Home আলোচিত সংবাদ নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা: ইসি সচিব

নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা: ইসি সচিব

34

ঢাকা অফিস।।

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন যেকোনো কার্যক্রম অবশ্যই নির্বাচন পরিপন্থী হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে প্রচলিত আইনি ব্যবস্থা নেয়া হবে।
শনিবার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি মানববন্ধন কর্মসূচির বিষয়ে ইসি সচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত যাবতীয় কার্যক্রম দেখভাল করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে তা সেখান থেকেই জানানো হবে।

তিনি আরো বলেন, ২৯ ডিসেম্বর হেফাজতে ইসলামের সমাবেশের বিষয়টি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নেবে। কমিশন যদি মনে আরো কোনো সাজেশন দেওয়া প্রয়োজন তাহলে সেটাও করা হবে।

মো. জাহাংগীর আলম বলেন, রাজনৈতিক সংগঠন হোক কিংবা অরাজনৈতিক, নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে যে কারো বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।