ঢাকা অফিস
কিশোর অপরাধীদের পৃষ্ঠপোষকতা করা প্রভাবশালীদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।
শনিবার (২৩ মার্চ) সকালে রাজধানীতে একটি বিতর্ক অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কিশোর অপরাধীদের নির্মূলে রাজনৈতিক চাপ আছে কি না, এমন প্রশ্নের উত্তরে ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, সুনির্দিষ্টভাবে কোনো ধরনের চাপ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নেই, তবে এই বিষয়টি একেবারে অস্বীকার করা যায় না বলেও জানান তিনি। এছাড়া কিশোর গ্যাং নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির কথাও একেবারে উড়িয়ে দিতে চাননি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।











































