Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সকল খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সকল খবরা খবর

88
গাছজুড়ে সৌন্দর্য ছড়িয়ে ফুটেছে ক্যাসিয়া জাভানিকা ফুল। গ্রীষ্মের এ ফুলটি মায়াবী রং ছড়িয়েছে পাহাড়ি বনে।

শোকাবহ দিন স্মরণে খুলনায় তিনদিনের কর্মসুচি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৩তম শাহাদাতবার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৩তম শাহাদতবার্ষিকী আজ (৩০ মে) বৃহস্পতিবার। বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং উৎপাদনমুখী রাজনীতির প্রবক্তা হিসেবে জিয়াউর রহমান পরিচিতি পেয়েছিলেন অতি অল্প সময়ে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পাঁচ বছরের মাথায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে শাহাদাত বরণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সেক্টর কমান্ডার। মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছেন জিয়াউর রহমান। তিনি দেশমাতৃকার মুক্তির জন্য হানাদারদের বিরুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও বীরত্বসূচক অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সরকার তাঁকে ‘বীর উত্তম’ খেতাব দিয়ে সম্মানিত করে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালের ২১ এপ্রিল। তার পরের বছর ০১ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জিয়াউর রহমানের হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি।
শহীদ জিয়া আধুনিক বাংলাদেশের স্থপতি: বিএনপির নেতারা দিনটি স্মরণ করে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। তিনিই জাতির সংকটময় মুহূর্তে বারবার দাঁড়িয়েছেন নির্ভয়ে, মাথা উঁচু করে। বিপর্যস্ত জাতিকে রক্ষা করেছেন সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর অস্থিতিশীল ও অনিশ্চিত এক পরিস্থিতি থেকে দেশ মুক্তি পায় ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে। আর এ বিপ্লবের প্রাণপুরুষ ছিলেন জিয়াউর রহমান। নেতারা বলেন, ‘গণতন্ত্র হত্যা ও অরাজকতার অমানিশার দুর্যোগের মুখে দেশের সিপাহি-জনতার মিলিত শক্তির মিছিলে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন। ফিরিয়ে দেন বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্র ও নাগরিক স্বাধীনতা। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা করেন। উৎপাদনের রাজনীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেন। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত করেন। আধুনিক ও স্বনির্ভর দেশ গঠনের পদক্ষেপ নেন তিনি।’ বিএনপি খুলনা মহানগরীর আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, “মহান স্বাধীনতার ঘোষক, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি, দূরদর্শী রাষ্ট্রনায়ক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাৎবার্ষিকীতে আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়ার প্রবর্তিত কালজয়ী দর্শন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ও তাঁর অবিনাশী আদর্শ এ দেশের মানুষকে উদ্দীপ্ত করে আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার।’’ বুধবার (২৯ মে) এক বিবৃতিতে তারা আরও বলেন, ‘জাতির সব ক্রান্তিকালে জিয়াউর রহমান দেশের মানুষের পক্ষে নেতৃত্ব দিয়েছেন। তিনি সব সংকটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান নেন। মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের ময়দানে বীরোচিত ভূমিকা এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তাঁর অনবদ্য অবদানের কথা আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।’ ‘স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতায় দেশের মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা সারা জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছে। এই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে দেশের তরুণ, যুবকসহ নানা স্তরের মানুষ মরণপণ যুদ্ধে শামিল হয়।’
বিএনপির কর্মসূচি: বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি ৩দিনের কর্মসূচী গ্রহন করেছে বলে বিএনপি মিডিয়া সেল নিশ্চিত করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ৩০ মে (বৃহস্পতিবার) মহানগর বিএনপি কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারন। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল, সাড়ে ১০টায় ছাত্রদল ও শ্রমিকদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি, ১১টায় সদর থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, পরপরই মহানগরী সকল থানা, ওয়ার্ড, ইউনিয়নে দোয়ামাহফিল ও খাবার বিতরণ। ২ জুন (রবিবার) বিকাল ৩টায় স্বাস্থ্য ও শিক্ষাখাতে শহীদ জিয়া বীর উত্তম এর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সাংবাদিক আহাদের পিতা হৃদরোগে আক্রান্ত, দোয়া কামনা
নিজস্ব প্রতিনিধি
দৈনিক পত্রদূত এর নিজস্ব প্রতিনিধি আহাদুজ্জামান আহাদের পিতা কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর গ্রামের আব্দুল্লাহ মোড়ল হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আশঙ্কাজনক গত ২৮ মে ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। গতকাল বুধবার সকালে এনজিওগ্রাম করার পর তাৎক্ষণিকভাবে চিকিৎসক রিঙ পরানোর সিদ্ধান্ত নেন। সফলভাবে রিঙ পরানো সম্পন্ন হওয়ার পর সেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

আব্দুল্লাহ মোড়ল এর আশু সুস্থতার জন্য পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। এদিকে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি আহাদুজ্জামান আহাদের পিতার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহসভাপতি শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানূর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, আরাফাত আলী, সদস্য আফজাল হোসেন, তারিকুল ইসলাম লাভলু, মোখলেসুর রহমান মুকুল, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, রফিকুল ইসলাম, শের আলী, আবুল কালাম বিন আকবার, মোল্লা আব্দুস সালাম, মাসুদ খান, বাপী অধিকারী প্রমুখ।

রেমালে তাণ্ডবে বাজার থেকে উধাও মোমবাতি!
স্টাফ রিপোর্টারঃ
গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয় গত ২৬ মে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড় রেমালের তা-বে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। রেমালের প্রভাবে নগরীর ও জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে ব্যাপক চাহিদা বারে মোমবাতির। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে প্রায় প্রতিটি ঘরবাড়ি আলো শূন্য হয়ে পড়ে। তাৎক্ষণিক প্রয়োজনীয়তা দেখা দেয় মোমবাতির। আর ওই সুযোগে সোনায় সোহাগা হয়ে ওঠে মোমবাতি ব্যবসা। প্রতিটি দোকান থেকে যেন মোমবাতি উধাও!
দোকান গিয়ে ক্রেতারা মোমবাতি না পেয়ে খালি হাতে বাড়িতে ফিরে যেতে দেখা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে মোমবাতির ব্যাপক চাহিদা থাকার ওই সুযোগ পেয়ে বিক্রেতারা গলা কেটেছে ক্রেতাদের। মোমবাতি কিনতে আসা ক্রেতারা জানিয়েছেন, ৫ টাকার মোমবাতি ১০ টাকায়, ১৫ টাকার মোমবাতি ২০ টাকায়, ২০ টাকায় মোমবাতি ৩০ টাকায় বিক্রি করেছেন ব্যবসয়ীরা। ৩০ টাকা দামের উর্ধ্বের মোমবাতি আরো বেশি দামে বিক্রি হয়েছে বলে জানা গেছে।
আরিফ জানান, গেল ২৬ তারিখ রাত থেকে বিদ্যুৎ নাই। থেকে থেকে বিদ্যুৎ আসে আর যায়। ২৭ তারিখ রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না। মোবাইল ফোন চার্জ দিতে পারিনি, ঘরের চার্জার লাইট, চার্জারের চার্জ ও শেষ হয়ে যায়। দিশেহারা হয়ে দোকানে মোমবাতি কিনতে যায়। মোমবাতি কিনতে গিয়ে হতবাক, ১০ টাকার মোমবাতি বিক্রি হচ্ছে ২০ টাকায়। কোন উপায় না পেয়ে অবশেষে ৬০ টাকা দিয়ে ৩টি মোমবাতি কিনে আনলাম। দূর্যোগময় মুহূর্তে এমন ডাকাতি মেনে নেয়া যায় না। রহমান শেখ জানান, কয়েকটি দোকানে মোমবাতি খোঁজাখুঁজি করি। মুহূর্তের মধ্য প্রতিটি দোকানের মোমবাতি বিক্রি হয়ে যায়। অবশেষে মোমাবাতি না কিনে বাড়ী ফিরে এলাম। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে হঠাৎ মোমবাতির ব্যাপক চাহিদা বাড়ে। ব্যবসায়ী স্বপন জানান , ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত ২৭ মে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে হঠাৎ মোমবাতির ব্যাপক চাহিদা বাড়ে। আমিও পূর্ব থেকে দোকানে মোমবাতি সরবরাহ করিনি। মোমবাতির জন্য হঠাৎ করে যেন ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ে। মুহূর্তের মধ্য ২৫/৩০ প্যাকেট মোমবাতি বিক্রি হয়ে যায়।

