Home জাতীয় হরতাল সমর্থনের মিছিল থেকে ৩ ছাত্রদল নেতা আটক

হরতাল সমর্থনের মিছিল থেকে ৩ ছাত্রদল নেতা আটক

16

ঢাকা অফিস।।

বিএনপির ডাকা হরতালের সমর্থনে করা মিছিল থেকে ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরিনসহ তিনজনকে আটক করার অভিযোগ পাওয়া গেছে। অন্য দুজন হলেন- মোহাম্মদপুর থানা ছাত্রদলের নেতা মো. পারভেজ খাঁন ও হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রদলকর্মী তানভীর অপূর্ব।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকায় ছাত্রদলের সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে হরতালের সমর্থনে মশাল মিছিল বের হয়। সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নাসির।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ডামি নির্বাচন বন্ধ দাবিতে শনিবারের ডাকা হরতালের সমর্থনে আমরা মগবাজার এলাকায় মশাল মিছিল করলে পিছন থেকে ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালায়। এরপর পুলিশ ৩ জনকে আটক করে।