খবর বিজ্ঞপ্তি।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালিত হয়েছে। ২১ ফেব্রæয়ারির প্রথম প্রহর রাত ১২ঃ০১ টায় বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিশ^বিদ্যালয়ের পক্ষে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, ডীনবৃন্দ ও বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর। অতঃপর, শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), কর্মচারী সমিতি, মাস্টাররোল কর্মচারী সমিতি, পুজা উদ্্যাপন পরিষদ ও সনাতনী ছাত্র কল্যাণ পরিষদ, কুয়েট থিয়েটার, ধ্রæপদী, অ, ট্রাই, ক্যারিয়ার ক্লাব, এ্যাডভেঞ্চার ক্লাব, কল্পপঠ, বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশন,
ইএসই বিভাগ, নাটোর এসোসিয়েশন, ওকেএস, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ১০টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন বিশ^বিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ প্রফেসর ড. খুরশীদা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, রোকেয়া হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সুহেলী সায়লা আহমেদ, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক আহসান হাবিব, কর্মচারী সমিতির পক্ষ্যে মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়া, দিবসটি পালন উপলক্ষ্যে ২০ ফেব্রæয়ারি মঙ্গলবার রাত ১১ টায় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২১ ফেব্রæয়ারি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, আসর বাদ কেন্দ্রীয় জামে মসজিদে শহীদগণের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।











































