Home আঞ্চলিক খুলনায় গৃহবধৃকে অনৈতিক প্রস্তাব : ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

খুলনায় গৃহবধৃকে অনৈতিক প্রস্তাব : ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

195

স্টাফ রিপোর্টার
নগরীর মুসলমান পাড়া রোডের জব্বারের গলির বাড়িওয়ালা রুবেল শিকদার (৩২) তার ভাড়াটিয়া গৃহবধুকে অনৈতিক প্রস্তাব দিলে সে রাজি না হলে তার পরিবারসহ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। গত ২০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে গৃহবধুকে তার ঘরে একা পেয়ে এ ঘটনা ঘটায় রুবেল। রুবেল সন্ত্রসীদের গুলিতে নিহত ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলার আসামি মন্টু শিকদারের ছেলে।

জিডি সুত্রে জানা যায়, নগরীর মুসলমান পাড়া রোডের জব্বারের গলির রুবেল শিকদারের বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকেন ভুক্তভোগী। বিভিন্ন সময় রুবেল খারাপ অঙ্গ-ভঙ্গী করে ভুক্তভোগী সঙ্গে। গত ২০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে গৃহবধুকে তার ঘরে একাছিলেন। এসময় রুবেল ঘরে প্রবেশ করে তাকে অনৈতিক প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে রুবেল গালিগালাজ করতে থাকে এবং মারতে উদ্যত হয়। তার চিৎকারে গৃহবধুর স্বামীসহ এলাকার লোকজন চলে আসলে এঘটনা নিয়ে মামলা করলে তাদের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। ঘটনা শুনে ছুটে আসে রুবেলের ভাই সোহেল। তার কাছে অনৈতিক কার্মকান্ডের প্রতিকার চাইলে সে একজনকে চড় মারে। এসময় এলাকাবাসি সোহেলকে গণধোলাই দেয়। এঘটনায় ভুক্তভোগী গৃহবধু ঘটনার বিবরণ জানিয়ে খুলনা সদর থানায় সাধারন ডায়েরী করেছেন যার নং- ১৪২৩, তাং- ২২/০৩/২০২৪ইং।

জিডির তদন্ত কর্তকর্তা নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রেকাবুল হক জানান, সাধারন ডায়েরীটি আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে আদেশের পর পুণাঙ্গ তদন্ত শুরু হবে। তবে ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। দোষী প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।