স্টাফ রিপোর্টার।।
ঘড়ির কাটায় তখন পৌনে ১২টা। এক ব্যতিক্রমী নজীর স্থাপিত হলো এবার। ঘটনাস্থল নগরীর হাদিস পার্কের উত্তরা গেটে। একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে হাদিস পার্কের উত্তরা গেটে পৌছানোর সাথে সাথে গেটে তালা মেরে দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের কর্মচারিরা। এসময় বাহির থেকে নেতাকর্মীরা বার বার গেট খুলতে বললেও তালা খুলতে রাজি হয়নি ওই কর্মচারি।

এক পর্যায়ে নেতাকর্মীদের জোরালো প্রতিবাদের মুখে গেট খুলতে বাধ্য হয়। একুশের কর্মসুচিতে এ ধরণের বাধাদানে বিষয় নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বাধাদানে বিষয়ে দায়িত্বরত কেসিসির ওই কর্মচারি বলেন, কর্তৃপক্ষের নির্দেশক্রমেই তালা দেয়া হয়েছিলো। খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান বলেন, জাতীয় কর্মসুচিতে এ ধরনের বাধাসৃষ্টি দুঃখজনক। ধরনের বাঁধা দেয়ার পিছনে কারা ছিলো সেটা খুজে বের করা উচিত।











































