সেতু নির্মাণের অগ্রগতির বিষয়ে স্পেন প্রতিনিধি দলের সাথে সালাম মূর্শেদী এমপির বৈঠক
দিঘলিয়া প্রতিনিধি:
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাটে আতাই নদীর উপর সেতু নির্মাণের অগ্রগতির বিষয়ে সোমবার (২৯ জানুয়ারি) খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সাথে ঢাকার এনভয় টাওয়ারে সাক্ষাৎ করেন স্পেন দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক অফিসের প্রধান কর্মকর্তা এস্তের পেরেস তায়োসেস, ‘স্পেনের সেনচুনিয়ন এস এ’ কোম্পানির বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ড আলেজান্দ্রো ভিদাউরেটা, প্রজেক্ট ম্যানেজার রদ্রিগো ফার্নান্দেজ এবং কোম্পানির বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টটেটিভ সোহেল খান।
বৈঠকে স্পেনের প্রতিনিধি দল সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই সহ বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তর , সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে বৈঠকের অগ্রগতির বিষয়ে জনাব আব্দুস সালাম মূর্শেদীর কাছে তুলে ধরেন।
স্পেনের সেনচুনিয়ন এস এ কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ভাইস প্রেসিডেন্ট আলেজান্দ্রো ভিদাউরেটা বলেন, স্পেন সরকার ও বাংলাদেশ যৌথ উদ্যোগে এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সেতু নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সাথে আমাদের বৈঠকগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এই প্রকল্পে অর্থায়ন জন্য স্পেন সরকার আগ্রহ প্রকাশ করেছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পক্ষ থেকে একটি প্রস্তাবনা চেয়ে পাঠানো হয়েছে।
এই বিষয়ে সালাম মূর্শেদী এমপি বলেন, যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য একান্তভাবে অপরিহার্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় একটা দেশের বা অঞ্চলের উন্নয়ন শুরু হয়ে যায়। খুলনা-৪ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃতীয় বারের মতো আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে রুপসা, তেরখাদা ও দিঘলিয়াবসী। আমি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বদ্ধপরিকর। এই আতাই সেতুটি নির্মাণ হলে দিঘলিয়া থেকে ঢাকার দুরত্ব অনেকাংশে কমবে এবং অত্র এলাকার জীবনমানের উন্নয়নসহ আর্থ সামাজিক উন্নয়ন হবে। সেতুটির কাজ যাতে দ্রুত শুরু হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবো।
উল্লেখ্য, জাতীয় সংসদের দশম অধিবেশনে জনাব আব্দুস সালাম মূর্শেদী এমপি তার নির্বাচনী এলাকা দিঘলিয়া উপজেলার উন্নত যোগাযোগ ব্যবস্থার লক্ষে বারাকপুর ইউনিয়নের আড়ুয়া ফেরিঘাটে আতাই নদীতে একটি সেতু নির্মাণের উপর গুরুত্বারোপ করে সংসদে বক্তব্য উপস্থাপন করেন। এই দাবির প্রেক্ষিতে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয় এবং তাঁরই আন্তরিকতার ফলে সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে স্পেনের সেনচুনিয়ন এস এ কোম্পানিকে সেতুটির প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের জন্য অনুরোধ করে চিঠি দেওয়া হয়। বাংলাদেশ সরকারের এই অনুরোধের প্রেক্ষিতে ২০২১ সালের ১৩ই ফেব্রুয়ারি সেতুটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্পেনের একটি প্রতিনিধি দল আতাই নদীর উভয় পাড়ে সরেজমিনে সেতু এলাকা পরিদর্শন করে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। পরবর্তিতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে অর্থ সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।
রূপসায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
রূপসা প্রতিনিধি
রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী ও আলোচনা সভা ২৯ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ ইয়াসীর আরেফীন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর জাহান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসকের সহধর্মিণী,বয়রা মহিলা কলেজের অধ্যাপক ফারহানা বিনতে আজিজ,খুলনা বিভাগীয় কমিশনারের সহধর্মিণী মোছাঃ মেহেরুন নেছা জুই,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল বাকী।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভুমির সহধর্মিণী মোছাঃ হাবিবা সুলতানা,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান প্রমুখ।
এরপর তিনি পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন ও রূপসা উপজেলা নির্বাহী অফিসারের বাংলো উদ্বোধন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখে ছিলেন শোষন মুক্ত একটি স্বাধীন স্বনির্ভরশীল রাস্ট্রের: বিভাগীয় কমিশনার
রূপসা প্রতিনিধি
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেছেন, সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখে ছিলেন দারিদ্রতা ও শোষন মুক্ত একটি স্বাধীন স্বনির্ভরশীল রাস্ট্রের। এজন্য তিনি গোটা বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মাবোনের সম্ভ্রমের বিনিময় অর্জিত একটি স্বাধীন সার্বভৌম রাস্ট্র আমাদের জন্য রেখে গেছেন। একারণে আমাদের কর্তব্য ক্ষুদা দারিদ্র্য ও শোষন মুক্ত রাস্ট্র গঠনের জন্য নিজেকে আত্মনিয়োগ করতে হবে। তিনি রূপসায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ ইয়াসীর আরেফীন। গতকাল ২৯ জানুয়ারি (সোমবার) বিকেল ৩ টায় উপজেলা প্রসাসন আয়োজিত ২দিনব্যাপী মেলায় সভাপতিত্বকরেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর জাহান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসকের সহধর্মিণী, বয়রা মহিলা কলেজের অধ্যাপক ফারহানা বিনতে আজিজ, বিভাগীয় কমিশনারের সহধর্মিণী মেহেরুন্নেছা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল বাকী। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভুমির সহধর্মিণী মোছাঃ হাবিবা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান প্রমুখ।
৩১ জানুয়ারি থেকে খুলনায় তিন দিনব্যাপী পিঠা উৎসব
তথ্য বিবরণী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং খুলনা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি-২০২৪ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এই পিঠা উৎসব চলবে।
মহানগর আ’লীগের শান্তি সমাবেশ ও মিছিল আজ
খবর বিজ্ঞপ্তি
মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল আজ। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে শান্তি সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে। শান্তি সমাবেশ ও মিছিলে অংশগ্রহণের জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে মিছিল সহকারে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
