খুলনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আ’লীগের কৃতজ্ঞতা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
সারাদেশে তীব্র তাপদাহে খুলনায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৈশি^ক জলবায়ু পরিবর্তনের কারণে দেশে তীব্র তাপদাহ চলছে। যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশী। এই তাপদাহে মানুষের নাভীশ^াস উঠে গিয়েছে। মানুষের এই কষ্টের বিষয়টি অনুভব করে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে স্বস্তি দেয়ার চেষ্টা করছেন। এ জন্যে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন। এ ভাবে দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে দেশের মানুষের জীবনের স্বস্তি, কৃষি উৎপাদন ও শিল্প খাতকে এগিয়ে নেয়ার প্রয়াস স্মার্ট বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিবে বলে নেতৃবৃন্দ মনে করেন। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সফলতা কামনা করে বিবৃতি দিয়েছেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
মেডিকেল শিক্ষার্থীকে আমিন মরিয়ম স্মৃতি পরিষদের আর্থিক অনুদান প্রদান
খবর বিজ্ঞপ্তি
মেডিকেল শিক্ষার্থীকে আমিন মরিয়ম স্মৃতি পরিষদের আর্থিক অনুদান বিজ্ঞপ্তি খুলনার বটিয়াঘাটার দরিদ্র পরিবারে মেধাবী সন্তান মোঃ রাসেল খানকে মেডিকেল পড়ার খরচ বাবদ আমিন মরিয়ম স্মৃতি পরিষদ খুলনা আর্থিক অনুদান দিয়েছেন। স্মৃতি পরিষদের অনুদানের পরিমান ৩০ হাজার টাকা। বুধবার (২৪ এপ্রিল) বিকেলে স্থানীয় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ অনুদান ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন মোঃ আবদুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্তি পুলিশ কমিশনার বিএম নুরুজ্জামান, বিপিএম ও খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন। অনুষ্ঠানে বক্তৃতা করেন যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবুল বাশার মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. ওয়ালিউল ইসলাম, নারী নেত্রী শামীমা সুলতানা শিলু, শিক্ষার্থীর পিতা মোঃ মোজাম্মেল খান ও শিক্ষার্থী মোঃ রাসেল খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মাসুদ মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা কামরুল হক নাসিম, বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, কাজী মোতাহার রহমান বাবু, ডাঃ বোরহান উদ্দিন আহমেদ, কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, মোঃ কামরুল ইসলাম বাবলু, কবি সৈয়দ আলী হাকিম, শরিফুল ইসলাম সেলিম, অধ্যাপক মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী তহিদুল ইসলাম আজাদ, মোফাজ্জল খান, বিধান চন্দ্র রায়, খালিদ মাসুদ আবীর, পল্লব নন্দী, আল আমিন বিন জাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক-এর পক্ষ থেকে ২০ হাজার টাকা, প্রফেসর আবুল বাশার মোল্লা ৫ হাজার টাকা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায় ২ হাজার টাকা অনুদান প্রদান করেন। ডা: বোরহান উদ্দিন আহমেদের পরিবারের পক্ষ থেকে প্রতি মাসে ন্যুনতম ১ হাজার টাকা ও ডা: সৈয়দ আবু সইদ প্রতিমাসে ১হাজার টাকা অনুদানের কথা ঘোষনা করেন। অনুষ্ঠানে বক্তারা এ উদ্যোগের জন্য আমিন মরিয়ম স্মৃতি পরিষদের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রামের মোঃ মোজাম্মেল খানের পুত্র মোঃ রাসেল খান ফরিদপুর মেডিকেল কলেজে লেখাপড়া করার সুযোগ পেয়েছে। তার অভিভাবক ক্ষুদ্র হোটেল ব্যবসার সঙ্গে জড়িত থাকায় লেখাপড়ার খরচ যোগান দিতে অপারগতা প্রকাশ করায় সহযোগীতার জন্য আমিন মরিয়ম স্মৃতি পরিষদ এগিয়ে আসে। দরিদ্র পরিবারের এ শিক্ষার্থী গত ৯ ফেব্রুয়ারী ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হন। তিনি ২০২২ সালে বটিয়াঘাটা কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি, ২০২০ সালে চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪.৮৯ পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খুলনা প্রশাসনের পক্ষ থেকে লেখাপড়া বাবদ মোঃ রাসেল খানকে আর্থিক সহায়তা প্রদানের আশ^াস প্রদান করেন।
চুয়াডাঙ্গায় ইসলামী নেতাদের নিয়ে পুলিশের মতবিনিময় সভা
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা জেলা ইমাম সমিতি, সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদ, ইসলামী আন্দোলনসহ ওলামা মাশায়েখদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে চুয়াডাঙ্গা জেলার ওলামা মাশায়েখদের সঙ্গে এ মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। চুয়াডাঙ্গা জেলার সন্মানিত উলামা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জ্ঞাপন করে তারা জানান যে চুয়াডাঙ্গা জেলায় সুদীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। মুফতি জুনায়েদ আল হাবিবি সভাপতি চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদ, মোঃ শফিকুল ইসলাম সভাপতি চুয়াডাঙ্গা জেলা ইমাম সমিতি, মাওলানা বশির আহমেদ সভাপতি সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদ, মোঃ হাসানুজ্জামান সজীব সভাপতি ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখা সহ ওলামা পরিষদের নেতৃবৃন্দ বলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা এর সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে জেলার সকল ধরনের অপরাধ প্রবণতা অনেক কমে এসেছে। মোটাদাগে বলা যায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক ভালো।
