Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

114
আদালতে বিচারকের কক্ষের তালা ভেঙে চুরি

 

রূপসায় প্রথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
নানা আয়োজন পিঠাভোগ ডিজিসি সরকারী প্রথমিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল ১০ মার্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সহকারী প্রথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আলাইপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আল মামুন সরকার, বিদ্যালয় এসএমসির সভাপতি, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাস, সুমাধুরী চক্রবর্তী, সাবেক সভাপতি রবিউল ইসলাম ফকির, ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সাংবাদিক বিএম শহিদুল ইসলাম, বিবেক আনন্দ রায়, সুরেন্দ্র কুমার লস্কর, শিক্ষক সর্বানন্দ মন্ডল, সুধা অধিকারী, মানষ কুমার দত্ত, বিউটি বিশ্বাস, সদস্য নাজমীন নাহার, মুক্তি রাণী পাল, ইন্দ্রজিৎ অধিকারী, বিক্রমজিৎ রায়, নুপুর বিশ্বাস, জাকির মুন্সী প্রমুখ।

 

রূপসায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা গতকাল ১০ মার্চ সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকি। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, রূপসা ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা মোশাররফ হোসেন, রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, প্রধান শিক্ষক শাবানা শেখ, রূপসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সাংবাদিক খান মিজানুর রহমান, ফ,ম আয়ূব আলী,
বেনজির হোসেন, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, চন্দন ভট্টাচার্য, চিত্ত রঞ্জন সেন, নাইমুজ্জামানশরিফ, রেজাউল ইসলাম তুরান মল্লিক, শিক্ষক দেবদাস বৈরাগী, হায়দার আলী, ইউপি সদস্য ইন্তাজ মোল্যা, পিআইও দপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন শেখ, মহিলা বিষয়ক দপ্তরের মিজানুর রহমান, পি আইও দপ্তরের শেখ আজগর আলী, সুখদেব বৈরাগী প্রমূখ।

রূপসায় মনির ফয়সাল শুভ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
রূপসায় শহীদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত মনির ফয়সাল শুভ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান গতকাল ১০ মার্চ বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় খান আলমগীর স্মৃতি পরিষদ টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রান করতে সক্ষম হয়। পরবর্তীতে পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড ক্লাব ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়। খেলায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ৪৪ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন বিজয়ী দলের সজল ইসলাম মুন্না। ম্যান অব দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেন বিজয়ী দলের হাসিবুর রহমান শান্ত।
ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকিরের সভাপতিত্বে ও ক্রীড়াবিদ খান আহমেদুল কবীর চাইনিজের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য জামিল খান, পাপিয়া সরোয়ার শিউলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নাহ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক খান মারুফুল হক, কাজদিয়া বাজার বনিক সমিতির সভাপতি শেখ জুলফিকার আলী, কিশোর কল্যান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকিব উদ্দীন আজাদ, নৈহাটী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন শ্রাবন, জেলা যুবলীগ নেতা বিধান রায়, রেজাউল ইসলাম রেজা, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক ফ,ম আয়ূব আলী, সদস্য সচিব খান মেজবা উদ্দীন সেলিম, সফিকুর রহমান ইমন, হীরা বেগম, আরিফুল ইসলাম কাজল, চিশতি নাজমুল সম্রাট, নাজমুল হুদা অঞ্জন, বিল্পব হালদার, লিপু আসিফ, দীপ খান, জনী ফকির, খালিদ ফেরদৌস, জহির খান, হানিফ বিশ্বাস, হাসান ফরাজী প্রমূখ।

রূপসায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস
রূপসা প্রতিনিধি
রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা ১০ মার্চ সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,রূপসা ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক শাবানা শেখ,রূপসা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান আঃ জব্বার শিবলি,,সাংবাদিক মো: মোস্তাফিজুর রহমান, সাংবাদিক বেনজীর হোসেন, সাংবাদিক চন্দন ভট্টাচার্য্য, আইয়ূব আলী,শিক্ষক দেবদাস বৈরাগী, হায়দার আলী, ইউপি সদস্য ইন্তাজ মোল্যা,পিআইও দপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন শেখ, মহিলা বিষয়ক দপ্তরের মিজানুর রহমান,পি আইও দপ্তরের শেখ আজগর আলী,সুখদেব বৈরাগী প্রমূখ।