লাবু’র মৃত্যুবার্ষিকী কাল
খবর বিজ্ঞপ্তি
৩১ জানুয়ারি ’২৪ বুধবার সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান লাবু’র শাহাদাৎ বার্ষিকী। শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা আওয়ামী লীগ। বুধবার সকাল ৯টায় শেখপাড়া বিদ্যুৎ স্কুল সংলগ্ন অকুস্থলে শ্রদ্ধা নিবেদন, ১৯নং ওয়ার্ড ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে ১০টায় বসুপাড়া কবরস্থানে লাবুর কবর জিয়ারত, মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
শ্যামনগরে সিসিডিবি এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের (বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প) অধীনে ” উপকূলে দুস্থ মানুষকে শীতে মানবিক/জরুরী সহায়তা হিসাবে কম্বল বিতরণ করেছে।
২৯ জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৪ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১৬৪ নং পশ্চিম পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম- সাইক্লোন শেল্টারে উক্ত ইউনিয়নের ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড এর ১৩৫ জন নারী ও ১১১ জন পুরুষকে একটি করে কম্বল বিতরণ করা হয়।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেজেন্দ্রনাথ মন্ডল, আরও উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন প্রোগ্রামের প্রধান ফয়েজুল্লাহ তালুকদার, রেজিলিয়েন্ট বিল্ডিং সমন্বয়কারী পলাশ সরকার, প্রকল্প সমন্বয়কারী, মোঃ আব্দুর রহমান, মিল ম্যানেজার জয়ন্ত ঘোষ শুভ, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণ, প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, ফিল্ড সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া প্রমুখ।
সিসিডিবি প্রতিষ্ঠিা লংগ্ন থেকে বিভিন্ন সংকট সময়ে জনগণের পাশে থেকে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতে দুস্থ উপকূলের মানুষকে এই শীত বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
প্রধান অতিথি বলেন, “সিসিডিবি বুড়িগোয়ালিনী ইউনিয়নে শুরেু থেকে সুনাম কুড়িয়ে আসছে। শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিসিডিবি আবারও তা প্রমান করল। সিসিডিবির মত অন্যান্য সংস্থাকে এমন উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।”
নগরীতে কিশোর গ্যাং লিডার আব্দুল্লাহ অস্ত্র ও গুলিসহ ফের গ্রেফতার
স্টাফ রিপোর্টার
নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার আলোচিত কিশোর গ্যাং লিডার আব্দুল্লাহ ওরফে আব্দুল্লাহ আল মামুনকে (২৩) আবারও গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় মোঃ সোহাগ হোসেন (৩৫) নামে তার এক সহযোগিকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সন্ত্রাসী আব্দুল্লাহ’র বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সন্ত্রাসী ও মাদক কারবারি আব্দুল্লাহ নগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ বায়তুল আমান মসজিদ সড়কের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর বাবুর্চির পুত্র।
সোমবার (২৯ জানুয়ারি) কেএমপি’র সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ নিয়ে কেএমপি’র চলমান সাঁড়াশী অভিযানে ২১ টি আগ্নেয়াস্ত্র, ১৪৮ রাউন্ড গুলি, ২৫ টি চোরাই মোটরসাইকেল এবং বেশ কয়েকটি ককটেল, গান পাউডার, চাপাতি, রাম দা, ছোরা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরণের আলামত উদ্ধার করে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, রোববার (২৮ জানুয়ারি) রাত ১২টারদিকে কেএমপি’র লবণচরা থানা পুলিশের একটি টিম স্থানীয় আমতলা মদিনাবাদ উকিলের কালভার্টের সামনে চেকপোস্ট ডিউটিতে ছিল। এ সময় সন্দেহবশত তারা সন্ত্রাসী সোহাগ হোসেনকে আটক করে তার প্যান্টের পকেট থেকে ২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। সে নগরীর ইসলামপাড়া ২য় গলি (বাচ্চু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) মোঃ মানিকের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ সোহাগ হোসেন জানায়, উক্ত ২ রাউন্ড গুলি সে কিশোর গ্যাং লিডার মোঃ আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে ক্রয় করেছে এবং আব্দুল্লাহ’র কাছে ১টি বিদেশী পিস্তল ও আরও গুলি রয়েছে। তাকে নিয়ে রাত দেড়টার দিকে পুলিশ বড় খালপাড় সংলগ্ন আর্জুর কালভার্ট এলাকা থেকে সন্ত্রাসী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানায়, লবণচরা থানাধীন খান বাহাদুর সড়কস্থ মতি মিয়ার মিলের উত্তর পাশে সোহেল ওরফে পালসার সোহেল এর নির্মাণাধীন ১তলা ভবনের ভিতরে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল লুকিয়ে রাখা আছে। ওই পিস্তলটি সে নিজে এবং সোহাগ ও সোহেল মিলে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় ব্যবহার করে। তার দেওয়া তথ্য মেতাবেক পুলিশ লবণচরা থানাধীন খান বাহাদুর সড়কস্থ মতি মিয়ার মিলের উত্তর পাশে সোহেল ওরফে পালসার সোহেলের নির্মাণাধীন ১তলা ভবনে অভিযান চালায়। তবে ভবনটি তালাবদ্ধ থাকায় পুলিশ স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ভবনের তালা ভেঙ্গে প্রবেশ করে আসামি আব্দুল্লাহ আল মামুনের দেখানো মতে নির্মানাধীন একতলা ভবন এর দক্ষিণ-পূর্ব পাশের রুমের ভিতরে মেঝের বালুর নিচে সিমেন্টের বস্তার মধ্যে নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ লোড করা অবস্থায় পিস্তলটি উদ্ধার করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে লবণচরা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাতক আসামি সোহেল ওরফে পালসার সোহেলকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, আসামি মোঃ আব্দুল্লাহ আল মামুনের মূল পেশা মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম, ভূমি দখলবাজ ও চাঁদাবাজি। তার পিতা একজন বাবুর্চি। সে ছোটবেলা থেকে খুলনা সদর থানার চাঁনমারি ও মতিয়াখালি এলাকায় বেড়ে উঠেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও মাদকসহ ফৌজদারি আইনে ৯টি মামলা রয়েছে। এর আগেও সে ইয়াবাসহ গ্রেফতার হয়ে কারাগারে ছিল।
অপর আসামি মোঃ সোহাগ হোসেনের মূল পেশা মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম, ভূমি দখলবাজ, চাঁদাবাজি। তার পিতা একজন শ্রমিক। সে লবণচরা ও খুলনা সদর থানা এলাকায় বেড়ে উঠেছে। সে গ্রেনেট বাবুর অনুসারি। এছাড়া পলাতক আসামি সোহেল ওরফে পালসার সোহেল খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সক্রিয় সদস্য।