আলোচনা সভায় উপস্থিত সম্মানিত ঊলামা মাশায়েখ বৃন্দ সম্মিলিতভাবে পুলিশ সুপার কে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে যেকোনো ধরনের সহযোগিতা করবেন মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); চুয়াডাঙ্গা; মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম- সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); চুয়াডাঙ্গা; জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল);চুয়াডাঙ্গা; ডিআইও-১, প্রমূখ।
কলারোয়ায় দোকান ঘর ভাংচুর ও মালামাল লুট করে জমি দখলের চেষ্টার অভিযোগ
সোহাগ হোসেন সাতক্ষীরা
কলারোয়ায় দিনের বেলায় জমি দখল করতে দোকান ঘর ভাংচুর ও দোকানের মালামাল লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার জালালাবাদ ইউনিয়নের বুইতা গ্রামে। গতকাল সকালে ক্ষতিগ্রস্ত মহাসিন হোসাইন রিপন জানান-তার ওয়ারেশগণের বুইতা মৌজায় ৪৩ শতক জমি আছে। সেই জমিতে তিনি একটি মুদি দোকান করে বিভিন্ন মালামাল বিক্রয় করে আসছিলেন। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ ছাত্তারুজ্জামান, তৌহিদ, বদরুজ্জামান ও আরিফুল ইসলাম দলবদ্ধ হয়ে গত ১০ এপ্রিল সকাল ১০টার দিকে মহাসিন হোসেন রিপনের দোকান ঘর ভাংচুর করে মালামাল লুট করে জমি দখলের চেষ্টা করে। এঘটনায় ক্ষতিগ্রস্ত রিপন বাদি হয়ে কলারোয়া থানায় ৩ জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দিয়েছেন। তিনি আরো বলেন-প্রায় সময় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ ছাত্তারুজ্জামান, তৌহিদ, বদরুজ্জামান ও আরিফুল ইসলাম দলবদ্ধ হয়ে নানান ভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি ১০৩৭ নং খতিয়ানে ১০৪১ ও ১০৪২ দাগে ৪৩.৫ শতক জমি দখলের চেষ্টা করছে। সেখানে তার মাতা ও পিতার ক্রয়কৃত জমি সর্বমোট ৯০.৫ শতক জমি আছে। এর মধ্যে মহাসিন হোসাইন রিপন, ইয়াছিন, সেলিনা খাতুন, রোজিনা খাতুন ও সাবরিনা জাহান নিলার নামে নামে ৪৩.৫ শতক জমি রেকর্ড হয়েছে। আর সেই জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে ছাত্তারুজ্জামান, তৌহিদ, বদরুজ্জামান ও আরিফুল ইসলাম। এদিকে অভিযুক্ত ছাত্তারুজ্জামান মোড়ল জানান-রিপন ওই তার ওয়ারেশগণ ওই দাগে কোন জমি পাবে না। তিনি রেকর্ড সংশোধন করার জন্য সাতক্ষীরার সহকারী জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৭/২০২৩। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।
কলারোয়ায় সড়ক ও জনপদ অধিদপ্তরের উইকেয়ার প্রকল্পের মতবিনিময় সভা
কলারোয়া প্রতিনিধি
সড়ক ও জনপদ অধিদপ্তরের পশ্চিম অর্থনৈতিক করিডোর এবং আঞ্চালক বিকাশ কর্মসূচী ভোমরা-সাতক্ষীরা-নাভারণ সড়ক সেকশন (ফেজ-৩) উইকেয়ার প্রকল্পের পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা সম্পর্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪এপ্রিল) সকালে কলারোয়া পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন-বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেড এর ডেপুটি টিম লিডার আসাদুজ্জামান চৌধুরী, ষ্টেকহোল্ডার এন্ড কমিউনিকেশন বিশেষজ্ঞ আয়শা আক্তার জাহান, বায়জিদ হক, এনভায়রনমেন্টাল বিশেষজ্ঞ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, আব্দুল মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামলা রেজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, সমাজনেতা সন্তোষ কুমার পাল, শিক্ষকনেতা আমানুল্লাহ আমান, শিক্ষক নেতা মোস্তফা বাকি বিল্লাহ শাহী, কাউন্সিলর আলফাজ উদ্দীন, রফিকুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক সেলিম খানসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য-ভোমরা-সাতক্ষীরা-নাভারণ সড়ক সেকশন (ফেজ-৩) এর পুনর্বাসন কর্ম পরিকল্পনা আর এ পি জমি অধিগ্রহন, অনৈচ্ছিক পুনর্বাসন, জীবিকা পুনরুদ্ধার ও উন্নয়ন সম্পর্কিত সমস্যা অর্থনেতিক পুরর্ব্সন ও ভৌত স্থানান্তর ও পুনর্বাসন কর্ম পরিকল্পনা প্রণয়ন করা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কলারোয়ায় অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা
কলারোয়া প্রতিনিধি
কলারোয়া উপজেলায় কমিউনিটি পর্যায়ে, শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসনসহ অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪এপ্রিল) সকাল ১০টায় রাইটস যশোর সংস্থার মুক্তি সাউথ এশিয়া প্রকল্প কর্তৃক আয়োজিত কলারোয়ার লাঙ্গলঝাড়া গ্রামের কারিগর পাড়া সমিতির সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে ওই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাইটস যশোর এর প্রোগ্রাম সমন্বয়কারী দেবব্রত ঢালী, খাসপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজ উদ্দীন, এসডিএফ এর সভাপতি রুপা সুলতানা, লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-রাইটস যশোর এর মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।