গোপালগঞ্জের জালালাবাদে অলিয়ার বাহিনীর হামলায় গুরুতর আহত-১
গোলাম রব্বানী, গোপালগঞ্জ।
গোপালগঞ্জের ১ নং জালাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রভাবশালী ইউপি সদস্য আশ্রায়ে তারই আপন লোকজনের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী।
গোপালগঞ্জের জালালাবাদ ইউনিয়নের ঘেনাশুর বড়ফা গ্রামে বাড়ির সামনে টোং বানিয়ে বসে থেকে কলেজ পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করায় প্রতিবাদ ও স্থানীয় অলিয়ার মেম্বারের কাছে নালিশ করায় ক্ষিপ্ত হয়ে তারই ইশারায় পালিত হাসান মোল্লা, রায়হান মোল্লা, নয়ন মোল্লা, মামুন মোল্লা, আবু তালেব মোল্লা, হাছান মোল্লা, রাজন মোল্লা সহ আরো অনেকে সেকেন্দার আলী মূন্সীর পরিবারের উপর হামলা করে। হামলায় গুরুতর আহত হয় সি,এ পড়ুয়া ছাত্র সেকেন্দার আলী মূন্সীর ছেলে সোহাগ মুন্সী।বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সেরেজমিনে গেলে জানা যায়, জালালাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রভাবশালী ইউপি সদস্য অলিয়ার মোল্লা নিজের দায় এড়াতে অভিনব কায়দায় ফিল্ম স্টাইলে নিজেকে উপজেলা প্রশাসনের সামনে হাজির রেখে তার লোকজনদের দিয়ে এই জঘন্য ঘটনাটি ঘটায়। যে সকল সন্ত্রসীরা সেকেন্দার আলী মূন্সীর বাড়িতে হামলা করে তার ছেলে সোহাগ মোল্লাকে গুরুতর আহত করেছে তারা অলিয়ারে পালিত লোকজন।
এ ব্যপারে মৃত সেকেন্দার মূন্সীর “ল” পড়ুয়া মেয়ে হাজেরা খানম গনমাধ্যম কর্মীদের বলেন, আমাদের বাড়িতে প্রবেশ করার রাস্তায় মুখে আমাদের এলাকার মেম্বার এর ছেলে ভাইয়ের বেটারা টোং করে মাচালী বেধে বসার জায়গা করেছে ওরা ওখানে বসে ওরা বিভিন্ন প্রকার নেশা, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মেয়েদের উত্ত্যক্ত করা কেউ বাধা দিলে তাদেরকে মারধর করাই এই বোকাটে ছেলেদের কাজ। আমার ভাই ঢাকাতে সি,এ পড়ে সে ঢাকা থেকে এসে ওদের এই বাজে কর্মকান্ড দেখে প্রতিবাদ করে। ওরা না শুনলে আমরা ওলিয়ার মেম্বারকে জানাই ওলিয়ারকে জানানোর পর সন্ত্রাসী রাস্তার আরেক পার্শ্বে আরো একটি টোং মাচালী করে।আড্ডা ও লোকজনকে বেশি করে ইভটিজিং করতে থাকে। বাধা দেওয়ায় ওরা আমাদের বাড়িতে এসে আমাদের পরিবারের উপর হামলা করে। ওরা আমার ভাইকে প্রচণ্ড মারধর করে পা ভেঙ্গে দেয়। হাজেরা আরো বলেন, ঘটনার দিন আমাদের সাথে বোকাটে ছেলেদের যখন তর্কাতর্কি হয় মেম্বার ব্যাপার টা সমাধান না করে বখাটেদের বলে যায় আমি এই ব্যপারে আর নেই তোরা যা পারিস তাই কর। মেম্বারের আশ্রয়েই তারা আমাদের উপর এই হামলা পরিচালনা করেন। আমি আমরা পরিবারের উপর হামলা কারীদের দ্রুত বিচারের দাবি জানাই। এ ব্যপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ব্যপারে গোপালগঞ্জ সদর মডেল থানায় কোন মামলা না হলেও গোপালগঞ্জ আদালতে একটি মামলার প্রস্ততি চলছে।

জাতীয় নির্বাচনী পদক পেলেন ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকতা কল্লোল বিশ্বাস
খান আরিফুজ্জামান (নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় নির্বাচনী পদক ২০২৪ প্রদান করা হয়েছে। এবার এ পদকে মনোনীত হয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকতা কল্লোল বিশ্বাস।
সুত্রে জানা গেছে, ২রা মার্চ বাংলাদেশ নির্বাচনী কমিশন কার্যালয়ে জাতীয় ভোটার দিবসের এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্মাননা স্মারক পদক ও চেক প্রদান করা হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস তার কৃতিত্ব পূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারকে মনোনীত হন।

দাকোপে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ এর মহড়া, বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় রবিবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথির হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা শম্পা বিশ্বাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপজেলা ইনচার্জ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজী,সিপিপি উপজেলা কর্মকর্তা আলমগীর হোসেন, টিম লেডার দেবাশিষ ঢালীসহ বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক বৃন্দ ও এনজিও প্রতিনিধিগন।

কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বিশিষ্ট ব্যবসায়ী, লবণচরা কামাল রাইসমিলের সত্ত্বাধিকারী, খুলনা রাইসমিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২.৪৫ মিনিটে আবু নাসের হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৬৯ বৎসর। তিনি কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন পরিচালক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করিয়াছেন। তিনি ২ ছেলে ও স্ত্রী রেখে গেছেন। আলহাজ্ব মোঃ মাস্তফা কামাল অসংখ্য মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। সমিতির অন্যতম উপদেষ্টা শেখ আসাদুর রহমান সহ কার্যকরী পরিষদের সকল সম্মানিত সদস্যগন এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন সমিতির সভাপতি মোঃ আব্দুর রব, উর্ধ্বতন সহ-সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হায়দার পাটোয়ারী, সহ সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদস্য খলিলুর রহমান, অফিস সহকারী বাবু সত্যানন্দ মণ্ডল প্রমুখ।