সূর্যের হাসি ক্লিনিকে প্রসূতির মৃত্যুতে তদন্ত কমিটি গঠন
স্টাফ রিপোর্টারঃ
নগরীর দৌলতপুর সূর্যের হাসি ক্লিনিকের মানিকতলা শাখায় দশ দিনে ৩ প্রসূতি (গর্ভবতী ) মায়ের মৃত্যুতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন। গত ২৩ মে ২০২৪ তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটিতে খুলনার সিভিল সার্জন ডাঃ মোঃ সফিকুল ইসলামকে সভাপতি, সদস্য সচিব খুলনা সদর হাসপাতালের গাইনি বিভাগের ডাঃ ইসমত আরা ও সদস্য সদর হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের ডাঃ সামিয়া নার্গিস। ৭ কর্ম দিবসের মধ্যে এ বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দেয়া নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সূর্যের হাসি ক্লিনিকে যে সকল ডাক্তার ও নার্সগণ কর্মরত রয়েছেন তাদেরকে তিন মাস পর পর কোয়ালিটি মনিটরিং সিস্টেম (কিউ এম এস)ট্রেনিং দেয়া হতো। প্রটোকল অনুযায়ী ডাক্তার এবং নার্সদের সঠিকভাবে ট্রেনিং করানো হয়েছে কিনা সেটা যাচাই করা হতো। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হত। ২০১৯ সালে সূর্যের হাসি নেটওয়ার্ক দায়িত্ব নেয়ার পরে ডাক্তার ও নার্সদের কিউ এম এস ট্রেনিং করানো হয় না। এই কারণে সূর্যেরহাসি ক্লিনিকের বিভিন্ন শাখায় অহরহ এই ধরনের দুর্ঘটনা ঘটছে। সূর্যের হাসি নেটওয়ার্কের পূর্বে এন এইচএস ডিপি এই ক্লিনিকের দায়িত্বে থাকাকালীন সময় কোয়ালিটি সম্পর্কিত এ ধরনের দুর্ঘটনার কথা শোনা যেত না । যা সূর্যের হাসি নেটওয়ার্ক দায়িত্ব নেয়ার পরে অহরহ শোনা যাচ্ছে। দৌলতপুর দেয়ানা,খালিশপুর ক্লিনিকের গার্ডদের মাসে আট ঘন্টা শ্রমের মজুরি ৮ হাজার টাকা দিয়ে তাদেরকে প্রায় ২৪ ঘন্টা জোরপূর্বক কাজ করানো হচ্ছে। এ বিষয়ে শ্রম ও আদালতে এক বছর যাবত মামলা চলছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৬ মে) দৌলতপুর মানিকতলা এলাকার সুমি (৩৩) ও খানজহানআলী থানাধীণ ইর্ষ্টানগেট এলাকার দোলা (৩৩) নামে দুই প্রসূতি রোগীকে সন্তান প্রসবের জন্য মানিকতলা সূর্যের হাসি ক্লিনিকে ভর্তি করা হয়। ওইদিন তাদের সিজার করা হয়। সিজার করেন ওই ক্লিনিকের ডাঃ আফসারুল নেছা মুক্তা এবং ডাঃ মইনউদ্দিন মোল্যা। এ রোগীদের এ্যাসেনথেসিয়া করান ডাঃ হোসাইন রেজা। সন্তান প্রসবের পর প্রসূতি রোগী সুমি ও দোলার প্রচুর রক্ত ক্ষরন হয়। রোগীদের অবস্থা খারাপ হওয়ায় তড়িঘড়ি করে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর স্বজনদের অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। ডাঃ আফসারুল নেছা মুক্তার করা অপারেশন রোগী সুমিকে আকিজ আদ্বীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। একই দিনে দোলা নামে রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে আই সি ইউতে ভর্তি করা হয়। সেখানে তার প্রচুর রক্ত ক্ষরন হলে শনিবার (১৮ মে) দোলা মৃত্যুবরন করেন। অন্যদিকে গত ১৫ মে স্বর্নালী আক্তার রত্না (২২) নামে আরো একজন প্রসূতি রোগীকে ফুলবাড়িগেট এলাকার সেনপাড়া থেকে সূর্যের হাসি ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন তিনি একটি সন্তান প্রসব করেন। রোগীর তীব্র ব্যাথা ও প্রচুর রক্ত ক্ষরন হলে পরের দিন তার স্বামী মোঃ রাতুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কথা বলেন সূর্যের হাসি ক্লিনিকের ডাক্তার ও কর্মকর্তারা। রত্নাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনিও মৃত্যুবরন করেন।

রামপালে কলেজ পড়ুয়া মেয়েকে উত্যাক্তের প্রতিবাদ করায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মা মেয়ে আহত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের কাশিপুর গ্রামে কলেজ পড়ুয়া মেয়েকে উত্যাক্ত করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লাঠির আঘাতে মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে গৃহবধূ রাশিদা বেগম (৪০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত হলেন কলেজ পড়ুয়া কন্যা কেয়া আক্তার (২২)। এ ঘটনায় বুধবার (২৯ মে) রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গৃহবধূর স্বামী মো. খলিলুর রহমান।
অভিযোগে জানা গেছে, উপজেলার কাশিপুর গ্রামের খলিলুর রহমানের কলেজ পড়ুয়া কন্যা কেয়া আক্তার রাস্তা দিয়ে চলার সময় একই গ্রাামের মোল্লা শওকতের ছেলে মোল্লা খোকন, মোল্লা হোসাইন প্রায়ই সময় উত্যাক্ত করতে থাকে। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ খোকন, হোসাইন, সুইটি বেগম ও জোসনা বেগম মঙ্গলবার (২৮ মে) সকাল অনুমান ৯ টার সময় দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে খলিলুর রহমানের বাড়ীতে প্রবেশ করে। তারা বাধাঁ দিলে কন্যা কেয়াকে চুলের মুঠি ধরে মারপিট শুরু করে। ওই সময় তার গায়ের ওড়না খুলে ফেলে শ্লীলতাহানী করে। এ সময় বাধাঁ দিলে তার স্ত্রী রাশিদাকে লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করে মারাত্মক জখম করে। এরপর সকল আসামীরা এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাঠির আঘাতে তাদের জখম করে ফেলে রেখে চলে যায়। ওই সময় এ ঘটনায় কোন অভিযোগ বা মামলার করলে দেখে নেওয়ার হুমকি দেয়।
এ সকল অভিযোগের বিষয়ে অভিযুক্ত খোকন মোল্লার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগের লিখিত কপি পেয়েছি। তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।#

খুলনায় বিশ^ মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মানব শিশু কৈশরে পদার্পণের সময়ে নতুন কিছু দৈহিক ও মানসিক পরিবর্তন ঘটে থাকে। বিশেষ করে কিশোরীদের উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে ঋতুস্রাব। কিশোরীদের জন্য এ বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়া হলেও শুধুমাত্র সচেতনতার অভাবে তাদের ভুগতে হয় দীর্ঘমেয়াদী অসুস্থতায়।

