Home আঞ্চলিক পাইকগাছায় জাল টাকা সহ নারী গ্রেফতার

পাইকগাছায় জাল টাকা সহ নারী গ্রেফতার

15

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৪০ হাজার টাকার জাল টাকা সহ এক নারীকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে জাল টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। থানায় মামলা হয়েছে। গ্রেফতার নারীকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক শেখ ইমরুল করিম জানান, শুক্রবার ঢাকা থেকে ছেড়ে আসা এস ডি পরিবহন এক নারী জাল টাকা নিয়ে পাইকগাছার দিকে আসছে এমন সংবাদ পাই। এ সময় পাইকগাছা উপজেলার কাশিম নগর পুলিশ বক্সের নিকট পৌছালে গাড়ীটি তল্লাশী করা হয়। এ সময় পাইকগাছা পৌর সদরের ৯ নং ওয়ার্ডের শরাফত মোল্লার মেয়ে নুরজাহান(৩৭) কাছে থাকা কালো ব্যাগের ভিতর ৪০ খানা এক হাজার টাকার নোট পাওয়া যায়। পরবর্তিতে পরিক্ষা করে দেখাগেছে ওই টাকা সবই জাল। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, নুরজাহান খাতুন দীর্ঘদিন ধরে ঢাকা হতে জাল টাকা সংগ্র করে খুলনা জেলা সহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। এ ঘটনায় এসআই (নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে পাইকগাছা থানায় আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।