পাইকগাছায় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি
পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর আয়োজিত উপজেলা মিলনাতনে ” দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়াবো” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দীন আহম্মেদ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, এম আ. হাসেম, সিপিপির ইলিয়াস শাহ, কবির উদ্দীন সরদার, মনা রাণী সানা, টুটুল, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড়, পরেশ মন্ডল, প্রভাষক আ. ওহাব, দ্বিজেন্দ্রনাথ মন্ডল, শ্রমিকনেতা জাহিদুল ইসলাম ও ছিদ্দিকুর রহমান, আব্দুল কুদ্দুস, সিপিপি মো. ওমর ফারুক। এসময় সাংবাদিক, এনজিও, সিপিবি’র সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপূর্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মাগুরার শালিখাতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ অনুষ্ঠিত
নওয়াব আলী মাগুরাঃ

মাগুরার শালিখাতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা, ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া গতকাল রবিবার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে শোভাযাত্রাট উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।এরপর শুরুহয় অগ্নিকান্ড বিষয়ক মহডা।শালিখা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসব মহড়া দেখান।

বিশেষ করে গ্যাগের চুলাই আগুন লাগলে নেভানোর সহজ উপায় শেখান হয়।ভূমিকম্পের সময় জনগণকে উদ্ধার করে কিভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় সে বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের কর্মকান্ড দেখানো হয়।এরপর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে অগ্নিকাণ্ডের সময় পানি ব্যবহার করে কিভা আগুন নেভানো হয় সেই দৃশ্য দেখান।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কক্ষে আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, সোলালী ও জনতা ব্যাংকের ম্যানেজার, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম শালিখা,চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলী প্রমুখ।এ সময় ১৭ আগষ্টের অনুষ্ঠান নিয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।

রামপালে গিলাতলা বাজার প্রতিরক্ষা কমিটি গঠন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় গিলাতলা বাজার মিলনায়তনে ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। আগামী ৩ বছর মেয়াদী কমিটি তাদের দায়িত্ব পালন করবে। বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে ও ৪,৫,৬ নং ওয়ার্ড ইউপি সদস্য এবং বাজর দোকান মালিকদের উপস্থিতিতে সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশে এ কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয়। সকল দোকান মালিকদের সম্মতিক্রমে ৭৫ সদস্য বিশিষ্ট প্রতিরক্ষা কমিটির মধ্যে আলহাজ্ব ইসরাফিল হাওলাদারকে সভাপতি ও রুহুল আমিনকে সাধারণ সম্পাদক এবং শেখ কাদেরকে কোষাধ্যক্ষ করা হয়। এ ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক সুধীর মৈত্র, সাংবাদিক শেখ সাগর আহমেদকে সকল বিষয়ক সম্পাদক, কিরণ পালকে দপ্তর সম্পাদক, শেখ সোহেলকে প্রচার সম্পাদক, লাভলী বেগমকে মহিলা বিষয়ক সম্পাদক ঘোষনা করা হয়েছে।

এ কমিটির অনুমোদন করেন, গিলাতলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাঁশতলী ইউপি চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান সোহেল, বাজার কমিটির সাধারণ সম্পাদক আসাবুর রহমান রতন।

নির্বাচিত নতুন কমিটিকে বাজারের ব্যবসায়ী ও দোকান মালিকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

রামপালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যে রামপালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। রবিবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের করা হয়। এরপর দুর্যোগ প্রশমন মহড়া পরিচালিত হয়। উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এবং দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা ইন্জিনিয়ার মো. গোরজার হোসেন, সহকারী প্রোগ্রামার রনিক হালদার প্রমুখ। রামপাল উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ, ওয়ার্ল্ড ভিষণ, প্রেসক্লাব রামপাল এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দুর্যোগের সময় করণীয় মহড়ায় অংশগ্রহণ করেন।#

চুয়াডাঙ্গায় বেসরকারি হাসপাতাল আখিতাঁরা ও ক্লিনিকে অভিযানসহ জরিমানা
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় বেসরকারি হাসপাতাল আখিতাঁরা ও ডিজিটাল বাংলা এক্স-রে অ্যান্ড ইসিজি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে ১২ হাজার টাকা জরিমানাসহ আবশ্যিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
রবিবার দুপুর সাড়ে ১২ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কে এ অভিযান চালানো হয়েছে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান ও চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান বলেন, অভিযানে গিয়ে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছি। এসময় আখিতাঁরা নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা এবং ডিজিটাল বাংলা এক্স-রে অ্যান্ড ইসিজিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বেশ কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। সেই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার জন্য আদেশ দেওয়া হয়েছে।

 

পবিত্র রমজান মাসে খুবির অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত
খবর বিজ্ঞপ্তি
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি। তবে রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের ডিনবৃন্দকে সময়সূচি নির্ধারণ করতে অনুরোধ জানানো হয়েছে। ১০ মার্চ (রবিবার) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, রমজান মাস শেষে ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পূর্বের ন্যায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি চলবে।

 

