Home আঞ্চলিক তাপদাহে অতিষ্ঠ মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বিতরণ করেছে সোনাডাঙ্গা থানা...

তাপদাহে অতিষ্ঠ মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বিতরণ করেছে সোনাডাঙ্গা থানা বিএনপি

25


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, দেশের প্রতিটি দুর্যোগে বিএনপি সাধারণ মানুষে পাশে থাকে এবং আগামীতেও সাধারণ মানুষের কল্যানে কাজ করবে। প্রকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ব্যাপকভিত্তিক বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি গ্রহণ এবং পরিকল্পিত নগরায়ণে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে।


শনিবার (৪ মে) দুপুর ১২ টায় নিউমার্কেট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোনাডঙ্গা থানা বিএনপির উদ্যোগে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এড. মনা আরো বলেন, অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতা আছে বলে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো তাদের নেতাকর্মীরা লুটপাটে ব্যস্ত রয়েছে।

সৈয়দ সাজ্জাদ আহসান পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), শেখ ফারুক হোসেন, শেখ জামাল উদ্দিন, মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, নেইমুল হাসান নেহিম, সাঈদ হাসান লাভলু, জালাল শাহ, আসাদুজ্জামান আসাদ, বাবু মোড়ল, কাজী মিজানুর রহমান, মোস্তফা কামাল, অহিদ হাওলাদার, আজিজুর রহমান, মনিরুজ্জামান, কামরুজ্জামান রুন, তারিকুল ইসলাম বাকার, আসাদুজ্জামান হারুন , নুরু আলম, খায়রুল ইসলাম হিরু, হালিম মোড়ল, ছিদ্দিকুর রহমান, মোল্লা আকরাম হোসেন, শাকিরুল সুমন, এনামুল কবির, মোল্লা মিজানুর রহমান, এ জে কুদ্দুস, আবুল কালাম, সাইফুল মল্লিক প্রমুখ ।