
চুয়াডাঙ্গার আন্দোলবাড়িয়ায় ফ্রীজে অস্বাস্থ্যকরভাবে মাংস থাকায় জরিমানা
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের দল এক অভিযানে অস্বাস্থ্যকরভাবে ফ্রীজে মুরগীর মাংস থাকাসহ ভাউচারর গড়মিল ও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা অপরাধে মুরগীর পাইকারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
শনিবার বেলা সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গার অধিদফতরের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পোল্ট্রি আড়ত, মাছ-মাংস, তরমুজ, মুরগী, ডিম ও মুদি দোকানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় মেসার্স মিম পোল্ট্রি হাউস নামক মুরগীর একটি পাইকারি প্রতিষ্ঠান তদারকি করার সময় ভাউচার কারসাজি প্রমাণিত ও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮, ৪৩ ও ৪৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত প্রায় ৪০ কেজি মুরগির মাংস মাটিতে পুতে নষ্ট করা হয়। পরবর্তীতে মাছের আড়ত, খুচরা বাজার ও তরমুজ বিক্রির প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং সবাইকে পুরাতন দাঁড়িপাল্লার বদলে ডিজিটাল স্কেল ব্যবহার, ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও যথাযথ মূল্য তালিকা প্রদর্শন করতে বলা হয়। এ সময় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল জেলা পুলিশের একটি টিম।
মাগুরার শালিখায় হেলথ গ্রীণ ওয়ার্ল্ড এর স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার
নওয়াব আলী মাগুরাঃ
হেলথ্ গ্রীন ওয়ার্ল্ড গ্রুপের বাংলাদেশ ডিস্ট্রিবিউটর এর আয়োজনে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে ২৩ মার্চ স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ এশিয়া বিষয়ক ম্যানেজিং ডাইরেক্টর জেফ চেন।ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন জালাল আহমেদ এ্যাসিভার অপ এইচজিডাব্লিউ। হেলথ গ্রীণ ওয়ার্ল্ড গ্রুপের বাংলাদেশ প্রতিনিধি ফেরদৌস আহম্মদ, বাবুল আক্তার, রিয়াজ আহম্মদ, পরিমল বিশ্বাস, কামরুজ্জামান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির বিভিন্ন শ্রেণির কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার ২ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, সহ-সভাপতি জি আর এম তারিক, স্বপন বিশ্বাস, তথ্য বিষয়ক সম্পাদক হোসেন আলী ও মাগুরা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি প্রভাষক মোঃ ফারুক আহমেদ।
প্রধান অতিথি ম্যানেজিং ডাইরেক্টর জেফ চেন তার বক্তব্যে বলেন, আমার কোম্পানির মুল ঔষধ উপকারী সব ফল দিয়ে তৈরি এবং এটা স্বাস্থ্য বিষয়ক ও মানুষের সমস্ত সমস্যার রোগ প্রতিরোধ করার হারবাল পণ্য। ভবিষ্যতে সারা দেশে প্রতিটি থানায় শাখা খোলার জন্য কাজ করা হবে।
ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ৬৫০ টাকায় গরুর মাংস
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
শনিবার সকালে ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জানা গেছে, সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ক্রয় করে খুব খুশি।
সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দেন তা তিনি বাস্তবায়ন করেন। রমজান মাসে বাজার দর স্থিতিশীল রাখতে ২৯টি খাদ্যসামগ্রীসহ পণ্যের দাম নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচির ধারাবাহিকতায় ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছি।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, আব্দুর রহিম মৃধা, আবু বকর ফরাজী, মো. কাওসার হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য পারভীন বেগম, প্রধান শিক্ষক মো. মাসুম জাকারিয়া, আওয়ামী লীগ নেতা ফলি মৃধা প্রমুখ।
বিনা খরচে পেঁয়াজ চাষ, কৃষকের মুখে হাসি
নিজস্ব প্রতিনিধি
এক টাকাও খরচ না করে যশোরের ঝিকরগাছায় অনেকেই পেঁয়াজ চাষ করে লাভবান হয়েছেন। এসব চাষিরা পটল ক্ষেতে সাথী ফসল হিসেবে পেঁয়াজ চাষ করে ভালো ফলন পেয়েছেন। বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। ফলে আগামীতে বাড়বে চাষির সংখ্যা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলার ৬০০ কৃষককে বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়। গত অক্টোবর-নভেম্বর মাসে গ্রীষ্মকালীন এক কেজি পেঁয়াজ বীজের সঙ্গে ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার, জমি প্রস্তুত, সেচ, শ্রমিক ও বাঁশ ক্রয় বাবদ দুই হাজার ৮০০ করে টাকা দেওয়া হয়।