খুলনা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
তথ্য বিবরণী
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সঠিক সময়ে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা গেলে দুর্যোগের ঝুঁকি হ্রাস করে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। দুর্যোগকে ভয় না করে, সাহস দিয়ে জয় করতে হবে। জলবায়ু সংক্রান্ত বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্যোগ প্রবণ এলাকায় মানুষের সচেতনতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহাবুবার রহমান প্রমুখ বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম।

এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরোটলারেন্স নীতি রয়েছে। অপরাধমূলক কর্মকান্ড হ্রাসে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হচ্ছে। আসন্ন রমজানে নগরীর বিপনী-বিতানগুলোয় জনসমাগম বাড়বে। অগ্নি-দুর্ঘটনারোধে মার্কেটগুলোয় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া দরকার। মাদক ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান সভায় জানান, রমজানে সুস্থ থাকার জন্য রোজাদারদের খাবার গ্রহণে সংযমী হতে হবে। ইফতারের সময় অতিরিক্ত ভাজাপোড়া-তৈলাক্ত খাবার পরিহার করতে হবে এবং বেশি করে পানি পান করতে হবে। বাইরের তৈরি খাবারের চেয়ে ঘরে পরিচ্ছন্ন পরিবেশে তৈরি খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। খুলনা জেলায় কোন বেসরকারি ক্লিনিক সরকারি নীতিমালা না মানলে অভিযানের মাধ্যমে তা বন্ধ করে দেয়া হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ আবু নাসের আল-আমীন সভায় জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ ফেব্রুয়ারি মাসে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও তিন হাজার পাঁচশত পিস ইয়াবা আটক করেছে। নগরীর ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এছাড়া মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে অভিযান এবং তরুন-কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক মোটিভেশনাল কার্যক্রম অব্যাহত আছে।
জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা জিএম মহিউদ্দিন সভায় জানান, আসন্ন রমজানকে কেন্দ্রকরে ঠিক রোজার আগমুহূর্তে ক্রেতারা প্রয়োজনীয় নিত্যপণ্য কেনাকাটা করেছেন। ফলে নিত্যপণ্যের বাজার কিছুটা ওঠানামা করেছে। রমজান শুরুর এক সপ্তাহ পরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর আরো স্থিতিশীল হবে বলে আশা করা যায়। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোন ঘাটতি নেই।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব সভায় জানান, রোজার সময় ইফতার সামগ্রী বিক্রির ক্ষেত্রে হোটেল-রেস্টুরেন্টগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে। এছাড়া ইফতার সামগ্রীতে ক্ষতিকর রং ব্যবহার বন্ধে সচেতনতামূলক প্রচার ও তদারকি অভিযান পরিচালনা করা হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ সভায় জানান, পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে লাইসেন্স প্রত্যাশী ব্যক্তির ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। খুলনায় এজন্য নির্ধারিত হাসপাতালগুলোয় ডোপটেস্ট এর জন্য প্রয়োজনীয় উপকরণের স্বল্পতা থাকায় যথাসময়ে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। বিআরটিএ’র সকল সেবার আবেদন অনলাইনভিত্তিক হওয়ায় বর্তমানে সেবা প্রত্যাশীদের কষ্ট অনেকাংশে লাঘব হয়েছে।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযথা মূল্যবৃদ্ধি, অবৈধ মজুদ, ভেজাল পণ্য বিক্রির বিরুদ্ধে এবং বাজার মনিটরিং এর জন্য অভিযান পরিচালনা করা হবে। এসময় ইফতার, সেহেরি ও তারাবি’র সময় বিদ্যুতের লোডশেডিং পরিহার করতে বিদ্যুৎ বিভাগের প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক। তিনি আরও বলেন, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ বন্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো তৎপর হতে হবে। অভিভাবকদের অবশ্যই তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসেইন খাঁন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দামুড়হুদায় প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের সাথে বর্তমান চেয়ারম্যান বাবুর মতবিনিময়
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আসন্ন ৪ঠা মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে দামুড়হুদার সর্বস্তরের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের সাথে বর্তমান চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় দর্শনা অডিটোরিয়াম প্রাঙ্গণে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুর আয়োজনে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টা।দর্শনা পৌর আওয়ামীলীগের যুগ্নসম্পাদক গোলাম ফারুক আরিফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান ও আগামী ৪ঠা মে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু,দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুস্তম আলী, দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃ করিম, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি,
উপজেলা যুবলীগের সভাপতি আঃ হান্নান ছোট প্রমুখ।উল্লেখ্য আগামী নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবুকে আগামী নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচনের লক্ষে প্রতিনিধিত্ব ব্যক্তিগণ মতামত প্রকাশ করেন।

 

 

 

লাউ গাছের সঙ্গে শত্রুতা!
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকায় মামুনুর রশিদ নামে এক কৃষকের বেড়ে ওঠা লাউ খেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় লাউ গাছের মাচার তার কেটে দেওয়ায় মাটিতে নুইয়ে পড়েছে গাছগুলো।
শনিবার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার বলিদাপাড়া এলাকার হাফেজ মামুনুর রশিদের দেড় বিঘা জমিতে প্রায় ১৬০টি বেড়ে ওঠা লাউগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিপাকে পড়েছেন ওই চাষি। খেতেই কান্নাকাটি করছেন তিনি।