মোংলায় ওএমএস’র চাল বিতরণে অনিয়মের প্রমাণ মিলেছে ডিলার রাজিবের বিরুদ্ধে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় সরকারের খোলাবাজারে বিক্রির (ওএমএস) চাল বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে ডিলারের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের সহযোগীতায় বরাদ্দের সিংহভাগ চালই সে খোলাবাজার ও কালো বাজারে বিক্রি করে আসছেন, তাতে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন তিনি। এতে সুবিধাবঞ্চিত হয়েছেন এলাকার কয়েক’শ সুবিধাভোগী। উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ডিলার রাজিব মৃধার এই অনিয়মের প্রমাণ মিলেছে হাতেনাতেই। ডিলার রাজিব নির্ধারিত ৩০কেজি চালের পরিমাণের চেয়ে কম দিয়েছেন। বুধবার (২৪এপ্রিল) দুপুরে সুন্দরবন ইউউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এই চাল বিতরণে অনিয়ম করেন তিনি।
রাজিব মৃধা মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনের আপন ভাগ্নে। সেই ক্ষমতার দাপট দেখিয়ে তিনি এই অনিয়ম করে আসছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। একই সাথে চাল দেওয়ার সময় রাজিব তার মামা আওয়ালীগ নেতা ইব্রাহিম হোসেনের জন্য ভোটও চেয়েছেন। ইব্রাহিম হোসেন আসন্ন মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষনা দিয়ে প্রচারণা চালাচ্ছেন।
এদিকে ওএমএস চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না। জব্দ করেন ওজনে কম দেওয়া ১৫/২০ বস্তা সরকারি চাল। তবে এরমধ্যেই ডিলার রাজিব মৃধা গাঁ ঢাকা দেয়। ইউএনও নিশাত তামান্না এ সময় সাংবাদিকদের কাছে বলেন, এখানে সরকারের খোলাবাজারে ওএমএস চাল বিতরণে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। ৩০কেজি চাল দেওয়ার কথা থাকলেও ২৬/২৭ কেজি চাল দেওয়া হয়েছে। আর মানুষকে যে চটের বস্তায় চাল দেওয়ার কথা সেটাও ডিলার দেয়নি। অন্য প্লাষ্টিক বস্তায় এই চাল দিয়েছেন। চাল বিতরণে প্রতারণা, অনিয়ম এবং সরকারি চাল আত্মসাৎতের প্রমাণ পাওয়ায় ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সরকারি চাল বিতরণের সময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর রহমান উপস্থিত না থাকায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও নিশাত তামান্না।
এদিন সুন্দরবন ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল করিম বলেন, কয়েক বছর ধরেই ডিলার রাজিব মৃধা এই অনিয়ম করে আসছেন। তাকে নিষেধ করা হলেও কারও কথা শোনেনা বুধবার অনিয়ম করে ১২জন অসহায় গরীবদের ৩০কেজি চালে ওজনে ২/৩ কেজি করে কম দিয়েছেন। এই চাল আবার গোপনে অন্যত্র বিক্রি করেন ডিলার রাজিব মৃধা।
ভুক্তভোগী এলাকাবাসী আব্দুল হাকিম মৃধা ও মোঃ মোস্তফা হাওলাদার বলেন, ডিলার রাজিব মৃধা ৩০কেজি সরকারি বস্তার পরিবর্তে অন্য প্লাষ্টিক বস্তায় ২৬/২৭ কেজি করে চাল দিয়েছে। চাল দেওয়ার সময় আসছে উপজেলা পরিষদ নির্বাচনে তার মামা মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের জন্য চেয়ারম্যান পদে সুউচ্চ কন্ঠে ভোট চান তিনি।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়া ডিলার রাজিব মৃধার কাছে মুঠো ফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওজনে ২০০/১০০গ্রাম করে কম দেয়া হয়েছে, এরচেয়ে বেশি না। আর মামার পক্ষে ভোট চাওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
বিসিএস এর বিভিন্ন ক্যাডারের প্রিলিমিনারী পরীক্ষা চলাকালীন কেএমপির আদেশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে আগামী ২৬ এপ্রিল খুলনা মহানগর এলাকার ১৯টি কেন্দ্রে ৪৬তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারের প্রিলিমিনারী পরীক্ষা চলাকালীন নিম্নলিখিত আদেশ জারি করেছেন।
পরীক্ষার দিন সকাল সাতটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চর্তুদিকে দুইশত গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছরি, লাঠি, বিষ্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানিয়েছেন।
শোভনালীর বদরতলা-ব্যাংদহা সড়কে রড বেরিয়ে থাকা ভয়াবহ বিদ্যুতের খুঁটি
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা টু ব্যাংদহা রাস্তায় পল্লী বিদ্যুতের পরাত্যাক্ত বিদ্যুতের খুঁটির শিক/রড বেরিয়ে থাকায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ফলে পথচারী ও যানবাহনে চলাচলকারী দুর্ঘটনা কবলিত হলে মারাত্মক ক্ষতির মুখে পড়ার শঙ্কা রয়েছে।
সড়কের ব্যাংদহা বাজার হতে হাজিপুর চারকোনা মোড় পর্যন্ত রাস্তার ধারে পল্লী বিদ্যুতের কয়েকটি ঢালাই খুটি মরিচা ধরে নষ্ট হয়ে যায়। ১৮ থেকে ২০টি খুঁটি দীর্ঘ তিন মাস পূর্বে বিদ্যুৎ বিভাগ পরিবর্তন করে। খুঁটি গুলো পরিবর্তন করা হলেও পরিত্যক্ত খুঁটি সরানোর ব্যবস্থা না করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। ভেঙ্গে যাওয়া খুঁটির মাটির মধ্যের অংশের মাথা ও খুঁটির সাথে মরিচা ধরা রডগুলো খাঁড়া অবস্থায় বের হয়ে আছে। যা খুবই বিপদজনক। সড়কটি একটি ব্যস্ততম সড়ক হওয়ায় প্রতিদিন শত শত ভ্যান, সাইকেল, মোটর সাইকেল, ইজি বইক, মাইক্রোবাস চলাচল করে থাকে। শত শত স্কুল, কলেজ, মাদ্রাসা ও হেফজখানার ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। বেরিয়ে থাকা রডের সাথে আঘাত ঘটলে যেকোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটটে পারে।
হাজিপুর গ্রামের মিজানুর রহমান মিজু জানান, কয়েক দিন পূর্বে বাঁকড়া গ্রামের এক কলেজ ছাত্রের সাইকেল রডের উপরে উঠে বাষ্ট হয়ে যায়। এ রকম ছোট খাটো দূর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এলাকাবাসী দ্রুত খুঁটিগুলো সরানোর ব্যবস্থা করা এবং মাটির নীচে থেকে হালকা বেরিয়ে থাকা রডগুলো অপসারনের ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবী জানিয়েছে।