সরেজমিন দেখা গেছে, উপজেলার বোধখানা গ্রামের বেলেমাঠপাড়ার ওসমান গনি এ পেঁয়াজ চাষ করেন। ২৪ শতক জমিতে তিনি পটল ক্ষেতে সাথী ফসল হিসেবে চাষ করে অন্তত ৪০ হাজার টাকা লাভের আশা করছেন।
ওসমান গনি বলেন, গত নভেম্বর মাসের প্রথম দিকে কৃষি অফিসের দেওয়া পেঁয়াজ চারার জন্য বীজতলায় ফেলি। এরপর চারার বয়স ২৫-২৬ দিন হলে তা রোপণ করি। তার আগেই ক্ষেতে পটল লাগানো ছিল। তার সাথী ফসল হিসেবে এ পেঁয়াজ লাগাই। এ চাষে সরকারের দেওয়া সার দিয়েছি। তাছাড়া আর কোনো খরচ হয়নি। তাই পেঁয়াজ বিক্রির টাকা পুরোটাই লাভ। আবার পটল গাছও বড়ো হয়ে উঠেছে। পেঁয়াজ আকারে বড় হয়েছে। ৮-৯টি পেঁয়াজে এক কেজি হচ্ছে। ২০ মণ পেঁয়াজ পেয়েছে। প্রতি মণ পেঁয়াজের দাম পাইকারি দুই হাজার টাকা।
উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন বলেন, মূলত প্রণোদনার এ পেঁয়াজ গ্রীষ্মকালীন হলেও তা শীত মৌসুমেও ভালো ফলন হয়েছে। ওসমান গনির মতো এই ব্লকের বারবাকপুর গ্রামের রুবিয়া বেগম ও বোধখানার মিকাইল হোসেনও পটলের সঙ্গে সাথী ফসল হিসেবে চাষ করে ৪০-৪৫ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করেছেন। খরচ না থাকায় লাভ বেশি হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে এ আবাদে।
আগুনে ক্ষতিগ্রস্ত ভিক্ষুককে এমপির আর্থিক সহায়তা
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর দৌলতপুর থানার দত্ত বাড়ি এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ভিক্ষুক জাহাঙ্গীর হোসেন মৃধার পরিবারকে আর্থিক সহায়তা পাঠিয়েছেন সংসদ সদস্য (খুলনা-৩) ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তিনি বর্তমানে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে আছেন। তবে ওই ভিক্ষুকের দুরবস্থার কথা তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
সাবেক ছাত্রলীগ নেতা ও সংসদ সদস্যের দৌলতপুরের প্রতিনিধি মেহেদী হাসান রাসেল জানান, সংসদ সদস্যের নির্দেশনা পেয়ে শুক্রবার বিকালে জাহাঙ্গীর মৃধার ক্ষতিগ্রস্ত বাসায় যান। সংসদ সদস্যের পাঠানো আর্থিক সহায়তা তার হাতে পৌঁছে দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অসহায় এ পরিবারের ভাড়া বাড়িতে শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। এতে তার ঘরের লেপ, কাঁথা, কাপড়, রান্নার সব সরঞ্জাম ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সৌদি আরবে উমরাহ পালনরত অবস্থায় খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এ খবর পেয়ে প্রতিনিধির মাধ্যমে নগদ ১০ হাজার টাকা সহায়তা পাঠান। এমপি দেশে এলে আরও সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, অসহায় জাহাঙ্গীর হোসেন মৃধা ভিক্ষা করে সংসার চালান। ৮০০ টাকা দিয়ে ছোট্ট একটা কুঠিরে বসবাস করেন তিনি।
ঐতিহ্যবাহী সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
দক্ষিনবঙ্গের শতবর্ষ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সরকারি ব্রজলাল কলেজের ইংরেজি বিভাগের শতবর্ষ উদযাপনের ৩য় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুর ১২টায় কলেজের সেমিনার কক্ষে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রোকসানা খানমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান ও উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব এর সার্বিক দিক নির্দেশনায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় আগামী ৪ মে অনুষ্ঠিত হতে যাওয়া শতবর্ষ উদযাপন প্রোগ্রামের সার্বিক বিষয় নিয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সাথে উম্মুক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান রোকসানা খানম বলেন, ইংরেজি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় ৪ মে মুখরিত হয়ে উঠবে ক্যাম্পাস। এটি আমাদের জন্য আনন্দের একটি দিন। ইংরেজির এলামনাইগন এ দিনটিকে উদযাপনের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছে। তিনি তার বক্তব্যে আরো বলেন, ইংরেজি ডিপার্টমেন্ট একশত বছরের ঐতিহ্য বহন করে চলেছে। এলামনাইগনের সুখস্মৃতি বিজড়িত এ ক্যাম্পাসে পুরাতন