স্টাফ রিপোর্টার
মৃত ব্যক্তিদের নামে মামলা এবং তাদের নামে ভোট দেয়া প্রতিরোধের শপথ করেছে খুলনা বিএনপি নেতাকর্মীরা। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে নগরীর টুটপাড়া কবরস্থানে গিয়ে এসব কর্মকাণ্ডে জড়িতদের প্রতিরোধ করার শপথ নেন। এর আগে প্রয়াত বিএনপি নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু জানান, মানুষ মারা যাওয়ার পর তার সব হিসাব-নিকাশ বন্ধ হয়ে যায়। কিন্তু সরকার মৃত মানুষদেরও রেহাই দিচ্ছে না। মৃতদের নামে গায়েবি মামলা, তাদের নাম ব্যবহার করে ভোট জালিয়াতির নানা ঘটনার জন্ম দিয়েছে। এজন্য মৃতদের নাম ব্যবহার করে যারা ভোট জালিয়াতি করবে ওই সব কর্মকর্তা-কর্মচারী, কবরে শায়িত মৃত ব্যক্তিদের ককটেল মেরে পালিয়ে যেতে দেখা মামলার বাদী, স্বাক্ষী ও তদন্ত কর্মকর্তা এবং মৃত মানুষদের নিয়ে হিংসাত্মক বক্তব্য ও কটুক্তিকারীদের প্রতিহত করার শপথ নেয়া হয়েছে।
এদিকে বিএনপি মিডিয়া সেল প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আওয়ামী হামলা মামলার শিকার হয়ে নিহত বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রুহের মাগফিরাত কামনা এবং মৃত ব্যক্তিদের নামে গায়েবি মামলা ও ভোট জালিয়াতি প্রতিরোধের শপথ বাক্য পাঠ করে খুলনায় লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা মুষ্টিবদ্ধ হাত উঁচু করে শপথ করেন, আমরা শপথ করিতেছি মহান আল্লাহর রহমত নিয়ে ১দফা দাবি বাস্তবায়ন হলে ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে মৃত কবরবাসীকে জীবিত দেখিয়ে ভোট প্রদানকারী, ভোটার শনাক্তকারী এবং ভোট গ্রহণকারী এবং যারা আগামী ৭ই জানুয়ারি নির্বাচনেও কবরবাসীদের ভোট টানা হেচঁড়ায় জড়িত হবেন-সে হোক নির্বাচনী ঠিকাদারী পাওয়া সন্ত্রাসী কিংবা নির্বাচনী কাজে সংশ্লিষ্ট প্রজাতন্ত্রের কর্মচারী। কবরে শায়িত মৃত ব্যক্তিদের ককটেল মেরে দৌড়ে পালিয়ে যেতে দেখতে পাওয়া গায়েবি মামলার তদন্তকারী এবং নির্দেশদাতা, ইহ জগত ত্যাগ করা ব্যক্তিদের প্রতি অসম্মান-তাচ্ছিল্য এবং পরিবারের সাথে তামাশাকারীদের, রাজনৈতিক ভিন্নমত থাকার কারণে বিনা চিকিৎসায়/অপচিকিৎসা দিয়ে কারাগারে আটক রেখে মৃত্যুকে ত্বরান্বিত করা ও আপনজনের সাথে বিদায় সাক্ষাৎ করতে না দেওয়া, কবরস্থ করতে বাধাদান, লাশবাহী গাড়ির উপরে হামলা, দাফনের পর কবরস্থানে হামলা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নৃশংস উল্লাস প্রকাশকারী সকল ঘটনায় জড়িতদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে, এছাড়া আমরা আরো শপথ করিতেছি যে, এ সকল অপকর্মকারীদের সর্বোচ্চ শাস্তির বিধানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখা অঙ্গ ও সহযোগী সংগঠন সর্বোচ্চ সোচ্চার থাকবে ইনশাআল্লাহ।
বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে টুটপাড়া কবরস্থানে নিহত ও মৃত্যু ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া শেষে উপরোক্ত শপথ বাক্য সম্পন্ন করে ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ডামী ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী দলের নেতারা। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর বিএনপি’র সদস্য মো: জাহিদ হোসেন, আক্কাস আলী, শফিকুল ইসলাম শফি, যুবদলের আব্দুল আজিজ সুমন, বিএনপি নেতা সালাউদ্দিন মোল্লা বুলবুল, এইচ এম আসলাম, জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, শওগাতুল ইসলাম সগীর, মেহেদী হাসান লিটন, মোঃআজাদ হোসেন, মো: মুরাদ হোসেন, আব্দুল আল মামুন, যুবদল ও ছাত্রদলের সাইদুল ইসলাম, নাসিম আহমেদ ইমন, মুজাহিদুল ইসলাম টনি, আহসান আল বাকের, খান সাইফুল ইসলাম, ইবাদুল ইসলাম, সৈয়দ ইমরান, ফিরোজ খান, মো: ইউসুফ, নাজিম উদ্দিন শামীম ভূঁইয়া, মিজানুর রহমান মিজান, আবু সায়েম, মো. আজিজুল, মো. ফারুক, সৈয়দ তানভীর আহমেদ, নোমান শেখ, মো. মানিক, মো. তরিকুল, সৈকত ইসলাম উজ্জ্বল প্রমুখ।
সদর থানার ৯ওয়ার্ডে লিফলেট বিতরণ: খুলনা মহানগরীর সদর থানার ৯টি ওয়ার্ডে একযোগে লিফলেট বিরতণ করেছে সদর থানা বিএনপি। মহানগরীর বড়বাজার, রুপসা কাঁচা বজার, রেলওয়ে মার্কেট, চানমারী বাজার, শের ই বাংলা রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, নতুন বাজার, নিরালা,রয়েল মোড়, মৌলভীপাড়াসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, আফসার উদ্দিন মাস্টার, আবু সাঈদ শেখ, সিরাজুল ইসলাম লিটন, শহিদ খান, আলতাফ হোেসন খান, মনিরুজ্জামান মনি, মেশকাত আলি, সালাউদ্দীন মোল্লা বুলবুল, জহিরুল ইসলাম জুয়েল, মাহবুবুল্লাহ শামীম, হাসান মেহেদী বাপ্পি, জাহাঙ্গীর হোসেন, মনজুরুল আলম, একে এম সেলিম, আসলাম হোসেন, সওগাতুল ইসলাম ছগীর, মাকসুদুল হক হারুন, জাহিদুল হাসান, সাইদুল ইসলাম সাঈদ, জাহাঙ্গীর আলম, মোল্লা নুর ইসলাম, আলী হোসেন, শহীদুল, মুকুল, অহিদুজ্জামান, শফিকুল ইসলাম শাহীন, হাসান আলী বাবু, জাহিদুল ইসলাম, আবুল কালাম, গোলকি সাঈদ, আমিনুল ইসলাম আমিন, ফারুক হোসেন মনির খান, মোঃ মামুন, আরিফুল ইসলাম, আকিব আহসান, মোঃ সৈকত প্রমুখ।











