মিডিয়া বিফ্রিংয়ে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। এরই অংশ হিসেবে অস্ত্রধারী, সন্ত্রাসী, নাশকতাকারী, জঙ্গী, মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ও হত্যাকান্ডে জড়িত আসামি এবং ভূমিদস্যুসহ সমাজে প্রভাব প্রতিপত্তিশালীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। যার ধারাবাহিকতায় গত আগস্ট মাস থেকে ইতোমধ্যেই ২১ টি আগ্নেয়াস্ত্র, ১৪৮ রাউন্ড গুলি, ২৫ টি চোরাই মোটরসাইকেল এবং বেশ কয়েকটি ককটেল, গান পাউডার, চাপাতি, রাম দা, ছোরা ও চাইনিজ কুড়াল উদ্ধার এবং ক্লু-লেস হত্যা মমলার মূল রহস্য উদঘাটনসহ আসামি গ্রেফতার, চোরাই স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। অভিযান অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মিডিয়া বিফ্রিংয়ে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল অতিঃ দায়িত্বে ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) রুবাইয়াত সানজিদ হোসেন; লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: খালেক
খবর বিজ্ঞপ্তি
নগরীর নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। সিটি মেয়র শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সিটি মেয়র (সোমবার) বিকেলে নগরীর নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকতার হোসেন ফিরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঈনুল ইসলাম নাসির ও সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ রেয়াজুল করিম। স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
মাগুরার শালিখাতে মাগুরা ২ আসনের এমপি’র পিতা-মাতার মৃত্য বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি
নওয়াব আলী, মাগুরা
মাগুরার শালিখাতে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদারের পিতা বিহারীলাল শিকদারের ১৮ তম ও মাতা সরশ্বতী শিকাদরের ৯তম মৃত্য বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধানঞ্জলী সোমবার দুপুর ২টায় বিহারীলাল শিকদার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সংকর বিশ্বাস। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আইসিটি শিক্ষক প্রভাত রায়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে,শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন,শালিখা উপজেলা নির্বহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী,মহম্মাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, মহম্মাদপুর থানা অফিসর ইনচার্জ বুরহানুল ইসলাম,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসিরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান শিকদার,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্রী বাসুদেব কুন্ডু,জেলা পুজা উজ্জাপন কমিটির সাধারন সম্পাদক উজ্জ্বল কুমার দত্ত,বাংলাদেশ হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদ মাগুরা জেলা শাখার সাধারন সম্পপাদক রাজেস চন্দ্র গোপাল,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড.সামছুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,মহম্মাদপুর উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,জেলা যুবলীগের আহবায়ক আলী আহাম্মেদ আহাদ,মহম্মাদপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কবিরুজ্জামান কবির,বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান,নহাটা ইউনিয়নের চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাফ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইমুন নিছা,শালিখা ও মহম্মাদপুর থানার অফিসার ইনচার্জ,আশিশ বিশ্বাস,ভূপালেশ বিশ্বাস,
জেলা,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও তাদের ভক্ত বৃন্দ।
দামুড়হুদায় যাত্রীর ছদ্মবেশে চালককে কুপিয়ে পাখিভ্যান ছিনতাইয়ের চেষ্টা
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাখিভ্যানের চালককে কুপিয়ে জখম করে গাড়ি নিয়ে পালানোর সময় জনতার তাড়া খেয়ে গাড়ি ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার রাত ৯ টার দিকে দামুড়হুদা উপজেলার দৈউলী গ্রামের আব্দুল হাকিমের ছেলে ইব্রাহিম(১৮) তার পাখিভ্যানে ৪ জন যাত্রী নিয়ে পাশ্ববর্তী বিষ্ণুপুর গ্রামে আসার পথে পুড়াপাড়া গ্রামে পৌঁছালে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা চালক ইব্রাহিমকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভ্যানটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ইব্রাহিম বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভ্যানচালককে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, ইব্রাহিম নামে এক যুবককে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে একটি পাখিভ্যান ভাড়া করে। পথে চালককে আঘাত করে পাখিভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা করে। ছিনতাইয়ে ব্যর্থ হয়ে চালককে জখম করে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে
কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী -২৪) বেলা সাড়ে ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন, এস এম গোলাম ফারুক, প্রভাসক সেলিম শাহারিয়ার প্রমুখ। কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে গুরুত্বপূর্ণ এ সভায় সদস্যদের মাসিক চাঁদা, বার্ষিক আনন্দ ভ্রমন, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান ২১ ফেব্রুয়ারী জাতীয় শহিদ দিবস পালন, সদস্যদের নবায়নকৃত কার্ডের কপি প্রদান, প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র, সাংগঠনিক ও বিবিধ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। এই সভায় কালিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন ও নির্বাহী সদস্য সেলিম শাহারিয়ার নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি সম্পাদক নির্বাচিত হওয়ায় সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে।
পাইকগাছায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় ৭৫ টি ইয়াবা বড়ি সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ২ টায় উপজেলার শিবসা সেতুর উপর থেকে তাকে আটক করা হয়। থানায় মাদক মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ দর্শক সাদাম হোসেন জানান, গোপন সংবাদে সোমবার বেলা ২ টার দিকে কপিলমুনি এলাকা থেকে লস্কর ইউনিয়নের মৃত্যু হামিদ গোলদারের ছেলে বিল্লাল গোলদা(৪২) ইয়াবা বড়ি বিক্রির জন্য নিয়ে আসছে। এ সময় আমি সহ সহকারী উপ-পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী, শেখ মুস্তাক আহম্মেদ শিবসা ব্রিজের উপর আসলে গতিরোধ করে তাকে তল্লাশি করলে তার নিকট থেকে ৭৫ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ইয়াবা সহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদক মামলা হয়েছে। ওই দিনই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