বন্ধু বান্ধব ও সহপাঠীদের সাথে দেখা হবে এদিনে। প্রাক্তন শিক্ষার্থীদের পেয়ে এ ক্যাম্পাস আবার চঞ্চলতা ফিরে পাবে। এ দিনটি ডিপার্টমেন্টের জন্য একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সহযোগী অধ্যাপক দীপংকর কুমার ঘোষ বলেন, দিনটিকে স্মরণীয় করে রাখতে কার্যকরী ভুমিকা নেয়া হচ্ছে। ইতোমধ্যে ডিপার্টমেন্ট থেকে অবসর নেয়া শ্রদ্ধেয় প্রাক্তন অধ্যাপক মণ্ডলীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কার্যক্রম শুরু হয়েছে। ইংরেজি ডিপার্টমেন্টের যেসকল শিক্ষক ও ছাত্র পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন তাদের স্মরনে ছবি সহ শ্রদ্ধাঞ্জলির পাতা রাখা হবে স্যুভেনিরে। ছবি সম্বলিত একটি শ্রদ্ধাঞ্জলি প্যানা ও ঐদিন প্রোগ্রামে শোভা পাবে।
সভায় আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক দীপংকর কুমার ঘোষ, সহযোগী অধ্যাপক সীমা চৌধুরী, সহকারী অধ্যাপক মো: মামুন সরদার, সহকারী অধ্যাপক মাহবুবা নাসরিন, সহকারী অধ্যাপক মো: হারুন অর রশীদ, সহকারী অধ্যাপক রাবেয়া খাতুন, প্রভাষক জয়দেব দত্ত, প্রভাষক মো: মতিউর রহমান, প্রভাষক আসমাউল হুসনা সহ ৯৮-৯৯ সেশনের নাজমুস সাকিব, ৯৯-০০ সেশনের মো: রবিউল ইসলাম লিটন, মো: রফিক উল ইসলাম রনি, মো: আনছারুজ্জামান ০০-০১ সেশনের মো: আব্দুল্লাহ রাফিজ, ০৫-০৬ সেশনের আরিফুল ইসলাম তনিম, ০৬-০৭ সেশনের বাপ্পা, ১১-১২ সেশনের মো: আবির হাসান, ১৬-১৭ সেশনের মিলন আলী, ১৭-১৮ সেশনের মুবাশ্বের বিল্লাহ, ২০-২১ সেশনের হাবিবুর রহমান ১৮-১৯ সেশনের শহিদুল ইসলাম তুহিন, লামিয়া রহমান, জেরিন আনজুম, ১৯-২০ সেশনের হাসিবুল ইসলাম, বৃষ্টি দাস, এহছানুর রহমান, এস এম রাকিব রেজা, ২০-২১ সেশনের মার্জিয়া আহমেদ, সাকিব রহমান, আব্দুল আলিম, ২১-২২ এর মো: নাজিম উদ্দীন, অর্পিতা চৌধুরী জয়া, আল আমিন ফরহাদ সহ আরো অনেকে।
দাকোপে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
গ্রোথ মনিটারিং ও প্রমোশন এবং মারাত্মক ত্রীব অপষ্টি (জিএসপি) শিশু চিহ্নিত করণ ও ব্যবস্থাপনার উপর দাকোপের স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দিনব্যাপি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং নবযাত্রা-২ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দাকোপের সহযোগীতায় শনিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপিতত্বে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ উত্তম মন্ডল, হেলথ ইনিসপেক্টর আনিসুজ্জামান, মেডিকেল অফিসার ডিজিএফ কন্ট্রোল। প্রশিক্ষণ গ্রহর করেন সি,এইচ, সি পি, এফ,ডাব্লউ,এ এর সদস্য বৃন্দ। প্রশিক্ষণে সহযোগীতা করেন নবযাত্রা প্রকল্পের এইচ, এন, এস,এসএস স্টিফেন হেমবরম, এ,ই,আই এফ অশোক কুমার চক্রবর্তী।
ফকিরহাটের খান জাহান আলী মাদ্রাসা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বপন দাশ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার খান জাহান আলী (রহঃ) দারুল কুরআন মাদ্রাসা থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচরণা শুরু করেছেন স্বপন দাশ। শুক্রবার (২২ মার্চ) বিকালে মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ ঘোষণা প্রদান করেন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সময়েই সরকার বাংলাদেশের একমাত্র স্মার্ট উপজেলা হিসেবে ফকিরহাটে পাইলট প্রকল্প গ্রহণ করে। তিনি ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ফকিরহাট খান জাহান আলী (রহঃ) দারুল কুরআন মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যকালে স্বপন দাশ বলেন, ‘ফকিরহাটে মাদ্রাসা, মসজিদ সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জননেতা শেখ হেলাল উদ্দীন সর্বোচ্চ সহযোগিতা করেছেন যা এখন দৃশ্যমান। ভবিষ্যতে আমি নির্বাচিত হলে এ ধারাবাহিকতা অব্যহত থাকবে। এসময় তিনি এতিমখানার সারা বছরের চাল বরাদ্দ প্রদানের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে দরখস্ত দিতে বলেন। ইউপি সদস্য মোল্লা জগলুল হায়দার এর সভাপতিত্ েঅনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), জেলা পরিষদ সদস্য শেখ আব্দুর রাজ্জাক, শহীদ স্মৃতি ডিগ্নী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ মোশারেফ হোসেন ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম। #
