খবর বিজ্ঞপ্তি।।
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিহত শিবলু মোল্লার মায়ের হাতে দেশনায়ক তারেক রহমান এর ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দেন খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক ইশতিয়াক আহমেদ ইস্তি। শুক্রবার (৫ এপ্রিল) উপহার তুলে দেয়া হয়। এসময় দৌলতপুর থানা ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন লিটন, মহানগর ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম রাসেল, মিজানুর রহমান মৃদুল, দৌলতপুর থানা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম, বি এল কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াসিন গাজী, সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক রাজু আহমেদ, কমার্স কলেজ ছাত্রদলের আহবায়ক নাজিম, নিবির, নয়ন, তামিম, রিশাদ, আমিত সহ মহানগর ও থানা ছাত্রদল নেতৃবৃন্দ। ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দিয়ে ছাত্রদল নেতৃবৃন্দ শিবলু মোল্লার কবর জিয়ারত করেন।











































