খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, সমাজের বিত্তবানদের দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়াতে হবে। আওয়ামী লীগের সরকারের শাসনামলে কোন মানুষ শীতে বা খাদ্যে কষ্ট পাবে না। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক ওয়ার্ডে পাড়া মহল্লায় অসহায় মানুষের পাশে গিয়ে দাড়াতে হবে। তাদের খোজ খবর নিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে। একই সাথে যে বা যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষকে কষ্ট দিবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে মানুষকে শান্তি দিতে হবে।
গতকাল শুক্রবার ২০ ও ৩১ নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওযামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মল্লিক আবিদ হোসেন কবির, এ্যাড. আইয়ুব আলী শেখ, আবুল কালাম আজাদ কামাল, কামরুল ইসলাম বাবলু, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, এ্যাড. মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ গাউসুল আযম, চ. ম. মুজিবর রহমান, জিয়াউল ইসলাম মন্টু, মীর মো. লিটন, নজরুল ইসলাম তালুকদার, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, শামীমুর রহমান শামীমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রবিবার শেখ শহিদের মৃত্যুবার্ষিকী; আ’লীগের কর্মসূচি
খুলনা মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা শেখ শহিদুল হকের মৃত্যু বার্ষিকী কাল রবিবার। শেখ শহিদুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসমযে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওযামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।











































