খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি বলেছেন, শেখ হাসিনার শাসনামলে দেশে কোন দরিদ্রতা থাকবে না। সকল মানুষ তাদের যোগ্যতানুসারে কর্মসংস্থান পাবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সেই দিকে ধাবিত। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিগত সরকার ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আগামীতে সকল শিক্ষিত যুবক যুবতীদের আত্ম কর্মসংস্থানের মধ্যদিয়ে দেশকে মর্যাদাশীল দেশ হিসেবে উন্নত বিশে^র কাতারে অবস্থান করবে ইনশাল্লাহ। সেজন্যে দলের সকল নেতাকর্মীদের আর একটু ত্যাগ স্বীকার করে প্রত্যেক এলাকায় ঘরে ঘরে গিয়ে মানুষের পাশে দাড়াতে হবে। মনে রাখতে হবে- সাধারণ মানুষ সুখে থাকলে দল, সরকার এবং দেশ ভালো থাকবে। সুতরাং অসহায় মানুষের পাশে গিয়ে তাদের কষ্টে সহানুভূতি জানাতে হবে। তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা খুব অল্প সময়েই নির্মিত হবে।
গতকাল শনিবার ১৮, ২৫ ও ২৮ নং ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মকবুল হোসেন মিন্টু, অধ্যা. আলমগীর কবির, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. শাহাজাদা, হাফেজ মো. শামীম, মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, শেখ জাহিদুল ইসলাম, বাবুল সরদার বাদল, সরদার আব্দুল হালিম, মো. আযম খান, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, কাউন্সিলর রোজী ইসলাম নদী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেখ শহিদুল হকের মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক ছাত্রনেতা শেখ শহিদুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ (রবিবার) বিকাল ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানানো যাচ্ছে।
আওয়ামী লীগ নেতার পুত্রের অকাল মৃত্যুতে জেলা আ’লীগ নেতৃবৃন্দের শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ রূপসা উপজেলা শাখার সভাপতি, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, মোঃ কামাল উদ্দিন বাদশার ছোট ছেলে আবেদিন ইসলাম শান্ত শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ, ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীসহ জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।











































