Home আঞ্চলিক কালিগঞ্জের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি, গুলি ও বোমার আঘাতে ৬ জনের মধ্য ২জন...

কালিগঞ্জের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি, গুলি ও বোমার আঘাতে ৬ জনের মধ্য ২জন গুরুতর

8

কালিগঞ্জ প্রতিনিধি।।
ফ্লিমস্টাইলে কালিগঞ্জের পল্লীতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ লক্ষাধিক টাকা ৫ ভরি স্বর্ণ সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত চক্রের সদস্যরা। গ্রামবাসীর প্রতিরোধে তাদের ছোড়া গুলিতে ২ জন ও বোমার আঘাতে ৪জন আহত হয়েছে। ঘটনাটি উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুফপুর গ্রামের শাহিনুর রহমান গাজীর বাড়িতে ঘটেছে। সে আব্দুর রহিম গাজীর ছেলে।
থানা ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে, গত শুক্রবার (২২ মার্চ) রাত আড়াইটা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুফপুর গ্রামের শাহিনুর গাজীর বাড়িতে ডাকাতদের ছোড়া বোমার আঘাতে গুরুতর আহাতরা হলো উপজেলার ইউসুফপুর গ্রামের হাফিজুর রহমানের পুত্র কাজল ((৪৪), মাজেদ সরদারের পুত্র সাইদুল্লাহ (২২), শেখ আক্তার হোসেনের জমজ পুত্র এবারের এসএসসি পরীক্ষা দিয়েছে হাসান এবং হোসেন, আব্দুল লতিফের পুত্র রাহাত (১৭),এবং কাউসার এর পুত্র রুবেল হোসেন (১৭)। এদের মধ্যে গুরুতর আহত আশংকা জনক অবস্থায় কাজল এবং সাইদুল্লাহ কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভোরে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর নেতৃত্বে উপ পরিদর্শক শফিকুল ইসলাম, খলিলুর রহমান সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বেলা ১ টার দিকে পুনারায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন এর নেতৃত্বে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন এবং সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউসুফপুর গ্রামের আব্দুর রহিম গাজীর পুত্র ভুক্তভোগী শাহিনুর রহমান গাজী জানান তারাবি নামাজ শেষে প্রতিদিনের ন্যায় খাওয়া শেষ করে পরিবারের সদস্যদের নিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটায় প্রথমে বাড়ির পাঁচিলের গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বাড়ির গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে কারেন্টের সুইচ বন্ধ করে সোলার লাইট জ্বালিয়ে দেয়। পরে তাকে ঘুম থেকে তুলে ৫/৬ জনের মুখোশপরা ডাকাত দল কাপড় দিয়ে চোখ , হাত, পা বেঁধে বাড়িতে থাকা বাবা আব্দুর রহিম, মা খোদেজা বেগম, স্ত্রী জোহরা খাতুন এবং শিশু কন্যা সেতুসহ সবাইকে এক ঘরে এনে মাথায় শাটার গান ধরে জিম্মি করে রাখে। পরে শাহিনের নিকট থেকে ঘরের চাবি নিয়ে ঘরে রক্ষিত নগদ ২ লক্ষ টাকা, ১টি স্বর্ণের হার, ১টি স্বর্নের চেন, ১জোড়া হাতের রুলি, ১ জোড়া কানের দুল, এবং আংটি ১টি নিয়ে চলে যায়। ওই সময় তার ও পরিবারের সদস্যদের ডাক চিৎকারে গ্রামবাসী বেরিয়ে ডাকাতদের পিছু ধাওয়া করে। ওই সময় ডাকাত দলের সদস্যরা শাটার গানের ছোড়া গুলি সহ পরপর ৩ টি বোমার বিস্ফোরণ ঘটালে ৬ জন গ্রামবাসী আহত হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে প্রথমে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় যথাযথ তদারকী ও অভিযান চালিয়ে জড়িতদের সনাক্ত করে আইনে আমলে নেওয়া হবে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন জানান।

কালিগঞ্জে সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জে বাংলাদেশ সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিক সমিতির অফিসে নতুন আঙ্গিকে, নতুন ভবনে, ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিকাল ৫টায় সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ (দীপু), বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, সাংবাদিক সমিতির জেলা সভাপতি আমির হামজা, উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী (সফু), কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু), সহ-সভাপতি বাবলা আহমেদ। উপস্থিত ছিলেন জাতীয় পার্টি উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, দোয়া ও ইফতার মাহফিলটির সঞ্চালনায় ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজী। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ব্যবসায়ী, সাংবাদিক ও সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে মিশন মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে স্যাঁকো নির্মান

কালিগঞ্জ উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের পাশদিয়ে বয়ে যাওয়া বকরবিল খালের উপর সাঁকো নির্মান নির্মিত বাশেঁর সাঁকোটি বহুদিন যাবত নষ্ট হয়েছিলো একদিন এলাকার একজন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এর হটলাইন নম্বরে ফোন করে যানালে বিষয়টা মিশন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধিকে পরিদর্শনে পাঠান পরিদর্শনের প্রতিবেদনে যানানো হয় যে সাঁকো মেরামত জরুরি। তারপর থেকে কিভাবে সাঁকোটি মেরামত করা যায় সে বিষয় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ও ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য সাইফুর রহমানের সাথে নিয়মিত যোগাযোগ করেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি কিভাবে সাঁকোটি মেরামতের কাজ শুরু করা যায়। কমিউনিটির সাথেও নিয়মিত যোগাযোগ করে একটা কমিটি করা হয়। উক্ত কমিটি সিদ্ধান্তে সাঁকোটিতে ১৮ টি সিমেন্ট দিয়ে ঢালাই পিলার করে বাঁশ দিয়ে পাড়ান কারা হয়েছে। ২৩ মার্চ ২০২৪ উক্ত সাঁকোর কাজ শেষ করা হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন যানতে চাইলে তিনি বলেন”এই সাঁকো নির্মানের ফলে বকরবিল খালের উপর দিয়ে রামনগর – কৃষ্ণনগর ইউনিয়নের মধ্যে যোগাযোগের মাধ্যমটি সুদৃঢ় হবে,এখন আর ২ঘন্টা না ঘুরে এলাকার মানুষ ১৫ মিনিটে সহজে পার্শ্ববর্তী বাজার,কমিউনিটি ক্লিনিক ও স্কুলগামী ছাত্র- ছাত্রীরা চলাচল করতে পারবে। তিনি আশা করেন, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড মিশন মহিলা উন্নয়ন সংস্থার মাধ্যমে তাদের চলমান কার্যক্রম সচল রেখে এই দুর্যোগ ও ঝুকিঁপ্রবণ দক্ষিন- পশ্চিম উপকুলীয় অঞ্চলের মানুষের সহায়ক সারোথী হিসাবে সবসময় পাশে থাকে। এই এলাকার নারীরা বেশি খুশি হয়েছেন। এলাকার নারীরা ও গন্যমান্য ব্যক্তিবর্গ। আসা করেন। ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ এধরনে উন্নয়ন মূলক কাজ চলমান রাখবেন।