খরতাপে তৃষ্ণা মিটাতে মোংলায় পথচারী ও দিনমজুরদের মাঝে বিশুদ্ধ পানি এবং ওরস্যালাইন বিতরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় চলমান তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠা দিনমজুর ও পথচারীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ খাবার পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের শতশত পথচারী, বিভিন্ন গাড়ী চালক ও দিনমজুরদের হাতে এ পানি ও স্যালাইন তুলে দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এবং পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল মোঃ শরিফুল ইসলাম শরীফ ও মোঃ আল-আমীনসহ পৌর কর্মচারীরা। প্রখর রোদ্রে শহরের বিভিন্ন এলাকায় হেঁটে হেটে পৌরবাসীকে ব্যতিক্রম এ সেবা প্রদাণ করেছেন পৌর কর্তৃপক্ষ। #
মোংলায় প্রচন্ড তাপদাহে খোলা আকাশের নিচে বৃষ্টির জন্য বিশেষ ‘ইসতিসকার’ নামাজ ও দোয়া
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রচন্ড তাপপ্রবাহ থেকে পরিত্রাণে আল্লাহ’র রহমতের বৃষ্টির আশায় মোংলায় ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানের উদ্যোগে ও উপজেলা ঈমাম পরিষদের আয়োজনে বুধবার সকাল ১০টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিশেষ এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রচন্ড তাপদাহের মধ্য খোলা আকাশের নিচে এ নামাজ পড়ান ও খুতবা দেন এবং দোয়া করেন উপজেলা ঈমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম।
এতে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা ঈমাম পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা রুহুল আমিন, মাওলানা তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আঃ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনূর সরদারসহ বিভিন্ন শ্রেণীর পেশার বিপুলসংখ্যক মুসল্লীরা অংশ নেন।
বিশেষ এ নামাজ শেষে দোয়া-মোনাজাতে তাপদাহ থেকে পরিত্রাণ পেতে ইস্তেগফার (তওবা)সহ রহমতের বৃষ্টির আশায় আল্লাহর কাছে কান্নাকাটি করেন সকলেই। #
গরমে বাঁশ কাটছিলেন কৃষক, হিটস্ট্রোকে হারালেন প্রাণ
যশোর অফিস
যশোরের মণিরামপুর উপজেলায় হিটস্ট্রোকে হযরত আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে বাঁশঝাড় থেকে বাঁশ কাটার সময় হিটস্ট্রোক আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মৃত হযরত আলী উপজেলার খড়িঞ্চি মাঝেরপাড়ার মৃত বাবর আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিবেশী খড়িঞ্চি ওয়ার্ডের ইউপি সদস্য লিটন হোসেন।
তিনি বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাঠে ঘাস কাটতে যান হযরত আলী। মাঠের পাশে তাদের বাঁশঝাড় রয়েছে। ঘাস কাটা শেষে ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি।
মেম্বর আরো বলেন, এ সময় হযরত আলীর সঙ্গে তার স্ত্রী ছিলেন। স্বামীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে তিনি চিৎকার দেন। তখন আশপাশের লোকজন গিয়ে তাকে বাড়ি আনার সময় মারা যান হযরত আলী।
উল্লেখ্য, যশোরে টানা কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। বুধবার যশোরের সর্বোচ্চ ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া দফতর।
নারীর লাশের পাশে পড়ে ছিল মোবাইল, সাবেক স্বামী আটক
যশোর অফিস
যশোর সদর উপজেলার মঠবাড়ী গ্রামে বুকভরা বাঁওড়ের পাড় থেকে শাড়ি পরা এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। মরদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। এ ঘটনায় ওই নারীর সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়। ফোনের সূত্র ধরে নিহত নারীর পরিচয় ও অভিযুক্ত যুবককে শনাক্ত করে পুলিশ।
নিহত খাদিজা খাতুন ওরফে মিতু কর্মকার সাতক্ষীরার পাটকেলঘাটা থানা এলাকার ধানদিয়া কৃষ্ণনগর গ্রামের আজগর আলী সরদারের মেয়ে।
আটক মৃন্ময় ভদ্র যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের মদন কুমার ভদ্রের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দামোদরকাঠি গ্রামে বসবাস করেন।
যশোর ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, দুই বছর আগে ওই দুইজনের বিয়ে হয়। এরপর বিচ্ছেদ হয়ে যায়। তারপরও তাদের মধ্যে যোগাযোগ ছিল। মঙ্গলবার রাত ১১টার দিকে খাদিজাকে শ্বাসরোধে হত্যা করে বাঁওড়পারে একটি ধানখেতে লাশ ফেলে পালিয়ে যান মৃন্ময়। মরদেহের পাশে পড়ে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে মৃন্ময়কে তার এক চাচার বাড়ি থেকে আটক করা হয়।
এদিকে আটক মৃন্ময় ভদ্র জানান, বিচ্ছেদ হওয়ার পরেও বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেইলিং করে টাকা চাওয়ার কারণে তাকে সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে ডেকে এনে হত্যা করে।
মায়ের সঙ্গে গোসল করতে যাওয়ার বায়না, নদীতে ডুবে মারা গেলো শিশু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় মাথাভাঙ্গা নদীতে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে রিয়া মনি (৫) নামের এক শিশু ডুবে মারা গেছে।
বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে দর্শনা জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রিয়া একই গ্রামের কাঁচমত আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু রিয়া মনি মায়ের সঙ্গে নদীতে গোসল করতে যাবে বলে বায়না ধরে। পরে তার মা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নিয়ে যান। গোসল করার সময় অসাবধানতাবশত শিশু রিয়া পানিতে ডুবে যায়। পরে মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অবৈধভাবে খালের বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা পৌরসভার রইচপুর খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড রইচপুর খালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকারের নেতৃত্বে অভিযানে এসব মেশিন জব্দ করা হয়।
এ বিষয়ে অতীশ সরকার বলেন, রইচপুর খালের ওপর অবৈধভাবে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ড্রেজারগুলো জব্দ করে পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিপক্ষের দেওয়ালে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ পরিবার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের পিটিআই রোডে বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে প্রায় এক সপ্তাহ যাবৎ অবরুদ্ধ করে রাখা হয়েছে একটি পরিবারকে।
ভুক্তভোগী ওই পরিবারের অভিযোগ, ক্ষমতার দাপটেই তাদের ক্রয়কৃত রাস্তার জমিতে ইটের দেওয়াল তুলে বন্ধ করে রেখেছেন এলাকার প্রভাবশালী মোমেন। এতে একমাত্র চলাচলের রাস্তা বন্ধ হয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না তারা। অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে অসহায় এই পরিবারটিকে।
জানা গেছে, কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস মৌজার- ৪৪৭৪ দাগের পিটিআই রোডের মোহাম্মদ আবদুল রহিম সড়কের ০ দশমিক ৬১ একর জমির মালিক প্রবাসীর স্ত্রী নাজমা খাতুন। সেখানেই দীর্ঘ ১৭ বছর ধরে ছেলে-মেয়ে ও পরিবার-পরিজনকে নিয়ে বসবাস করে আসছেন তিনি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে জোরপূর্বক ইটের দেওয়াল তুলে ওই পরিবারটিকে অবরুদ্ধ করে রেখেছেন এলাকার প্রভাবশালী মোমেন। এতে অসহায় জীবন যাপন করতে হচ্ছে ভুক্তভোগী পরিবারটিকে। নিরুপায় হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগী নাজমা খাতুন জানান, ক্রয়কৃত এই জমিতে দীর্ঘ ১৭ বছর ধরে ছেলে-মেয়ে ও পরিবার-পরিজনকে নিয়ে বসবাস করে আসছেন তিনি। হঠাৎ করেই গত ১৮ এপ্রিল ক্ষমতার দাপট দেখিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী মোমেন। এতে নিজ বাড়িতেই প্রায় এক সপ্তাহ যাবৎ অবরুদ্ধ অবস্থায় আছেন তারা। এর থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে মোমেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, নিজের জমির সীমানা নির্ধারণের পরই জমিতে ইটের দেওয়াল তুলেছি। তবে দাবিকৃত জমির স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি মোমেন।
কুষ্টিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল হক মুরাদ বলেন, বিষয়টি আমিও শুনেছি। তবে কেউ কারো জায়গায় দেওয়াল তুললে এতে আমাদের কিছুই করার নেই।
কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল বলেন, কারো চলাচলের রাস্তা বন্ধ করার সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
তীব্র তাপদাহে স্যালাইন ,সুপেয় পানি ও লিফলেট বিতরন
খবর বিজ্ঞপ্তি
তীব্র তাপহাহের কারণে গতকাল কেন্দ্রীয় যুবলীগে নির্দেশনায় খুলনা জেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক লিফলেট , খাবার স্যালাইন ও সুপেয় পানি বিতরন করেন করেন খুলনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ। এসময়ে তিনি বলেন দেশের সকল কান্তিলগ্নে মানবিক কাজে যুবলীগ অংশগ্রহন করেন তারই ধারাবাহিকতায় আমাদের ্এই কার্যক্রম। এসময়ে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা তানভীর আহম্মেদ অপু,ফরিদ আহম্মেদ,সৈকত আহম্মেদ জন,ফরহাদ বাবু,মোরশেদ রিয়াদ,অনুপম মল্লিক,রাকিবুল ইসলাম বাবু, সজীব হক, সাফামারওয়া খান প্রমুখ।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদকের বৃক্ষরোপণ কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি:
তীব্র তাপপ্রবাহ থেকে মুিক্ত এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(ঝউএ) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশার সম্রাটের ্্্্্উদ্যোগে রুপসা উপজেলার সরকারি বঙ্গবন্ধু কলেজ ও তেরখাদা ্উপজেলার নর্থ খুলনা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ওষুধি, বনোজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন খুলনা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু সাঈদ রনি ও আলআমিন এহসান ইমু, ছাত্রনেতা ইসমাইল মৃধা ইমন, সাবিদুল ইসলাম, মো আজবার রহমান. দীপ খান ও রকিবুল ইসলাম রাহাত। রূপসার কর্মসুচিতে ্্্্্্্্্্্্্উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মনোজ কান্তি মন্ডল, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম, ছাত্রনেতা নিলয় ইসলাম সোহাগ, আলমগীর হোসেন রাজ প্রমূখ । তেরখাদার কর্মসুচিতে ্্্্্্্্্্্্্উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হুসাইন আহমেদ, সহসভাপতি রাজু শেখ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান আকিব, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অনিক ও রাবু আহমেদ প্রমূখ।
বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৩২জন নারী পোল্ট্রি খামারীদের মাঝে মুরগি বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৩২জন বলিষ্ঠ নারী পোল্ট্রি খামারীদের মাঝে ১২৮০টি দেশীয় মোরগ ও মুরগি বিতরন করা হয়েছে। কৃষি গবেষণা ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত বাংলাদেশের নির্বাচিত উপকূলীয় অঞ্চলে মহিলাদের জীবন-জীবিকার উন্নতির জন্য (বিএলআরআই) উদ্ভাবিত নেটিভ মুরগির অভিযোজন শীর্ষক প্রকল্পের “প্রশিক্ষিত ও নির্বাচিত ৩২ (বত্রিশ) জন মহিলা খামারিদের মাঝে ৪০টি (৩৫টি মুরগি ও ৫টি মোরগসহ সর্বমোট ১২৮০টি দেশি মুরগি বিতরণ করা হয়। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রকল্পের সার্বিক সহযোগিতায় রবিবার (২১এপ্রিল) এই মোরগ ও মুরগি বিতরণ করা হয়। মুরগি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার সিনিয়র স্পেশালিস্ট ড. এরশাদজ্জামান এবং প্রকল্পের প্রধান গবেষক ড. কামরুন নাহার মনিরা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের বাগেরহাট মহিষ প্রজনন খামারের পরিচালক, ড. মোঃ আহসান হাবীব প্রামাণিক ও বিভার প্রেসিডেন্ট সুকুমার রায়। অনুষ্ঠানে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৩২জন বলিষ্ঠ নারী পোল্ট্রি খামারী গড়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন, সেই সাথে কর্মসংস্থান ও পারিবারিক পুষ্টির যোগান হবে বলে আশা করেন। ##
খুলনা কর অঞ্চলের উদ্যোগে পিএসআর অবহিতকরণ সভা
খবর বিজ্ঞপ্তি
কর অঞ্চল খুলনার উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও স্টেকহোল্ডারদের নিয়ে পিএসআর (প্রুফ অব সাবমিশন রিটার্ন) অবহিতকরণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে বয়রাস্থ কর কমিশনারের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভা সভাপতিত্ব করেন কর অঞ্চল খুলনার কমিশনার শ্রাবণী চাকমা। সভায় পিএসআর বা রিটার্ন দাখিলের প্রমাণ যাচাই, প্রদর্শন সংক্রান্ত বিধানবলি এবং বাধ্যতামূলক ক্ষেত্র সমূহ তুলে ধরা হয়। একই সাথে পিএসআর সংগ্রহ ও যাচাইকারী কর্তৃপক্ষের তালিকা সম্পর্কে ধারনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা কর অঞ্চলে অতিরিক্ত কর কমিশনার (পরিদর্শী রেঞ্জ-১) মু. মুহিতুর রহমান, উপ-কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মারুফুল ইসলাম, উপ-কর কমিশনার মারুফ উল আবেদীন, উপ-কর কমিশনার (প্রায়োগিক) মোসা: জেসমিন আক্তার, উপ কর কমিশনার দেলোয়ারা জাহানসহ অন্যান্য কর কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক কাজী মাসুদুল ইসলাম, কেডিএ নিউমার্কের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম অনিক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি খুলনার সহ-সভাপতি শিব ভক্ত ও সাধারণ সম্পাদক শংকর কর্মকার, পুস্তক ব্যবসায়ী সমিতি খুলনা জেলার সহ-সভাপতি রতন কুমার নাথসহ বিভিন্ন দোকান মালিক সমিতি ও মার্কেটের নেতৃবৃন্দ।
সিপিবি’র রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
১৯৫০ সালে ২৪ এপ্রিল কমিউনিস্ট পার্টির নেতৃত্বে রাজশাহী জেলখানার খাপড়া ওয়ার্ডে রাজনৈতিক বন্দীরা নিজস্ব দাবীর ভিত্তিতে লড়াই সংগ্রাম শুরু করে, লড়াই সংগ্রামের এক পর্যায়ে পুলিশ গুলি করে। গুলিতে নির্মমভাবে নিহত হন কমরেড কম্পরাম সিং, সুখেন, দেলোয়ার, হানিফ, বিজন, সুধীন, আনোয়ার। আহত হন অর্ধশতাধিক। ৭৪তম খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি উপমহাদেশের প্রথম জেল হত্যাকাণ্ড দিবস হিসেবে ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলখানার খাপড়া ওয়ার্ডের হত্যাকাণ্ডকে স্বীকৃতি প্রদান ও পাঠ্যপুস্তকে খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড সংযোজন করার দাবী জানিয়েছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনা জেলা কমিটি আজ দলীয় কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করে। জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এইচ এম শাহাদাত এর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, মহানগর কমিটির সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ, জেলা কমিটির সদস্য কমরেড এস এম চন্দন, কমরেড নিতাই পাল প্রমুখ। আরও উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা কমরেড তোফাজ্জল হোসেন, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, যুব নেতা আফজাল হোসেন, মোস্তাফিজুর রহমান রাসেল, এ্যাড. আজরাফ হোসেন মামুন ছাত্র নেতা নাহিদ হাসান প্রমুখ। আলোচনা সভার শুরুতে রাজশাহীর জেলখানার খাপরা ওয়ার্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
দাকোপ উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এমপি ননী গোপাল মন্ডল
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা পরিষদের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুসসুর আলী খানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, এসআই এনামুল হক, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, মিহির মন্ডল, পঞ্চানন মন্ডল, মাসুম আলী ফকির, শেখ ছাব্বির আহম্মেদ, সুদেব রায়, মানস কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ গাজী, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান প্রমুখ। সভায় প্রচাণ্ড তাপদাহ থেকে রক্ষায় দাকোপে ১ লক্ষ ৫০ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা এবং উপজেলা প্রতিটি খেয়াঘাটে টোল চাট স্থাপন, রবি শস্যসহ তরমুজ পরিবহন সহস করা,উপজেলা নদী ভাঙ্গন,খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার কথা এ সময় বক্তৃতা তুলে ধরেন।
