Home খেলাধুলা টানা তিন ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

টানা তিন ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

28


স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল ভারত। বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টানা তিন ম্যাচে জয় পায় ভারতীয় নারী ক্রিকেট দল।

সিরিজের প্রথম ম্যাচে ১৪৬ রানের টার্গেট তাড়ায় ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি হেরে যায় ৪৪ রানে।

বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০ উইকেট হারিয়ে ১১৯ রান করে বাংলাদেশ। বৃষ্টি আইনে সেই ম্যাচে ১৯ রানে জয় পায় ভারত।

আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সেই একই ভেন্যুতে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ আর ২৮ রান করে করেন ওপেনার দিলারা আক্তার এবং অধিনায়ক নিগার সুলতানা।

সহজ টার্গেট তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ভারতীয় নারী ক্রিকেট দল।