শহিদুল ইসলাম দইচ যশোর।।
, রাস্তায় পড়ে পাওয়া চার লাখ ৪৫ হাজার টাকস মালিকে ফিরিয়ে দিলেন ইজিবাইক চালক ইসমাইল আলী (৫৮)।আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইভের মধ্যস্থতায় টাকার মালিক ব্যবসায়ী শহিদুল কে বুঝিয়ে দেওয়া হয।
কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, যশোর মনিহার চত্বরে ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম তার নিজ বাসা বকচর থেকে প্লাস্টিকের ব্যাগে করে চার লাখ ৪৫ টাকা নিয়ে হল পট্টিতে মোটরসাইকেলে আসছিল। মনির চত্বর এলাকায় রাস্তার উপরে টাকার ব্যক্তি পড়ে যায়। টাকার ব্যাগ পান ইজিবাইক চালক যশোর শহরতলীর রামনগর এলাকার মৃত মসলেম আলীর ছেলে শেখ ইসমাইল আলী। এদিকে টাকার ব্যাগ হারিয়ে ব্যাবসায়ি শহিদুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। একই সাথে শহরের বিভিন্ন যায়গায় মাইকিং করেন ব্যাক খোয়া গেছে টাকা সহ।
এদিকে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইফ জানান, ইজিবাইক চালক ইসমাইল আলী
টাকাসহ ব্যাক পেয়েছেন জানিয়ে আমার কাছে এগুলি নিয়ে আসেন। ইউনিয়ন পরিষদে বসে টাকার টাকার ব্যাগ খুলে গুনে দেখা যায় সেখানে চার লাখ ৩৫ হাজার টাকা আছে। আমি ঘটনাটি কোতোয়ালি থানার ওসি রাজ্জাক সাহেব কে জানাই। পরে ওসি সাহেব ইজিবাইক চালক ইসমাইল আলী ও টাকার মালিক ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম কে থানায় আসতে বলেন। আমাদের উপস্থিতিতে রাস্তায় পরে পাওয়া টাকা গুলি শহিদুল ইসলামকে ফেরত ফেরত দেন।
টাকা খুইয়ে আবার সেই টাকা ফেরত পেয়ে খুবই খুশি হল ব্যবসায়ী শহিদুল ইসলাম।
অনুভূতি প্রকাশে তিনি বলেন সমাজের সত্যি সত্যি এখনো সৎ এবং মানবিক মানুষ আছে । তিনি ইজিবাইক চালককে বিশ হাজার টাকা পুরস্কার হিসেবে দেন।











































