Home আঞ্চলিক ফুলতলা বিএনপি’র ১৩ নেতাকর্মীর জামিননামঞ্জুর করে কারাগারে : তীব্র নিন্দা নেতৃবৃন্দের

ফুলতলা বিএনপি’র ১৩ নেতাকর্মীর জামিননামঞ্জুর করে কারাগারে : তীব্র নিন্দা নেতৃবৃন্দের

62


খবর বিজ্ঞপ্তি।।
খুলনার ফুলতলা উপজেলা বিএনপি’র ১৩জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। উচ্চআদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হলে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে জামিন শুণানী শেষে আদালত এ আদেশ দেন। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। এরআগে রূপসার থানার মামলায় গত ২৪ এপ্রিল খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়। গত ২২ এপ্রিল পুলিশের দায়েরকৃত রাজনৈতিক প্রতিহিংসামুলক প্রহসনের মামলায় পাইকগাছা উপজেলা বিএনপি’র ১৬জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আওয়ামী আজ্ঞাবহ আদালত। তারআগে, গত ১৬ এপ্রিল ডুমুরিয়া উপজেলা বিএনপি’র ৭৫জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করা হয়।


জামিনপ্রাপ্তির সাংবিধানিক ও আইনী অধিকার লঙ্ঘন করে বিএনপি নেতাকর্মীদের নির্বিকারে কারাগারে নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, বিবোধী দল-মত দমন-নিপীড়নে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ দলীয় স্বার্থে আদালতকে ব্যবহারের নির্লজ্জ হস্তক্ষেপে বিশ্বরেকর্ড করেছে অভিযোগ করেছে। আইনের শাসন লঙ্ঘন করে তীব্র তাপদহনের মধ্যে ধারণক্ষমতার পাঁচগুণের অধিক ঠাসাঠাসির মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনরত লড়াকু সৈনিকদের কারাগারে নিক্ষেপ করছে আওয়ামী লীগ। নির্বিকারে কারাগারে নিক্ষেপ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।।