চিতলমারীতে চর কচুরিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীর চর কচুরিয়া দাখিলা মাদ্রাসার ব্যবস্থপনা কমিটির সভাপতি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দ্বিতীয় বারের মত সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক রেজাউল করিম বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার (২৯ জানুয়ারী) দুপুর ২ টায় সভাপতি পদের নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচন প্রিজাইডিং অফিসার প্রদীপ কুমার ভৌমিক চর কচুরিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মল্লিক রেজাউল করিমের নাম ঘোষণা করেণ। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মোঃ বাকি বিল্লাহ, দাতা সদস্য আলমগীর কবির, নির্বাচিত অভিভাবক সদস্য মনিরুজ্জামান মৃধা, ওলিউর শেখ, জয়নাল আবেদীন, মোঃ আতিয়ার, সংরক্ষিত মহিলা সদস্য নূরজাহান আক্তার, শিক্ষক প্রতিনিধি শহিদুল্লাহ, লিয়াকত আলী শেখ, হীরামনি খাতুন প্রমুখ।
জাতির পিতার সমাধিসৌধে কুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। ২৯ জানুয়ারি সোমবার শ্রদ্ধা নিবেদনকালীন সময়ে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মোঃ আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু সাফায়েত, কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল, ক্রীড়া সম্পাদক মোঃ আবু সাহিদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক আসিফ শাহরিয়ার এবং সদস্য প্রফেসর ড. দিপায়ন মন্ডল ও ড. সুজিত কুমার শীল। এসময় বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিনসহ বিশ^বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
চিতলমারীতে শেখ রাজিয়া নাসেরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান
চিতলমারী প্রতিনিধি
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচি আম্মা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেরে তৃতীয় বার্ষিকী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে পঞ্চম বারের মত সরকার গঠন করায় ও বাগেরহাট-১ আসনে টানা ষষ্ঠ বারের মত দক্ষিণ বঙ্গের উন্নয়নের রূপকার শেখ হেলাল উদ্দীন এমপি নির্বাচিত হওয়ায় চিতলমারী মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার, (২৯ জানুয়ারী) দুপুর ২ টায় বারাশিয়া রওজাতুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখার জন্য শেখ পরিবারের সকল সদস্যদের সার্বিক সফলতা ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন মাদ্রাসা মুহতামিম মাওলানা ওবায়দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সদর ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শেখ শহিদুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খুবি শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অফিসার্স কল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অফিসার্স কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি প্রকৌশলী এস এম মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল। এ সময় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ এবং অফিসার্স কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতকালে অফিসার্স কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবদানের ভূয়সী প্রকাশ করেন। এছাড়াও নেতৃবৃন্দ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির কর্মমেয়াদের সাফল্য কামনা করেন।
রামপাল মডেল সরকারি বিদ্যালয়ে ২৪০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। রামপাল উপজেলা পরিষদের অর্থায়নে এসব ব্যাগ বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারী (সোমবার) বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক হাওলাদার আব্দুল মান্নানের সঞ্চালনায় ও জনাব কিশোর কুমার বালা’র সভাপতিত্বে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো. মতিউর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর বাবুল রায়, সহকারি শিক্ষা অফিসার মো.আসাদুজ্জামান, প্রেসক্লাব রামপাল এর সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, হাওলাদার মোয়াজ্জেম হোসেনসহ অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।#
রামপাল মডেল সপ্রাবি বিদ্যালয়ে ২৪০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ
রামপাল (বাগেরহাট)প্রতিনিধি
রামপাল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। রামপাল উপজেলা পরিষদের অর্থায়নে এসব ব্যাগ বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারী (সোমবার) বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক হাওলাদার আব্দুল মান্নানের সঞ্চালনায় ও জনাব কিশোর কুমার বালা’র সভাপতিত্বে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো. মতিউর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর বাবুল রায়, সহকারি শিক্ষা অফিসার মো.আসাদুজ্জামান, প্রেসক্লাব রামপাল এর সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, হাওলাদার মোয়াজ্জেম হোসেনসহ অত্র স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।#
জীবননগরে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে মেলা উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান৷বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম,
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, জীবননগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেক, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর জোনাল অফিসের এজিএম মোহাম্মাদ মোহাইমিনুল ইসলাম প্রমুখ।মেলায় ২২টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্টল দিয়ে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। মেলা উদ্বোধনের আগে জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি জীবননগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা চত্বরে এসে শেষ হয়।
আতঙ্ক আর জীবনের ঝুঁকি নিয়ে সেতুর উপর দিয়ে হাজারো মানুষের চলাচল
নিজস্ব প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ২নং কয়রা ও ওড়াতলা গ্রামের একটি খালের ওপর নির্মিত ব্রিজের দুইপাশের রেলিং দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। বেশিরভাগ পিলারের পলেস্তরা উঠে গেছে । বেরিয়ে গেছে রড। ব্রিজের উপরের অংশের ঢালাই উঠে গিয়ে গর্তে পরিণত হয়েছে। সেই গর্তের মাঝে বালু সিমেন্টের জোড়া তালি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পাঁচ গ্রামের মানুষ।বছরের পর বছর এ ব্রিজটি এ অবস্থায় থাকলেও সংস্কারের কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এর ফলে যেকোন সময় এখানে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি বড়মাপের দুর্ঘটনার আগেই ভেঙে নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