ইন্দুরকানীতে প্রচন্ড দাবদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে প্রচন্ড দাবদাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসুল্লিরা। বুধবার সকালে স্থানীয় মুসুল্লিদের আয়োজনে উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। গত বেশ কিছুদিন ধরে প্রচন্ড দাবদাহে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তেমনি ব্যাপক ক্ষতি হচ্ছে মৌসুমী ফসলের। তাই এসব থেকে রক্ষা পেতে ও বৃষ্টির আশায় রাসুলুল্লাহ (সঃ) এর পথ অনুসরণ করে স্থানীয় মুসুল্লিরা এ নামাজ আদায় করেন। নামাজ পরিচালনা করেন খন্দকার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা অঃ জলিল হাওলাদার এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হারুন-অর রশিদ। নামাজে শত শত মুসুল্লিরা অংশগ্রহন করেন এবং দুহাত তুলে আল্লাহর কাছে দাবদাহ থেকে রক্ষা পেতে এবং দ্রুত বৃষ্টিপাতের জন্য কান্নায় ভেঙ্গে পড়েন।
জনউদ্যোগের আয়োজনে আইসিটি প্রশিক্ষণে বক্তারা
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে করতে হবে কুতথ্য পরিহার
খবর বিজ্ঞপ্তি
ইন্টারনেট হলো তথ্যের ভান্ডার। কিন্তু ইন্টারনেটে পাওয়া সব তথ্য সবসময় সত্য হয়না। এখানে যেমন সত্য তথ্য আছে তেমনি প্রচুর ভুল এবং মিথ্যা তথ্যও রয়েছে। অজস্র তথ্যের মধ্যে থেকে সত্য ও মিথ্যা তথ্য বাছাই করা অনেকাংশেই কঠিন। আর কুতথ্য হলো এমন মিথ্যা তথ্য যা বিভ্রান্তির উদ্দেশ্যে তৈরি করা হয় অথবা ইচ্ছাকৃতভাবে শেয়ার করা হয়। ইন্টারনেটে পাওয়া কোনও তথ্য যদি দৃঢ় অনুভূতি তৈরি করে, বিশেষ করে বিস্ময় বা বিতৃষ্ণার সৃষ্টি হয় তাহলে শেয়ার করার আগে তথ্যটি যাচাই করতে হবে। এতে বরং ভুল তথ্য এবং এর নেতিবাচক প্রভাব থেকে বাঁচা সম্ভব। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আইসিটির (তথ্যপ্রযুক্তি) ব্যবহার এসব কর্মকান্ডে গতি বাড়াবে এবং ব্যয় কমানোর মাধ্যমে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে। নারী উদ্যোক্তারা বর্তমানে প্রযুক্তি ব্যবহার করে পুরুষদের সঙ্গে সমানতালে কাজ করে যাচ্ছেন। অনেক নারী ফ্রিল্যান্সার হিসেবে বৈদেশিক মুদ্রা আয় করছেন। তাই তাদের প্রশিক্ষণ প্রদানে প্রাধান্য দিতে হবে। ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। কোনভাবেই যেন এর অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তথ্য প্রযুক্তি ২০১৮ এর আইনটি নিয়ে আরো পর্যালোচনা করা প্রয়োজন। ব্যক্তি, পরিবার ও সমাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির বিপ্লব, এর সুফল এবং সমাজের নানা মাত্রিক পরিবর্তন আনতে পারে। সামাজিক যোগাযোগ আমরা যত্রতত্রভাবে ব্যবহার না করি সেদিকে নজর রাখতে হবে।’ জনউদ্যোগ এর আয়োজনে খুলনায় দুই দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় অবসেস স্থানীয় একটি প্রশিক্ষণ কেন্দ্রে জনউদ্যোগ আয়োজিত আইইডি’র সহযোগিতায় দুই দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাড: শামীমা সুলতানা শীলু। অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি ও জনউদ্যোগ খুলনার উপদেষ্ঠা শ্যামল সিংহ রায়, ও সমাজসেবক মাসুদ মাহামুদ, জনউদ্যোগ খুলনার সদস্য মহেন্দ্রনাথ সেন। প্রশিক্ষণ দেন জনউদ্যোগ যুব সেলের জয় বৈদ্য, দুর্জয় হালদার প্রমুখ।
বক্তারা বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অর্থনীতির মূল ধারায় এই বৃহৎ জনগোষ্ঠীর সক্রিয় অংশস্রহণ আরও বেশি বৃদ্ধি করা আবশ্যক। এই প্রেক্ষাপটে আইসিটি সাব-সেক্টর হতে পারে একটি আদর্শ মাধ্যম। নারী উদ্যোক্তাদের যথাযথ সহযোগিতা করা সম্ভব হলে রপ্তানি খাতে যে বিশাল সম্ভাবনা রয়েছে, তা আমাদের অর্থনীতিতে নতুন দিনের সূচনা করতে পারে। আইসিটি ব্যবহারে সহজে ও দ্রুত গতিতে ব্যবসা পরিচালনা করা যায়। ফলে মানুষ এক জায়গায় বসবাস করে অন্য জায়গায় ব্যবসা পরিচালনা করার সুযোগ পাচ্ছে।
সভায় বক্তারা নারী উদ্যোক্তাদের জন্য মানসম্পন্ন আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করা, বিদেশে পণ্য ও সেবা রপ্তানি করে অর্জিত আয় নিরাপদে দেশে আনা, ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে যুগোপযোগী করা, উপজেলা পর্যায় পযন্ত প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ, প্রশিক্ষিত জনবলের কর্মসংস্থান নিশ্চিত করা, ই-কমার্স নিয়ন্ত্রণে সরকারি তদারকি বৃদ্ধিসহ নানা দাবি তোলেন। ২৫ এপ্রিল প্রশিক্ষণ শেষ হবে।
২৭ এপ্রিল যশোরে বিভাগীয় সভা সফলকরতে খুলনায় সুজনের সভা
খবর বিজ্ঞপ্তি
সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা মহানগর ও জেলা কমিটির এক সভা বুধবার বিকেলে শেরে বাংলারোডস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর কমিটির সহ-সভাপতি এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর পরিচালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সম্পাদক খলিলুর রহমান সুমন, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ, সুজন নেতা এড. মামুনুর রশীদ, সৈয়দ আলী হাফিজ, হেদায়েত হোসেন, শেখ আইনুল হক, বনানী সুলতানা ঝুমুর, রুবিনা আক্তার প্রমূখ। আগামী ২৭ এপ্রিল যশোরে সুজনের বিভাগীয় মত বিনিময় ও পরিকল্পনা সভা সফল করতে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় সুজন খুলনা জেলা কমিটি গঠনের লক্ষে এস এম সোহরাব হোসেনকে আহবায়ক করে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
