Home খেলাধুলা প্রতিপক্ষের জালে ১৯ গোল দিলেন সাবিনা-মারিয়ারা

প্রতিপক্ষের জালে ১৯ গোল দিলেন সাবিনা-মারিয়ারা

30


স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের একঝাঁক তারকাকে দলে ভিড়িয়ে বেশ শক্তিশালী দল নাসরিন একাডেমি। সেটির প্রতিফলন দেখা গেল তাদের প্রথম ম্যাচেও। উইমেনস লিগে জামালপুর কাচারিপাড়া একাদশকে গোলবন্যায় ভাসিয়েছে নাসরিন একাডেমি। হ্যাটট্রিক পেয়েছেন নাসরিন একাডেমির তিন ফুটবলার মারিয়া মান্দা, সাবিনা খাতুন ও শামসুন্নাহার।

আজ সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি ১৯-০ গোলে জিতেছে নাসরিন একাডেমি।

এদিন ম্যাচের প্রথম ১০ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে যায় নাসরিন একাডেমি। প্রথমার্ধেই আট গোল হজম করে জামালপুর কাচারিপাড়া একাদশ। দ্বিতীয়ার্ধে নাসরিন একাডেমি ছিল আরও ভয়ঙ্কর। এই অর্ধে তারা প্রতিপক্ষের জালে বল জড়ায় আরও ১১ বার।

এদিন চারটি করে গোল আদায় করে নেন জাতীয় দলে খেলা মারিয়া, সাবিনা ও শামসুন্নাহার। এছাড়া দুইটি করে গোল করেন মাসুরা পারভীন, সানজিদা আক্তার ও সুমাইয়া মাতসুসিমা। আরেকটি গোল আসে মার্জিয়ার থেকে।