চাষি হাফেজ মামুনুর রশিদ বলেন, সকালে নিজের জন্য খেত থেকে একটি লাউ নিতে গিয়েছেলাম। এসময় দেখতে পাই লাউ গাছ মাটিতে পড়ে আছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ধার-দেনা করে তিনি বাণিজ্যিক ভিত্তিতে লাউয়ের চাষ করেছেন। এখনো বিক্রি করতে পারেন নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা কেউ ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।

এদিকে লাউ গাছের সঙ্গে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এই ন্যাক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না তারা। এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আদালতে বিচারকের কক্ষের তালা ভেঙে চুরি
যশোর অফিস
যশোরের কেশবপুর সহকারী জজ আদালতের বিচারক মোসা. নাজনীন সুলতানার কক্ষে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১০ মার্চ) গভীর রাতে আদালত কক্ষে এ চুরির ঘটনা ঘটে।
আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৭ মার্চ) কাজ শেষ কেশবপুর সহকারী জজ আদালতের কক্ষ তালাবদ্ধ করে চলে যান পেশকার মনিরুজ্জামানসহ অন্যরা। ব্যক্তিগত প্রয়োজনে পেশকার রোববার (১০ মার্চ) ও সোমবার (১১ মার্চ) ছুটি নেয়ায় ভারপ্রাপ্ত পেশকার হিসেবে দায়িত্ব পান শরিফুল আলম। রোববার সকালে তিনি আদালতে এসে দরজা খোলা দেখতে পান। এ সময় আদালত কক্ষে কেউ ছিলেন না। পিয়নকে ডেকে আনলে জানান তিনি তালা খোলেননি। এরপর বিষয়টি আদালতের বিচারক নাজনিন সুলতানাকে জানালে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পেশকার শরিফুল আলম জানান, তিনি সকালে এসে আদালতের দরজা খোলা দেখতে পান। দরজার তালা লাগানো ছিল। তবে তালা লাগানোর হ্যাসবোল্টের নাট বল্টু খোলা ছিল। তিনি এই এজলাসে নতুন ফলে কি কি খোয়া গেছে তা তিনি বলতে পারছেন না। পুলিশ কর্মকর্তারা এসেছিলেন তারা বিচারকের সঙ্গে কথা বলে গেছেন।
এ বিষয়ে জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মো. বাবর আলী বলেন, বিচারকের কম্পিউটারের একটি সিপিইউ চুরি হয়েছে। এছাড়া কোনো কাগজপত্র চুরি হয়েছে কীনা সেটা বলা সম্ভব হচ্ছে না। আমরা মামলা করব। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কেশবপুর সহকারী জজ আদালতে চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

নিজের ভোটও পাননি তিনি!
নিজস্ব প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. কাজল একটি ভোটও পাননি। এমনকি তিনি নিজেকেও ভোট দেননি। শনিবার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ তথ্য সামনে আসে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছানোয়ার হোসেন তালা প্রতীক নিয়ে ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৪ ভোট। আর মো. আশাদুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১০ ভোট এবং মো. কাজল মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন শূন্য ভোট। এই ওয়ার্ড থেকে জামানত হারিয়েছে মো. আশাদুল ইসলাম ও মো. কাজল। ৯ নম্বর ওয়ার্ডে ভোটার ছিলেন এক হাজার ৫৬৩। এর মধ্যে এক হাজার ১২৯ ভোট পড়েছে। ভোট বাতিল হয় ২৯টি; শতাংশের হিসেবে এই ওয়ার্ডে ৭২ শতাংশ ভোট পড়েছে।

ইউপি সদস্য প্রার্থী মো. কাজল এ বিষয়ে কথা বলতে রাজি না হওয়ায় তার কোনো অভিযোগ পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন অফিসার এবং শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার রাহুল রায় বলেন, ভোট গণনার পর ফলাফলে দেখা গেছে, মোরগ প্রতীক নিয়ে মো. কাজল একটিও ভোট পাননি। তার জামানতও বাতিল হবে।

নিয়ম না মেনে স্বাস্থ্যসেবা, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি
স্বাস্থ্য অধিদফতরের নিয়মনীতি তোয়াক্কা না করে প্রতিষ্ঠান পরিচালনা করায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
রোববার (১০ মার্চ) বেলা ১১টা থেকে সদর হাসপাতাল সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন। এসময় তার সঙ্গে ছিল স্বাস্থ্য বিভাগের একটি দল।

উপজেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান বলেন, স্বাস্থ্য অধিদফতর ১০ দফা নির্দেশনা মেনে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ অন্য প্রতিষ্ঠানগুলো পরিচালনার নির্দেশনা দেয়। এর ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ও সদর উপজেলা প্রশাসন সদর হাসপাতাল সড়কে অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযানে আখিতারা জেনারেল হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ‘ডিজিটাল বাংলা এক্সরে’ নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না থাকায় মালিক রেজাউল করিমকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ফকিরহাটে ৪দিন ব্যাপি জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল চারদিন ব্যাপি বঙ্গবন্ধু ৪০তম পুরুষ এবং ১৭তম নারী জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার থেকে শুরু করে রোববার (১০ র্মাচ) বিকেলে সমাপনীর মাধ্যমে এই প্রতিযোগিতা সুসম্পন্ন হয়েছে। ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এসময় মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম, প্রশিক্ষক হামিদুল ইসলাম, শাহরিয়া সুলতানা, সাতশৈয়া ভারোত্তোলন ক্লাবের কোর্স আনিচুর রহমান বিপ্লব, সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রশিক্ষক, ক্রীড়াবিদ ও গনমাধ্যমকর্মী সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন, আগামী বছর ফকিরহাটে আরো জাকজমকপূর্ণ ভাবে জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ৬টা বাহিনীর ভারোত্তোলন দল সহ মোট ১৭টা ক্লাবের জাতীয় পর্যায়ের ১২১জন খেলোয়ার অংশগ্রহন করেন। এর মধ্যে পুরুষ ৭০জন এবং নারী খেলোয়ার ৫১জন। ##

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয়দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালিটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন (পিআইও) কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রাম কর্মকর্তা শাহিনা আক্তার ও ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজাহান মিয়া প্রমূখ। এসময় বিভিন্ন সরকারী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, গনমাধ্যমকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #

 

সিপিবি’র খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দ্বি-বার্ষিক সম্মেলন-’২৪ গত ৮ মার্চ ’২৪ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। সোনাডাঙ্গা থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন টিইউসি খুলনা জেলা সভাপতি শ্রমিকনেতা এইচ এম শাহাদৎ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশ। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. নিত্যানন্দ ঢালী. সহ-সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড রঙ্গলাল মৃধা, খালিশপুর থানা কমিটির সভাপতি কমরেড হুমায়ুন কবির. সদর থানা সাধারণ সম্পাদক কমরেড সাইদুর রহমান বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমরেড ডা. এস এম ফরিদুজ্জামান, কমরেড মাহফুজুর রহমান মুকুল, কমরেড পারভীন আক্তার শিলা, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কমরেড সরোজ দাস পিণ্টু, কমরেড আনন্দ মোহন রায়, যুবনেতা ধীমান বিশ্বাস, প্লাবন পাল বাধন, হরষিৎ মণ্ডল, হযরত আলী, ছাত্রনেতা সৌমিত্র সৌরভ, সায়মা আলী হোসেন, লতা মণ্ডল প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। কিন্তু মানুষের আয় বাড়েনি। এই দুর্মূল্যের বাজারে তারা হিমসীম খাচ্ছে। এছাড়াও বিভিন্ন বিষয় আলোকপাত করেন বক্তারা। পার্টির অস্থায়ী কার্যালয়ে রাত ৭টায় সম্মেলনের দ্বিতীয়পর্বে কাউন্সিল অধিবেশন শুরু হয়। সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পালকে সভাপতি এবং কমরেড অধ্যাপক সঞ্জয় সাহাকে সাধারণ সম্পাদক পুননির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ট সোনাডাঙ্গা থানা কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন, মাহফুজুর রহমান মুকুল, পারভীন আক্তার শিলা, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, এ্যাড. গৌরাঙ্গ সরকার।

দাকোপে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
দাকোপ (খুলনা) প্রতিনিধি
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ এর মহড়া, বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় রবিবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথির হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা শম্পা বিশ^াস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপজেলা ইনচার্জ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজী,সিপিপি উপজেলা কর্মকর্তা আলমগীর হোসেন, টিম লেডার দেবাশিষ ঢালীসহ বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক বৃন্দ ও এনজিও প্রতিনিধি।

দাকোপে নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে ধর্মীয়নেতাদের সাথে সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে জেন্ডার অসমতা,নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক বার্তা প্রচারে ধর্মীয়নেতাদের সাথে সংবেদনশীল/সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডি নবযাত্রা-২ প্রকল্প,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগীতায় রবিবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে এবং নবযাত্রা-২ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রকল্প সমন্বয়কারী স্টিফেন হেমব্রন এর পরিচালনানায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, চালনা বিল্লালিয়া আলিয়া মাদ্রসার অধ্যক্ষ মোঃ অজিউর রহমানসহ বিভিন্ন ধর্মের ধর্মীয়নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

ইন্দুরকানীতে জাতী দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যাালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যাালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী, ইন্দুরকানী থানার এসআই মোঃ আঃ জলিল, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ নুরুজ্জামান শরীফ প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ারম্যান, সাংবাদিক, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনার পারিবারিক শিক্ষা সফর ও সাংস্কৃতিক সন্ধ্যা ‘স্বপ্নপুরীতে’
খবর বিজ্ঞপ্তি
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার আয়োজনে তিনদিন ব্যাপী পারিবারিক শিক্ষা সফর ০৭ থেকে ০৯ মার্চ দিনাজপুরের স্বপ্নপুরীতে অনুষ্ঠিত হয়। সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সার্বিক তত্ত্বাবধানে সফরে অংশগ্রহণকারী ভ্রমণ পিপাসু অন্যান্য নেতৃবৃন্দ যথাক্রমে রোটা. এস এম শাহনওয়াজ আলী, আলহাজ¦ মোঃ রুস্তুম আলী হাওলাদার, আয়োজনের সদস্য সচিব আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির বালী, আজাদুল হক আজাদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ হুমায়ুন কবির, কাজী আব্দুল মান্নান, লিটন হাওলাদার, ইমরান পারভেজ বাবু এবং তাদের পরিবারের সদস্যবর্গ আনন্দ উচ্ছ্বাস আর পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে ০৮ মার্চ দিন ব্যাপী নান্দনিক সৌন্দর্যে সুস্বজ্জিত নয়নাভিরাম স্বপ্নপুরীর স্বপ্নিল রাজ্যে বিচরণ করেন।