ফকিরহাটে ১১কেজি গাঁজাসহ দু’নারী কারবারি মাদক আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে পৃথক অভিযানে ১১কেজি গাঁজাসহ দু’নারী মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোংলা উপজেলার দিগরাজ বালুর মাঠ এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৩০) এবং রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকার সেলিম হাওলাদারের মেয়ে ফাতেমা আক্তার সাথী (২৩)। বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাত্র এক ঘন্টার ব্যবধানে নুরজাহান বেগমকে ৭ কেজি এবং ফাতেমা আক্তারকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, আটক হওয়া নারী মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ গাঁজার বড়বড় চালান হাত বদল করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। #
প্রতিটি মানুষের জীবন ধারনের জন্য পানির প্রয়োজনীতা অপরিসীম: রশীদুজ্জামান এমপি
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, জলাধার দখল-দুষণ বন্ধ করতে হবে। জলাধার দখল দুষণ করে আমাদের পরিবেশের আর ক্ষতি করা যাবে না। পানির অপর নাম জীবন, প্রতিটি মানুষের জীবন ধারনের জন্য পানির প্রয়োজনীতা অপরিসীম। পানির সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। চারিদিকে এতো পানি থাকতেও বিশুদ্ধ খাওয়ার পানির খুব অভাব রয়েছে। কপিলমুনির পার্শ্ববর্তী মাহমুদকাটীর অনির্বাণ লাইব্রেরীতে লিডার্স, অনির্বাণ লাইব্রেরী ও সুন্দরবন উপকুল সুরক্ষা আন্দোলন আয়োজিত শুক্রবার বেলা ১১ টায় বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। লাইব্রেরীর সভাপতি রহিমা আখতার শম্পার সভাপতিত্বে সাঃ সম্পাদক প্রভাত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হরিঢালী ইউনিয়ন আ’লীগের আহবায়ক শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, আ’লীগ নেতা সরদার মোজাফ্ফর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক সমীরণ দে, প্রাক্তন অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য, সহকারী অধ্যাপক রেজাউল করিম খোকন, আ’লীগ নেতা পরমানন্দ মন্ডল, বাসুদেব রায়, তুষার পারভেজ, মানিক ভদ্র, লিডার্সের প্রতিনিধি বিল্লাল হোসেন প্রমূখ।
কয়রায় শিশুদের সমস্যা নিরসনে মুখোমুখি সংলাপ
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রার আদিবাসী মুন্ডা ও মাহতো শিশুদের সমস্যা চিহিৃত সমাধানের জন্য সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সাথে এক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৩ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিত্রান ওয়াই মুভস প্রকল্পের সহযোগিতায় উপজেলা এনসিটিএফ কমিটি এই সংলাপের আয়োজন করে। উপজেলা এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডার সভাপতিত্বে ও পরিত্রানের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় এতে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন,উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারি শিক্ষা অফিসার ইসলামুল হক মিটু, উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশানের সভাপতি অধ্যাপক আ.ব.ম আঃ মালেক,পরিত্রানের নির্বাহী পরিচালক মিলন দাস,প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার দাস,হিসাব রক্ষক স্নেহ লতা মল্লিক, উপজেলা সহকারি সমাজসেবা অফিসার গোপাল মন্ডল, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, ইমতিয়াজ উদ্দিন, মোঃ কামাল হোসেন, ফরহাদ হোসেন, শিক্ষিকা তৃঞ্চা দাস, জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা শাখার সাধারন সম্পাদক নিরাপদ মুন্ডা, ইউপি সদস্য মুর্শিদা খাতুন, নারী নেত্রী সাধনা মুন্ডা, মুর্শিদা আক্তার, এনসিটিএফের সদস্য অনুপম মুন্ডা,দেপান্বিতা মুন্ডা, অন্তর মুন্ডা,নমিতা মুন্ডা,ঈষিতা মুন্ডা,শুভজিত মুন্ডা,স্বপ্না মুন্ডা, রত্না মুন্ডা প্রমুখ।
পুনরায় তদন্তের দাবি: কয়রায় মধ্যচক দেওয়ানখালী মৎস্যজীবী সমবায় সমিতির সংবাদ সম্মেলন