সেতুটি দিয়ে গোবরা,২নং কয়রা, মদিনাবাদ,ওড়াতলা,গোবরা পূর্বচক গ্রামের মানুষজন প্রতিদিনই চলাচল করেন। বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিন ওই সেতু দিয়ে কোমলমতি শিশু ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। অনেকে আহত হয়েছে বলেও খবর শোনা গেছে। অথচ সেতুটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই তেমন কোন উদ্যোগ। কয়রা ও ওড়াতলা হাফিজিয়া মাদরাসার সামনে ১৯৯৬ সালে খালের ওপর সেতুটি নির্মিত হয়। দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। আতঙ্ক আর ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করছে। সেতুটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
কয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহারুল ইসলাম বলেন, কয়রা সদর ইউনিয়নের ৪ ও ২ নং ওয়ার্ডের সংযোগ স্থলে নির্মিত সেতুটির ওপর দিয়ে পার্শবর্তী ২ ও ৩ নং ওয়ার্ডের জনসাধারণের কয়রা সদরে আসতে হয়। ওই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়। কখন যেন এটি ভেঙে পড়ে। এমন আশঙ্কা নিয়ে সেতুর ওপর দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ দারুল হুদা বলেন, ঝুঁকিপূর্ণ সেতুটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই সেতুটি পূর্ণ নির্মাণ করা হবে। কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম বলেন, সেতুটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে সেতুটি নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিগঞ্জের পল্লীতে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জের পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দিনমজুর আজিবার রহমান গাজীর বাড়িতে ঘটেছে। সে দক্ষিণ বন্দকাটি গ্রামের হাফেজ গাজীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কালিগঞ্জ ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানাগেছে, সোমবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ৭ টায়
রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে রান্নাঘর, কাঠঘর ও বসতঘরসহ সর্বস্ব পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। এসময়ে ঘরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ লক্ষাধিক টাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ফায়ার সার্ভিসকে অবহিত করলে দ্রুত ফায়ার সার্ভিস দমকলকর্মী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এব্যাপারে কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিস এর স্টেশন কর্মকর্তা বিল্লাল হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন স্টেশন থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরের ঘটনা, সংবাদ পেয়ে দ্রুত পৌছে যায় ফায়ার ইউনিট, ততোক্ষণে একটি বাড়ি পুড়ে যায়। তবে আশেপাশের বাড়িঘরগুলো রক্ষা করা গেছে।
হাসপাতাল থেকে গোপনে চলে যাওয়া বৃদ্ধের লাশ মিলল মাঠে
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে আব্দুল ওয়াহাব মোল্যা (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার কাউকে কিছু না জানিয়ে গোপনে হাসপাতাল থেকে চলে যান বলে স্বজনরা জানিয়েছেন।
রোববার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যঙ্গাড়ের দোপ এলাকার ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওয়াহাব মোল্যা ওই গ্রামের মৃত হাতেম মোল্যার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওয়াহাব মোল্যা দীর্ঘদিন যাবত শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার বেশি অসুস্থ হলে সকাল ৮টার দিকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কাউকে না জানিয়ে শনিবার সকালে হাসপাতাল থেকে চলে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
রোববার বিকালে কাশিপুর গ্রামের আকরাম মোল্যার ছেলে ইলিয়াস মোল্যা ব্যঙ্গাড়ের মাঠে এক জোড়া স্যান্ডেল দেখতে পান এবং স্যান্ডেল জোড়া তিনি কাশিপুর বাজারে নিয়ে আসেন। অনেকে স্যান্ডেল জোড়া ওয়াহাব মোল্যার বলে চিনতে পারেন। পরে স্থানীয় লোকজন যেখানে স্যান্ডেল ছিল সেখানে গিয়ে খোঁজাখুঁজির পরে ওয়াহাব মোল্যার মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয় ।
নিহত ওয়াহাব মোল্যার ছেলে হুসাম মোল্যা বলেন, আমার বাবা কিভাবে হাসপাতাল থেকে এসেছে সেটা জানতে পারি নাই। তার লাশ মাঠে দেখে আমাদের জানায়। আমার আব্বা কিভাবে মারা গেছে তা এখনো বুঝতে পারছি না।
মহম্মদপুর থানার ওসি মো. বোরহান উল ইসলাম জানান, কাশিপুর গ্রামের ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর পায়ূপথ থেকে ২৩৩ গ্রাম ওজনের ২ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা
নিজস্ব সংবাদদাতা বেনাপোল
বেনাপোল কাস্টমস এলাকা থেকে ভারতগামী পাসপোর্ট যাত্রীর পায়ূপথ থেকে ২৩৩ গ্রাম ওজনের ২ পিস স্বর্ণেও বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। স্বর্ণসহ মেহেদী হাসান (২১) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার চানদিনা থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় সন্দেহজনকভাবে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। তার পাসপোর্ট নম্বর-– ই-২৭২৯৭১.
বেনাপোল শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাহেখ মো: আরেফিন জাহেদী জানান, সূত্রে জানা যায়,তারা গোপন সংবাদে জানতে পারে মেহেদী হাসান নামে একজন পাসপোর্ট যাত্রী স্বর্নের একটি চালান নিয়ে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস হয়ে ভারতে যাবে।
এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্যরা মেহেদী হাসানকে আটক করে। পরে তার পায়ূপথ থেকে ২টি স্বর্নেরবার জব্দ করা হয়। যার ওজন ২৩৩ গ্রাম এবং সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
বেনাপোল শুল্ক গোয়েন্দার আরও কামাল হোসেন স্বর্ণেরবারসহ একজন পাসপোর্ট যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের যাত্রীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
সারোয়ার খান কলেজে বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
গতকাল ২৯ জানুয়ারি দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও আলহাজ্ব সারোয়ার খান কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী শেখ মুনির আহমেদের দিক নির্দেশনায় কম্বল বিতরণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন ও সরকারি সেনাটী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মোঃ মনিরুল হক বাবুল, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি নবদ্বীপ ঢালী , ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মুন্সি আসলাম হোসেন প্রমুখ। কলেজের দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ডে যুক্ত রয়েছে। ইতিমধ্যে খুলনা জেলার বিভিন্ন উপজেলায় সেলাই প্রশিক্ষণ , শীত বস্ত্র বিতরণ, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান সহ বিভিন্ন মানবিক কর্মকান্ডে করেছে এবং বর্তমানে এ ধরনের কাজ অব্যাহত আছে।
