Home বিনোদন রাশিয়ান নেতার মেয়ের প্রেমে টম ক্রুজ

রাশিয়ান নেতার মেয়ের প্রেমে টম ক্রুজ

81

বিনোদন ডেস্ক।।

হলিউডের অন্যতম তারকা অভিনেতা টম ক্রুজ। নতুন নতুন চরিত্রে তাকে দেখার আশায় কোটি কোটি ভক্ত অপেক্ষায় থাকেন। প্রেমেও পড়েছেন অনেকে। এবার রাশিয়ান মডেল এলসিনা খায়রোভার সঙ্গে প্রেমে মজেছেন এ অভিনেতা। নতুন প্রেমিকা তার প্রায় ২৫ বছরের ছোট। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার বন্ধুরা।

তবে তাদের প্রেমের খবর এখন প্রকাশ্যে এলেও একে-অপরকে মন দিয়েছেন অনেক আগে থেকেই। বিষয়টিকে লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছিলেন দু’জনেই। কিন্ত তারা পারেননি। এখন আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছেন তারা। তবে খুব সতর্কভাবেই চলাফেরা করছেন। এক সঙ্গে ফ্রেমবন্দী হচ্ছেন না।

টম ক্রুজের বন্ধুরা জানিয়েছেন এলসিনা খায়রোভার লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন অভিনেতা। এলসিনা খায়রোভা একজন বিশিষ্ট রাশিয়ান এমপির কন্যা। তিনি ধনকুবেরের দিমিত্রি টেস্টকভের সাবেক স্ত্রী।

এর আগে মিমি রজার্স, নিকোল কিডম্যান এবং কেটি হোমসকে বিয়ে করেছিলেন টম ক্রুজ। এছাড়া অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল, গায়িকা শের, মেলিসা গিলবার্টসহ আরও অনেক তারকার সঙ্গে প্রেম করেছেন টম।