সিটি মেয়র বুধবার সকাল ১০ টায় নগরীর দৌলতপুর সরকারি মুহসীন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে আয়োজিত র্যালীপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ‘‘আসুন, সবাই মিলে গড়ি-মাসিক বান্ধব পৃথিবী’’ প্রতিপাদ্য নিয়ে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা ‘নবলোক’ এ অনুষ্ঠানের আয়োজন করে। সিটি মেয়র বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা দরকার। একই সাথে তিনি শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়ার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির ল্েয শিা প্রতিষ্ঠানে ঋতুকালীন স্বাস্থ্য বিধি ব্যবস্থাপনা বিষয়ে পাঠদানের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের বাংলাদেশের স্বাস্থ্যবিধি সমীক্ষা অনুযায়ী মাত্র ১১% শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য পৃথক টয়লেট ব্যবস্থা ছিল এবং ২০১৮ সালের ফলোআপ জরীপে দেখা যায় যে মাসিক বা ঋতুস্রাবকালীন ৩০% মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে ও ৩৪% মেয়ে ঋতুস্রাবকালীন ব্যবস্থাপনায় পুরাতন কাপড় ব্যবহার করে যা অস্বাস্থ্যকর। এর ফলে নারীদের স্বাভাবিক কর্মক্ষমতা হ্রাস পায় এবং পারিবারিক ও জাতীয় উন্নয়নে প্রভাব ফেলে বলে অনুষ্ঠানে বক্তারা জানান।

পরে নগরীতে সচেতনতামূলক বাইসাইকেল রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সিটি মেয়রের নেতৃত্বে ক্যাম্পেইনটি মুহসীন স্কুল মোড় থেকে শুরু হয়ে রেলিগেট মোড়ে গিয়ে শেষ হয়। র্যালীতে শিক, শিকিা, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে কিশোরীদের ব্যক্তিগত হাইজিন কার্যক্রম সম্পর্কে করণীয় ও ঋতুকালীন স্বাস্থ্য বিধি সঠিকভাবে চর্চার গুরুত্ব বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।

সভায় ঋতুকালীন স্বাস্থ্য বিধি ব্যবস্থাপনা বিষয়ে পিতা-মাতার ভূমিকা নিয়ে আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপপরিচালক হাসনাহেনা ও প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা করেন জেলা শিা অফিসার ফারহানা নাজ। অন্যান্যের মধ্যে শিা কর্মকর্তা মোছাঃ রুমানাই ইয়াসমিন, থানা শিা কর্মকর্তা মো: আবদুল মমিন, নবলোক-এর নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল, ওয়াটার এইড বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার সুমনা সাহা, নবলোক-এর সহকারী পরিচালক ফাহমিদা সুলতানা, সংস্থার ওয়াশ-৪ আরবান পুওর প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডুমুরিয়া উপজেলায় আজগর বিশ্বাস তারার মোটর সাইকেলের পক্ষে গণজোয়ার সৃষ্টি
খবর বিজ্ঞপ্তি
প্রত্যাশা-প্রাপ্তির বিস্তর ফারাক, দীর্ঘদিনের বঞ্চনা, বিতর্কিত কর্মকান্ড ও অসামাজিক কর্মকলাপের কারণে সাবেকের আবেগ ভুলে নতুনের জয়গান গাইছে ডুমুরিয়াবাসী। অসহায়ের সহায় হয়ে উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠির আশার আলো হয়ে আর্বিভাব হয়েছেন জেলা আ’লীগের সদস্য মোঃ আজগর বিশ্বাস তারা। সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় তারা বিশ্বাসের মোটরসাইকেল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ডুমুরিয়ায়।
গতকাল বুধবার (২৯ মে) উপজেলার রুদাঘরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্তদের পাশে যেয়ে খোঁজ-খবর নিয়েছেন তারা বিশ্বাস।
দুর্যোগ কবলিতদের পাশে যেয়ে তারা বিশ্বাস বলেন, নির্বাচন আচরণবিধির কারণে এখনই ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া সম্ভব হচ্ছে না। তবে কথা দিলাম, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে প্রথমেই দুর্যোগ কবলিত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবো ইনশাআল্লাহ্। আমি ডুমুরিয়াতে নির্বাচন করতে আসিনি, ডুমুরিয়ার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করতে এসেছি। আমাকে সেই কাজ করার সুযোগ করে দিন; মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি ডুমুরিয়াবাসীর ভাগ্যের উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ্। দুর্যোগের কারণে মোটরসাইকেল প্রতীকে গণসংযোগের পরিবর্তে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের পাশে যেয়ে খোঁজখবর নিচ্ছেন মোঃ আজগর বিশ্বাস তারা।।

সীমান্তের ওপারে ভারতীয় বিএসএফের ছররা গুলিতে বাংলাদেশী যুবকের আহত, হাসপাতালে ভর্তি
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা
দামুড়হুদার বাড়াদি সীমান্তের ওপারে ভারতীয় সীমানায় বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশী যুবকের সর্বাঙ্গ ঝলসে গেছে।পরে তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে বিএসএফের গুলিতে আহত দামুড়হুদা সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের করিম মোল্লার ছেলে রবিউল হোসেন (৩০)কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চোরাপথে ভারত থেকে এদেশে প্রবেশের সময় ঘটনাটি ঘটে।রবিউলের বন্ধুরা জানায়,ওই দিন রাত ১১টার দিকে রবিউল বাড়াদি সীমান্তের ৭৯/৮০ পিলারের পাশ দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করে গভীররাতে ফিরে আসার চেষ্টা করছিল। এ সময় বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফের সামনে পড়লে তারা পাঁচ-ছয় রাউন্ড ছররা গুলি বর্ষণ করে। বিএসএফের ছোড়া গুলিতে রবিউল হোসেন মারাত্বক আহত অবস্থায় সীমান্তপার হয়ে চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে বুধবার ভোরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।স্থানীয় ইউ পি মেম্বার মো: চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন। বাড়াদি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার আবুল বাসার জানান, এ বিষয়ে ৭৯-৮০ পিলারের কাছে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বাড়াদি সীমান্তবর্তি গ্রাম এলাকা পরিদর্শন করেছি। গ্রাম ও এলাকাবাসী জানিয়েছে ওই দিন গভীররাতে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

দামুড়হুদার বাসের হেলপারের চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু
দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদার এক বাসের হেলপারের চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের হারুন মালিতার একমাত্র ছেলে কার্পাসডাঙ্গা কুয়াকাটার দূরপাল্লার নিউমর্ডাণ বাসের হেলপার সবুজ(২৪)এর জানাজা শেষে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে মঙ্গলবার ২৮ মে রাত সাড়ে ৮ টার দিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা দূরপাল্লার নিউমর্ডাণ বাস ঝিনাইদহ জেলার হাটগোপালপুর পৌছালে হেলপার সবুজ(২৩) বাসের ছাদের ওপর মাছের ঝুড়ি তোলার জন্য ওঠে। কিন্তু সে নিরাপদ স্থানে না বসেই বাস আবারো চলতে থাকলে সামনে গাছের ডালের সাথে ধাক্কা লাগলে চলন্ত বাসের ওপর পিচ রাস্তায় মুখ থুবড়ে পড়ে যায় এবং মাথায প্রচন্ড আঘাত পেয়ে রক্ত ক্ষরণ হতে থাকে।বাসের ড্রাইভার মামুন তাকে দ্রুত মাগুরা হাসপাতালে নেবার পথে হাসপাতালের গেটে পৌছানোর পর তার মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

কালিগঞ্জে অর্ধগলিত মহিলা’র লাশ উদ্ধার করেছে থানা পুলিশ
জি এম সাগর, হোসেন স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কালিগঞ্জে অর্ধগলিত মহিলার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। সে উপজেলার ভাড়াশিমলা গ্রামের মৃতঃ আব্দুল খালেকের স্ত্রী হাছিনা বেগম (৪২)।
থানা ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা গেছে, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামের কুকোডাঙ্গা নামক স্থানে বুধবার (২৯ মে) সকাল ৯ টায় হাসিনা খাতুন (৪০) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ৫/৬ দিন যাবৎ৷ তালাবদ্ধ ঘরে মৃত অবস্থায় থাকলেও জানেনা তার প্রতিবেশীরা কেহ। সকালে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় গ্রাম পুলিশ রমজান আলীর মাধ্যমে জানতে পারে পুলিশ। সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে অর্ধগলিত লাশ উদ্ভার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এ প্রতিনিধিকে বলে মস্তিস্ক বিকৃত মহিলার একটি কন্যা সন্তান আছে। সে শশুরালয়ে স্বামী সংসার নিয়ে আছে। বাড়িতে ঐ মহিলা একাই বসবাস করতো, সেখানেই তার মৃত্যু হয়েছে।