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রায় সমবায় সমিতির আইন না মেনে পাথরখালি বদ্ধ জলমহলটির ইজারার জন্য ১নং কয়রা পায়রা তলার আইট মৎস্যজীবী সমবায় সমিতি ও পাথরখালী মৎসজীবী সমবায় সমিতি সমবায় আইন অমান্য করে সদস্য বানিয়ে উক্ত সমিতির দুটির আবেদন করায়। তা বাতিলের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কয়রা মধ্যচক দেওয়ানখালী মৎস্যজীবী সমবায় সমিতি। গতকাল শনিবার বিকেল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সমিতির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কয়রা মধ্যচক দেওয়ানখালী মৎস্যজীবী সমবায় সমিতির সাধারন সম্পাদক ইয়াকুব আলী সানা। লিখিত বক্তব্যে ইয়াকুব আলী সানা জানান, ১নং কয়রা পায়রা তলার আইট মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম গাজী বহু বৎসর ধরে উক্ত সমিতির সভাপতির পদে দায়িত্ব পালন করিতেছেন। তিনি সমবায় সমিতি লিঃ এর উপ-আইন বই সংশোধন না করিয়া একই দিনে সমবায় সমিতি আইন (সংশোধন ২০০১,০২,২০১৩) এর ১৩ ধারা মোতাবেক সকল সদস্য পরিবর্তন করে একই দিনে বিভিন্ন গ্রাম হইতে জেলে কার্ডধারী ব্যক্তিদের লইয়া সদস্য তৈরি করেছেন। যাহা ১নং কয়রা পায়রা তলার আইট মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর উপ-আইনের সদস্য সভ্যসাচি নির্বাচনীয় এলাকার মধ্য পড়ে না। একই পন্থা অবলম্বন করেছেন পাথরখালী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিজবুল বাহার। তাদের নিয়ম না মেনে সদস্য নেয়ার বিষয়টি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি জেলা সমবায় অফিসার বরাবর অভিযোগ করিলে তদন্তের জন্য জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক ও কয়রা উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শকের তদন্তের আদেশ প্রদান করা হয়। কিন্ত তারা ১নং কয়রা পায়রাতলার আইট সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম গাজীর দ্বারা প্রভাবিত হইয়া মিথ্যা প্রতিবেদন দাখিল করিয়াছেন। সে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টির পূর্ন তদন্তের দাবি জানাইতেছি।
মহেশপুর সীমান্তে ডলার-রুপিসহ ভারতীয় পুলিশ সদস্য আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন। এসময় তার কাছ থেকে ডলার ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
আটককৃত পি.ভি. জন সিলভারাজ ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তার সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। এছাড়া তামিলনাড়ু রাজ্য পুলিশও তার পরিচয় নিশ্চিত করেছে।
৫৮বিজিবি ও মহেশপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার(২২মার্চ) বিকালে মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় ৫৮-বিজিবির হাবিলদার কাওছারের নেতৃত্বে সিলভারাজকে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার ১৫০ ডলার ও ৪ হাজার ৮৭ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতর দেওয়া তথ্যমতে, তার বাড়ি ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামে। সিলভারাজের ভারতীয় নাগরিক পরিচয়পত্র অনুযায়ী তিনি তামিলনাড়ু পুলিশের একজন সদস্য। ৫৮-বিজিবি অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী বলেন, আটক ব্যক্তি তাদের কাছে জানিয়েছেন তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবশ করেছেন। তার সঙ্গে তামিলনাড়ু পুলিশের একজন সদস্য মর্মে পরিচয়পত্র এবং মোবাইল ফোনে দায়িত্ব পালনকালীন দৃশ্য পাওয়া গেছে।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, মহেশপুর থানায় মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে মামলা দায়ের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে।।
মহেশপুরে সাবেক কমান্ডার আব্দুল মালেক গাজির মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ড.আব্দুল মালেক গাজি শনিবার সকাল ৭টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু করণ করেছেন ইন্না লিল্লাহি — রাজেউন। মৃত্যু কালে ড.আব্দুল মালেক গাজির বয়স হয়েছিলো (৭৯) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেঝেন।
