স্টাফ রিপোর্টার।।
খুলনা-৫ আসনে নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
জাতীয় সংসদ নির্বাচনের আসন, প্রার্থী, ফলাফল ও সব খবর এখানে।
তিনি জানান, নারায়ণ চন্দ্র এক লাখ ১৩ হাজার ৪৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী শেখ আকরাম হোসেন পেয়েছেন ৯৩ হাজার ১৫০ ভোট।
এ আসনে তিন লাখ ৮৩ হাজার ১৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।











































