পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় গরুচুরি মামলা থেকে অবহিতি পেতে অন্য উপজেলার মাঠ থেকে গরু ধরে এনে গরুর মালিককে দেয়ার চেষ্টা। মামলার বাদী অন্যর গরু নিতে অস্বীকার। মামলা সুত্রে জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গোয়ালবাড়ির চক এলাকার বাসিন্দা মনিকান্ত মন্ডলের ছেলে অমিত মন্ডলের সাথে একই এলাকার জেবারুল ইসলাম বুলুর সাথে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল জেবারুল ইসলাম বুলু সহ তার সঙ্গীয় ৪/৫ জনকে নিয়ে অমিত মন্ডল কে মারপিট করে আহত করে। পরে গত ১২ এপ্রিল অমিত কে এলাকা ছাড়া করতে বিবাদীরা স্থানীয় আমিরপুর বিল হতে অমিতের ৪ টি গরু নিয়ে যায় বলে জানান অমিত মন্ডল। আর এ ঘটনায় কোন উপায়ন্ত না পেয়ে প্রতিকার পেতে গত ২১ এপ্রিল পাইকগাছা থানায় মারপিট ও গরু চুরির মামলা করেন অমিত মন্ডল।
অপরদিকে আশাশুনি এলাকার বড়দল থেকে মামলার আসামিরা একটি গরু ধরে এনে বাদিকে দেয়ার চেষ্টা চালায়। কিন্ত বাদী গরু নিতে অস্বীকার করায় আসামিরা গরুটি বাড়িতে নিয়ে রাখে। গরুর প্রকৃত মালিক আয়ুব আলী গাজী ভড়েঙ্গা চক এলাকার জুলফিকারের বাড়িতে গরুটি দেখতে পায়। এদিকে শুক্রবার আয়ুব আলী গাজী আশাশুনী থানায় মামলা করে ওই রাতেই গরুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। এ বিষয় জেবারুল ইসলাম বুলু জানান, অমিত গরু তার শশুর বাড়ি এলাকায় রেখে আমাদেরকে ফাসাতে মামলা করেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানিয়েছেন, মামলার বাদি অমিতের গরু এটি নয়। গরুর প্রকৃত মালিকের কাছে যাচাই বাছায় শেষে গরুটি হস্তন্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকার এখনও নানা গুঞ্জন অব্যহত রয়েছে।











