শনিবার বিকালে ড.আব্দুল মালেক গাজিকে মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্স ভবন চত্তরে গার্ডঅব অনার,কফিনে পুস্পমাল্য অর্পন ও পরে মহেশপুর কেন্দ্রী জামে মসজিদ চত্তরে জানান অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় নিজ গ্রাম পান্তাপাড়া স্কুল মাঠে২য় জানাযা শেষে মুক্তিযোদ্ধা কবর স্থানে দাফন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ শাওন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমবুল হোসেন, কামালুজ্জামান, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান,মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিাযোদ্ধা রবিউল আওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিাযোদ্ধা আবু তালেব, যুদ্ধ কালিক কমান্ডার বীরমুক্তিাযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম স্বাপন, বীরমুক্তিাযোদ্ধা আব্দুর রহমান, বীরমুক্তিাযোদ্ধা আলী হোসেন, বীরমুক্তিাযোদ্ধা মোশারেফ হোসেন, বীরমুক্তিাযোদ্ধা কালিপদ পালসহ হাজারো মানুষ।
এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ড.আব্দুল মালেক গাজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
খুলনা হাজী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বয়রাস্থ হাজী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শনিবার সন্ধ্যায় বয়রা বায়তুন নাজাত জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
হাজী কল্যাণ সোসাইটি’র সভাপতি আলহাজ¦ মোঃ সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা হজ্জ এজেন্সি অব বাংলাদেশ (হাব) এর প্রতিনিধি আলহাজ¦ কাজী আবুল কালাম সামসুদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আবদুর রহমান। স্বাগত বক্তৃতা করেন হাজী কল্যাণ সোসাইটি’র সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে আলহাজ¦ মোঃ মোশফেকুর রহমান, এ এস এম নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার, মোঃ সালমান ফরাজী, এ্যাড. মোঃ আবুল কালাম, মোঃ ছিদ্দিকুর রহমান, বাবুল আক্তার, মোঃ মোশারফ হোসেন, কাজী নুরুল আমিন, হাফেজ মাওলানা মুফতি আবদুল মজিদ, মোঃ আবু সিদ্দিক, চাঁন মিয়া, ইসামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইমাম আলহাজ¦ হাফেজ মোঃ হাসমত আলী।
অতিথিরা বলেন, রমজান মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ মাস। এ মাসে সকল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার শিক্ষা দেয়। রমজান সিয়াম সাধনার মাস, আত্মসুদ্ধির মাস। ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়।
ইফতার পূর্বে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।
সাতক্ষীরা “পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যাঃ” দ্বিতীয় ধাপে নিয়োগ স্থগিত!
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা “পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়” দ্বিতীয় ধাপে প্রধান শিক্ষক পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। একাধিক সুত্রের বরাতে জানা গেছে, দেবহাটা উপজেলার পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার আগেভাগেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ হোসেন ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি’র যোগসাজশে নিয়োগ বোর্ডের পূর্বে মোটা অংকের টাকার বিনিময়ে প্রার্থী আব্দুর রাজ্জাক কে প্রধান শিক্ষক পদে মনোনীত করে চুড়ান্ত করা হয়। এর প্রেক্ষিতে বিভিন্ন গনমাধ্যমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক নিয়োগ কমিটিকে ম্যানেজ করার মাধ্যমে বিধিবহির্ভূত ভাবে প্রশ্ন পত্র ফাঁসের মাধ্যমে প্রার্থী আব্দুর রাজ্জাক কে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান করা হবে মর্মে গণমাধ্যম সহ বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হয়। এর প্রেক্ষিতে গত ২৩-০৩-২৪ ইং তারিখ উল্লেখিত বিদ্যালয়ে দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা প্রশাসকের প্রতিনিধি দেবহাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি, ডিজি’র প্রতিনিধি নিজেদের ইমেজ বজায় রাখার তাগিদে পুনরায় নতুন প্রশ্ন পত্র করার মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা নেন। সব থেকে মজার বিষয় ঐ পরীক্ষায় কোন প্রার্থী পাস করেনি। সে কারণে ২৩ মার্চ শনিবার “পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়” প্রধান শিক্ষক পদে নিয়োগ স্থগিত করা হয়। এর আগে গত ১৪ মার্চ “পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়” নিয়োগ পরীক্ষার পূর্বে প্রার্থী আব্দুর রাজ্জাক কে মোটা অংকের টাকার বিনিময়ে প্রধান শিক্ষক পদে চুড়ান্ত করার খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় গত ১৪ মার্চ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। এ পর্যন্ত দুইবার “পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়” প্রধান শিক্ষক পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। এদিকে প্রধান শিক্ষক পদে মনোনীত ও চুড়ান্ত করা ঐ প্রার্থী “পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়” এর গনিত বিভাগের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রসঙ্গত “পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়” প্রধান শিক্ষক পদ শুন্য হওয়ায় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ হোসেন এবং ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি পরস্পর যোগসাজশে মোটা অংকের টাকার বিনিময়ে প্রার্থী আব্দুর রাজ্জাক কে প্রধান শিক্ষক পদে চুড়ান্ত করা হয় বলে এ দাবি করেন স্থানীয়রা। উল্লেখ্য, মনিরুজ্জামান মনি পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার পাশাপাশি তিনি দেবহাটা উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, মনিরুজ্জামান মনি উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এর দায়িত্বে থাকায় নিজের ক্ষমতার অপব্যবহার করে দ্বিতীয় ধাপে সাজানো পাতানো নিয়োগ পরীক্ষার আয়োজন করেছেন পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়ে। এ বিষয় দেবহাটা উপজেলার “পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়” এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদ হোসেন এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় দেবহাটা ”পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির মুঠো ফোনে কল দিয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, বিধিমোতাবেক নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষায় কোন প্রার্থী পাস না করায় নিয়োগ স্থগিত করা হয়েছে। এ বিষয় সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতিনিধি দেবহাটা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দীপা রানী সরকার এর সাথে মুঠোফোনে আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় ডিজি’র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে আলাপকালে বলেন, বিধি মোতাবেক ২৩ মার্চ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, নিয়োগ পরীক্ষায় প্রার্থীরা পাস না করায় পারুলিয়া সাগর সাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ স্থগিত করা হয়েছে।
কালিগঞ্জের পল্লীতে দুর্র্ধষ ডাকাতি, গুলি ও বোমার আঘাতে ৬ জনের মধ্য ২জন গুরুতর
কালিগঞ্জ প্রতিনিধি
ফ্লিমস্টাইলে কালিগঞ্জের পল্লীতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ লক্ষাধিক টাকা ৫ ভরি স্বর্ণ সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত চক্রের সদস্যরা। গ্রামবাসীর প্রতিরোধে তাদের ছোড়া গুলিতে ২ জন ও বোমার আঘাতে ৪জন আহত হয়েছে। ঘটনাটি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুফপুর গ্রামের শাহিনুর রহমান গাজীর বাড়িতে ঘটেছে। সে আব্দুর রহিম গাজীর ছেলে।
থানা ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, গত শুক্রবার (২২ মার্চ) রাত আড়াইটা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুফপুর গ্রামের শাহিনুর গাজীর বাড়িতে ডাকাতদের ছোড়া বোমার আঘাতে গুরুতর আহাতরা হলো উপজেলার ইউসুফপুর গ্রামের হাফিজুর রহমানের পুত্র কাজল ((৪৪), মাজেদ সরদারের পুত্র সাইদুল্লাহ (২২), শেখ আক্তার হোসেনের জমজ পুত্র এবারের এসএসসি পরীক্ষা দিয়েছে হাসান এবং হোসেন, আব্দুল লতিফের পুত্র রাহাত (১৭),এবং কাউসার এর পুত্র রুবেল হোসেন (১৭)। এদের মধ্যে গুরুতর আহত আশংকা জনক অবস্থায় কাজল এবং সাইদুল্লাহ কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভোরে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে উপ পরিদর্শক শফিকুল ইসলাম, খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বেলা ১ টার দিকে পুনারায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন এর নেতৃত্বে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন এবং সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউসুফপুর গ্রামের আব্দুর রহিম গাজীর পুত্র ভুক্তভোগী শাহিনুর রহমান গাজী জানান তারাবি নামাজ শেষে