে মোটরসাইকেলের বুথ বাড়িয়ে দুটি করা হয়েছে। অন্য যান সামাল দিতে বাইকে বুথ আবার একটিতেই নামিয়ে আনা হয়। বাড়তি চাপের ঝামেলা থাকলেও অন্য যেকোনো বছরের চেয়ে এবার ঈদে ঘরমুখো মানুষ সাচ্ছন্দ্য বাড়ি ফিরছে।
তবে চলন্ত গাড়িতে টোল আদায়ে ১১ মাস আগে পরীক্ষামূলক শুরু হওয়া ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম-ইটিসি এখনো পুরোপুরি চালু করা যায়নি। তাই এর সুফল মিলছে না।
কর্তৃপক্ষ বলেছে, ঈদে ঘর মুখো মানুষকে নির্বিঘ্নে যাতায়াত সব চেষ্টা চলছে। তবে ঈদের আগের ছুটির একযোগে বেশি যানবাহনে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।











