ফকিরহাটে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোস্তাহিদ সুজা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান। একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। #
ইন্দুরকানীতে পিরোজপুর থানা যুবলীগ নেতার হাত পায়ের রগ কর্তন
ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতা ঃ
ইন্দুরকানীতে পিরোজপুর সদর থানা যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুত্বর জখম । রোববার রাত ৮টার সময় ইন্দুরকানী শহিদ শেখ ফজলুল হক মনি সেতু টোল প্লাজা সংলগ্ন এ ঘটনা ঘটে । জানা যায়, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন শেখ(৩৫)কে গতকাল রাতে দুর্বিত্তরা ধাওয়া করলে টোল সংলগ্ন বারেক হাওলাদারের বাড়ীতে দৌড়ে আশ্রায় নেয় । সেখানে দুবির্ত্তরা ঐ বাাড়িতে তাকে এলোপাতারি কুপিয়ে রেখে পালিয়ে যায় । পরে স্থানীয় লোকজনের সহায়তায় প্রাথমিক ভাবে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
এব্যাপারে আহত মামুন শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ইন্দুরকানীতে বেড়াতে আসছিলাম । ইন্দুরকানী কলেজ মোড় থেকেই কয়েকজন যুবক আমাকে ফলো করতে ছিল । তখন আমি পিরোজপুরে রওনা হলে তারা আমাকে ধাওয়া করে । আমি আত্মরক্ষার জন্য টোল প্লাজা এক বাড়ীতে আশ্রয় নেয়। সেখানে তারা আমাকে ধরে ফেলে ও এলোপাতারি কুপিয়ে হাত পায়ে রগ কাটা সহ বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করেন । আমি এর সুষ্ট বিচার চাই ।
ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, পুর্বশত্রুতা জের ধরে এঘটনা ঘটেছে । এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি । ্অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৫০০ গ্রাম গাঁজা ও ৯২ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর খালিশপুর পিপলস মোড়ের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম (২৫), রায়ের মহল উত্তরপাড়ার মো. মিরাজুল ইসলামের ছেলে মো. রাহিমুল ইসলাম (২৫), খালিশপুর এন/পি-৫৫ এর মো. শরিফুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম রাব্বী (২৩), পাবলা তিন দোকানের মোড়ের মো. কেসমত শেখের ছেলে মো. হিরো শেখ (৩৬), ক্রিসেন্ট ইউনিয়ন অফিস সংলগ্ন এলাকার মৃত. মোর্শেদ কাজীর ছেলে মো. আমিনুর কাজী (৪৮), পাবলা বৈরাগীপাড়ার মো. আনিচুর গাজীর ছেলে মো. মামুন গাজী ওরফে বাবু (২৯) ও আড়ংঘাটা লতা মোড়ল বাড়ির বিপন্ন চ্যাটার্জির ছেলে বিদ্যুৎ চ্যাটার্জি (২০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৫০০ গ্রাম গাঁজা ও ৯২ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদককে ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ইউনাইটেড গার্মেন্টস অব ওয়ার্কার্স ফেডারেশন (২০১১) কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আহমেদ পলাশের খুলনা আগমন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর ও জেলার নেতৃবৃন্দ ২৮ জানুয়ারি’২৪ সন্ধ্যা ৭টায় ওয়েস্টার্ন ইন হোটেলে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, মহানগর সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, মল্লিক নওশের আলী, এড. এনামুল হক, কাজী আব্দুল ওহাব, আব্দুর রহিম খান, ফারুখ হাসান, শেখ মঈনুল ইসলাম মোহন, দেলোয়ার হোসেন, এমডি আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, কামাল হোসেন, মোঃ নূর ইসলাম, প্রশান্ত ঘোষ, মোঃ শফিকুল ইসলাম লিটু, এস এম নূরমোহাম্মদ টুলু, মোঃ বকতিয়ার হোসেন শেখ, হারুনুর রশীদ, মোঃ আলী গিয়াস, মোঃ জামাল হাওলাদার, মোঃ জাকির সিকদার, মোঃ নজরুল সিকদার, ফারুখ হাওলাদার, কামরুল গাজী, সঞ্জয় ঘোষ, অজিত বিশ্বাস, ওদুদ, সোহাগ, ফয়সাল প্রমুখ। এ সময়ে সাংগঠনিক সম্পাদক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মহানগর ও জেলা শ্রমিক লীগকে সুসংগঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অপরদিকে রিকসা-ভ্যান শ্রমিক লীগের প্রয়াত সদস্য মোঃ করিমের আত্মার মাগফেরাত কামনা করে শ্রমিক লীগের নিজস্ব কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
পাষন্ড স্বামীর ছুরিকাঘাতে ঝিনাইদহে প্রাণ গেল স্ত্রীর, স্বামী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে পাষন্ড স্বামীর ছুরিকাঘাতে নিলা (২৫) নামের এক গৃহবধু হত্যার স্বীকার হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৬ মাস পূর্বে শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল হোসেনের ছেলে রানার সাথে পাগলা কানাই ইউনিয়নের কোরাপাড়া বটতলা এলাকার শরিফ উদ্দিনের ছোট মেয়ে নিলা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রানা ঘর জামাই হিসেবে বসবাস করত। তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল বলে জানায় এলাকাবাসী। এরই এক পর্যায়ে সোমবার বিকেলে নিজ ঘরের মধ্যেই ছুরি দিয়ে রানা তার স্ত্রী নিলাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহিন উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান রানার আগের পক্ষের স্ত্রী, সন্তান রয়েছে। প্রাথমিকভাবে রানা হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তদন্ত সাপেক্ষে হত্যার বিষয়টি জানা যাবে বলে তিনি আরও জানান।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খুলনা বিভাগীয় জয়িতা সম্মাননা পেলেন ঝিনাইদহের দিপ্তী রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খুলনা বিভাগীয় জয়িতা সম্মাননা পেলেন পেয়েছেন দিপ্তী রহমান। রোববার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধায়ন এবং খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে খুলনায় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা করা হয়। খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি (এমপি)। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, খুলনা অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম সেবা সুশান্ত সরকার এবং মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালক (যুগ্ম সচিব) জাকিয়া আফরোজ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ জয়িতা ৫ জন, রানারআপ ৫ জন ও বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ জনসহ মোট ৫০ জনকে সন্মাননা প্রদান করা হয়।
ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চল হরিণাকুন্ডু উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় দিপ্তী রহমানকে সম্মাননা প্রদাণ করা হয়। তার এই প্রাপ্তিতে সাধুবাদ জানিয়েছেন ঝিনাইদহ জেলার সর্বস্তরের মানুষ।
ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন
ঝিনাইদহ প্রতিনিধি
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি দেশ ব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানচর্চায় ঝিনাইদহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫তম বিজ্ঞান মেলা)-২০২৪ উদ্ধোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকালে মেলার উদ্ধোন করেন জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশিদুর রহমান রাসেল, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি. মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামানসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২০ টি স্টল স্থান পায়। মেলাটি চলবে দুই দিন।
কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু মাইকেল মধুসূদন দত্ত এ্যাওয়ার্ডে ভূষিত
খবর বিজ্ঞপ্তি
এশিয়া পয়েটস্ ক্লাবের উদ্যোগে গত ২৭ জানুয়ারি ঢাকার আইডিইবি সেমিনার হলে বাংলার নবজারণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, নাট্যকার ও প্রহসন রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশত জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান সংগঠনের সভাপতি কবি ও গবেষক এ্যাড. শেখ আব্দুল হক চাষীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাহিত্যে অবদান রাখায় কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবুকে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র সাবেক চেয়ারমান সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন কবি শেখ আব্দুল হক, এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট; ইঞ্জিনিয়ার আলহাজ্ব এম এ মান্নান সাবেক পরিচালক বিআরটিএ, লায়ন এস এইচ শিবলী চেয়ারম্যান বাংলাদেশ সাংবাদিক ফোরাম, কবি জেমস মৃদুল হালদার, কবি ও নজরুল গবেষক মোঃ হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা কবি শেখ মোঃ ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান সমন্বয়ক লায়ন এ্যাড. মোঃ রবিউল ইসলাম রবি। উপস্থাপনায় ছিলেন কবি টিমুনী খান রীনো ও কবি কঙ্কনা বিশ্বাস হৃদি।
অপরদিকে আবু আসলাম বাবু এ্যাওয়ার্ড পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক মোঃ হাফিজুল ইসলাম, সভাপতি কবি ও নাট্যশিল্পী আসাদুজ্জামান মিথুন, সাধারণ সম্পাদক এ্যাড. জিনারুল ইসলাম; আলোড়ন সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক আল-ওয়াহিদ; আমাদের কথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি ও শিক্ষক সাঈদা পারভীন এবং গাঙচিল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন।
সচেতন সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের ঘোষড়া এলাকায় সচেতন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয় চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের আজীবন সদস্য মোঃ আহসানুল হক খোকন। এ সময় উপস্থিত ছিলেন সচেতন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ তসলিম হুসাইন তাজ, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ মাহবুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ মোড়ল, প্রতিষ্ঠাতা সদস্য শাহিনুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলম সরদার, সাজু রহমান, আমিনুর রহমান, সোহবার হোসেন, ইয়াসিন আলী, মফিজুর বাপ্পি, শহিদুল সুমন, রাকিব গাজী, নাবিল মোড়ল, মধু মোড়ল, শৈশব গাজী প্রমুখ।#
জনউদ্যোগ ,খুলনার আলোচনা সভায় বক্তারা
ভেজালবিরোধী অভিযানে কৃষি, খাদ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ ভূমিকা পালন করতে হবে
খবর বিজ্ঞপ্তি
দেশে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে। এ ব্যাপারে প্রভাবশালী কাউকে ছাড় দেয়া যাবে না। ভেজালের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলাও জরুরি। এ ব্যাপারে কৃষি, খাদ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ ভূমিকা পালন করতে হবে। সামাজিক ও রাজনৈতিক দায়িত্ববোধ এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। ভেজাল প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলে অতি মুনাফালোভী, অসাধু খাদ্যপণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারলে এ ক্ষেত্রে সুফল মিলতে পারে। এভাবে বললেন জনউদ্যোগ, খুলনার আলোচনা সভায় বক্তারা।
সোমবার বেলা ১১টায় জনউদ্যোগ, খুলনার উদ্যোগে “রূপসা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভেজালযুক্ত খাদ্য : বর্তমান অব্স্থা ও করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ,খুলনার আহবায়ক শিক্ষানুরাগী মানস রায়। সভা পরিচালনা করেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, অবস্রপ্রাপ্ত ক্যাপ্টেন ডি কে হালদার, স্কুলের প্রধান শিক্ষক মো: মাহাবুব রহমান, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, শিক্ষিকা অঞ্জনা রানী দাস, শিক্ষার্থী অরিথ্য কুমার ঘরামী, শেখ মো: জুয়েল, সাগর সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভেজাল ও রাসায়নিকে সয়লাব ফসলের মাঠ, বাজার, হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের কারখানা। ভেজালবিরোধী অভিযানেও ‘ভেজাল’ থাকে। ভেজাল রোধে দরকার ভোক্তা অধিকার ও দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা, প্রচার মাধ্যমের দায়িত্বশীলতা, প্রতারণামূলক বিজ্ঞাপন বন্ধ করা, সামাজিক প্রতিরোধ, নৈতিক শিক্ষা, উৎপাদন থেকে বিপন্ন পযন্ত সব ধাপে নজরদারি, ভেজালবিরোধী আইনের সঠিক ও কঠোর প্রয়োগ। ভেজালকারীদের কঠিন শাস্তি দিতে হবে। সর্বপরি ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরালো করতে হবে।
শীতার্থ মানুষের পাশে সকলকে এগিয়ে আসতে হবে: কাউন্সিলর রাজু
খবর বিজ্ঞপ্তি
শীতার্থ মানুষের পাশে সকলকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে শীতার্থ মানুষেরা এই সমাজের মানুষ। তাদেরকে দেখার দায়িত্ব আমাদের সকলের । সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে। তবে তা সুষ্ঠভাবে বিতরণ করতে পারলে এই সংকট থাকবে না। প্রয়োজন সঠিকভাবে বিতরণ এভাবে বললেন খুলনা সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ এস এম রাজুল হাসান রাজু।
