Home আঞ্চলিক মুক্ত বাংলা সংস্থার ইফতার মাহফিল : লাখ টাকার অনুদান প্রদান

মুক্ত বাংলা সংস্থার ইফতার মাহফিল : লাখ টাকার অনুদান প্রদান

57

খবর বিজ্ঞপ্তি।।
নগরীর বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও এলাকাবাসির উদ্দেশ্যে মুক্ত বাংলা সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় নগরীর রায়পাড়া ক্রস রোডস্থ সংস্থার কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রায়হান ফরিদ সংস্থার উন্নয়নে একলাখ টাকার অনুদান প্রদান করেন। এসময় একলাখ টাকার অনুদানের ডিও প্যানেল চেয়ারম্যান রায়হান ফরিদ মুক্ত বাংলা সংস্থার সভাপতি ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন এর হাতে তুলে দেন। পরে দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নাহিদ মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. রকিবুল ইসলাম রকি, ফেরদাউস হোসেন লাবু, নিশার ইমাম বাপ্পি, হোমিও চিকিৎসক মো. ইস্রাফিল হোসেন, জামান, সাইফুজ্জামান, বাংলা সংস্থার সাধারন সম্পাদক মো. কামরান হাচান মন্টু, সহ-সভাপতি মো. আলী হাসান বাবু ও মো. জাকির হোসেন হাওলাদার, যুগ্ম-সম্পাদক শেখ সহিদ আলী, কোষাধ্যক্ষ মো. তালাত মাহামুদ সাগর, দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ সুইট, ক্রীড়া সম্পাদক শেখ জাহিদুর রহমান জাহিদ, তথ্য ও প্রচার সম্পাদক এম এ জলিল, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. আবুল হাসান, কার্যনির্বাহী সদস্য মোরশেদ আহমেদ রিপন, সৈয়দ জামিল উদ্দিন বাপ্পা ও এস এম আনোয়ার হোসেন, সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, প্রিন্স, শুভ, জামিল, ফরিদ পাঠান, সাঈদুল রহমান বাবু, দেলোয়ার হোসেন, শহিদুল, মুরাদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংস্থার সকল সদস্যবৃন্দ।