Home আঞ্চলিক মোংলায় জমি নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর

মোংলায় জমি নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর

18

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি||
মোংলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চুমকি বেগম (২৬) নামের ৩মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধর করেছেন প্রতিপক্ষরা। এ ঘটনায় গুরুতর অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে চুমকির মা মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১০মার্চ) পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকায় সকিনা বেগমের বাড়ীর সামনে প্রতিপক্ষসহ অজ্ঞাতনামা ১০/১৫জন
চাইনিজ কুড়াল, পাইপ ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন।এ সময় হঠাৎ প্রতিপক্ষ একই এলাকার মোকছেদ ফোরম্যানের ছেলে মো. কামাল (৫৫), স্ত্রী মোসা. নূর নাহান (৪৫) ও তার ছেলের স্ত্রী মোসা. রুপা বেগমসহ অজ্ঞাত ১০/১৫জন একত্রিত হয়ে সকিনা বেগমকে মারধর করে। মাকে রক্ষা করতে অন্তঃসত্ত্বা চুমকি বেগম এগিয়ে এলে তাঁকেও মারধর ও পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানী করা হয়। এতে ঘটনাস্থলেই চুমকি জ্ঞান হারায়। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্থানীয়রা বলেন, এই নূর নাহারের কারণে আমরা অস্থির হয়ে পড়েছি। এলাকায় থাকাই দায় হয়ে পড়েছে। এই মহিলা বাহির থেকে ছেলে পেলে নিয়ে এসে আমাদের এলাকায় গ্যান্জাম করে। আর কিছু হলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। এই মহিলা একজন মামলাবাজ। মিথ্যা মামলার ভয়ে সবকিছু আমাদের চুপ করে সহ্য করতে হচ্ছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় দুই পক্ষই অভিযোগ দিয়েছেন, অভিযোগের তদন্ত চলছে। #