একইদিন সন্ধ্যার পর স্বপ্নপুরীস্থ ফুড কোর্টের ভিআইপি লাউঞ্জে সংগঠনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এবং আয়োজনের চীফ কো-অর্ডিনেটর এম. এ. মান্নান বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত পারিবারিক সভা ও সাংস্কৃতিক আয়োজনে জান্নাত নাজিলা, শিরিন শিলা, হালিমা বেগম, সালমা আজাদ, নাজমুন নাহার, মনোয়ারা পাতা, রিজভী, সোহাগ, জেরিন, শ্রাবন্তী, আঁখি, তুলতুল, স্নেহা, স্বপ্ন, রাবিহা ও ইহানের নাচ, গান, কবিতা, গল্প বলা এবং মানবিক উপস্থাপনা চকলেট শো ভেন্যুতে উপস্থিত দর্শকদের যারপরনাই মুগ্ধ করে- যা সকলের স্মৃতির পাতায় অম্লান থাকবে।

 

অনুষ্ঠান থেকে সংগঠনের উপদেষ্টা আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের অসুস্থ স্ত্রী নাজমা আমিন বুলু ও ছেলে মুনতাকিম সেজান এবং সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহেরের অসুস্থ স্ত্রী রোজালীন আক্তারের আশু সুস্থতা কামনা করা হয়।

 

দলিত জনগোষ্ঠীর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি ঃ
দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন এর লক্ষ্যে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরী সহযোগীতায়, ইউএসএইড এর অর্থায়নে এবং ওয়ার্কিং গ্রুপ এর সহযোগীতায় সেইড প্রকল্পের মাধ্যমে দলিত সংস্থা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেন। রবিবার সকাল ১০ ঘটিকায় দলিত প্রধান কার্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি দলিত প্রধান কার্যালয় ৩৭/১ কেদারনাথরোড, মহেশ^রপাশা থেকে শুরু করে রেলিগেট মোড় প্রদক্ষিন করে দলিত অফিসে এসে র্যালিটি শেষ হয়। তারপর দলিত প্রধান কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান মোতাহার হোসেন উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, খুলনা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলভী হারুন, আহ্বায়ক, ওয়ার্কিং গ্রুপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফফ্াত জেরিন, এ্যাডভোকেসি স্পেশালিস্ট, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, মেহেদী হাসান, এ্যাডভোকেসি স্পেশালিস্ট, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, ঢাকা।

“নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য বাস্তবায়নে দলিত সম্প্রদায়ের নারীদের সমন্বয়ে সর্বস্তরের নারীদের সমঅধিকার বাস্তবায়নে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ সভায় উপস্থিত ছিলেন শেখ আশরাফুজ্জামান, সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি; মিনা আজিজুর রহমান, নাগরিক নেতা, খুলনা; সালমা জাহান মনি, সদস্য, সম্প্রীতি ফোরাম, খুলনা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ,সাংবাদিক, দলিত সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ, দলিত এর কর্মকর্তা বৃন্দ ও সেইড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইসরাত নূয়েরী হোসেন, অরুন দাশ, সম্পা দাস প্রমুখ।

 

