Home খেলাধুলা দুই গ্রুপে ভাগ হয়ে নিউজিল্যান্ড যাবেন ক্রিকেটাররা

দুই গ্রুপে ভাগ হয়ে নিউজিল্যান্ড যাবেন ক্রিকেটাররা

37

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য দু’টি পৃথক-পৃথক গ্রুপে বিভক্ত হয়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম গ্রুপের খেলোয়াড়রা আজ (শনিবার) এবং দ্বিতীয় গ্রুপের দল সোমবার দেশ ছাড়বে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এ কথা জানিয়েছে। তিন সপ্তাহের নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুই ফরম্যাটের জন্যই নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে দু’টি পৃথক দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপে আঙুলের ইনজুরিতে পড়ায় পুনর্বাসনে আছেন টাইগার অলরাউন্ডার।

জাতীয় দলের সিরিজগুলো এড়িয়ে যাচ্ছেন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল। এদিকে ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেনের।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল (ওয়ানডে সিরিজ): নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শরিফুল হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রকিবুল হাসান।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল (টি-২০ সিরিজ): নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।