ঢাকা অফিস।।
রাজধানীতে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের কলোনীবাজার এলাকায় একটি বাসে আগুন দেয় দৃর্বৃত্তরা।
বাসটি বিবিএস কেবলস কোম্পানির। রাত নয়টা ৩৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে।
তেজগাঁও ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট পুলিশের নিরাপত্তার মধ্যে আগুন নেভানোর কাজ চালায়। ঘটনাস্থলে পৌঁছার ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।











