অভয়নগরে ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহিবুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের নানা অভিযোগ
সৈয়দ রিপন, স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী,মথুরাপুর,কোদলা ও দেয়াপাড়া গ্রামের ব্লকে কর্মরত উপসহকারি কৃষি কর্মকর্তা মো: মহিবুল ইসলামের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের মধ্যে রয়েছে নিয়মিত মাঠ পরিদর্শণ না করা, উপজেলা অফিসে মনগড়া ফসলের প্রদর্শণী প্লট নির্ধারণ করে জমা দেওয়া। প্রনোদনার সার বীজ প্রকৃত কৃষকের মাঝে বন্টন না করে অকৃষকদের প্রদান করা। নিয়মিত মাঠ পরিদর্শণ না করায় এলাকার কৃষকেরা তাকে চেনেনও না।
সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপসহকারি কৃষিকর্মকর্তা মহিবুল ইসলাম প্রতিদিন নিজ বাড়ি বাঘারপাড়া উপজেলার খলসি গ্রাম থেকে কর্মক্ষেত্রে আসেন। গত ২০২২ সালের অক্টোবর মাসে, অভয়নগরে যোগদান করেছেন। ওই ব্লকের মথুরাপুর বাজারে একটি সরকারি বীজ স্টোর ও তার সাথে একটি আবাসিক কোয়াটার রয়েছে। ব্লকটিতে প্রায় ২ হাজার ৮৪০ হেক্টর চাষের জমি রয়েছে। জমি গুলোর সবই তিন ফসলি। এখানে ধান, তীল,সরিষা, ডাল, সহবিভিন্ন প্রকার কান্দাল ফসল, শসা, সবজি সহ সারা বছর নানা ফসলের আবাদ হয়।
শসা ও সবজি ফসলের উপর ভক্তি করে স্থানীয় রাঙ্গার হাট দেশের বৃহত্তম শসার হাট হিসাবে পরিপিতি লাভ করেছে। শসার মৌসুমে এখানে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ ট্রাক শসা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়।
উপসহকারি কৃষি কর্মকর্তা মহিবুল ইসলাম যোগদানের পূর্বে এখানে কর্মরত ছিলেন অসীম কুমার। এলাকার র্কষকেরা জানান, অসীম বাবু এলাকার প্রত্যেক কৃষকের সাথে যোগাযোগ রাখতেন। যে কৃষক যখন পরামর্শের জন্য ডাক দিতেন তিনি ছুটে যেতেন তার ক্ষেতে।
দিঘিরপাড় গ্রামের কৃষক জসীম উদ্দীন জানান, তিনি দুই বিঘা জমিতে বোরো ধান, ১৩ কাঠা জমিতে তিল ও ১২ কাঠা জমিতে তরকারি চাষ করেছেন। তার ধানের জমিতে ব্যাপক হারে মাজরা পোকার আক্রমণ হয়েছে। তিনি কয়েক দিন ধরে উপসহকারি কৃষি কর্মকর্তার পরামশের জন্য চেষ্টা করছেন। কিন্ত এলাকার কোন কৃষক তার ফোন নাম্বার দিতে পারেনি। যে কারনে তার সাথে যোগাযোগ করা সম্ভাব হয়নি।
ওই কৃষি কর্মকর্তা বিরুদ্ধে তার মতো আরো অনেকে অভিযোগ করেছেন।
মথুরাপুর গ্রামের কৃষক ওহাব আলী বলেন, তিনি এবছর সাত কাঠা জমিতে সিম চাষ করেছিলেন। একদিন সকালে তিনি ক্ষেতে যেয়ে দেখেন তার সিম ক্ষেতে একটি প্রদশণী প্লটের সাইনবোর্ড ঝুলছে। তাকে কোন সহায়তা দেয়া হয়নি বা তার সাথে কোন আলাপ না করে প্রদর্শণী ক্ষেত হিসাবে উপজেলা অফিসে তালিকা করা হয়েছে।
মথুরাপুর বাজার সংলগ্ন সরকারি বীজ অফিসের পাশে অবস্থিত উপসহকারি কৃষিকর্মকর্তার বরাদ্দকৃত কোয়াটারে খোঁজ নিয়ে জানা গেছে তিনি সেখানে নিয়মিত থাকেন না। তার পাশে রয়েছে ওই কর্মকর্তার পরামর্শ কেন্দ্র। নিয়ম মাফিক উপসহকারি কৃষি কর্মকর্তা সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত কৃষকদের ক্ষেত পরিদর্শণ করবেন। এবং বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ওই পরামর্শ কেন্দ্রে বসে কৃষদের পরামর্শ দেবেন। স্থানীয়রা জানায় কৃষি কর্মকর্তা স্থানীয় কয়েকজন বখাটের সাথে যোগাযোগ রেখেন। এলাকার প্রকৃত কৃষকদের সাথে কোন সম্পর্ক নেই। এরা আগে যিনি কর্মরত ছিলেন তিনি এলাকার সকল কৃষকদের সাথে তার ভাল সম্পর্ক ছিলো। তিনি নিয়মিত ক্ষেত পরিদর্শণ করতেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন কৃষক বলেন মথুরাপুর গ্রামের শরিফুল ইসলাম ওই উপসহকারি কৃষি কর্মকর্তার মাধ্যমে প্রণোদনার গম বীজ পেয়েছিলেন। কিন্তু তিনি ওই বীজ ক্ষেতে বপন না করে বিক্রি করে ফেলেন। এভাবে এলাকার অনেকে সরিষার বীজ ও সার তুলে অন্য কৃষকের কাছে বিক্রি করেছেন বলে অনেকে অভিযোগ করেছেন।
এ ব্যপারে জানতে চাইলে উপসহকারি কৃষিকর্মকর্তা মো: মহিবুল ইসলাম বলেন, আমি নিয়মিত এলাকায় কর্তব্য পালন করি। কৃষক ওহাব সাহেবের সিম ক্ষেতে তিনি আরিফের জমি ভেবে প্রদর্শী সাইনবোড ঝুলিয়ে ছিলেন। এটা তার ভুল হয়েছে। তার সাথে এলাকার কৃষদের ভাল সম্পর্ক আছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খানম বলেন, ওই উপসহকারি কৃষি কর্মকর্তার বিরুদ্ধে আগেও অনেকে অভিযোগ করেছেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বটিয়াঘাটায় দূর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
“দূর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রদিপাদ্যকে সামনে নিয়ে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার সকাল ১০টায় র্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া স্থানীয় পরিষদ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, পিআইও মোঃ শরিফ রুবেল, উপজেলা ফায়ার ষ্টশনের কর্মকর্তা মোঃ জাহাগীর হোসেন, শিক্ষক গৌরদাস ঢালী সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।