নড়াইল-যশোর মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল-যশোর মহাসড়কের পাশ থেকে রেজানুর রহমান জালাল (৭৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) সকালে নড়াইল-যশোর মহাসড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশ। তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রেজানুর রহমান জালাল যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী এলাকার হারুন অর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠায়। যশোর পিবিআই এর একটি দল নিহতের হাতের ছাপ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করে।
ওসি শওকত হোসেন জানান, ধারণা করা হচ্ছে, ভোর রাতের দিকে দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্যোগ থেকে জীবন-জীবিকা রক্ষা করার জন্য সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে
-ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

তথ্য বিবরনী
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বুধবার দুপুরে খুলনা ডুমুরিয়া উপজেলার সাহস, মাগুরখালি, শরাফপুর ও ভান্ডারপাড়া ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থান পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাল, আলু ও মুরগির মাংস।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সরকারের সবধরণের প্রস্তুতি থাকার কারণে জনগণের জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে। এছাড়া সরকার দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণে তৎপর থাকা, আগাম দুর্যোগে পূর্বাভাস দেওয়া, জনগণের সচেতনতা ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার ফলে মানুষ ও পশুর প্রাণহানী কম হয়েছে। তিনি আরও বলেন, সাতক্ষীরা, আশাশুনি, কয়রা, পাইকগাছা উপজেলার চেয়ে তুলনামূলকভাবে ডুমুরিয়া উপজেলায় ঘুর্ণিঝড়ে কম ক্ষতি হয়েছে। এই ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঠিক তালিকা তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রতিকুল প্রভাবের কারণে দুর্যোগের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এজন্য প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন-জীবিকা রক্ষা করার জন্য সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। মন্ত্রী বিভিন্ন ইউনিয়নের প্রায় সাড়ে তিনশত ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা
তথ্য বিবরনী
বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার জন্য আগামী ১ জুন-২০২৪ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ উপলক্ষ্যে বুধবার সকালে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সভাকক্ষে বিভাগীয় পর্যায়ের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।

খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলাম, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, বিভিন্ন জেলার সিভিল সার্জনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ সভার আয়োজন করে।

সভায় জানান হয়, ১ জুন সারাদেশের মতো খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লাখ আই,ইউ) এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লাখ আই, ইউ) খাওয়ানো হবে। এছাড়া শিশুর জন্মের পরপর একঘন্টার মধ্যে মায়ের শালদুধ খাওয়ানোসহ প্রথম ছয়মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, শিশুর বয়স ছয়মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমানমত সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।

কালিগঞ্জে দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্থ হাজী তফিল উদ্দীন মাদ্রাসা ও বালিকা বিদ্যালয়
জিএম সাগর হোসেন, স্টাফ রিপোর্টার
ঘূর্ণিঝড় রিমেল এর আঘাতে কালিগঞ্জের হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার ইবতেদায়ী ভবনের ছাউনী ও আসবাবপত্রে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাউনি সম্পুর্ন উড়ে পাশের সড়কে পড়েছে। ইবতেদায়ীর শিক্ষার্থীদের ক্লাস চলছে এখন গাছতলায়। জরুরী ভিত্তিতে মাদ্রাসার নতুন ভবন সময়ের দাবীতে পরিণত হয়েছে। বুধবার (২৯ মে-২৪) সকালে দুর্যোগে ক্ষয়ক্ষতি হওয়া ভবন পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সুপার মাওঃ শফিউল্লাহ, অভিভাবক সদস্য মাওঃ কুতুবউদ্দিন আহমেদ, অভিভাবক সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। অপরদিকে একইভাবে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের টিনের চাল উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পিলার ভেঙে গেছে বারান্দার চাল ভেঙে পড়েছে। বুধবার বেলা ১১ টায় স্কুলের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন বিদ্যালয়ের নবগঠিত কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, ঝড়ে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্ষতিগ্রস্ত বিষয়ে অভিহিত করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস (দীপু) ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা খাঁন মিরাজ হোসেন।

খুবির এসডব্লিউই ডিসিপ্লিন আয়োজিত সিম্পোজিয়ামে উপ-উপাচার্য
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রকৃতিকে বাঁচাতে হবে

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনেমন্ট (এসডব্লিউই) ডিসিপ্লিনের উদ্যোগে ২৯ মে (বুধবার) ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশের জন্য পানি ও মাটির লবণাক্তকরণ ঝুঁকিপূর্ণ’ শীর্ষক এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, আমাদের বেঁচে থাকার মূলে রয়েছে নিরাপদ খাদ্য ও পানি। খাদ্য নিরাপত্তা না থাকলে কোনো স্বাস্থ্যকর চিন্তাও মাথায় আসে না। পরিবেশের উপাদানগুলোর মধ্যে নিরাপদ পানি ও মাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে পানি খাচ্ছি তা ভয়াবহ অবস্থায় আছে। পানি ও মাটি দূষণের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এজন্য পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে। পরিবেশকে সুন্দর করে সাজাতে হবে। প্রকৃতিকে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। ফলে এখন নিরাপদ পানিও আমাদের কিনে খেতে হচ্ছে। এর জন্য শুধু প্রকৃতিই দায়ী নয়, আমরাও দায়ী। এজন্য পরিবেশকে বাঁচাতে আমাদের দায়িত্বশীল হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রকৃতিকে বাঁচাতে হবে। আমাদের রক্ষাকবজ সুন্দরবনকে বাঁচাতে হবে।
উপ-উপাচার্য বলেন, এই সিম্পোজিয়ামে কি-নোট স্পিকার হিসেবে যিনি আছেন, তিনি একজন প্রকৃতি বিজ্ঞানী। তার উপস্থাপিত গবেষণালব্ধ জ্ঞানে এই সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী আরও বেশি সমৃদ্ধ হবেন বলে আমি মনে করি। তিনি সময়োপযোগী এই সিম্পোজিয়াম আয়োজনের জন্য এসডব্লিউই ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)-এর ইনস্টিটিউট ফর রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশন (আইআরডিআর)-এর মানবিক বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুদ্দুহা। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর মো. সানাউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. হানিফ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে আয়োজকদের পক্ষ থেকে গাছের চারা উপহার প্রদান করা হয়।
সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে কি-নোট স্পিকার ড. মোহাম্মদ শামসুদ্দুহা ‘বাংলাদেশে পানি ও মাটির লবণাক্তকরণের ঝুঁকির বর্তমান প্রবণতা, চ্যালেঞ্জ এবং সুযোগ’ বিষয়ে অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি শেয়ার করেন। এ ছাড়া আইআরডিআর’র ডক্টরাল রিসার্চার আহমেদ জিয়াউর রহমান ‘লবণাক্ততা ঝুঁকি ও অভিযোজন উপায়’, এবং এসডব্লিউই ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জাবের হোসেন ‘জৈব সংশোধন, ভারী ধাতু ও মাটির লবণাক্ততা’ বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান বিনিময় করেন।
এ সিম্পোজিয়ামে জীববিজ্ঞান স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

খুবিতে ডিজিটাল ডিভাইস ইন অফিস ম্যানেজমেন্ট শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ডিজিটাল ডিভাইস ইন অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ ২৯ মে (বুধবার) শুরু হয়েছে। সকাল ৯.১৫ মিনিটে গণিত ডিসিপ্লিনের কম্পিউটেশন এন্ড সিমুলেশন ল্যাবে (এমসিএসএল) এ প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
তিনি বলেন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রে নিজেদের দুর্বলতা কাটিয়ে আরও দক্ষ হওয়া সম্ভব। এজন্য জ্ঞান আহরণ করতে হবে। জ্ঞান আহরণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারলেই সর্বোচ্চ জ্ঞানী হওয়া সম্ভব। তিনি আরও বলেন, সময়ের সাথে মানিয়ে নিতে আমাদের ডিজিটাল ডিভাইস ব্যবহার শিখতে হবে। আমি মনে করি, এই প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল ডিভাইস ব্যবহারে যার যেখানে ঘাটতি আছে, তা দূর করা সম্ভব হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে সময়োপযোগী এই প্রশিক্ষণের আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মতিউল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ ও ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ-আল নাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ-আল নাহিদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার ও মো. মোস্তাফিজুর রহমান এবং উপ-রেজিস্ট্রার নুরুল ইসলাম সিদ্দিকী। এ প্রশিক্ষণের প্রথম ব্যাচে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ৩৬ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

এক পাঙ্গাশ মাছের দাম ৭৭০০ টাকা!
খুলনাঞ্চল রিপোর্ট
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলে নবী হালদারের জালে ৭ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। বুধবার দুপুর ১২টার দিকে মাছটি ধরা পড়ে। এর দাম উঠেছে ৭ হাজার ৭০০ টাকা!

এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে বড় একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই। পরে সেই ঘাটে গিয়ে জেলে নবী হালদারের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ৭ হাজার ৭০০ টাকায় আমি মাছটি কিনে নিয়েছি। এখন মোবাইল ফোনের মাধ্যমে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দেব বলে জানান এই মাছ ব্যবসায়ী।

এমপি আজিমের বন্ধু শাহীনের বাংলোতে যাওয়া কে এই গোলাম রসুল?
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের বাংলোতে যাতায়াত। তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও ভয়ে থাকেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য কর্মকর্তারা। এমপির নাম ভাঙিয়ে ১১ প্রতিষ্ঠানের দায়িত্বে তিনি। অনিয়মই যার কাছে নিয়ম।

এক সময় পরিচয় দিেেত র্যাবের সোর্স আবার কখনো সেজেছেন সাংবাদিক। হয়েছেন বিপুল সম্পদের মালিক। বলছি একসময়ে অ্যাসিড নিক্ষেপ ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি এমপি আনারের বন্ধু পরিচয়দানকারী গোলাম রসুলের কথা। গোলাম রসুল উপজেলার ফয়লা গ্রামের আফসার আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, গোলাম রসুল এক সময় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১২ সালের ১৭ জুন অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা হয় গোলাম রসুলের বিরুদ্ধে। এরপর একই সালের ৬ নভেম্বর আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে দ্রুত বিচারে তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। কিন্তু এসব মামলায় কিছুই হয় না তার। ২০১২ সালের ১০ নভেম্বর র্যাব গোলাম রসুলকে আটক। সেই সময় তার আটকের ছবিও প্রকাশ করে র্যাব। ২০১৪ সালে আনোয়ারুল আজিম আনার এমপি হওয়ার পর দৃশ্যপট পরিবর্তন হতে থাকে। এসব মামলায়ও কিছু হয় না গোলাম রসুলের।

তথ্য নিয়ে জানা গেছে, ২০১৪ সালে তার বন্ধু আনোয়ারুল আজিম আনার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন গোলাম রসুল। প্রায় ১১ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে জড়িত থাকার কথা জানা গেছে। এর মধ্যে মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের দুবারের সভাপতি তিনি। বন্ধু এমপির দাপটে কোনোবারেই নির্বাচন করা লাগেনি তার। কেউ সভাপতি পদে ভোট করতে চাইলেও তাকে বিভিন্ন অজুহাতে ভোট থেকে দূরে রাখেন বিভিন্ন কৌশলে। এ ছাড়া মোবারকগঞ্জ চিনিকল সমবায় সমিতির সাধারণ সম্পাদক তিনি। দীর্ঘ ১৫ বছর তিনি এই পদে বহাল। দুই বছর পর পর কমিটি করার কথা থাকলেও তিনি এমপির ভয় দেখিয়ে নিজের ইচ্ছামতো পদ বাগিয়ে নিয়ে বসে আছেন। এই সমবায় সমিতিতে রয়েছে দুটি পেট্রোল পাম্প, দুটি পুকুর। ভয়ে কেউ এসবের হিসাব নিতে পারে না। নিজের ইচ্ছায় পরিচালনা হয় প্রতিষ্ঠানগুলো।
এ ছাড়া তিনি মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, শহীদ নুর আলী কলেজের সদস্য, কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, কালীগঞ্জ ফুড সেফটির সভাপতি, আলহাজ বদর উদ্দিন ও এমপি আনোয়ারুল আজিম আনার অটিস্টিক বিদ্যালয়ের সভাপতিও তিনি। এ ছাড়া মসজিদ-মাদ্রাসার সভাপতিও এই গোলাম রসুল।

এদিকে নিজ গ্রাম ফয়লায় তার ভাইপো রকিকে দিয়ে গড়ে তুলেছেন কিশোর গ্যাং। কিছু দিন আগেও মদসহ ধরা পড়ে কয়েকজন সদস্য। গোলাম রসুলের অন্যায়ের প্রতিবাদ করলে তার ভাইপোর নিয়ন্ত্রিত কিশোর গ্যাং দিয়ে হামলা করানোর ঘটনাও ঘটে।

চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হত্যাকাণ্ডের স্বীকার হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এ সময় হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসে পাশ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার আক্তারুজ্জামান শাহীনের। এলাঙ্গী গ্রামে শাহীনের রয়েছেন আলিশান বাংলো। নির্জন বাড়িতে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হতো। সেখানেও এমপি আনারের সঙ্গে গেছেন গোলাম রসুল।

এ ব্যাপারে সাংবাদিকদের এমপি আনারের বন্ধু গোলাম রসুল বলেন, আনার ও আক্তারুজ্জামানের সম্পর্ক প্রায় ৩০ বছরের। তাকে নিয়ে এমপি আনার সেই বাংলোতে দুবার গেছেন। গত ৪ মাস আগেও তিনি সেখানে গেছেন।

এ ব্যাপারে এমপি আনারের বন্ধু গোলাম রসুল বলেন, তিনি দুবার শাহীনের বাংলোতে গেছেন এমপির সঙ্গে। একবার বিয়েতে আর একবার দর্শনা থেকে ফেরার পথে। রাজনৈতিক প্রতিপক্ষরা অ্যাসিড নিক্ষেপ মামলা দিয়েছিল। এক বছর পর সেটি মীমাংসা হয়। জনপ্রিয়তার কারণে কেউ তার বিরুদ্ধে সভাপতি পদে মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দাঁড়ায় না। আমার নামে সুগার মিলের কোনো কিছু লিজ নেই।

তালাবদ্ধ ঘর থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার পৌর এলাকায় তালাবদ্ধ ঘর থেকে রেশমা খাতুন (২৬) নামে এক সৌদি প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গোবিন্দপুরের এক ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। রেশমা খাতুন জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি রথখোলাপাড়ার সাইদুর রহমানের মেয়ে। তিনি গোবিন্দপুর এলাকার মোল্লাবাড়ি নামক বাসার ৫ম তলায় ভাড়া থাকতেন। তার স্বামী সৌদি প্রবাসী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়ার এলাকার শিমুল হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে ১৩ বছর আগে বিয়ে হয় রেশমা খাতুনের। গত ৪ বছর আগে পারিবারিক সচ্ছলতা ফেরাতে সৌদিতে পাড়ি দেন শিমুল হোসেন। তবে তিন মাস আগে রেশমা তার পঞ্চম শ্রেণির স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে আলাদা বাসায় একাই ভাড়া থাকতেন।

মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে পাঠান রেশমা। পরে দুপুর ২টার দিকে তার মেয়ে স্কুল থেকে ফিরে ডাকাডাকি করেন। ভেতর থেকে সাড়া না পেয়ে তার কক্ষের জানালা দিয়ে দেখেন রেশমা ফাঁসিতে ঝুলে রয়েছেন। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বিকাল ৪টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া বলেন, খবর পেয়ে প্রবাসীর স্ত্রীর ঘরের দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।

জেনারেল আজিজের ‘দুর্নীতি অনুসন্ধানে’ দুদকে চিঠি
ঢাকা অফিস
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী।

বুধবার (২৯ মে) দুপুরে দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

একাধিক দৈনিকে প্রকাশিত কিছু প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আবেদনে বলা হয়, ‘দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট জাতীয় ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এতে বিশ্বব্যাপী এবং জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন হয়েছে।

