Home আঞ্চলিক মেছোবাঘ পিটিয়ে মেরে ফেলল স্থানীয়রা

মেছোবাঘ পিটিয়ে মেরে ফেলল স্থানীয়রা

45

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার আড়পাড়া গ্রামে একটি মেছোবাঘ পিটিয়ে মেরে ফেলেছেন স্থানীয়রা। সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
আড়পাড়া গ্রামের কলেজছাত্র আকাশ বিশ্বাস জানান, বেশ কিছু দিন ধরে মেছোবাঘটি এলাকার বিভিন্ন মাছের ঘের পাড়ে দেখা যাচ্ছিল। এলাকার লোকজন বেশ আতঙ্কে ছিলেন। সোমবার দুপুরের দিকে বাঘটি দেখতে পেয়ে স্থানীয়রা তাড়া করলে একটি খড়ের গাদার নিচে গিয়ে আশ্রয় নেয়। পরে সেখান গিয়ে স্থানীয় লোকজন মেছোবাঘটি পিটিয়ে হত্যা করেন।

কলেজ শিক্ষক ও পরিবেশবিদ আব্দুল মান্নান মোল্যা বলেন, এভাবে বন্যপ্রাণী হত্যা করা ঠিক নয়। এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। প্রত্যেকটি জীব মহান আল্লাহ মানুষের প্রয়োজনে সৃষ্টি করেছেন। তাই জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।