Home আঞ্চলিক আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মানের পায়তারা,গাছ কর্তণ

আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মানের পায়তারা,গাছ কর্তণ

9

জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনি উপজেলার বুধহাটার শ্বেতপুর আদালতের নির্দেশ অমান্য করে মামলাকৃত জমিতে শনিবার ঘর নির্মানের পায়তারা ও গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়। অভিযোগসূত্রে সরেজমিনে গিয়ে জানাযায়, শনিবার সকাল ৮ টায় শ্বেতপুর গ্রামের মৃত আব্দুর রহমান সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার তার পুত্রদের নিয়ে ঘর নির্মানের জন্য কাজ শুরু করে। বিষয়টি বারী সরদার জানতে পেরে তার বৌমা রুমিয়া খাতুন ৯৯৯ ফোন দেয়। ঘটনাস্থলে বুধহাটা ফাড়ির এএসআই আলমগীর উপস্থিত হয়ে কাজ বন্ধ করেন। জানাযায় বারী সরদার শ্বেতপুর মৌজায় জে এল নং ৩২, খতিয়ান নং ৭২ ও ১৪৩ এবং ৭৭৬, ৭৮৩ ও ১৮৯৭ দাগে ২৯ শতক জমির জন্য ২০২০ সালে ১৯০৯ নং ল্যান্ড সার্ভে মামলা করেন। এছাড়া ২০২৩ সালে ১৪৫ ধারায় ১৮৩৭ নং পিটিশন মামলা করেন। সেখানে শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও স্থিতিবস্থা বজায় রাখার কথা বলা হলেও আব্দুল্লাহ সরদার ও তার সন্তানেরা মামলাকৃত জায়গায় গাছ কর্তন ও ঘর নির্মানের কাজ করায় এলাকায় ভাবিয়ে তুলছে। এবিষয়ে এ এস আই আলমগীরের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি নিয়ে ৯৯৯ ফোন দেয় তারা। জানতে পেরে সেখানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয়। এবিষয়ে বারী সরদার ও তার পরিবার আইন প্রয়োগকারি সংস্থ্যাসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।