সেনাবাহিনীর প্রতি দেশের সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাসকে ক্ষুণ্ন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দুর্নীতি দমন কমিশন এত বড় অভিযোগ প্রকাশিত হওয়ার পরও অনুসন্ধানের উদ্যোগ নেয়নি, যা দুদকের নিষ্ক্রিয়তা। ’
সালাহ উদ্দিন রিগ্যান গণমাধ্যমকে বলেন, আজিজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ নিতেই এ আবেদন করা হয়েছে। তবে দুদক যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

গত ২০ মে রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব স্টেটর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়।

ভাত খেতে চেয়ে বাড়িতে ঢুকে বৃদ্ধকে গলা কেটে হত্যা
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে শাহজাহান আলী (৬৫) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে ভাত খেতে চেয়ে বাড়িতে ঢুকে এক নারী ও অজ্ঞাত দুই ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছেন নিহতের স্ত্রী নিমি বেগম।

নিহত শাহজাহান আলী উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ বামনগাছা গ্রামের আকালে মণ্ডলের ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নিহতের স্ত্রীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় শাহজাহান আলীর মরদেহ খাটের উপর পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

নিহতের স্ত্রী নিমি বেগম বলেন, আমার স্বামী তরিকাপন্থি মানুষ ছিলেন। যে কারণে প্রায় তার ভক্তরা আমাদের বাড়িতে আসতেন। মঙ্গলবার রাতে ভক্ত পরিচয়ে এক নারীসহ অজ্ঞাত আরও দুই ব্যক্তি ভাত খেতে চেয়ে বাড়িয়ে আসেন। ঘরে যা ছিল তা দিয়েই তাদের খেতে দিই। খাওয়া দাওয়া শেষ করে পাশের রুমে ঘুমাতে দেওয়া হয় ওই ৩ ব্যক্তিকে। পরে রাত গভীর হলে আমাকে (নিমি বেগম) অন্যঘরে আটকিয়ে রাখেন তারা। পরে সকালে ওই ঘরের জানালা ভেঙে পাশের ঘরের ভিতরে গিয়ে দেখি আমার স্বামীকে গলা কেটে হত্যা করে ওই ব্যক্তিরা পালিয়ে গেছেন।

মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ঘরের ভিতর থেকে শাহজাহান আলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের ব্যাপারে এখনই নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করলে মূল ঘটনা জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, নিহতের স্ত্রী নিমি বেগমকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সাতক্ষীরায় ১৪৬৮ ঘরবাড়ি বিধ্বস্ত, ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার উপকূল এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। যদিও এবারও ঢাল হয়ে এ অঞ্চলকে ভয়ানক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করেছে সুন্দরবন। বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেলেও আতঙ্ক কাটেনি এ উপকূলীয় জনপদের মানুষের। রেমালের প্রভাবে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে।
জেলায় বিধ্বস্ত হয়ে পড়েছে ১ হাজার ৪৬৮টি কাঁচা ঘরবাড়ি। এর মধ্যে আংশিক বিধ্বস্ত হয়েছে ১ হাজার ১৯২টি ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২৭৬টি ঘরবাড়ি। এছাড়া জেলায় ৬০৬ হেক্টর জমির ফসলের ও ২০০ হেক্টর জমির মাছের ক্ষতি হয়েছে। ঝড়ে কম বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় ২ লাখ ২১ হাজার ১৭৬ জন মানুষ। পানি বন্দী হয়ে পড়েছে জেলে পল্লীর শতাধিক পরিবার।

একই সাথে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলাতে অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে নদ-নদীগুলোতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ফুট বেশি উচ্চতায় পানি প্রবাহিত হয়। জেলা পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগের আওতাধীন ৬৮০ কিলোমিটার বেঁড়িবাধ রয়েছে। যা ষাটের দশকে নির্মিত। এর মধ্যে উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির ১০টি পয়েন্টে ১২ কিলোমিটার বেঁড়িবাধ ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যার মধ্যে উক্ত দুই উপজেলায় দুই কিলোমিটার বেঁড়িবাধ অতিঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এসব ঝুকিপূর্ণ বেড়িবাঁধের কয়েকটি পয়েন্টের উপচে পড়া পানিতে ভেসে গেছে ২০০ হেক্টর জমির মৎস্য ঘের ও ৬০৬ হেক্টর ফসলি জমি। এছাড়া কয়েক’শ পরিবার পানি বন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। তবে,পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঝুকিপূর্ণ বেড়িবাঁধ গুলোতে জিও ব্যাগ ও বালি দিয়ে উপচে পড়া পানির প্রবাহ ঠেকাতে সক্ষম হয়েছেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নিয়ন্ত্রন কক্ষের তথ্য মতে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট ঝড় ও জলোচ্ছাসে সাতক্ষীরার ৪৩টি ইউনিয়নে কম বেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে উপকুলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। আংশিক বিধ্বস্ত হয়েছে ১ হাজার ১৯২টি ঘরবাড়ি ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২৭৬টি ঘরবাড়ি। এছাড়া ৬০৬ হেক্টর ফসলি জমির ও ২০০ হেক্টর জমির মাছের ক্ষতি হয়েছে।

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান বলেন, রেমালের প্রভাবে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে পড়া পানিতে উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়ে ২০০ হেক্টর জমির মাছের ক্ষতি হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সাতক্ষীরা রেঞ্জে ১৫টি ক্যাম্পে সুপেয় পানির পুকুরসহ প্রায় এক কোটি ছয় লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। এখানে ভেসে আসা তিনটি হরিণ উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, গাছগাছালি বা বন্যপ্রাণীদের কি কি ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। এছাড়া সুন্দরবনের সুপেয় পানির পুকুরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা দ্রুত সেচের মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব টানা দুই দিন ধরে চলেছে। বিভিন্ন উপজেলায় মানুষের জানমালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ক্ষয়ক্ষতির একটি সম্ভাব্য তালিকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল ক্ষতির তালিকা নিরুপণ করে সহযোগিতা করা হবে।

পাউবোর ব্যর্থতায় সহস্রাধিক মানুষের সেচ্ছাশ্রমে মেরামতের পর পরই ভেঙে গেল কয়রার বেঁড়িবাঁধ
কয়রা(খুলনা) প্রতিনিধি
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর মিথ্যা আশ^াস আর নয়। এবার স্থায়ী সমাধানের বাঁধ চাই। আর চাই না ভাসতে, এবার দিন বাঁচতে। উপকূলের কান্না কী সরকার শুনতে পান না। হাজারোও মানুষের চেষ্টার পরও শেষ রক্ষা হলো না। এতে আবার হাজারও কৃষকের স্বপ্ন চোখের পলকে ভেসে গেল। আমাদের জননেত্রী মানবতার মা শেখ হাসিনা আসার আগে মন্ত্রী মহোদয়কে পাঠিয়েছিলেন । তিনি এসেছিলেন কিন্তু হেলিক্যাপ্টারে উড়ে দেখে কয়রা সদরে গিয়ে নেমে মতবিনিময় করে চলে গেছেন। শুনছিলাম মন্ত্রী মহোদয় বেঁড়িবাঁধে আসবেন আমাদের কথা সরাসরি শুনবেন। তাই সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে ছিলাম এবং আনন্দে বাঁধে কাজ করছিলাম আর ভাবছিলাম তিনি স্বচক্ষে আমাদের ভাঙা বাঁধ ও পানিবন্দী মানুষের দুঃখ দেখে গিয়ে সরকারকে জানাবেন। কিন্তু সেটা আর হলো না, আরে কানার তো রাত আর দিন সমান। আফসোফ তিনি ভেঙে যাওয়া বাঁধে না এসে চলে গেলেন। এমন হতাশার বিভিন্ন কথাগুলো বলছিলেন কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রামে সেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করতে আসা উপকূলে সহস্রাধিক তরুন ও স্থানীয় লোকজন।
উপজেলা সিপিপি টিম লিডার জিএম আব্দুল্লাহ আল মামুনের ডাকে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে এসে উপজেলার কপোতাক্ষ নদের ভাঙা বেঁড়িবাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত করছিলেন এলাকার হাজার হাজার মানুষ। গতকাল (২৯ মে) বুধবার সকালে দশালিয়ার কপোতাক্ষ নদের ্ওই বাঁধ হাজারোও মানুষ জড়ো হয়ে মেরামত করেন তারা। কাজ শেষে হতেই চলে আসে সেই অসনি প্রবল জোয়ার। বাঁধের পাশে দাড়িয়ে থাকতেই নির্মাণ করা বাঁধের উপর দিয়ে ছাপিয়ে জোয়ারের পানি যেতে থাকে। এরপর দেখতে পায় জোয়ারে বাাঁধের আরেক পাশ ভেঙে গেছে। এতে আবারও দশালিয়া গ্রামে লোনা পনি প্রবেশ করেছে। আবারও পানিবন্দী হয়েছে হাজার হাজার মানুষ।
সরেজমিনে ্ওই এলাকায় গিয়ে দেখা যায় নদীর লোনা পনিতে ডুবন্ত জনপদে পরিণত হয়েছে মহারাজপুর ইউনিয়নের দশালিয়া সহ কয়েকটি গ্রাম। নদের পাড়ের চিংড়ি ঘেরগুলোর অস্বিত্ব আর নেই। পানি ঢুকে পড়েছে বসতি জনপদে।