সোমবার বিকাল ৩টায় রাসটিক কার্যালয় সংলগ্ন আলীর ক্লাবের মোড়ে রাসটিক আয়োজিত সংগঠনের চেয়ারম্যান মো: মুনওয়ার হোসাইন মইনুল এর সহযোগিতায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাসটিকের নারী ও শিশু বিষয়ক প্রকল্প পরিচালক মিসেস কবিরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন রাসটিকের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ। সঞ্চালনা করেন এস এম দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ এস এম রাজুল হাসান রাজু, বিশিষ অতিথি ছিলেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো: এবারত আলী, বীর মুক্তিযোদ্ধা মো: লিয়াকত লস্কর, কমরেড রুস্তম আলী হাওলাদার, মিসেস হাসিনা গফ্ফার, পরেশ কুমার সাহা, মো: আলী আকবর, মো: রানা প্রমুখ। অনুষ্ঠিত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
নীতিমালা প্রণয়ন করে লাইসেন্স প্রদানের দাবিতে খুলনায় বিশাল শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পুনর্বাসন ছাড়া ব্যাটারিচালিত রিক্সা বন্ধে কেসিসি’র সিদ্ধান্ত বাতিল, আটককৃত সকল রিক্সা ব্যাটারি ও মটরসহ ফেরত দেয়া এবং নীতিমালা প্রণয়ন করে এসব গাড়ির লাইসেন্স প্রদানের দাবিসহ ৫ দফা দাবিতে ২৯ জানুয়ারি, ২০২৪, বেলা ১০:৩০টায় নগরীর ডাকবাংলা ফেরিঘাট মোড়ে শ্রমিক সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ এবং রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন খুলনা মহানগর কমিটি। সমাবেশে সভাপতিত্ব করেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন খুলনা মহানগর কমিটির আহবায়ক এইচ এম শাহাদাৎ এবং সঞ্চালনা করেন রিক্সা-ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ খুলনা মহানগর কমিটির সদস্য সচিব জনার্দন দত্ত নান্টু। সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের খুলনা মহানগর আহ্বায়ক এসএম আলমগীর হোসেন বাবু, সদস্য কোহিনুর আক্তার কণা, আব্দুল করিম, রিক্সা ইউনিয়নের সদস্য সচিব এস এম চন্দন, সদস্য এস এ রশীদ, মিজানুর রহমান বাবু, সুতপা বেদজ্ঞ, সংগ্রাম পরিষদ নেতা মানিক মিয়া, মোঃ সেলিম, ইলিয়াস আকন, আজহারুল ইসলাম, শহীদুল শিকদার মনির, হারুনুর রশিদ, মোঃ শহীদ, রিক্সা শ্রমিক নেতা আলমগীর হোসেন, মুরাদ হোসেন, ইয়াসিন, মাসুম খান প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, কেসিসি কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা বন্ধ করা এবং ব্যাটারি ও মোটর খুলে নেয়া ও ভেঙে ফেলার কারণে বর্তমানে খুলনা মহানগরীতে রিকশাচালক, মেকানিকসহ এর সাথে যুক্ত হাজার হাজার মানুষ তীব্র আর্থিক সংকটে আছে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এভাবে স্ব-কর্মসংস্থানের উপায় বন্ধ করা অন্যায়। যানজট নিয়ন্ত্রণের জন্য রাস্তাঘাট প্রশস্ত না করে বা বাইপাস সড়ক নির্মাণ না করে শুধু রিক্সা শ্রমিকদের উপর এই হয়রানি এক ধরনের জুলুম-নির্যাতন ছাড়া আর কিছুই নয়। নেতৃবৃন্দ আরো বলেন, আমরা বিভিন্ন সময় ব্যাটারীচালিত রিক্সাকে আরো আধুনিকায়নের জন্য বিশেষজ্ঞ প্রকৌশলী দ্বারা বিজ্ঞানসম্মত ডিজাইন করা এবং এগুলোর রেজিস্ট্রেশন ও চলাচলের নীতিমালা করার জন্য সরকারের কাছে প্রস্তাব করেছি। আমরা বারংবার বলেছি ব্যাটারী রিক্সা বন্ধ না করে বিশেষজ্ঞ দিয়ে এর উপযুক্ত যে ডিজাইন প্রণয়ন করা হোক না কেন তা আমাদের দীর্ঘদিনের কাজে অভিজ্ঞ মেকানিকরা অবশ্যই তৈরি করতে পারবে। যোগাযোগ মন্ত্রণালয় ইতিমধ্যে ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ নামে একটি খসড়া নীতিমালা করেছে যা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছে। ২০২২ সালের ৪ এপ্রিল মাননীয় হাইকোর্টের আপীল বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ মহাসড়ক ব্যতীত সর্বক্ষেত্রে ব্যাটারিচালিত তিন চাকার বাহন চলতে দেয়ার ব্যাপারে রায় দিয়েছে। ইতিমধ্যে এই রিক্সার চালকরাও বেশ দক্ষ হয়ে উঠেছেন। এক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিলে সারাদেশে প্রায় ৫০ লক্ষ মানুষের নিরাপদ কর্মসংস্থান হবে। আমরা মনে করি, সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিবন্ধন, রুট পারমিট, লাইসেন্স দেয়ার ব্যবস্থা চালু হলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। নেতৃবৃন্দ বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামসহ প্রয়োজনীয় অনেক খরচ বৃদ্ধি পেয়েছে। ফলে আয় বাড়ানোর জন্য শ্রমজীবী মানুষ রিক্সাতে ব্যাটারি ও মোটর লাগিয়ে আধুনিকায়ন করে তাদের আয় বৃদ্ধি করার চেষ্টা করছে। ব্যাটারিচালিত রিক্সা বন্ধ করার কারণে এর সুবিধাভোগী অসংখ্য মানুষও সমস্যায় পতিত হচ্ছেন। তাই নেতৃবৃন্দ অবিলম্বে বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারী রিক্সা-ভ্যান উচ্ছেদ ও হয়রানি বন্ধ করা, আটককৃত সকল রিক্সা ব্যাটারী ও মোটরসহ ফেরত দেয়া, পুলিশ ও কেসিসি’র হয়রানি বন্ধ করা, প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারীচালিত বাহনের লাইসেন্স প্রদান করা, বিশেষজ্ঞ দ্বারা রিক্সার জন্য যথোপযুক্ত ডিজাইন ও নিরাপদ ব্রেক পদ্ধতি নিশ্চিত করা, নগরীর প্রধান সড়কে রিক্সার জন্য প্রয়োজনে আলাদা লেন নির্মান করা এবং সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে প্রস্তাবিত ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ চূড়ান্ত করে ব্যাটারিচালিত রিক্সার লাইসেন্স প্রদান, বর্ধিত রেকার চার্জ প্রত্যাহার এবং চালকদের উপর হয়রানি নির্যাতন বন্ধ করার দাবির জানান। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলের উপর পুলিশের নিষেধাজ্ঞা ও বাধা উপেক্ষা করে কর্মসূচি সফল করার জন্য নেতৃবৃন্দ শ্রমিকদের ধন্যবাদ জানান। সমাবেশ থেকে ৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল কেএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করে দাবীসমূহ উত্থাপন করেন।
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তারের মৃত্যু
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুস সাত্তার (৫৮) মারা গেছেন। তিনি ২০২১ সাল থেকে কারাগারে অন্তরীন ছিলেন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুর ঘটনা ঘটে।
আব্দুস সাত্তার কলারোয়া উপজেলার কয়লা গ্রামের মৃত লতিফের পুত্র। তিনি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
সাতক্ষীরা জেলা কারাগারের সুপার আবুল বাশার জানান, তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ২৭ জানুয়ারি ২০২১ সালে সাড়ে ৩ বছরের সাজায় দন্ডিত হন। এরপর থেকে জেলা কারাগারে অন্তরীন ছিলেন আব্দুস সাত্তার। ২৮ জানুয়ারি সন্ধ্যায় তিনি অসুস্থ্যবোধ করলে তাকে হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার মৃত্যুর খবর পেয়েছেন বলে জানান তিনি।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা: মো: সাইফুল ইসলাম জানান, হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কারাগার থেকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হতে পারে বলে মনে করেন তিনি।











































