Home আঞ্চলিক রোজা বান্দার মনে আল্লাহর ভয়-ভীতি সৃষ্টি করে থাকে:সিটি মেয়র

রোজা বান্দার মনে আল্লাহর ভয়-ভীতি সৃষ্টি করে থাকে:সিটি মেয়র

62

মোরেলগঞ্জ কল্যাণ সমিতির ইফতার মাহফিল

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাহে রমজানের রোজা মুসলমানদের আদর্শ চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা ও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের শিক্ষা দেয়। সত্যিকার মুমিন হিসেবে গড়ে ওঠার অনুপম শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাস এ রমজানুল মোবারক; এর মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা।
বুধবার (৩ এপ্রিল) নগরীর অভিজাত রেস্টুরেন্ট এ খুলনাস্থ মোরেলগঞ্জ কল্যান সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব প্রকার নাফরমানি কাজ থেকে দূরে থাকার নামই ‘তাকওয়া’। রোজা বান্দার মনে আল্লাহর ভয়-ভীতি সৃষ্টি করে থাকে। আল্লাহর কাছে বান্দার মান-মর্যাদা নির্ধারণের একমাত্র উপায় তাকওয়া। এটিই মানুষের মনে সৎ ও মানবিক গুণাবলি সৃষ্টি করে।
সমিতির আহবায়ক এস এম আসাদুজ্জামান রাসেল এর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান মিলটন এর পরিচালনায় ইফতার পুর্ব আলোচনায় বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ পৌর মেয়র এস এম মনিরুল হক তালুকদার বলেন, রোজা মানুষকে সংযমী মনোভাব গড়ে তোলার প্রশিক্ষণ দেয়। রোজা পালনের মাধ্যমে মানুষ নিজের নফস বা অন্তঃকরণকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শেখে। মাহে রমজানের এ শিক্ষাকে সবর বা ধৈর্য ও সহনশীলতার শিক্ষা বলা হয়। রোজাদার সামর্থ্য থাকা সত্ত্বেও ক্ষুধার্ত থাকেন এবং অনাহারী, অর্ধাহারীদের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেন। তাই মাহে রমজান মানুষকে দুঃখীজনের পাশে দাঁড়াতে শিক্ষা দেয়, সৃষ্টিজগতের প্রতি উদার, সহমর্মিতা ও দয়াশীল হতে শিক্ষা দেয়। মাহে রমজানের শুভদ শিক্ষা ও প্রশিক্ষণকে যথাযথভাবে কাজে লাগানো যায়; শুধু রমজান মাসে নয়, সমগ্র জীবনে যদি সবাই দুঃখীজনের পাশে থাকি, তবে মানবসমাজে আর কোনো রকম অসাম্য ও বর্ণবৈষম্য থাকতে পারে না। রোজা পালন করে মানুষ ইবাদত-বন্দেগির দ্বারা আল্লাহর অশেষ নিয়ামতের শোকর আদায় করতে শেখে এবং শরিয়তের বিধিবিধানের তাৎপর্য উপলব্ধি করতে পারে। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রাণীপ্রেমী এস এম সোহরাব হোসেন, সুলতান আহমেদ ফকির, এইচ এম ইকবাল হোসেন মোস্তফা কামাল, নজরুল ইসলাম জুয়েল, আবু বকর মোল্লা, জাহাঙ্গীর হোসেন, তানিজ আহমেদ, আতিকুল ইসলাম, রুমান আহমেদ, ডা. মিজানুর রহমান, শেখ জাকারিয়া, মনিরুজ্জামান মনির, গোলাম রব্বানী মামুন, সুরভী লাইজু প্রমূখ।