বারবার একই স্থানে বাঁধ ভেঙে যাওয়ার পেছনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্যর্থতাকেই দুষছেন স্থানীয় লোকজন। তাঁদের অভিযোগ গত বছর এই বাঁধ নির্মাণ করার পরই নিচু হয়ে যায় এবং বালি ভর্তি জিও বস্তা সরে চলে যায়। এমনকি সেখাতে ভাঙতে ভাঙতে ওয়াদা সরু হয়ে যায়। বারবার অনুরোধ করার পরও সেটি রক্ষণাবেক্ষণ বা মজবুত করার ব্যবস্থা নেয়নি পাউবো কতৃপক্ষ। এতে দূর্বল বাঁধ আবারও ভেঙেছে।
সকালে ভেঙে যাওয়া বাঁধ মেরামতে সেচ্ছাশ্রমে কাজ করছিলেন সাবেক ইউপি সদস্য শাহাদাৎ হোসেন। তিনি বলেন, পাউবো কর্মকর্তা সোলায়মানআশ^াস দিয়েছিলেন বাঁধ নির্মাণের সমস্ত উপকরন আমরা যোগান দেব, আপনার যদি লোক দিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করতে পারেন। সেই আশ^াসে আমদের সিপিপি টিম লিডার আব্দুল্লাহ আল মামুনের ডাকে আমরা হাজারো মানুষ সেচ্ছাশ্রমে বাঁধ র্মিানের কাজে ঝাপিয়ে পড়ি। কিন্তু পানি উন্নয়ন বোর্ড বাঁশ, বস্তা পেরেক দিয়েছিল ঠিকই কিন্তু বালি ভরাব জন্য বলগেট জিও বস্তার টপ দেয়ার কথা থাকলেও বলে আপনারা কাজ করেন ও গুলো আসতেছে। আমরা বাঁশ দিয়ে ক্লোজারে খাঁচা করে বস্তায় মাটি ভরে ফেলতে থাকি কিন্তু তারা শুধু বলছে বলগেট ও জিও বস্তা ট্রলারে করে আসতেছে। দুঃখের বিষয় শেষ পর্যন্ত আর ্ওই বালি ভরাব জন্য বলগেট আর বাঁধের পাশে পৌছায় নি। যদি বলগেট আসত তাহলে বাঁধে টিউবে বালি ভরে টিউব দিতে পারলে পুনরায় আর বাঁধ ভাঙত না।
একই গ্রামের স্বপন কুমার মিস্ত্রী বলেন, এই বাঁধ কতবার ভাঙবে আর কতবার সেচ্ছাশ্রমে ঠিক করব বুঝতে পারছি না। প্রতিবার ভাঙনের পর পাউবোর কর্মকর্তা সহ অনেক বড় বড় ব্যক্তি পরিদর্শনে আসেন, দ্রুত সমাধানের আশ^াস দিয়ে চলে যান। পওে আর তাঁদেও খোজ থাকে না। সরকারিভাবে এখনো বাঁধ রক্ষায় ব্যাবস্থা নেওয়া হয়নি। তাই বেঁচে থাকার তাগিদে গ্রামবাসীর উদ্যোগে বাঁধ রক্ষায় কাজ করেও বাঁধ টিকিয়ে রাখা যায় নি।

উপজেলা সিপিপি টিম লিডার জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু ক্ষোভ প্রকাশ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডেও কর্মকর্তাদে বাঁধ মেরামত কাজের সমস্ত উপকরন দেওয়ার কথা ছিল। সে আশ^াস পেয়ে এলাকায় সেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ অব্যহত রেখেছিলেন সাধারণ মানুষকে নিয়ে। কিন্তু টিউবে বালি ভরার বলগেট না আসায় কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পানি উন্নয়ন বোর্ড যে সরঞ্জাম দিয়েছিল সেটা যথেষ্ট নয়। যথেষ্ট মানুষ থাকার পরেও নদীতে প্রবল জোয়ার থাকায় আজ আর বাঁধ টেকেনি। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিএম তারিক-উজ-জামান বলেন, স্বাভাবিক জোয়ারের তুলনায় নদীর পানি অনেক বাড়ছে। এতে দশালিয়ার যে বাঁধটি মেরামত করা হচ্ছিল, তা আবার ভেঙে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সুলায়মান বলেন, প্রাথমিকভাবে ভেঙে যাওয়া বাঁধ মেরামতের মাধ্যমে পানি আটকানোর জন্য মানুষ কাজ শুরু করে। পানি উন্নয়ন বোর্ডেও পক্ষে বস্তা বাঁশ দিয়ে সহযোগিতা করা হয়। কিন্তু বলগেট ঠিক করা ছিল, কোন কারনে আসতে পারি নি। আর অস্বাভাবিক প্রবল জোয়ারে এক পাশ থেকে বাঁধ ভেঙে যায়।

বটিয়াঘাটায় শ্রীমন্ত অধিকারী রাহুলের টেলিফোন প্রতিকের পক্ষে গণসংযোগ
খবর বিজ্ঞপ্তিঃ
আগামী ৫ই জুন বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীমন্ত অধিকারী রাহুল এর টেলিফোন প্রতিকের নির্বাচনী প্রচারে গতকাল জলমা ইউনিয়নের হরিণটানা রিয়া বাজার, মাথা ভাংগা, পুটিমারী, দশগেট, তেতুলতলা, চক্রাখালী বাজার, সাচিবুনিয়া স্কুলভিটা, কৃষ্ণনগর, কৈয়া বাজার, রাজবাধঁ ও আলাইপুর বাজারে দিনব্যাপি গণসংযোগ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান রায়, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতা রবীন্দ্রনাথ দত্ত, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, কানাই রায়, মোঃ শাহিনুল ইসলাম, আবু সাঈদ রনি, মোঃ আলামিন এহসান, জাহিদুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল মোমেনীন রানা, ইউপি সদস্য আলম হাওলাদার, দেবপ্রসাদ দেবু, আশিক সরদার, ইসমাইল মৃধা ইমন, সোহাগ, পারভেজ খান ইমন, উজ্জল, মিরাজ তালুকদার, দীপ্ত মন্ডল, হাসমত সানা, জাহিদুর রহমান, দ্বীন ইসলাম আকন, সোহেল শেখ, সৌমেন মল্লিক, দ্বীপ বিশ্বাস, সাগর, নাহিদ, শুভ প্রমুখ।

বটিয়াঘাটায় ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ
বটিয়াঘাটা প্রতিনিধি
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ গতকাল বুধবার বেলা ২টায় ঘূর্ণিঝড় রেমালে বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান’র নিজস্ব কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন। এ সময় তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, মন্ত্রীর পিএ মেহেদী হাসান রাজা, থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ডুমুরিয়ার শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, আ’লীগ নেতা সোহেল মোল্লা, সাংবাদিক এসএমএ ভূট্টো, সাংবাদিক গাজী তরিকুল প্রমূখ। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দুই ফসলী তিন ফসলী জমিতে বালু ভরাট বন্ধ করতে হবে। তিনি এ ব্যাপারে জাতীয় সংসদে বিল উত্থাপন করেছেন। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে ফসলী জমি রক্ষার্থে অগ্রনী ভূমিকা পালন করত হবে।

