Home আঞ্চলিক পাইকগাছায় জমির বিরোধে মারামারিতে উভয় পক্ষের আহত ২

পাইকগাছায় জমির বিরোধে মারামারিতে উভয় পক্ষের আহত ২

29

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ১৩ বছর দখলে থাকা নার্সারীতে ঘেরাবেড়া, বাঁসা বাড়ি বেঁধে দখলের চেষ্টা ও মারামারিতে উভয় পক্ষের দুই জন আহাত হয়েছে । এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদ করেছে। ঘটনাটি সোমবার সকাল সড়ে দশটায় উপজেলার গদাইপুর গ্রামে।

নার্সারী মালিক আহত নজরুল ইসলাম গাজী জানান, দির্ঘ ১৩ বছর আগে আমি জমি ক্রয় করে ওই জমিতে বিভিন্ন প্রজাতির চারার নার্সারী গড়ে তুলেছি। কিন্ত প্রতিপক্ষ মৃত্যু লুৎফর গাজীর ছেলে রাজিব গাজী(২০) ও তার চাচা গফ্ফার গাজী(৩৫) আমার ক্রায়কৃত জমিতে ঘেরা বেড়া ও ঘরবাড়ি বাঁধার চেষ্টা করে। আমরা বাঁধা দিলে আমাকে মারপিট করে আহত করে। অপর দিকে প্রতিপক্ষ মৃত্যু লুৎফার গাজীর ছেলে রাজীব গাজী মারপিটের কথা অস্বীকার করে বলেন, একই এলাকার জাবক্স গাজীর ছেলে নজরুল গাজী আমার পিতার নিকট হতে যে জমি কিনেছে সেটি বাদে অতিরিক্ত জমি ভোগ দখল করছে। আমি তাদের নামে চেয়ারম্যানের নিকট অভিযোগ করলে তারা সেখানে হাজির হয়নি। সে কারণে আমরা ওই জমি ঘেরা বেড়া ও বাসাবাড়ি বেঁধেছি। সে সময় প্রতিপক্ষ নজরুল গাজী(৫৫) ও তার ছেলে তাজমুল গাজী(৩২) আমার চাচা গফ্ফার গাজীকে কোদাল দিয়ে হাতে বাড়ি দিয়ে হাত ভেঙ্গে দেয়। তাকে আমরা পাইকগাছা হাসপাতালে ভর্তি করি। আমার চাচা গফ্ফার গাজী বাদী হয়ে নজরুল গাজী ও তার ছেলে তাজমুলের নামে থানায় অভিযোগ করেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।