ঢাকা অফিস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। শনিবার সন্ধ্যা ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে ৩ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল।











































