দিঘলিয়া প্রতিনিধি।।
দিঘলিয়া উপজেলার পথেরবাজার ১৪৪/১৪৫ ধারা ভঙ্গ করে জমিতে পার্কা ভবন নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ শামসুল হক,মোঃ শরিফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম,রবিউল ইসলাম রবি বৃহস্পতিবার রাতে পার্কা ভবন নির্মাণ করে।বিষয়টি নিয়ে এলাকায় দু’ পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, সেনহাটী মৌজার (জে এল নং-৩২ যাহার এস এ খতিয়ান নং-৪৯, দাগ নং- ২৯৪৮, ২৯৬১,২৯৫৪,২৯৬১) মোট জমি ১.২৫৪০ একর সম্পত্তি নিয়ে গত ১৭ মার্চ খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে আদালতে এ.এফ. এম ইমরুল ইসলাম বাদী হয়ে শামসুল হক,মোঃ শরিফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, রবিউল ইসলাম রবির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আদালত শুনানী শেষে ২১ মার্চ ওই জমিতে ১৪৪/১৪৫ ধারা জারি করেন এবং স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পুলিশ বিষয়টি দু’ পক্ষকে শুক্রবার পযর্ন্ত জমিতে কোন কিছু না করার নির্দেশ দেন। কিন্তু এসব কিছু অমান্য করে প্রতিপক্ষ বৃহস্পতিবার রাতে জমিটিতে টিন সেড ঘর নির্মাণ করে ।
দিঘলিয়া থানার অফসিার ইনর্চাজ বাবুল আক্তার বলনে , জমজিমা সংক্রান্ত অনকে অভযিোগ রয়ছে।ে আদালতে মামলা চলাকালীন নালশিি জমতিে ঘর তরৈি করা আইন বহর্ভিূত। নর্দিষ্টি করে অভযিোগ পলেে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হব। আদালত থকেে ১৪৪ ধারা জাররি বষিয় তনিি অবগত নয় বলে জানান।











































