Home আঞ্চলিক বর্তমান সরকার রাষ্ট্রভাষার অধিকার কেড়ে নেওয়া স্বৈরশাসকদের উত্তরসূরী: খুলনা বিএনপি

বর্তমান সরকার রাষ্ট্রভাষার অধিকার কেড়ে নেওয়া স্বৈরশাসকদের উত্তরসূরী: খুলনা বিএনপি

46

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, পাকিস্তানী হানাদার বাহিনীর মতো একই কায়দায় জনগণের সব অধিকার হরণ করে নিয়েছে দেশের অবৈধ সরকার। দেশীয় হানাদার বাহিনী জনগণের মতপ্রকাশের স্বাধীনতাসহ সব অধিকার হরণ করেছে। তারা একটি একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে। যারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তারা মূলত:রাষ্ট্রভাষার অধিকার কেড়ে নেওয়া স্বৈরশাসকদের উত্তরসূরী।


বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তার া আরো বলেন, ২৮ অক্টোবর ২০২৩ ও ৫২ সালের ২১শে ফেব্রুয়ারির মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে তখন ১৪৪ ধারা জারী করেছিল এবং মিছিলে গুলি চালিয়েছিল উর্দূভাষী স্বৈরশাসক আর এখন আমাদের সমাবেশে হামলা করছে, গুলি করছে আওয়ামী স্বৈরাচার। আমরা গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার হারা। দেশের জনগণ ভোট দিতে পারছেন না। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার দাবি করে আসছে। বাংলাদেশের স্বাধীনতার ৫২/৫৩ বছর পরও কেনো এই দাবি করতে হচ্ছে? কারণ যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মাতৃভাষার অধিকার হরণ করেছিল। ঠিক একইভাবে একই কায়দায় আমাদের দেশীয় হানাদার বাহিনী জনগণের মতপ্রকাশের স্বাধীনতাসহ সকল অধিকার হরণ করেছে।


একটি একচ্ছত্র রাজকীয় শাসন চালু করেছে। সুতরাং আজকে বিএনপিসহ সমমনা দলগুলোর যে এক দফা আন্দোলন সেই আন্দোলনের অন্তর্নিহিত শক্তি হলো বাহান্নর ভাষা আন্দোলনের এই ২১ ফেব্রুয়ারি। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাকে বিজয় করতে হবে। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, স.ম আ রহমান, কাজী মাহমুদ আলী, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, শেখ জাহিদুল ইসলাম, মুরশিদ কামাল, মোল্লা ফরিদ আহমেদ, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাইদ হাওলাদার আব্বাস, আব্দুল মান্নান খান, এমদাদুল হক, ইলিয়াস হোসেন মল্লিক, ওহিদুজ্জামান রানা, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, নাজির উদ্দিন নান্নু, অ্যাড. মোহাম্মদ আলী বাবু, ওয়াহিদুজ্জামান রানা, খন্দকার ফারুক হোসেন, জাহিদুল হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, শেখ ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, রাহাত আলী লাচ্চু, শামসুল বারিক পান্না, আসাদুজ্জামান আসাদ, জাভেদ মল্লিক, সাঈদ হাসান লাভলু, যুবদলের ইবাদুল হক রুবায়েত, আব্দুল্লাহ হেল কাফি সখা, জাকির ইকবাল বাপ্পি, আলতাফ হোসেন, মোল্লা আইয়ুব হোসেন, আব্দুল আজিজ সুমন, মো. জাবির আলী, কৃষকদলের আক্তারুজ্জামান তালুকদার সজীব, জাসাসের ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, আজাদ আমিন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইস্তিয়াক আহমেদ ইস্তি, সৈয়দ ইমরান, মাজাহারুল ইসলাম রাসেল, আরিফুর রহমান টুকু, শ্রমিকদলের উজ্বল কুমার সাহা, আলমগীর তালুকদার, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, মুন্তাসির আল মামুন, তাঁতীদলের আবু সাঈদ শেখ, মেহেদী হাসান মিন্টু, মহিলা দলের এড. কানিজ ফাতেমা আমিন, নিঘাত সীমা, মুন্নি জামান, কাওসারী জাহান মঞ্জু, শাহানাজ সরোয়ার, লুবনা ইয়াসমিন বিউটি, এড. কামরুন্নাহার হেনা, পারভিন বেগম, কাকলি আক্তার, শারমিন আক্তার, ইয়াসমিন আরা পুতুল প্রমূখ। আলোচনা শেষে দোয়া ভাষা শহিদদের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

এর আগে দিবসের প্রথম প্রহরে নগরীর শহীদ হাদিস পার্কের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পন, ভোর ৬টায় কেডি ঘোষ রোডস্থ দলের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করে দলটি।