প্রতিদিনের ন্যায় খাওয়া শেষ করে পরিবারের সদস্যদের নিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটায় প্রথমে বাড়ির পাঁচিলের গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বাড়ির গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে কারেন্টের সুইচ বন্ধ করে সোলার লাইট জ্বালিয়ে দেয়। পরে তাকে ঘুম থেকে তুলে ৫/৬ জনের মুখোশপরা ডাকাত দল কাপড় দিয়ে চোখ , হাত, পা বেঁধে বাড়িতে থাকা বাবা আব্দুর রহিম, মা খোদেজা বেগম, স্ত্রী জোহরা খাতুন এবং শিশু কন্যা সেতুসহ সবাইকে এক ঘরে এনে মাথায় শাটার গান ধরে জিম্মি করে রাখে। পরে শাহিনের নিকট থেকে ঘরের চাবি নিয়ে ঘরে রক্ষিত নগদ ২ লক্ষ টাকা, ১টি স্বর্ণের হার, ১টি স্বর্নের চেন, ১জোড়া হাতের রুলি, ১ জোড়া কানের দুল, এবং আংটি ১টি নিয়ে চলে যায়। ওই সময় তার ও পরিবারের সদস্যদের ডাক চিৎকারে গ্রামবাসী বেরিয়ে ডাকাতদের পিছু ধাওয়া করে। ওই সময় ডাকাত দলের সদস্যরা শাটার গানের ছোড়া গুলি সহ পরপর ৩ টি বোমার বিস্ফোরণ ঘটালে ৬ জন গ্রামবাসী আহত হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে প্রথমে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় যথাযথ তদারকী ও অভিযান চালিয়ে জড়িতদের সনাক্ত করে আইনে আমলে নেওয়া হবে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান।
কালিগঞ্জে সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে বাংলাদেশ সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিক সমিতির অফিসে নতুন আঙ্গিকে, নতুন ভবনে, ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিকাল ৫টায় সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ (দীপু), বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, সাংবাদিক সমিতির জেলা সভাপতি আমির হামজা, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী (সফু), কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু), সহ-সভাপতি বাবলা আহমেদ। উপস্থিত ছিলেন জাতীয় পার্টি উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, দোয়া ও ইফতার মাহফিলটির সঞ্চালনায় ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ব্যবসায়ী, সাংবাদিক ও সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালিগঞ্জে মিশন মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে স্যাঁকো নির্মান
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া বকরবিল খালের উপর সাঁকো নির্মান নির্মিত বাশেঁর সাঁকোটি বহুদিন যাবত নষ্ট হয়েছিলো একদিন এলাকার একজন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর হটলাইন নম্বরে ফোন করে যানালে বিষয়টা মিশন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধিকে পরিদর্শনে পাঠান পরিদর্শনের প্রতিবেদনে যানানো হয় যে সাঁকো মেরামত জরুরি। তারপর থেকে কিভাবে সাঁকোটি মেরামত করা যায় সে বিষয় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য সাইফুর রহমানের সাথে নিয়মিত যোগাযোগ করেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি কিভাবে সাঁকোটি মেরামতের কাজ শুরু করা যায়। কমিউনিটির সাথেও নিয়মিত যোগাযোগ করে একটা কমিটি করা হয়। উক্ত কমিটি সিদ্ধান্তে সাঁকোটিতে ১৮ টি সিমেন্ট দিয়ে ঢালাই পিলার করে বাঁশ দিয়ে পাড়ান কারা হয়েছে। ২৩ মার্চ ২০২৪ উক্ত সাঁকোর কাজ শেষ করা হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন যানতে চাইলে তিনি বলেন”এই সাঁকো নির্মানের ফলে বকরবিল খালের উপর দিয়ে রামনগর – কৃষ্ণনগর ইউনিয়নের মধ্যে যোগাযোগের মাধ্যমটি সুদৃঢ় হবে,এখন আর ২ঘন্টা না ঘুরে এলাকার মানুষ ১৫ মিনিটে সহজে পার্শ্ববর্তী বাজার,কমিউনিটি ক্লিনিক ও স্কুলগামী ছাত্র- ছাত্রীরা চলাচল করতে পারবে। তিনি আশা করেন, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড মিশন মহিলা উন্নয়ন সংস্থার মাধ্যমে তাদের চলমান কার্যক্রম সচল রেখে এই দুর্যোগ ও ঝুকিঁপ্রবণ দক্ষিন- পশ্চিম উপকুলীয় অঞ্চলের মানুষের সহায়ক সারোথী হিসাবে সবসময় পাশে থাকে। এই এলাকার নারীরা বেশি খুশি হয়েছেন। এলাকার নারীরা ও গন্যমান্য ব্যক্তিবর্গ। আসা করেন। ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এধরনে উন্নয়ন মূলক কাজ চলমান রাখবেন।










