খাপরা দিবস উপলক্ষে ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
১৯৫০ সালে রাজশাহী জেলখানায় খাপরা ওয়ার্ডে নিহত সাত কমিউনিস্ট নেতার স্মরণে বুধবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্র কমিটির সদস্য কমরেড দীপঙ্কর সাহা দীপু, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, নির্বাহী সদস্য কমরেড মনির হোসেন, কৃষ্ণ কান্তি ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ। সভার শুরুতে রাজশাহী জেলাখানায় খাপরা ওয়ার্ডে শহীদ সাত কমিউনিস্ট স্মরণে তাঁদের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
নিম্ন মানের বালি ও পিলার অপসরণের নির্দেশ
অভয়নগরে সড়ক নির্মাণে ভূগর্ভস্থ বালি তোলা বন্ধ করলো উপজেলা নির্বাহী কর্মকর্তা
সৈয়দ রিপন, স্টাফ রিপোর্টার
‘অভয়নগরে ডুমুরতলা বেদভিটা সড়কের কাজে অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালি উত্তোলন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সড়কের কাজে ভূগর্ভস্থ বালি তোলা বন্ধ করলো উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সাথে উপজেলা প্রকৌশলী ভূগর্ভ থেকে উত্তোলন করা ওই নিম্ন মানের বালি সড়কের বেড থেকে অপসারণের জন্য লিখিত নির্দেশ দিয়েছেন। এছাড়া সড়কের অপর অংশের আর এক ঠিকাদারের নিম্ন মানের পিলার ব্যবহার করার জন্য আনা হলে তাও ফেরৎ পাঠানো হয়েছে।
গত ২৩ এপ্রিল সড়ক এর কাজে পাইপের মাধ্যমে ভূগর্ভের বালি উত্তোলন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। তিনি ওই দিনই উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কে ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। সহকারি কমিশনার(ভূমি) ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। নির্দেশ পেয়ে রাজঘাট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা(নায়েব) সরজমিনে যেয়ে ভূগর্ভস্থ বালি তোলা বন্ধ করে দেন। এর আগে ঠিকাদার স্বেচ্ছাচারিতা করে ভূগর্ভের ওই নিম্নমানের বালি দিয়ে সড়কের প্রায় দুই কি মি খনন করা বেড ভরাট করেছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকে অভিযোগ করেন ঠিকাদার নিম্নমানের ইট, বালি ও সড়কে নিম্নমানের পিলার ব্যবহার করছে। এ সব ব্যাপারে বার বার বলা হলেও তিনি কোন কথা আমলে নেয়নি। পরে সাংবাদিকরা সচিত্র প্রতিবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিতে শুরু করেছেন।
রাজঘাট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা নূরনাহার আক্তার বলেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এর নির্দেশ পেয়ে আমি বেদভিটা গ্রামে যেয়ে ভূগর্ভস্থ বালি তোলার কাজ বন্ধ করেছি।’
উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা বলেন, ‘সড়কের কাজে যে বালি ব্যবহার করেছে তা নিন্ম মানের, সড়কের পশে প্লাসাইটিং এর জন্য যে খুঁটি আনা হয়েছে তা সঠিক মানের না। যে কারনে সেগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ বালি তোলার কাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বন্ধ করে দেন।’
এ ব্যাপারে জানতে চাইলে ওই সড়কের নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান যশোরের মের্সাস সরদার ইন্টারন্যাশনাল এর মালিক হারুণ অর রশিদ এর মনোনিত অপর ঠিকাদারি প্রতিষ্ঠান জাহান এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেন এর কাছে বার বার ফেন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
সিঙ্গাপুরে রড চাপা পড়ে রাকিব হোসেন নামে বেনাপোলের এক যুবকের মৃত্যুৃ
বেনাপোল প্রতিনিধি
সিঙ্গাপুরে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় রড চাপা পড়ে রাকিব হোসেন (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। রাকিব বেনাপোলের সীমান্তবর্তী ঘিবা গ্রামের মমিনুর রহমানের ছেলে।
রাকিবের পারিবারিক সূত্রে বলা হয়, চলতি মাসের ৭ এপ্রিল একটি হাই রাইজ ভবনের নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত রডের বান্ডলিরে নীচে চাপা পড়ে মারাত্মক আহত হন রাকিব। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত মংগলবার (২৩ এপ্রিল) রাতে মারা যায় সে। এ খবর নশ্চিতি করছেনে নিহত রাকিবের চাচা মিলন হোসেন।
তিনি জানান, গত ৭ এপ্রলি রাকিব একটি কনস্ট্রাকশনের কাজ করার সময় রড চাপায় গুরুতর আহত হয় সে। র্দুঘটনার পরই তাকে উদ্ধার করে সিঙ্গাপুরের একটি হাসপাতালে র্ভতি করা হয়।
নিহত রাকিবের বাবা মমিনুর রহমান জানান, এক বছর হলো রাকিব সিঙ্গাপুর গিয়েছে। সে সিঙ্গাপুরে কনস্ট্রাকশনে কাজ করতো। গত ৭ এপ্রলি প্রতিদিনের মতো সে কাজে যায়। ওইদিন বিৎকাল ৫টার দিকে ভবনের উপরে লোহার রডের বান্ডিল তোলার সময় টোশন ছিড়ে (লোহার দড়ি) চাপা পড়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালের্ ভতি করা হয়। হাসপাতালে ১৬ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২৩ এপ্রিল রাত ১১ টায় মারা যায় সে।
বেনোপোলের বাহাদুরপুর ইউনয়িন পরিষদের ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ বলেন, সিঙ্গাপুরে নিহত রাকিব আমার ইউনিয়নের ঘিবা গ্রামের বাসিন্দা। সে বেনাপোলের ঘিবা গ্রামের মমিনুর রহমানের ছেলে।











































