জিএম সাগর হোসেন স্টাফ রিপোর্টার।।
সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজয় ঠেকাতে প্রতিপক্ষ প্রার্থী চার চার বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ সরদারের দুই সহদর একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ছোট ও দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হবিসহ তার নির্বাচনী ২৫ জন কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে ককটেল বিস্ফোরনের মামলা দায়ের করলেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলামের ভাই এস এম রফিকুল ইসলাম।তিনি গত ২৩ এপ্রিল মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৪২। এই মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামী করা হয়েছে। তবে এঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ন-আহবায়ক তারিকুল ইসলাম।
তিনি জানিয়েছেন, আলিপুর ইউনিয়নে নিশ্চিত পরাজয় ভেবে নির্বাচন বানচাল করতে ও সড়যন্ত্র, মিথ্যা মামলা এবং হামলার করে রায় পক্ষে আনতে সাতক্ষীরার আলিপুরের জনপ্রিয় বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরদারসহ তার কর্মী-সমর্থক,আত্মীয় স্বজন ও ভাইদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।
যাতে তারা আগামি ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে মাঠে থেকে নির্বাচন করতে না পারে। আর সেই সুযোগে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জিয়াউল ইসলাম জিয়া তার লোকবল দিয়ে কেন্দ্র দখল করে ব্যালট কেটে জয় ছিনিয়ে নিতেই পূর্ব-পরিকল্পিত ভাবে নিজেদের নির্বাচনী বহরে চকলেট বাজি ফুটিয়ে প্রশাসনকে ম্যানেজ করে ককটেল বিস্ফোরনের নাটক সাজিয়ে মামলা দায়ের করেছে।
জেলা বিএনপির নেতা তরিকুল হাসান আরও জানান, শেখ হাসিনা সরকারের সময় কোন নিরেপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যে কারনে দ্বাদশ জাতীয় নির্বাচন ও আসন্ন উপজেলা নির্বাচন বর্জন করেছে বিএনপি-জামায়াত। তিনি আরও বলেন আলিপুর ইউনিয়ন পরিষদ একটি ইউনিয়নের নির্বাচন। সেই নির্বাচনে নিশ্চিত পরাজয় ভেবে জয় ছিনিয়ে নিতে আওয়ামী লীগ প্রভাবখাটিয়ে নীল নকশার মাধ্যমে চকলেট বাজি ফাটিয়ে ককটেল হামলার নাটক সাজিয়ে থানায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলিপুর ইউপি চেয়ারম্যান বর্তমান ঘোড়া প্রতিকের প্রার্থী আব্দুর রউফ সরদারের ভাই এবং তার নির্বাচনী কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলা করে এলাকা ছাড়া করেছে। যেটা অত্যান্ত দূঃখ জনক ঘটনা।











