বটিয়াঘাটা উপজেলা আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বুধবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমান’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির, লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল ইসলাম, বটিয়াঘাটা থানা ওসি (তদন্ত) মোঃ হানিফ, বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শরীফ আহম্মেদ রুবেল,যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস,আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মেহেদী হাসান প্রকৌশলী প্রতিনিধি গোবিন্দ চন্দ্র গোলদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু, মোঃ আসাবুর রহমান আসাব, মোঃ ওবায়দুল্লাহ , আসলাম হালদার, ইউপি সচিব চিরঞ্জীব রায় প্রমূখ। সভায় আগামী ৫ জুন বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃংঙ্খলা পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয় বটিয়াঘাটায় ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ’র আকষ্মিক ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন।

কবি নজরুল ইসলাম ছিলেন মানবতার মুক্তি ও জাতীয় জাগরনের অন্যতম পথিকৃত
খবর বিজ্ঞপ্তি
সাম্যে, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয় জাগরনের অন্যতম পথিকৃৎ মানবতার মুক্তির পাশাপাশি সাম্প্রদায়িকতা ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি ছিলেন সব সময় সোচ্চার, তিনি ছিলেন প্রথম বাংলা গজলের প্রবর্তক। তিনি ইংরাজী ১৮৯৯ সাল এবং বাংলা ১৩০৬ বঙ্গাব্দে ১১ ই জৈষ্ট বর্ধমান জেলার আসান সোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা ছিলেন কাজি ফকির আহমেদ, মা জায়েদা খাতুন। তার ডাক নাম ছিল দুখু মিয়া। কবি তখন রানীগঞ্জের শিয়ারশোল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়ে পাকিস্তানের উত্তর পশ্চিম প্রদেশের পেশোয়োর জেলার নৌশহরা মহাকুমায় প্রশিক্ষন গ্রহন করে যুদ্ধে অংশ নেন। শিয়ারশোল হাই স্কুলে অধ্যায়ন সময় শিক্ষক নিবারণ চন্দ্র ঘটক তাকে মা মাটি মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ করে। তার লেখায় শোষন মুক্ত সমাজ,মানুষের গনতান্ত্রিক অধিকার ও স্বাধিনতার কথা ফুটে উঠতো,স্বাধীনতা সংগ্রামি গোপিনাথ সাহা,ক্ষুদিরাম বসু,সুর্যসেন,যতীন দাস প্রমুখের আত্মত্যাগ তাকে অনুপ্রানিত করত।
বুধবার (২৯ মে ) বিকাল সাড়ে চারটায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহত্তর আমরা খুলনাবাসীর আলোচনা সভায় বক্তারা এসব কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় সভায় বক্তারা আরও বলেন, ১৯২২ সালে ২০ শে জানুয়ারী চিত্ররঞ্জন দাসের সম্পাদনায় কবি ভাঙ্গার গান (কারার ঐ লৌহ কপাট/ভেঙ্গে ফেল করবে লোপাট ) অবশ্য কবিতা টি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। তিনি ১৯২৫ সালে প্রত্যক্ষ ভাবে রাজনীতির সাথে সম্পৃত হন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কবিতা লেখেন এ দেশ ছাড়বি কী না বল, নয়লে কিলের চোটে হাড় করিব জল। তিনি ঐ সময় বঙ্গিয় প্রাদেশিক কংগ্রেসের সদস্য হন। তার সতীর্থ ছিলেন হেমন্ত কুমার সরকার কুতুব উদ্দিন আহমেদ ও সামসুদ্দিন হোসাইন। ১৯২৬ সালের ২২/২৩ মে কৃষ্ঞ নগরে কংগ্রেসের প্রাদেশিক কাউন্সিল উপলক্ষে কবির রচিত গান ছিল দুর্গম গিরি কান্তার মরু ছাত্রদলের সম্মেলেনের জন্য গান রচনা করেন আমরা শক্তি আমরা বল এবং যুব সম্মেলেনে গান ছিল চল চল চল উর্দ্ধ গগনে। স্বরাজ পাটির মনোনয়নে তিনি ফরিদপুর আসন থেকে প্রতিদন্দিতা করেন কবি এ আসনে ১০৬২ ভোট পেয়ে জামানত হারান । রাজনীতিতে সফল না হতে পারলেও দেশ প্রেমের তার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি। মাটি ও মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। দেশ ও মানুষের মুক্তির সংগ্রামের রননীতি ছিল তার রাজনৈতিক দর্শন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, উনসত্তরের গনঅভ্যুথান, আমাদের মহান মুক্তি যুদ্ধ সহ বাঙ্গালীর প্রতিটি আন্দোলন সংগ্রামে কবিতা ও গান দিয়ে অনুপ্রেরনা ষুগিয়েছেন। স্বাধীনতার পর তৎকালিন প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ২৪ মে কবি কে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন। ১৯৭৪ সালে ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কে সন্মান সুচক ডি.লিট উপাধিতে ভুষিত করে। ১৯৭৬সালে কবিকে নাগরিত্ব প্রদান করেন সরকার। একই বছরের ২১ শে ফেব্রুয়ারি কবিকে একুশে পদকে ভুষিত করেন। ১৯৭৬ সালে ২৯ শে আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মসজিদের পাশ্বে আমায় কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এই আবেদন এর পেয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।
সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজী আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ মাহাবুবুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. শফিকুল ইসলাম অভি, আ. মান্নান মুন্নাফ, মো. ইকবাল হোসেন তোকা, মো. জয়নাল আবেদিন, ডা. মোস্তাফিজুর রহমান, মো. জাভেদ আক্তার, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

খুলনায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪ উদ্যাপন

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় খুলনায় বুধবার ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৪’ উদ্যাপিত হয়। দিবসটি সর্বস্তরের জনসাধারণের কাছে তুলে ধরতে বিশেষ র্যালি ও খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশে জাতিসংঘের সংস্থাসমূহ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সশস্ত্র বাহিনী পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও বিএনসিসি শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। এ সময় অনুষ্ঠানে শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২৯ মে দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশে দিবসটি পালনের লক্ষ্যে খুলনায় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিটি শহরের শিববাড়ী মোড় হতে শুরু হয়ে খুলনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ ময়দানে এসে সমাপ্ত হয়।

উল্লেখ্য যে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১,৭৩,৪০৩ জন এবং বাংলাদেশ পুলিশের ২১,৪৫৩ জনসহ সর্বমোট ১,৯৪,৮৫৬ জন শান্তিরক্ষী সদস্য বিশ্বের ৪৩ টি স্থানে এ পর্যন্ত ৬৩ টি মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে। বর্তমানে ১৩টি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের ৬,০৯২ জন শান্তিরক্ষী নিয়োজিত আছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠার এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের ১৬৮ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি জাতিসংঘের ভাবমূর্তি সমুন্নত রাখতে সক্ষম হয়েছে। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের পরীক্ষিত বন্ধু হিসেবে স্বীকৃতি লাভ করেছে। পরিবর্তিত বিশ্বের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের শান্তিরক্ষীগণ বিচক্ষণতা, পেশাদারিত্ব এবং সাহসিকতার মাধ্যমে দেশের সুনাম সমুন্নত রাখতে সর্বদা কাজ করে যাবে।

খুবিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
খবর বিজ্ঞপ্তি
উচ্চ শিক্ষার জন্য আশ্চার্য প্রফুল্ল চন্দ্র রায় বৃত্তি প্রদান অনুষ্ঠান বুধবার বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুবির বিভিন্ন ডিসিপ্লিন থেকে দরিদ্র মেধাবী ২৫ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বনফুলের আয়োজনে অনুষ্ঠানে অর্থায়ন করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরিফ হাসান লিমন, সভাপতিত্ব করেন বনফুলের সভানেত্রী বেগম রেহানা আখতার। বনফুলের নির্বাহী পরিচালক আফরোজা ইসলামের উপাস্থাপনায় সহযোগিতায় ছিলেন বনফুলের পরিচালক সাবরিনা রহমান ও নাজমুস সাকিব।